এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | ১৩ মার্চ ২০১৫ ০০:০৮280230
  • ধুর খালি ইয়ার্কি, পুদিনা মাছে দেবো কেন, ওতো মাংসে দেব!
  • একক | ১৩ মার্চ ২০১৫ ০০:০৭280228
  • পাবদা মাছ বাপু জাস্ট এমনি ভাপিয়ে, ওপরে ব্ল্যাক পিপার/সল্ট মাখিয়ে হালকা ভার্জিন অলিভ ওয়েল ছড়িয়ে সটান মুখে চালান করা সবচে ভালো। আর বাঙালি মতে হলে সাদা সর্ষে মাখিয়ে দেওয়া ভাপাবার আগে -পরে কাঁচা ঘানির তেল দু ফোঁটা। বেশি রান্না করলে রান্না নষ্ট হয়। বিশেষত মাছ-মাংস।
  • a x | ১৩ মার্চ ২০১৫ ০০:০৭280229
  • মাছ টাছের নিজের গন্ধ যত কম লোকে পায়, ততই তো ভালো।
  • aka | ১৩ মার্চ ২০১৫ ০০:০৫280227
  • ধুর আমি রান্নায় আমার কাছে যা যা মশলা আছে সেই সময়ে - দেশী ও বিদেশী সবই ১:১ অনুপাতে দিয়ে থাকি। শুধু লংকাটা একটু বেশি দেই। তাতেই কেল্লাফতে।
  • Blank | ১৩ মার্চ ২০১৫ ০০:০৩280226
  • ধনেপাতা কেউ খাবারে দেয় নাকি!! বিশ্রী গন্ধ। ওর চেয়ে কারি পাতা ভালো
  • | ১২ মার্চ ২০১৫ ২৩:৫৮280225
  • শুনুন, ঐ খবরটা আমিও দেখেছি। ঐ সব খবর পড়ে আপনি আজকাল রান্না করে থাকেন!! এখন পাবদায় ধনেপাতা দিয়ে শুরু করুন,শিগ্গিরই পুদিনা পাতায় পৌঁছে যাবেনখন।
  • a x | ১২ মার্চ ২০১৫ ২৩:৫৩280224
  • প্রফেসরের পরে কমা।

    অভ্যু না, মিঠুকে বললাম।
  • a x | ১২ মার্চ ২০১৫ ২৩:৫১280223
  • আপনারা কিস্সু জানেন না। শুনুন। পশ্চিমে খাবার বানানো হয় ফ্লেভার প্রোফাইল ম্যাচ করে, উপাদানের ফ্লেভার প্রোফাইলেরা হাইলি ওভারল্যাপিং হয়। অন্যদিকে ভারতীয় খাবারে উপাদানের ফ্লেভার প্রোফাইল কনট্রাস্টিং হয়। বুইলেন? আইআইটির প্রফেসর তরলা দালালের ২০০টা রেসিপির প্রত্যেকটার উপাদান নিয়ে তার ডেটা অ্যানালিসিস করে দেখিয়েছে।
  • Arpan | ১২ মার্চ ২০১৫ ২৩:৪৯280220
  • এইরে অভ্যুকে সর্ষের টইতে লিখতে বলল। আরো x সংখ্যক টই খুলে বসবে। ঃ(
  • a x | ১২ মার্চ ২০১৫ ২৩:৪৯280221
  • শ্মশানের চুল্লি কিনলে আগে আকার হালিম বানাবো!
  • একক | ১২ মার্চ ২০১৫ ২৩:৪৯280222
  • হু মানে যে খাবারের নিজস্ব গন্ধ আছে সেখানে ধনেপাতা টা ঠিক ............. :/
    এমনি ধনেপাতার চাটনি চলে, ব্রয়লার চিকেনের মত স্বাদ-গন্ধহীন অখাদ্যেও। মাছের তো নিজের গন্ধ আচে :).
  • a x | ১২ মার্চ ২০১৫ ২৩:৪৮280219
  • এটা ডিটেলে একটু সর্ষের কোনো টইতে লিখে দেবে?
  • | ১২ মার্চ ২০১৫ ২৩:৪৭280218
  • ওমা, আপনি শ্মশানের চুল্লি টা কিনে ফেলেছেন!!! কই বলেন নি তো?
  • Abhyu | ১২ মার্চ ২০১৫ ২৩:৪৬280217
  • একটা ভালো রেসিপি দিই লিখে নিন।
    তেলে এক চামচ সর্ষে আর দুটো শুকনো লঙ্কা দিন। একটু পরে দু চামচ আদাবাটা দিন। আচ্ছাসে নাড়ুন। ঠিক এক মিনিট পরে গ্যাস অফ করে পাঁচ চামচ লেবুর রস দিন। এবার মিক্সিতে এক আঁটি ধনে পাতা চেপে চেপে দিয়ে ঐ মিশ্রণটা দিয়ে পেস্ট বানান। একটু সময় লাগবে, অধৈর্য হবেন না। প্রথম দিকে শুধু ব্লেড ঘুরে যাবে, ধনেপাতার কিছু হবে না। জল দেবেন না, একটু পরে ঠিক পেস্ট হয়ে যাবে।
    ভাতের সাথে খান।
  • | ১২ মার্চ ২০১৫ ২৩:৪৫280216
  • না মানে, পাবদার নিজস্ব গন্ধ আছে তো। ধনেপাতা যতখুশি বেসন দিয়ে মেখে বড়া বানান না- অল্প পোস্ত ছড়িয়ে দিন। নিজেই একটা মুচমুচে ডিস- অল্প ঘি আর কাঁচা লংকা দিয়ে ছেড়ে দিন।
  • a x | ১২ মার্চ ২০১৫ ২৩:৪৩280215
  • না কালোজিরে মানে এইটে -

  • a x | ১২ মার্চ ২০১৫ ২৩:৪১280214
  • না হয়না, আপনারা ধনেপাতা ওপর এরকম ডিস্ক্রিমিনেশন দেখালেই তো মেনে নেওয়া যায়না। আম্রিকায় বাঙ্গালী খাবার বানাবো আর একটা রান্নাতেও ধনেপাতা না পড়লে আমাকে সেসেশনের দায় ধরুক আর কি!
  • একক | ১২ মার্চ ২০১৫ ২৩:৩৯280212
  • কালোজিরে মানে ওই আরশোলার ইয়ে ?
  • | ১২ মার্চ ২০১৫ ২৩:৩৯280213
  • ইয়ে মানে পাবদাতে ধনেপাতা। শুধু কালোজিরে এমনকি পেঁয়াজ দিলে হয় না!
    (জোরে জোরে ভাবছি)
  • Arpan | ১২ মার্চ ২০১৫ ২৩:৩৭280210
  • হ্যাঁ, আমাদের বাড়িতে মনে হয় দই দেয় না। মানে ওই সর্ষে-বেগুন।
  • Abhyu | ১২ মার্চ ২০১৫ ২৩:৩৭280211
  • কালোজিরে ধনেপাতা দিয়েই পাবদা বানাও, শেষে একটু আরশোলার ফোড়ন দিও।
    (ক্যালাবার আগেই কাটি)
  • a x | ১২ মার্চ ২০১৫ ২৩:৩৬280208
  • হ্যাঁ অর্পণ যে ছবি দিল, ওটাকে তো সর্ষে বেগুন বলেই জানতাম ও খেতাম।
  • Abhyu | ১২ মার্চ ২০১৫ ২৩:৩৬280209
  • রীতা পাল কি ইপ্সিতা পালের দিদি?
  • | ১২ মার্চ ২০১৫ ২৩:৩৫280205
  • সর্ষে-বেগুন,দইসর্ষেবেগুন, সর্ষে-নারকেল-দই বেগুন- সবাই ই বেগুনবাসন্তীঃ)
  • a x | ১২ মার্চ ২০১৫ ২৩:৩৫280206
  • খালি*
  • a x | ১২ মার্চ ২০১৫ ২৩:৩৫280207
  • কিন্তু এটা বানালে তো সর্ষে দিয়ে পাবদা হবেনা। তাইলে কি পাবদা কালি কালোজিরে ধনেপাতা দিয়েই করব?
  • a x | ১২ মার্চ ২০১৫ ২৩:৩৪280203
  • ও হরি, এটাকেই বেগুন বাসন্তী বলে?

    আমি খাওয়াব কিনা ভাবছি।
  • Arpan | ১২ মার্চ ২০১৫ ২৩:৩৪280204
  • আমাদের বাড়িতে এমন মাখো মাখো হয়।

  • Arpan | ১২ মার্চ ২০১৫ ২৩:২৯280201
  • এই যে ছবি।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত