এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১৮ মার্চ ২০১৫ ২২:২৬281191
  • ধ্যাৎ, মধ্যশিক্ষা পর্ষদের কোনও একটা ক্লাসের বাংলাবইতে এই অখাদ্য পিস টা ছিলো তো মনে হচ্ছে।
  • byaang | ১৮ মার্চ ২০১৫ ২২:২৫281189
  • আর কুড়িটা গল্প, কুড়িটা পদ্য এটাও আমার বেশ বাড়াবাড়ি মনে হচ্ছে।
  • a x | ১৮ মার্চ ২০১৫ ২২:২৪281187
  • পরীক্ষা দেবার জন্য না। যেভাবে পড়ানো হয় তার জন্য। ইতিহাস এত জঘন্য ভাবে পড়ানো হত, তাতে ওরকম ইন্টেরেস্টিং সাবজেক্টেও কারোর আগ্রহ থাকত না। এখন কী হয় জানিনা।
  • kiki | ১৮ মার্চ ২০১৫ ২২:২৪281188
  • এইরে, আমি বোর্ড এক্জামের প্যাটার্ন বললাম। স্কুলের বলি কি করে!ঃ)
  • kiki | ১৮ মার্চ ২০১৫ ২২:২৩281186
  • আই সি এস ই-র সিলেবাস যদ্দুর জঘন্ন্য হতে হয়, তাই। সব সাবজেক্টে। কোনো মাথামুন্ডু নেই, এত পড়তে হয়।

    এদিকে শুনলাম এবার আই জি সি এস ই তিনটে পরীক্ষা মাত্র দিতে হয়েছে নাকি। ঋভুকে স্কুল পাল্টাতে না হলে বেচারীর তিনটে পরীক্ষা দিলেই ঝামেলা মিটে যেত।

    আর চান্দু মিয়াঁ, কেসটা তা নয়, বেশিরভাগ বাচ্চাই যেই অপশন পাচ্ছে, একটা ল্যাঙ্গুয়েজ পড়ার, কেউ আরেকটার চাপ নিতে চাইছে না। ভাষা জিনিসটা পরীক্ষা দিতে হলে মোটেই খুব আগ্রহের বিষয় থাকে না। ইতিহাস ও তাই। সব রস হারিয়ে যায়।
  • a x | ১৮ মার্চ ২০১৫ ২২:২২281185
  • কারা যে এইসব সিলেবাস তৈরি করে কে জানে!
  • Arpan | ১৮ মার্চ ২০১৫ ২২:২১281183
  • আমাদের সময় মানে? মিঠুরও আইসিএসসি নাকি?
  • byaang | ১৮ মার্চ ২০১৫ ২২:২১281184
  • কিকি আমার ক্ষেত্রে শেষ তিনবছরের হিসেব করব কী করে? ঃ) আমার এনার ক্ষেত্রে তো ঐ শেষ তিন বছরের প্রশ্ন পেতে চার বছর অপেক্ষা করতে হবে। ক্লাস সেভেনের জন্য কোনগুলো উপযুক্ত মনে কর তুমি, একটু লিখো তো? সেইগুলো দিয়ে গরমের ছুটিতে শুরু করতে হবে।
  • একক | ১৮ মার্চ ২০১৫ ২২:২০281182
  • বড় দুশ্চিন্তা করেন :) বহুমাত্রিক হলেও ঠিক বুঝবে। খবরের কাগজে-চারপাশের জীবনে ওর চেও বহুমাত্রিক জিনিসপত্রের এক্স্পসার আজকালকার বাচ্চারা পায় ছোটো থেকে। ঠিক বুঝে যাবে।
  • | ১৮ মার্চ ২০১৫ ২২:১৯281181
  • থ্যাংকিউ।ওফ্‌, এইটা আমাদের সময় ছিলো- ব্রিঞ্জেল বার্তাকু ইত্যাদিটা।
    তাতে এই লাইনটা ছিলো, কি ঘোষাব(বানাম কী ছিলো)? গার্ডেন ঘোষাব না স্পাইস ঘোষাব-
    তাতে বাবু( নাকি সাহেব) বল্লেন গার্ডেন ঘোষাও..

    মারাত্মক!
  • byaang | ১৮ মার্চ ২০১৫ ২২:১৬281179
  • জ্যোতির্ময়ীদেবীর গল্পও খুব সরল একমাত্রিক না। মিঠুর আগের পোস্টের প্রেক্ষিতে বললাম।
  • একক | ১৮ মার্চ ২০১৫ ২২:১৬281180
  • উল্টো বল্লুম। বাংলা থেকে ইনজিরি হবা।
  • kiki | ১৮ মার্চ ২০১৫ ২২:১৫281178
  • বেঙী, ঋভু তো গল্পটা আয়েষ করে লিখে আসে, একটা গল্প লিখতে দেয়। আর আমি লাষ্ট মাসটা ব্যাটাকে চেপে ধরে অঙ্ক আর বাংলা করালাম, আমার কাছে মোটেও বসে না, কিন্তু পাস না করাতে পারলে আমার মুস্কিল। তো একটা প্যাটার্ন আছে দেখলাম, কুড়িটা গদ্যের মধ্যে অনায়াসে তুমি নয়টা, মানে শেষ তিন বছরের গুলো বাদ দিয়ে দিতে পারো। আমি দশটা বাদ দিয়ে দিয়ে ছিলাম। ইন্দুবালা কেও ধরে। বাকিদের মধ্যে পাঁচ বছর আর ছ বছর আগের টা চাপ রাখো। আর কবিতা বারোটার মধ্যে একই নিয়্ম। তাহলে তোমায় তিনটে তে চাপ দিতে হলো। আর তৃতীয় বছরের টা ও হালকা পরিয়ে দাও। ছটা -র মধ্যে চারটে লিখতে হয়, গদ্য পদ্য মিলিয়ে। বাকি বছর বিন্দাস ঝগড়া করো ছেলের সাথে। মানে আমি তাই করেছি। কিন্তু ব্যাটাচ্ছেলে পরীক্ষা দিয়ে এসে বলছে, তোমার কাছে পড়লেই ভালো হত। বড় লেটে বুঝলো যে আমি ওকে ব্যাপারটা সহজ করে দিতে পারতাম। নিজের দোষেই পরীক্ষা কঠিন করে ফেলেছে। এ কিছুতেই সিলেক্টিভ ভাবে পড়লো না। আর সারা বছর পরলে, পুরো পড়লে অসুবিধা ছিলো না। কিন্তু আর এখন এসব ভেবে লাভ নাই।
  • একক | ১৮ মার্চ ২০১৫ ২২:১৪281176
  • ফিলোসফার বিজ্ঞলোক কুকুম্বার শসা
    পামকিন লাউকুমরা প্লৌম্যান চাষা।

    এটা তো ফোর্ট উইলহেম থেকে পাবলিশড তর্কালঙ্কার মশাই এর ইনজিরি থেকে বাংলা শেখাবার বই এর ছড়া। প্রথম উল্লেখ পেয়েছিলুম রামতনু লাহিড়ি পড়তে গিয়ে। কেলাস সিক্স।
  • Arpan | ১৮ মার্চ ২০১৫ ২২:১৪281177
  • পামকিন লাউকুমড়ো কিউকাম্বার শশা
    ব্রিঞ্জল বার্তাকু প্লাউম্যান চাষা
  • byaang | ১৮ মার্চ ২০১৫ ২২:১৩281175
  • মিঠু, জ্যোতির্ময়ী দেবীর ডাইনি।
  • সে | ১৮ মার্চ ২০১৫ ২২:১২281174
  • ছোটোবেলা আঁকার ইস্কুলে বাংলা মিডিয়াম ও ইংলিশ মিডিয়াম। ইংলিশ মিডিয়ামের মায়েরা খুব গর্ব করে জানাতেন তাঁদের বাচ্চারা বাংলায় কত কাঁচা। কিন্তু বাংলা মিডিয়ামের মায়েদের মধ্যে সাহসের অভাব ছিলো একথা ব্যক্ত করবার যে তাদের বাচ্চারা ইংলিশে কিরকম কাঁচা। সিলেবাসের সাথে সাথে এই ট্র্যাডিশনও ...
  • | ১৮ মার্চ ২০১৫ ২২:১১281173
  • কারুর ঐ কবিতাটা মনে আছে?
    পাম্পকিন লাউকুমড়ো.. প্ল্যাউম্যান চাষা

    লিখে দিয়েন থাকলে।
  • Arpan | ১৮ মার্চ ২০১৫ ২২:০৯281172
  • আগের কথা আমি জানি না। সে-র পোস্টের রেফারেন্সে বললাম।
  • | ১৮ মার্চ ২০১৫ ২২:০৮281169
  • সব থেকে চাপ ছিল ইতিহাসে। ৯ নম্বরের ৬ টা আর ১ টা ১২ নম্বরের প্রশ্ন থাকতো। আর ৫ টা ৩ নম্বরের টীকা।ঃ(((
  • byaang | ১৮ মার্চ ২০১৫ ২২:০৮281170
  • প্পন, সহজসরল আগেও ছিল না। অন্তত আমার মত গোমুখ্যুর জন্য। বঙ্কিম, মধুসূদন সবই পড়তে হত তখনও।
  • | ১৮ মার্চ ২০১৫ ২২:০৭281165
  • ব্যাং, কোন ডাইনি পাঠ্য? তারাশংকরের হলে অতি কঠিন, সেভেনে ঐ লেখা পড়ে হজম করে উত্তর লেখাঃ(
    আর জ্যোতির্ময়ীর সম্পর্কে কোনো আইডিয়াই নাই।
  • একক | ১৮ মার্চ ২০১৫ ২২:০৭281166
  • আমাদের বাংলা মিডিয়ামের বাংলা সিলেবাস সিরিয়াসলি জঘন্য ছিলো। কত কত পাতা বই থেকে ছিঁড়ে ফেলে দিয়েছি যাতে বাড়িতে পড়া না ধরে। গোটা গোটা পিস, কবিতা এক্কেরে বাদ। "শুনহ মানুষ ভাই" বলে একটা অখাদ্য লেখা ছিল। সুদীপ্ত সেটা মাথার দুপাশে হাত নিয়ে নেচে নেচে দেখাত প্ল্যাটফর্মে উঠে।
  • byaang | ১৮ মার্চ ২০১৫ ২২:০৭281167
  • পনেরো নম্বরের রচনা যত বড় হয়, তত বড়।
  • Arpan | ১৮ মার্চ ২০১৫ ২২:০৬281164
  • সহজ সরল মোটেও আর নেই। এক গুরুবন্ধু বইমেলায় কনফার্ম করলেন।
  • byaang | ১৮ মার্চ ২০১৫ ২২:০৩281162
  • অক্ষ, কোলকাতা থেকে আইসিএসইর বাংলা বইগুলো এসে পৌঁছালেই তোমাকে বাকি গল্পকবিতাগুলো বলছি। আমার একবারেই সহজসরল লাগে নি।
  • একক | ১৮ মার্চ ২০১৫ ২২:০৩281163
  • তিন। ছোটবোনের মেয়ে।
  • cm | ১৮ মার্চ ২০১৫ ২২:০০281159
  • বাংলা ভাষার কোন গ্ল্যামার নেই, ও পড়তে কার ভাল লাগে। ফ্রেঞ্চ, জর্মন এসব হলে জোশ আসে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত