এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • bhagidaar | ১৪ মার্চ ২০১৫ ২২:৪৬280470
  • ,, পাই ১০:৩৯ সঙ্গে আছি ১০০%
  • robu | ১৪ মার্চ ২০১৫ ২২:৪৩280469
  • অর্পণদা, কালরাতে স্বপ্ন দেখেছি মোনাকোতে ৪-২ এ জিতছি, আর্সেনাল আরেকটা গোল করার চেস্টা করে চলেছে, ১০ মিনিট বাকি। স্বপ্নে হিসেবটা ঠিক হয়নি ঃ-)
  • Abhyu | ১৪ মার্চ ২০১৫ ২২:২৬280467
  • mi (ম্যাথেমেটিক্যাল ইন্সটিটিউট??) এর অটোর লিঙ্কটা পড়লাম। ভদ্রমহিলা একা লড়েছেন - শ্রদ্ধা করার মতো।
  • Arpan | ১৪ মার্চ ২০১৫ ২২:২৪280466
  • ছন্নছাড়া কোথায়? ফিনিশিংটা হচ্ছিল না। সেকন্ড হাফে পুষিয়ে দিয়েছি।

    এইবার ম্যানসির ম্যাচের দিকে তাকিয়ে থাকা।
  • robu | ১৪ মার্চ ২০১৫ ২২:২১280465
  • কেসিদা, সেকেন্ড হাফ ঠিক আছে তো?
  • T | ১৪ মার্চ ২০১৫ ২২:১৭280463
  • উঁহু ওই কমান্ডটা শুধুমাত্র হিডেন ফাইলগুলোকে শো করে। তারপর কিছু উদ্ভট নামের ফাইলকে দেখায়। *.lnk সমেত। সেগুলোকে ধরে ধরে ডিলিট করে দেখেছি। হচ্ছে না। প্রতিটা ড্রাইভে গিয়েও করে দেখেছি। যাওয়ার নয়। কিছু একটা ট্রিগার করছে ওটাকে প্রতিবার লগঅনএর সময়। নেটের কিছু টোটকা অ্যাপ্লাই কত্তে গিয়ে দেখলাম নতুন হ্যাপা তৈরী হ'ল। এবার desktop.ini। মহা জ্বালা!
  • sch | ১৪ মার্চ ২০১৫ ২২:০৬280462
  • আরে ল্যাপটপে হলে প্রতিটা ড্রাইভে গিয়ে dos prompt থেকে ওই কম্যান্ডটা দিন - চলে যাওয়ার কথা
  • T | ১৪ মার্চ ২০১৫ ২১:৫৯280461
  • তবুও, sch কে ধন্যবাদ।
  • T | ১৪ মার্চ ২০১৫ ২১:৫৮280460
  • আরে, করে দেখেছি। সাময়িক নিষ্কৃতি। তারপর ফের কিছু কপি করলেই আবার হাজির। ভাইরাসটা ল্যাপটপে সেঁধিয়েছে। কিন্তু কিছুতেই বার করা যাচ্ছে না। কী বিরক্তি!
  • sch | ১৪ মার্চ ২০১৫ ২১:৫৪280459
  • @T, DOS prompt এ গিয়ে attrib -h -r -s /s /d g:\*.* --> Press Enter
  • T | ১৪ মার্চ ২০১৫ ২১:৫১280458
  • একটা হেল্প লাগবে...আচ্ছা, এই পেন ড্রাইভ শর্টকার্ট ভাইরাস থেকে মুক্তি পাওয়ার উপায় কি? নেটের টোটকা অ্যাপ্লাই করে দেখেছি, কিছুতেই কিছু হওয়ার নয়। কেউ শিওর শট সমাধান জানে? আগাম ধন্যবাদ রইল।
  • kiki | ১৪ মার্চ ২০১৫ ২১:৫০280457
  • আরে না না, তুমি তা বলবে এটা আমিও ভাবিনি। আমি কেবল বলছি এটা হত। হত না এমনটা নয়। কিন্তু যেহেতু সেটা তাদের মধ্যেই হত, যাদের হলে খবর হত না, আর তারাও মেনে নিত তাদের জন্য এটা স্বাভাবিক, তাই জানা যেত না সেভাবে। মানে আমার তাই ধারনা।
  • T | ১৪ মার্চ ২০১৫ ২১:৪৪280456
  • খুব বুঝেছেন। যা হোক।
  • b | ১৪ মার্চ ২০১৫ ২১:৪০280455
  • আগলে রাখার কি আছে? ফের উনবিংশ শতকে প্রত্যাবর্তন।
  • T | ১৪ মার্চ ২০১৫ ২১:৩৮280454
  • হ্যাঁ, এটা সত্যিই আতঙ্কের পরিস্থিতি। যতদিন যাবে এটা বাড়বে। আর দু দশ বছর পরে কী অবস্থা দাঁড়াবে ভেবে ভয় পাই। মেয়েকে আর কতদিন সর্বত্র আগলে রাখব।
  • hu | ১৪ মার্চ ২০১৫ ২১:২৭280453
  • কিকি, আমি বলছি না যে যুদ্ধ পরিস্থিতিতে, বা যেক্ষেত্রে পয়সার বিনিময়ে শরীরের লেনদেন হচ্ছে সেখানে, বা প্রতিশোধ নেওয়ার সময় রড ঢোকানো জাস্টিফায়েড। কিন্তু রাস্তায় একটা মেয়েকে দেখলাম, তাকে অসতর্ক অবস্থায় পেলাম আর তার শরীরে রড ঢুকিয়ে দিলাম এটা এমন একটা আতঙ্ক তৈরী করছে যেটার কোন ব্যাখ্যাই পাচ্ছি না। তোমার ছেলেকে নিয়ে ভয়, যাদের মেয়ে একটু একটু করে বড় হচ্ছে তাদের মেয়েকে নিয়ে ভয়। সর্বত্র একটা আতঙ্কের পরিস্থিতি।
  • kiki | ১৪ মার্চ ২০১৫ ২১:১০280452
  • আর সে-র টইতে কমেন্ট করতে গেলেই আমার একটা যচ্ছেতাই বাধো বাধো লাগে এখন,সে লেখা হঠাৎ বন্ধ করে দিলেন কেন? মানে ইচ্ছে না হলে লিখতে জোর করছি না,ওনার নিজের ব্যাপার। কিন্তু আমি রঞ্জনদা আর সে-র টই টা খুব মন দিয়ে পড়ছিলাম। আর লোকজন ও অদ্ভুত, ওনার ঐ লড়াই পড়েও ওনাকে ছিঁচকাদুনে ভাবলো কিভাবে! যাগ্গে, আজকাল কথা বাড়াতেও বিরক্ত লাগে।
  • pi | ১৪ মার্চ ২০১৫ ২০:৫৯280451
  • নির্ভয়ার কেসের জুভেনাইল ছেলেটির ফাঁসি চেয়ে একটা পিটিশন ঘুরছে। একজন একটু আগে কমেন্ট করলেন, ধুস, ফাঁসি দিয়েই বা কী হবে, ওকে আমাদের হাতে ছেড়ে দেওয়া হোক।
  • kiki | ১৪ মার্চ ২০১৫ ২০:৫৫280450
  • আর তারা প্রতিবাদ করতো না বলে হয়ত মুকেশদের মত পাব্লিকরা তাদের মেরে ফেলতে যত আঘাত করতে হয়, তদ্দুর যেত না।

    কিন্তু এখন আমার অন্যরকম ভয় লাগে। এইসব ঘটনা যত ছড়াচ্ছে, লোকজন তত ক্ষেপে উঠছে। নাগাল্যান্ডের কান্ডের পর আরো বেশী। ছেলেটা বড় হচ্ছে। বেশ অনেক বছর আগে, আমরা তখন স্কুলের। ভাই একজন বেশ বয়স্ক মহিলার গায়ের উপর পরে গিয়েছিলো বাসে, তাও ভীরের চোটে। বেচারি খুব ই ছোট। মহিলা যা বাজেভাবে রিয়্যাক্ট করেছিলেন, আজ ও মনে আছে। আর লোকজন সব বুঝেও মজা নিয়েছিলো। এগুলো ও সত্যি।
  • কেসি | ১৪ মার্চ ২০১৫ ২০:৫৪280449
  • আর্সেনালকে এরকম ছন্নছাড়া লাগছে কেন আজ?
  • kiki | ১৪ মার্চ ২০১৫ ২০:৫০280448
  • হুচি,
    রড ঢোকানো টা আগে হত কিনা কে জানে! কিন্তু একবার কোথাও পড়েছিলাম, মনে নেই, কিছু মেয়েদের ভাড়া নিয়ে লোকজন ফুর্তি করতে টরতে যায়, বা এমনকি সেইসব পাড়াতেও, তো রাস্কেলগুলোর যখন নিজের ক্ষমতা ফুরিয়ে যায়, এদিকে ইচ্ছে যায় নি, পয়সাও উসুল করতে হবে, তখন নানা কিছু ব্যবহার করত, মোমবাতি থেকে শুরু করে..............। কিন্তু ঐ আর কি, সেইসব মেয়েদের বলে খবর হত না। তারাও মেনে নিত, হাসপাতালে থাকত কিছুদিন, আবার যে কে সেই।

    সেইসব মানুষর অবশ্য জানতো কাজটা ঠিক নয়, আর তাই সেইসব মেয়েদের ই ব্যবহৃত হতে হত বেশি, যেখানে কাজটা পয়সার বিনিময়ে বলে মনকে পরিস্কার করে নেওয়া যায়।

    মানে প্র্যাকটিসটা নতুন নয়।
  • Arpan | ১৪ মার্চ ২০১৫ ২০:৩০280447
  • স্যান কি আদর্শ পকা?
  • Tim | ১৪ মার্চ ২০১৫ ২০:২৩280446
  • ঃ-)
  • sosen | ১৪ মার্চ ২০১৫ ২০:১৭280445
  • স্যানকে দেখি না কেন?
  • sosen | ১৪ মার্চ ২০১৫ ২০:১৫280444
  • পকা হওয়ার বেজায় চাপ ঃ)
  • Tim | ১৪ মার্চ ২০১৫ ২০:০৪280443
  • হ্যাঁ দুইই হবে। এখন বেশি অভিযোগও দায়ের হয় বলে মনে হয়।
    এটা ক্ষমতার রাজনীতিও। মেয়েদের এমপাওয়ারমেন্টের সাথে মিসোজিনি এবং এই জিনিস বেড়েছে। অবশ্যই যারা এসব করেছে তারা এইটা যুদ্ধ ভেবে করেনি, কিন্তু অবচেতনে দেখে নেওয়া মনে হয় থেকেই যায়।
    ধুর, এটা ভেবেই মনে পড়লো, কত সাটল এবং নট সো সাটল ফর্মের, শিল্পে মোড়া মিসোজিনিকে স্পনসর করেছি একসময়, পরোক্ষে হলেও দায় এড়াতে পারিনা। ঃ-(
  • a x | ১৪ মার্চ ২০১৫ ১৯:৫১280442
  • হত, মানে শুনেছি, যারা এইসব নিয়ে কাজ করেন, তাদের থেকেই। কিন্তু রিপোর্টিং হলে তো আরো বেশি বেশি করে শুনব। জানিনা ঘটনা বেড়েছে না রিপোর্টিং (রিপোর্টিং মানে শুধু মিডিয়া পিক আপ করছে, বলছি না - অভিযোগ দায়েরের কথাও বলছি), না দুটোই।
  • Tim | ১৪ মার্চ ২০১৫ ১৯:৪৩280441
  • না না আমি বলছি। হতো, কিন্তু ফ্রিকোয়েন্সি অন্যরকম ছিলো। খবরের কাগজে প্রতিদিন এরকম একাধিক খবর থাকতোনা। এই ধরা যাক, দশ বছর আগেকার কথা বলছি। জিনিসটা এইভাবে পাল্টালো। প্রথমে ধর্ষণের খবর কম থাকতো। স্পষ্ট মনে আছে ১৯৯৪ সালে আমার ছাত্র জিগ্যেস করছে ধর্ষণ মানে কী? সেদিন ফার্স্ট পেজে এরকম একটা খবর বেরোয়। জোড়াতালি দেওয়া উত্তর দিয়েছিলাম সেই ক্লাস ফাইভকে।
    পরে ধর্ষণ বাড়লো (বা হয়ত রিপোর্ট বাড়লো, যেটাই হোক)। তখন একটা আধটা নৃশংস খুন রিপোর্টেড হতো। সেই ফ্রিকোয়েন্সি বাড়তে বাড়তে এখন প্রতিদিন ধর্ষণের খবর, এবং তার বেশিরভাগ ক্ষেত্রেই নৃশংসতা।
    হতে পারে এর সাথে রিপোর্টেড হওয়ার সম্পর্ক আছে, মিডিয়া অনেক বেশি শক্তিশালী। কিন্তু আমার মনে হয় সংখ্যাতেও বেড়েছে, নৃশংসতাতেও বেড়েছে। আইন শৃঙ্খলার অবনতি, বিচার ব্যবস্থার প্রহসনে পরিণত হওয়া ইত্যাদি এর কারণ হতে পারে। জানি না। তবে স্পষ্ট বুঝি যে অপরাধ ঘটিয়ে ফেলা অনেক সহজ হয়ে গেছে। মনে হয় অপরাধের সাথে যে সামাজিক ট্যাবু ছিলো, সেটা আর নেই। এটা সত্যিই অদ্ভুৎ হয়েছে, কারণ আমাদের দেশে ট্যাবু সহজে যায়না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত