এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • d | ১৭ মার্চ ২০১৫ ১১:১৬280800
  • ভুলবেন না ঐ অঞ্চলেই 'ঘরে ছেলে ঢুকিয়্তে রেপ করে' দেবার হুমকী ছিল। কাজেই ......
  • quark | ১৭ মার্চ ২০১৫ ১১:০৩280799
  • বাহ্‌!
  • kc | ১৭ মার্চ ২০১৫ ১০:৪৫280797
  • কি ভয়ংকর।
  • | ১৭ মার্চ ২০১৫ ০৭:২৭280796
  • সি স্কোয়্যার রান্না যে কত সহজ যে কি বলবো!

    হাড়ছাড়া চিকেন নুন,পেঁয়াজ, আদা,রসুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নিন। এইবার ঐ সেদ্ধ চিকেনে রসুন, আদা, পেঁয়াজ, কাঁচালংকা, গোলমরিচগুঁড়ো, নুন,লংকাগুঁড়ো দিয়ে ভালো করে দুইহাতে চটকে ২ মাখুন। একঘটি লেবুর রস ঢেলে দিন। এই হলো গিয়ে পুর।

    সবুজ ক্যাপসিকামের মুন্ডু কেটে ঐ পুর ভরুন। তেলের মধ্যে পুরভরা ক্যাপসিকাম দিয়ে চাপা দিয়ে রাখুন। নরম হলেই রেডি। পরিবেশনের আগে উপরে কেচাপ দিয়ে খেয়ে ফেলুন।
  • lcm | ১৭ মার্চ ২০১৫ ০১:৫৪280794
  • - পথিক তুমি কি ক্লান্ত
    - এক কাপ চা না খাওয়ালে কি করে বলি বলুন তো
  • 00 | ১৭ মার্চ ২০১৫ ০১:৪৯280793
  • বাহ !
  • kd | ১৭ মার্চ ২০১৫ ০১:৩৩280792
  • বাপ রে বাপ!
  • কেসি | ১৭ মার্চ ২০১৫ ০১:২১280791
  • বাহ! জ্যোতির্ময়বাবু আরও লিখুন।
  • জ্যোতির্ময় রায় | ১৭ মার্চ ২০১৫ ০০:৫৬280790
  • বাতুলতার জন্য ক্ষমা চাই...

    “বড় হওয়া” বিষয়টা বেশ সান্তনা দায়ক ছিল এক সময়। অনেক কাজ জমিয়ে রাখা হয়েছিল “বড় হলে” পরে করবো বলে। এখন ত্রিশ পেরিয়ে সুনীলে’র মতন ভাবি আর কত বড় হব? জুবিলি রোডের বাড়ির জন্য দিদা যখন আফসোস করতেন তখন ভাবতাম, বড় হয়ে নিই, ওই বেচেঁ দেয়া বাড়ি আমি আবার দিদা কে কিনে দেব। দিদা টেক্সি তে চড়তে পারতেন না। ভাবতাম বড় হয়ে নিই, দিদা কে গাড়িতে চড়াবো। স্কুলে বিএনসিসি’র ছেলেপুলে গুলো যখন আকাশী রং এর ইউনির্ফম পড়ে মাঠে প্যারেড করতো ভাবতাম, একবার শুধু বড় হই, তারপর আমিও দেখাবো, প্লেন চালানো বা হাতের খেল! অনেক কিছুই আকড়ে ধরে রাখতে চেয়েছিল মন। অসুস্থ দিদা’র অবর্ণনীয় কষ্ট দেখেও ভেবেছি আর কটা দিন থেকে যাও, এখনি চলে গেলে বড্ড একা হয়ে যাব! বড় মামা যখনি চাকরির খোঁজ খবর নিত ভাবতাম এইতো আর কটা দিন, ভাল একটা চাকরি নিশ্চই জুটে যাবে! শশানে স্নান করাতে করাতে ভাবছিলাম এত তাড়াতাড়ি চলে গেলে! আমার যে অনেক কিছু করে দেখানো বাকি! কিছুই করে দেখানো হয়ে উঠে না। ভেবে কেটে যায় বেলা।

    সন্ধের ধূপের ধোঁয়া আর কাঁসার আওয়াজে ঘরে ফেরার তাড়া। প্রতিদিনের মতন আজকেও দেরী। বাসায় ঢুকে দেখা স্যার বসে আছেন পড়ার টেবিলে। ইস! পড়া শেখা হয় নি আজও! ধূপের ধোঁয়ার একটা আচ্ছন্ন করার ক্ষমতা আছে।

    মন্দিরের সিড়ি ভেঙে উঠছি। মন হাঁসছে। আমি হাঁসছি। মন বলছে,“একী ভীমরতি!” এক কোনে জ্বলছে মোমবাতি আর ধূপ কাঠি। পটে আকা ছবি। মাথা ঝুঁকে পড়ে আছি।
    - আছো? নাকি নেই?
    - অবান্তর প্রশ্ন
    - মোটেও অবান্তর নয়। আসলেই কি আছো? নাকি ভ্রম?
    - সে উত্তর খুজঁতেই কি আসা?
    - স্বান্তনা খুজঁছি। ক্ষুধার্থ কুকুর যেমন করে খাবারের গন্ধ শুঁকে।
    - যা খুজঁছো তাতো তোমার ভেতরেই রয়েছে। তৈরী করে নাও। মিছে মিছে কেন খুঁজে মরছো?
    - পাচ্ছি না যে! হাতে ছিল, পানির তোড়ে ফসকে বেরিয়ে গেছে।
    - কী?
    - রুপোর আংটি। বড় মামার দেয়া। লাল পাথর। অদ্ভুত লাল।
    - কী করে হারালে?
    - সাতার শিখছিলাম! অজয় দা পাজঁকোলা করে ধরে রেখেছে পুকুরে, আমি সমানে হাত-পা ছুড়ছি! হঠাৎ পানির তোড়ে মধ্যমা হতে ফসকে বেরিয়ে গেল। দু-বার হাতে আসতে আসতেও তলিয়ে গেল।
    - তারপর?
    - আমি সমানে চেচিয়ে যাচ্ছি, আংটি খুলে পড়ে গেছে! হঠাৎ অজয় দা আমাকে ছেড়ে আংটি খুজঁতে ডুব দিল। আমি দু-তিন ঢোক পানি গিলে কোন মতে পাড়ে উঠে বসে আছি।
    - পরে পেয়েছিলে?
    - কই না তো? বাবা সামনে হাটঁছেন, আমি মাথা নিচু করে পেছন পেছন হাটঁছি? বাবা বলছেন,“গাধা সাতার শিখবে! অপদার্থ কোথাকার!” সে আংটি আর পড়ে পাওয়া যায় নি। তলিয়ে যাওয়া জিনিস কি আর সহজে মেলে? ফসকে যাওয়া বিশ্বাস টা যেমন খুঁজে মরছি। পাচ্ছি না কোথাও! তোমায় অনেক বলেছিলাম! শুনেছিলে?
    - সব কিছু ফিরে পেতে নেই!

    আমি ধোঁয়ার এপাশে হাঁটু গেড়ে বসে আছি। মন ধূসর ধোঁয়ার পেছনে কিছু একটা খুজেঁ পেতে চাইছে। পাওয়া যাচ্ছে না। ডুবে যাওয়া আংটির মতন মাঝে মাঝে হাত ছুঁয়ে আবার হারিয়ে যাচ্ছে অতলে। মৃদঙ্গে হালকা চাটি পড়ছে। হারমোনিয়ামের রিডে আঙুল খেলছে ধীর লয়ে। হাই স্কেলে কীত্তর্ন শুরু হওয়ার অপেক্ষায়।

    সিড়ি ভেঙে নেমে আসছি। মন বলছে;
    - পথিক তুমি কি ক্লান্ত?
    - ক্লান্ত পথিক হতে আপত্তি নেই তবে ধূসর ধোয়াঁর মায়ায় ভ্রান্ত পথিক হতে আপত্তি আছে।

    ০৯/০১/১৫ইং
  • aranya | ১৭ মার্চ ২০১৫ ০০:৫৪280789
  • রাত বারোটায়,
    কুমু হেথায়!
    ঘুম আসছে না চোখে?
    তক্কো করুন,
    গপ্পে মাতুন
    সংসার যাক ভোগে

    - এইটা কেমন হল - ঢপদ্য না টপদ্য?
  • Tim | ১৭ মার্চ ২০১৫ ০০:৫৩280788
  • খবদ্দার আর ক্লাস না

    গুডনাইট
  • Tim | ১৭ মার্চ ২০১৫ ০০:৫১280787
  • ঢপদ্যে টিকি জুড়লে হয় টপদ্য (টপ +পদ্য)
  • Abhyu | ১৭ মার্চ ২০১৫ ০০:৪৯280786
  • আগে কাজুর কাছে ছন্দ বুঝে নাও, তারপরে তিমির ক্লাস করবে।
  • aranya | ১৭ মার্চ ২০১৫ ০০:৪৮280785
  • টিকি আবার কেইসে জুড়ব? তিমি একটা পদ্য লেখার ক্লাস নিলে পারে
  • Abhyu | ১৭ মার্চ ২০১৫ ০০:৪৭280784
  • হ্যাঁ ঐ রকম ছানাদের কথা মনে পড়লে রাতেও দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে যায়, সেটাকেও পড়ানোর সময়ের মধ্যেই ধরা উচিত।
  • Abhyu | ১৭ মার্চ ২০১৫ ০০:৪৬280782
  • কেন কাছিম এন্ডেন্জার্ড স্পিসিস বলে?
  • Tim | ১৭ মার্চ ২০১৫ ০০:৪৬280783
  • কুমুদি অভ্যু এরা ছাড়া আমার দুঃখ আর কে বুঝবে?

    যাই ঘুমোই। কেলান্ত হয়ে পড়লাম।
  • kumu | ১৭ মার্চ ২০১৫ ০০:৪৪280781
  • চোপরাও সোসেনের নামে কিচ্ছু বলবে না।
    টিম হয়তো অতক্ষণ ধরে পড়ায়নি কিন্তু, প্র্যাক নিয়েছে,নিজে পড়েছে ইত্যাদি।
  • Tim | ১৭ মার্চ ২০১৫ ০০:৩৯280780
  • তাতে কী একটা টিকি জুড়ে দিলেই খাসা পদ্য হবে
  • Abhyu | ১৭ মার্চ ২০১৫ ০০:৩৬280778
  • তাও তো ঢপদ্য (মানে ঢপের পদ্য) বলি নি।
  • Abhyu | ১৭ মার্চ ২০১৫ ০০:৩৬280779
  • তাছাড়া কচ্ছপ জলেও থাকে (ভারতে) ডাঙাতেও থাকে (আমেরিকায়)।
  • aranya | ১৭ মার্চ ২০১৫ ০০:৩৫280777
  • পদ্য লেখা মোট্টে সহজ কাজ নয়
  • Abhyu | ১৭ মার্চ ২০১৫ ০০:৩৪280775
  • ঐ জন্যে সোসেন একবার হ্যাণ্ডেল সুদ্ধ দরজা খুলে ফেলেছিল। কচ্ছপের কামড় ওমনিই হয়।
  • aranya | ১৭ মার্চ ২০১৫ ০০:৩৪280776
  • বন্ধ হোক সোসেনের নামে কুচ্ছো, ধিক যত গুরু ভ্রাতা ভগিনীর গুচ্ছ
  • Abhyu | ১৭ মার্চ ২০১৫ ০০:৩২280774
  • সোসেন কাছিম নাকি? বাহ বেশ। বাড়িতে চৌবাচ্চা আছে?
  • Atoz | ১৭ মার্চ ২০১৫ ০০:২৫280773
  • ভোঁদড় তো বলিনি। ঃ-)
  • Tim | ১৭ মার্চ ২০১৫ ০০:২৩280772
  • সেতো আছেই তারোপর সোসেনকে কাছিম বলেছে
  • Abhyu | ১৭ মার্চ ২০১৫ ০০:২১280771
  • আঃ কথা হচ্ছে বোটানি নিয়ে, এনে ফেলল জুলজি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত