এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১০ মে ২০১২ ১২:২৮2881
  • শুধু ছেলেরা কেন, মেয়েরা নিজেরাও অনেকে করে। এঁরা সবাই আমার দিদার দিকের প্রায় দিদার জেনারেশানের লোক। এখনকার ছেলে মেয়েদের ভারী বয়ে গেছে ঐসব পাত্তা দিতে। তবে বেশ কিছু ছেলে মেয়েরা নিজেরাও ঐরকম মনে করে।
  • phutki | ১০ মে ২০১২ ১২:২১2879
  • আহা দমদি (আমিও চেনা নামেই ডাকলুম), ছেলেগুলোর তো বড় কষ্ট। দামী শাড়ী, গয়না, রান্নার লোক। বাড়ির ছেলেরা একটু প্রতিবাদ করে না? তাদের বোনেদের হয়ে?
  • কাজু | ১০ মে ২০১২ ১২:২০2878
  • যদি হও দুর্মুখ
    জেনো তুমি গুর্মুখ
    রায়,
    ছিল কেউকেটা
    স্টার বানালো সেই বেটা
    বিনোদের তরে

    মনে পড়ে দুর্মুখ
    ডহর মুর্মু
    হেনকালে এসিচিল
    গত বছরে
  • | ১০ মে ২০১২ ১২:১৭2877
  • আমার এইসব রত্নসম আত্মীয়গণ মনে করেন সমাজসেবামূলক কাজ বা আশেপাশের প্রথম প্রজন্মের বাচ্চা কাচ্চাদের পড়ানো ইত্যাদি হল গিয়ে 'সন্ন্যাসীদের কাজ' এবং সেটা নিজের আত্মীয়রা মোটেই করবে না। 'আহা যাদের ধরে বিয়ে দেওয়ার কেউ নেই সেইসব ছেলে মেয়েরাই তো মঠে মন্দিরে গিয়ে সন্নেসী হয়' ইত্যাঅদি। মেয়েরা সব বরেদের বাড়ীতে শো কেসের মত সুন্দর ও দামী কাপড় গয়নায় শোভিত হয়ে গৃহশোভা বৃদ্ধি করবে। মাঝেসাঝে শখ করে এট্টু রান্না বান্না করবে টরবে .... ব্যাস! আর চাকরি যদি নিতান্তই করতেই হয় তো বাপু বাড়ীর কাছাকাছি স্কুলের চাকরি
  • প্পন | ১০ মে ২০১২ ১২:১৩2876
  • বেশির ভাগ আত্মীয়-স্বজনের সাথে আমারও পটে না। তবে সেই কাজ অনেকটা বাবাই সেরে রেখেছে। দুর্মুখ বলে আত্মীয়দের মধ্যে সুনাম আছে তো, কাজেই গুটিকতক বাদে কারোর সাথেই ওই বিশেষ সম্পর্ক নেই।

    মায়ের এই নিয়ে দুঃখের অবধি নেই।
  • কাজু | ১০ মে ২০১২ ১২:১০2875
  • আজকে উপেন্দ্রকিশোরের জম্মোদিন। তাঁকে নিয়ে তো ১৫০ তম-র ধূম নেই ! খালি বেছে বেছে সেই দাদু আর পাগড়ি বিবু ! অবশ্য যে মধুদার পিতৃ-'দত্ত' পদবী পাল্টে দেয়, তার থেকে এর থেকে আর ক্ষী-ই বা আশা করা যায় বলো ভাই তপেশ !
  • সায়ন | ১০ মে ২০১২ ১২:০৮2874
  • মতি জানো না! তোমরা তাহলে খরচের খাতায়।
  • কাজু | ১০ মে ২০১২ ১২:০৫2872
  • মতি কে ! আর্‌রে মতিলাল নেহুরু। চাচাজির বাবা।
  • phutki | ১০ মে ২০১২ ১২:০৫2873
  • আমি আমার বেশ কিছু এমন আত্মীয়দের ঝেড়ে ফেলে দেখেছি, চাপটা দ্বিগুণভাবে বেচারা বাবা-মার ওপর এসে পড়ে। তখন মাথাটা আরও গরম হয়।
  • প্পন | ১০ মে ২০১২ ১২:০৪2870
  • এই মতিটা কে? ;-)
  • সায়ন | ১০ মে ২০১২ ১২:০৪2871
  • চেনা একটি মেয়ের কথা, পড়াশোনায় তুখোড়, যাদবপুর থেকে বেরিয়ে ইনফিতে পেলো। তাকে বাড়িতে বল হল, ওসব আইটির চাকরি মেয়েদের জন্য নয়। সরকারি চাকরি পেলে যাও নইলে বিয়ে দিয়ে দেওয়া হবে। বক্তা মেয়েটির মা।

    ...

    ইনফি নেওয়া হয়নি। কয়েক মাস একটা স্কুলে ফ্যাকাল্টি ছিল। পরে মাস্টার্স করেছে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে। তারপর পিএইচডি। কিন্তু এমন মেয়ের সংখ্যা কম।
  • সায়ন | ১০ মে ২০১২ ১১:৫৮2869
  • দমুদি'র লাস্ট লাইনটা সুপার লাইকড। কিছু অসাধারণ আত্মীয়দের চিরতরে ঝেড়ে ফেলা খুব দরকার। ফ্যামিলির কোনও মেয়ে বা ছেলেকে একলা (!) থাকতে / ঘুরতে দেখলে এরা নিজেদের আন্তরিক চিন্তার ব্যাপার ঘর বয়ে নিয়ে আসে, পরোপকারের এমনই দায়। নিজেদের বাড়ির ছেলে / মেয়ে বলে কথা! এদের কাছে সব (সো-কল্‌ড) সমস্যার একটাই সমাধান - ধরে ছাদনাতলায় বসিয়ে দাও, বিয়ে হলে মতি ফিরবে, বাচ্চাকাচ্চা হয়ে গেলে সংসারি হয়ে যাবে!
  • phutki | ১০ মে ২০১২ ১১:৫৫2868
  • হাহাহাহা। ঘরে পোষা, বরে পোষাটা জাস্ট একঘর।
  • সৈকত | ১০ মে ২০১২ ১১:৫৩2867
  • দ,
    উট সম্পর্কে প্রকৃত তত্ত্ব পুরোনো গল্প। এর আগে গল্প সংকলন ওনার একটাই ছিল, রক্তকরবী (?) থেকে বেরিয়েছিল, রবি সেনের গল্প নামে, নব্বইয়ের দশকে, এখন সেটা আর পাওয়া যায় বলে মনে হয় না। "ঘোড়া থেকে নেমে" গল্পটাও সেখানে ছিল বলে ধারণা। তার পর এটাই, সুতরাং পুরোনো ও নতুন গল্প মেশানো হয়েছে। ভালই করেছে।
  • | ১০ মে ২০১২ ১১:৪৫2866
  • মায়ের জন্য বাড়ীতে কিছু সপ্তাহ হল বিবিধপ্রকার আত্মীয়স্বজনের আসা যাওয়া চলছে। তা গত শনিবার এমনই এক আত্মীয়া এসে আরেকটি বাচ্চা মেয়ে সম্পর্কে কথা বলছিলেন। মেয়েটি gniit করে এখন 'ঐ যে তোদের কম্পিউটারে কাজ করে'। তার নাকি কম্পুতে কাজ করে করে ডান হাতের কবজির ভেতর দিকে কালো দাগ হয়ে প্রায় কড়ার মত পড়ে গেছে। তাই এই আত্মীয়ার সুচিন্তিত পরামর্শ -- " আমি বলেছি ওসব চাকরী ফাকরি ছেড়ে বিয়ে কর্‌ অমন ফর্সা টুকতুকে মেয়ে কি বিশ্রি দাগ হয়েছে ....'। আমি বলেই ফেললাম চাকরীর সাথে বিয়ের কী? আর অমনি হাত ঝুলিয়ে টাইপালে দুদিন বাদে কার্পাল টানেল হবে, হাত পুরো টেবলে রেখে টাইপ করা উচিৎ। তাতে বললেন 'না না ঐসব কম্পিউটার ফারে কোথায় না কোথায় পাঠায় অফিস থেকে .... বেড়াতে হলে বরের সাথেই বড়াক বাপু' আমি বলেই ফেললাম ও তো বেশ চটপটে বলিয়ে কইয়ে মেয়ে, বিভিন্নরকম বিষয়ে গল্প করতে পারে, কাজেকর্মে বেশ সুনাম হয়েছে তুমিই বলেছিলে, খামোখা ঘরে পোষা বরে পোষা হয়ে কি করবে! ছোটখাট ব্রেক নিলে আলাদা কথা।

    পরে রাত্তিরবেলা মা আমাকে তুমূল ঝাড়ল :-D
    সেই হনু বলেছিল না --- আত্মীয়দের ডিভোর্স করার একটা উপায় থাকা উচিৎ ছিল।
  • কাজু | ১০ মে ২০১২ ১১:১৭2865
  • মুল্লুক শুনে তখন থেকে আমার উল্লুকের সাথে মিল দিতে মন আঁইচাঁই চাঁইকাঁই কচ্চে। নেত্য লিখবে খন কিছু একটা।
  • | ১০ মে ২০১২ ১১:১২2864
  • সৈকত,
    গল্প সংকলনে সময়কাল দেওয়া নেই। ১৫টা গল্প আছে। আমি যেহেতু আগে কক্ষণো পড়ি নি, এই প্রথম, তাই বলতে পারছি না এখনকার কিনা। 'উট সম্পর্কে প্রকৃত তত্ত্ব', 'হ্যালো, জ্যোতি বসু', 'ময়ুর তুমি নাচো', 'ঘোড়া থেকে নেমে','ঝুলনের হনুমান' ইত্যাদি গল্প আছে।

    তোমার লেখা নামগুলো টুকে নিলাম। যোগাড়ের চেষ্টা দেখতে হবে।
  • শ্রাবণী | ১০ মে ২০১২ ১১:১১2863
  • উত্তর ভারতে বেশীরভাগ জায়গায় শিবের মত না, রামের মত বর চাওয়ার রীতি.....তাই সীতার মত হতে বলেছে, এ আর বেশি কথা কী! এদিকে কুমারী মেয়েদের কোন একটা চালু পুজোতে গানই তো আছে,
    " कन्या पारबती के आगे, शंकर पारबती के आगे अपने बर मांगन गइयो,
    हाँ सुहाग मांगन गइयो,
    बाबा ऐसा बर दे दे, मैया ऐसा बर दे दे
    जिसके हो लक्ष्मण से भाई, जिसकी कौशल्या सी माई........."
    এখন ভুলে গেছি, এককালে পুরো মনে ছিল, বেশ ভালো লাগত একসাথে কোরাস শুনতে :)
  • Toon Army | ১০ মে ২০১২ ১০:৫৮2862
  • আগস্টে শ্রী সেন্নাই যাবো দুদিনের জন্যে। RMK Engineering College-এ - Kavaraipettai, Gummidipoondi Taluk

    হেইডা কোন মুল্লুকে ডিডিদা?
  • সুদীপ্ত | ১০ মে ২০১২ ১০:৫৫2860
  • নাহ, এবার শুতে যাই; তবে বলে যাই, এই গজ উকিলের হত্যা রহস্য টি বেশ, আগে পড়িনি কেন তাই ভাবছি! এত ভালো 'তিলাপিয়া ফিলে' ভাজা খেয়ে রাতে জেগে থাকতে নেই!

    'সীতা' বাতা ঋতায়তে...
  • কিকি | ১০ মে ২০১২ ১০:৫৫2861
  • এনিওয়ে যেটা বলে সবাইকে জ্বালাতে এসেছিলুম তা হলো আজ পদ্মার(?) ইলিশ হচ্ছে।ঃ)
  • কিকি | ১০ মে ২০১২ ১০:৫৩2859
  • তবে ছোট বয়সে বার, খার ইত্যাদি সহজেই খেতুম। আজকাল বুড়ো বয়সে বুঝি সত্যি খুব শক্ত ভাবে নিজের হিসেব বুঝে নেওয়া উচিত। নিজের ক্ষতি নিজে করতে দিতে নেই। জগতে কাটা ঘায়ে নুনের ছিটে বোধায় কাছের লোকেরাই বেশী দেয়। তবে বড্ড দেরী করে ফেললাম এই সার বুঝতে।ঃ(
  • কিকি | ১০ মে ২০১২ ১০:৫০2858
  • লেঃ

    আর ঝিকি ক্ষিসব বলছে! আমি এরম বল্লে আমার টি তো হাত পা তুলে নাচতে নাচতে দৌড়াবে। আমার ছেলেটার ক্ষী হবে শুনি? এরম বলতে নেই।
  • সুদীপ্ত | ১০ মে ২০১২ ১০:৪৭2857
  • এ-ও ব্যাদে আছে, কিকি-দি টুকে দিল !
  • কিকি | ১০ মে ২০১২ ১০:৪৫2856
  • দুকে,
    আমি ব্যাদের উপর ও বেজায় খাপ্পা। লোকে যখন তখন ব্যাদে আছে বলে নিজের ফ্রাস্টু ঝেড়ে হ্যাটা কত্তো।:X
  • kc | ১০ মে ২০১২ ১০:৩৭2855
  • আরামের দিনে রাম। চাই চাই চাই!!
    সীতা চাইনা। সীতাভোগ চাই।
  • সুদীপ্ত | ১০ মে ২০১২ ১০:৩৬2854
  • অ-রাম আরাম! রাম রাম!
  • নেতাই | ১০ মে ২০১২ ১০:৩৪2853
  • আমি রাম চাই না
    আরাম চাই।
  • সুদীপ্ত | ১০ মে ২০১২ ১০:২৯2852
  • হুগো আমার-ও বেশ ভালো লেগেছিল!
  • kc | ১০ মে ২০১২ ১০:২৮2850
  • হ্যাঁ বোতীন, দোষ দেখতে দেখতে ভাল দেখতে ভুলেই গেছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত