এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | ১৯ মার্চ ২০১৫ ০০:০৩281280
  • সব দেখব (অভ্যুকে) কিন্তু আগে খেলা (সবাইকে)।
  • T | ১৮ মার্চ ২০১৫ ২৩:৫৭281279
  • হ্যা হ্যা হ্যা হ্যা...বেড়ে বানিয়েছে এটাও...

  • | ১৮ মার্চ ২০১৫ ২৩:৫৫281278
  • :))) এইবার দেখলাম,দাদা আগের তুলনায় অনেক সাবলীল। বেশ ভাল্লাগছিলো।
  • T | ১৮ মার্চ ২০১৫ ২৩:৫২281277
  • আরে এটা অদ্ভুত বানিয়েছে...দেখুন

  • একক | ১৮ মার্চ ২০১৫ ২৩:৫১281275
  • এইও !! সমাস আর প্রকৃতি প্রত্যয় এইদুটিতে কোনদিন মিস করিনি। অমান্নামে এতল্বেতল কৈলে ফ্ল্যাটের দজ্জায় আর্মাডিলো ছেড়ে দিয়ে আসবো খনে ! নেহাত গোল গলা টি শার্টে কলার থাকেনা তাই তুলতে পারিনা :(
  • 4z | ১৮ মার্চ ২০১৫ ২৩:৫১281276
  • ব্যাংদি, ব্যাঙাচিকে আমার কাছে পাঠিয়ে দাও বা ব্ল্যাংকির কাছে ;-)
  • Arpan | ১৮ মার্চ ২০১৫ ২৩:৫০281274
  • দাদা পাক্কা ঘটি।

    ক্যুইজের উত্তর পেলে হাসিহাসি মুখে তাকিয়ে বলে "নোবো?"।
  • | ১৮ মার্চ ২০১৫ ২৩:৪৮281273
  • মীরাক্কেল কটা পর্ব দেখে এলাম তো- এরচেয়ে দাদাগিরি ভালোঃ)
  • Arpan | ১৮ মার্চ ২০১৫ ২৩:৪৭281272
  • ইউটিউব আছে কী কত্তে?

    মীরাক্কেল দেখুন, জ্ঞানলাভ করুন।
  • | ১৮ মার্চ ২০১৫ ২৩:৪৪281270
  • অপ্পন,হ্যাঁ,ডিশে প্রধান বাংলা চ্যানেল বলতে ইটিভি আর তারা।
    তবে বাংলা খবরের কাগজের ভাষাটা দেখতে পাই। কোলকাতা থেকেও সদ্য ফিরেছি- ফলে 'নিজকানে' শোনার খুব হাতেগরম অভিজ্ঞতা রয়েছে বলা যায়ঃ)
  • byaang | ১৮ মার্চ ২০১৫ ২৩:৪৪281271
  • এককের কাছে!!! নৈব নৈব চ।
    ছেলে তাচ্চেয়ে গোমুখ্যুই থাক। সমাস শিখে এসে বাড়ি ঢুকে বলবে, "আজ থেকে আমি টিফিনবক্সে ম্যাগট পুষব", এ আমি সইতে পারব না।
  • একক | ১৮ মার্চ ২০১৫ ২৩:৪২281269
  • অপ্পনের দেওয়া গানটা শুনলুম। দিনদাহারের ব্যবহার খারাপ লাগলো না। কিন্তু প্রথম দুটো লাইনের পরেই আর সেই কেমিস্ট্রি টা নেই। বাংলা সিনেমার গান শুনতে গেলেই এটা মনে হয়। দু-একটা ক্যাচ লাইন। বাকিটা তস্য পাতি। হাড়েমজ্জায় যে আসলে বামনদেব মুখস্ত করা ক্যাবলাত্ব সেটা বেড়িয়ে আসে।
  • Abhyu | ১৮ মার্চ ২০১৫ ২৩:৪১281268
  • ঈশানস্যার, গুরুর বিজ্ঞপ্তি টইতে রাণা আলম সিন্ড্রোম দেখেছেন?
  • Abhyu | ১৮ মার্চ ২০১৫ ২৩:৪০281266
  • সমাস শেখা নিয়ে অসুবিধে কি? এককের কাছে পাঠিয়ে দাও। সেক্সপীয়ার থেকে নৈহাটি সব শিখিয়ে দেবে একদিনে। আর কোনো দিন ভুলবেও না।
  • Arpan | ১৮ মার্চ ২০১৫ ২৩:৪০281267
  • কেশী দেখি আমার মেয়ের মত।

    নিজেদের মধ্যে তুইতোকারি শুরু করলেই কানে হাত দেয়।
  • kc | ১৮ মার্চ ২০১৫ ২৩:৩৮281263
  • এইসব গানে তুইতোকারি শুনলেই আমার আবার দিলপে লেগে যায়।

    সেদি ফিনিগানস ওয়েক নিয়ে আপনার লেখাটা ভাল হচ্ছিল। চালিয়ে গেলে পারতেন।
  • Ishan | ১৮ মার্চ ২০১৫ ২৩:৩৮281265
  • ভারত-বাংলাদেশের খেলাটা কবে এবং কখন? কীভাবে দেখব?

    অনন্ত ভাটের মধ্যে একটু টাইম বার করে উত্তর দেবেন।
  • byaang | ১৮ মার্চ ২০১৫ ২৩:৩৭281262
  • ঃ) গুন্নাইট। ঘুমোতে গেলাম।
  • Tim | ১৮ মার্চ ২০১৫ ২৩:৩৬281260
  • অর্পন, ওটা মনে হয় এই রিজিয়নে কাজ করবেনা। ইন্সটল হলো সব, কিন্তু অ্যাপ থেকে চ্যানেলে যেতে গেলেই এরর আসছে।
  • একক | ১৮ মার্চ ২০১৫ ২৩:৩৬281261
  • আমি বলিনি যে ইংরিজি ভাষা নয় :) এত বেশি ভাষা এর মধ্যে এসে মিলেছে বলে সুপারসেট বল্লুম। নাথিং এলস।

    আর "নেট ঘেঁটে" টা বলার দক্কার নেই। আমি এভাবে ধরে নি না দুমদাম। ঠিকঠাক বললে নেট ঘেঁটে না লাইব্রেরি কিছু যায় আসেনা। আপনি ঠিকই বলেছেন।
  • se | ১৮ মার্চ ২০১৫ ২৩:২৮281259
  • @একক,
    নাতো! ইংরিজি হচ্ছে ভাষা। পুরো জেনেই বলেছি এগুলো। আন্দাজে নয়। ওল্ড ইংলিশ থেকে প্রেজেন্ট ডে ইংলিশ এইভাবেই বিবর্তিত হয়েছে (পড়াশুনো করেই বলছি, কেবল মেট ঘেঁটে নয়)।
    ওল্ড ইংলিশ এর হরফও আলাদা ছিলো, বিবর্তন প্রচুর হয়েছে এই ভাষায়।
  • Arpan | ১৮ মার্চ ২০১৫ ২৩:২৭281258
  • আমি ভাবছি অন্য কথা। অরিজিত সিং এত গান গাইবার সময় কোত্থেকে পায়?
  • byaang | ১৮ মার্চ ২০১৫ ২৩:২৬281257
  • হ্যাঁ প্পন। উফ্ফ, শুনলেই মাথা ধরে যাচ্ছে। যেমনি লিরিক, তেমনি সুর।
  • একক | ১৮ মার্চ ২০১৫ ২৩:২৪281255
  • ঠিকঠাক সাজিয়ে ব্যবহার করলে কোনকিছুই কানে লাগেনা। সব মিলিয়ে শুনতে ভালো লাগতে হবে। নইলে স্বাগতম শুনলেও মনে হয় মাল্টা কোদ্দিয়ে এলো ?
  • Arpan | ১৮ মার্চ ২০১৫ ২৩:২৪281256
  • এই গানটা?

  • se | ১৮ মার্চ ২০১৫ ২৩:২৩281254
  • শালা নয়, সালা খুব ব্যবহার করি আমি। যাঃসালা! ধুস্সালা!
  • একক | ১৮ মার্চ ২০১৫ ২৩:২১281253
  • সে
    হ্যা, ইংলিশ তো ইন্টারন্যাশনাল। ওটাকে ভাষা না বলে ল্যন্গুএজ সুপারসেট বলা ভালো :)
  • se | ১৮ মার্চ ২০১৫ ২৩:২০281252
  • অল্প লোকের কানে লাগার ওপর এটা ডিপেণ্ড করবে না, মেজরিটি অ্যাকসেপ্ট করলেই ঢুকে যাবে, আবার দীর্ঘদিনের অব্যবহারে বহু শব্দের অবস্থান শুধু ডিকশনারিতে।
  • একক | ১৮ মার্চ ২০১৫ ২৩:১৯281251
  • "শালা" শব্দটা সত্যি বলতে আমারও ভাল্লাগেনা। বড় রিজিড শব্দ। আবার ধার কম। সস্তার দাড়ি কামানো ব্লেডের মত। আমাদের মুর্শিদাবাদী ভ্যারিয়েন্ট হলো "শালো"। ঠাকুমা -নাতি-ভাই-মেঝ্যান-মাল্লা সবার মধ্যে চলে। অনেক বেশি প্লেফুল। ওদিকে কলকাত্তাইযা শ্লা তে একটা স্লাইডিং আছে সেটাও বেশ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত