এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • b | ০৮ মার্চ ২০১৫ ২৩:১১279630
  • ভাগীদারঃ ওটা এক্সেপশন। মীরাকে তার জন্যে শ্বশুরবাড়িতে বেশ দুর্দশা সহ্য করতে হয়েছিলো।
  • একক | ০৮ মার্চ ২০১৫ ২৩:১০279629
  • বি,
    আপনার যুক্তি অনুযায়ী প্রচুর মেয়ে পাগল হয়ে ঘর ছাড়তে থাকলে ছেলেরা ঘর ছেড়ে রেপড হওয়ার ভয়ে পাগলামি চেপে রাখতো ? অবশ্য ইতিহাস দেখিয়ে বলা যায় ম্যামাল দের ডেভেলপমেন্ট টাই এমনভাবে হয়েছে যে মেয়েরা ঘর সামলাতো বলেই ছেলেরা ছাড়তে পারতো। সেক্ষেত্রে একচুয়ালি ইতিহাসের সাহায্য নিয়ে নিয়তিকে প্রতিষ্ঠা করা হচ্ছেনা ? উল্টোদিকের লোকেরাও কিন্তু সেটাই চায়।
  • b | ০৮ মার্চ ২০১৫ ২৩:০৯279627
  • আমার বাড়িওয়ালা ছেলো চেন্নইতে। দেখে রাবণের কিছু একটা বলে মনে হত। ইয়া লম্বা, মাথা ভর্তি কুচকুচে কালো চুল, কিন্তু সেগুলো গায়ের চেয়ে ফর্সা। প্রথম দিনের ওয়ান ইয়ার অ্যাডভান্সা বলে এক লাখ কুড়ি হাজার টাকা নিয়ে গেলো। ইউ নো পে, আই ডোন্ট রেন্ট হাউসা। ক্যাশ পেমেন্ট। হিঁক।

    শেষ দিনে এসে নজ্জা নজ্জা মুখ করে দুটো ষাট হাজার টাকার চেক দিয়ে গেলো।

    সদা, ব্যাচেলরকে ঘর না দেবার একটা অ্যান্টিডোট আমি জানি, কিন্তু আপনি বোধ হয় সেটা শুনবেন না।
  • bhagidaar | ০৮ মার্চ ২০১৫ ২৩:০৯279628
  • মীরা ছেড়েছিল
  • Abhyu | ০৮ মার্চ ২০১৫ ২৩:০৫279626
  • শ্রীরামকৃষ্ণদেবের সময়কালে গৌরীদেবী ছিলেন।
  • b | ০৮ মার্চ ২০১৫ ২৩:০১279624
  • চৈতন্যদেব কেষ্টপ্রেমে পাগল হয়ে ঘর ছাড়লেন। বুদ্দোদেবো লোকের দুঃখ দেখে সোজা গয়া চলে গেলেন। লোকে ধন্য ধন্য ধন্য কল্লো। বিষ্ণুপ্রিয়া বা যশোধরা ওরকম ঘর ছাড়লে রেপ হওয়া ছাড়া উপায় থাকতো না।

    মেয়েদের, পাগলামি চেপে রাখতে হয়।
  • শ্রী সদা | ০৮ মার্চ ২০১৫ ২৩:০১279625
  • আর ডিডিদা, যা বুঝলাম, লুরুতে ফ্ল্যাট খোঁজার প্রচুর হ্যাপা। প্রথমতঃ, বেশীরভাগ জায়গায় ব্যাচেলরকে ভাড়া দেবেনা, তারপর যদিবা ভাড়া দিলো, দশ মাসের টাকা অ্যাডভান্স দিতে হবে। এরকম আশ্চর্য নিয়ম কোনোদিন শুনিনি। মিনিমাম লাখখানেক টাকা হুট করে একজনকে দিয়ে দেবো, সে ব্যাঙ্কে রেখে সুদ খাবে, তারপর ফেরত দেওয়ার সময় আলবাল রিজন দেখিয়ে যা পারবে কেটে নেবে - মামদোবাজি !
    বেসিক্যালি আমরা বহিরাগতরা শুরু থেকে প্রতিবাদ না করে করে এই হারামজাদাগুলো সাপের পাঁচ পা দেখেছে। এদের ধারণাই হয়ে গেছে যে আইটিওয়ালা মানে প্রচুর পয়সা, যা ডিমান্ড করবো দিয়ে দেবে।
    সেদিন দেখছিলাম ইন্টারনেটে সই সংগ্রহ চলছে, বাড়ি ভাড়া সংক্রান্ত ব্যপারের প্রশাসনের হস্তক্ষেপ করার দাবীতে। শালাদের অবিলম্বে হুড়কো দেওয়া খুবই দরকার।
  • সিকি | ০৮ মার্চ ২০১৫ ২২:৫৭279623
  • এইবারে শান্তিতে ঘুনু কত্তে যাও। :-)
  • শ্রী সদা | ০৮ মার্চ ২০১৫ ২২:৪৮279622
  • নেট এ অনেকদিন ধরেই অনেক প্রোগ্রামিং, ইলেকট্রনিক্স হবিইস্ট কমিউনিটি তে আছি। মেয়েদের পার্টিশিপেশন নগন্য। ইঞ্জিনিয়ারিং তো খুব কম মেয়ে পড়েননা ? অন্যদিকে পড়াশোনা বা চাকরীতে মহিলা সহকর্মীদের দেখেছি বা দেখি ছেলেদের ইকুইভ্যালেন্ট বা অনেকক্ষেত্রেই বেটার পারফর্ম করতে। টেকনোলজি হবিইস্ট কমিউনিটিতে এঁদের দেখা যায়না কেন ? মানে সো কলড গীক বা নার্ড ইমেজে কী মেয়েরা সচ্ছন্দ নন ? এটা আমার অনেকদিনের প্রশ্ন।
  • মেয়েদের কথা | ০৮ মার্চ ২০১৫ ২২:৪৭279621



  • একক | ০৮ মার্চ ২০১৫ ২২:৪৬279620
  • আহাআ যতক্ষণ একক আছে এট্টু ভিত্তিহীন আলোচনা হবা :) অন্যরা সমর্থন না কল্লেই হলো।
    এই যেমন সামাজিক নির্বাচনের ভিত্তির ব্যাপারটা আদতে লম্বা গলা জিরাফের থিওরি। জিরাফ কেন গলা লম্বা সেই চূড়ান্ত ব্যাখ্যা ল্যামার্ক দেননা। বহু আগে পরিত্যক্ত। কাজেই ওই তত্ব মনজগতেও আদৌ সর্বব্যাপী কিনা এটা ভাবার দরকার আছে। ইটস নট "অনলি" দায়ালেক্তিক। "ভিত্তি" ব্যাপারটাই একাধারে স্থানাংক ও চরিত্র নির্ধারণযোগ্য নয়। হ্যা, একটা সম্ভাবনা সর্বদাই আছে যে "পাগলামি" বলতে যা বুঝছি সেটা আদতে পাগলামির পুরুষ নির্মান। মেয়েদের পাগলামিটাই হয়তো অন্যরকম। একশভাগ সম্ভাবনা আছে। কিন্তু ওরম ফন্গ্যবেনে নাস্তিক জায়গায় দাঁড়ালে সবক্ষেত্রেই "হমম" ছাড়া কিছু দর্শন থাকেনা যে :))) বা মাঝে মাঝে ঘুম ভেঙ্গে "সব বাল" বলে আবার যোগনিদ্রায় যেতে হয়। সে এক ভয়ানক বোরিং ব্যাপার মশাই :(
  • মেয়ে-চাকরে | ০৮ মার্চ ২০১৫ ২২:৩৭279619



  • h | ০৮ মার্চ ২০১৫ ২২:০৪279618
  • মেয়েদের মধ্যে কাজের প্যাসন ইত্যাদি নিয়ে বক্তব্য খুব ই আপত্তিকর লাগলো। এইসব যদি আদৌ কিসু থেকে থাকে, তাইলে মেনলি আছে চিন্তার আর জীবন ধারণের সামাজিক ভূমিকা নির্বাচনের স্বাধীনতার জন্য। তো সেটা কতটুকু মেয়েদের জন্য নিশ্চিত?

    এইরকম বিচিত্র ভিত্তিহীন আলোচনা এখানে আশা করি নি। অবশ্য না করার ই বা কি আছে?
  • sosen | ০৮ মার্চ ২০১৫ ২১:৫৭279617
  • অ। বুইসি এইবার।
    আমি ভাবি এনারা আমারে আনফেরেন্ড করেন ক্যান, আমি তো ফেবুতে প্রোফাইল পিক চেঞ্জ করা ছাড়া কিসুই করি না। কিসুই না করাটা দোষ হইতে পারে কিন্তু সিকিরে সেই তালিকায় দেখে খানিক ঘাবড়ে গেসলুম।
  • sosen | ০৮ মার্চ ২০১৫ ২১:৫৩279616
  • এইত্ত এসছি--খেতে গিসলাম, দমুদি ঃ)
    দাঁড়াও পড়ি সরোল হয়ে বসে।
  • pi | ০৮ মার্চ ২০১৫ ২১:৪৫279615
  • https এর সমস্যা অনেকেরই থেকে থেকে হচ্ছে। আমারও। s কাটালে ঢোকা যায়। মামু দেখছে।
  • | ০৮ মার্চ ২০১৫ ২১:৪৩279614
  • দেখছ! সোসেনকে কেমন সরোল করে বুঝিয়ে দিলাম আর কিচ্ছুটি বলল না!
    নাহ যাই গিয়া।
  • I | ০৮ মার্চ ২০১৫ ২১:৩৯279613
  • To The Lighthouse পড়ে পুরো হুব্বা হয়ে গেছিলাম। তার কিছুদিন আগেই এক ছিঁচকাঁদুনে সমুদ্রতীরে থাকতাম।
  • I | ০৮ মার্চ ২০১৫ ২১:৩৩279612
  • সোসেনের পোস্টটা খুব ভাল্লাগলো। নিজের সাথে আইডেন্টিফাই করতে পারলাম। A room of one's own আমার বেশ মনের কথা। পাগলের তালিকায় ভার্জিনিয়া উল্ফকে রাখবেন।
  • সে | ০৮ মার্চ ২০১৫ ২১:৩১279611
  • মেয়ে পাগল অনেক সময় চিকিত্সার জন্য দেখানো হয় না। তাই কম রিপোর্টেড। সেই কারণেও স্য়্টাটিস্টিক্সে কম থাকতে পারে। মানসিকভাবে অস্বাভাবিক প্রচুর মেয়েকে জানি, তাদের কখনো ডাক্তার দেখানো হয় নি। সেভাবেই সারাজীবন কাটিয়েছে/কাটাচ্ছে। এর দুটো সম্ভাব্য কারণ আমার মনে হয়- সামাজিকভাবে পাগোল মেয়ের গায়ে পাগোল স্ট্যাম্প লেগে গেলে শুধু তার নিজেরই নয় তার পরিবারেরো অনেক সমস্যা, দুই খরচ। চিকিতসার ব্যয়ভার সবাই নিতে চায় না। জিইয়ে রাখে।
  • robu | ০৮ মার্চ ২০১৫ ২১:২৪279610
  • না না, বুঝলাম।
  • একক | ০৮ মার্চ ২০১৫ ২১:২১279609
  • লীম খুব ভালো সাহিত্যিক। কিন্তু এখানে পাগলামি নিয়ে কথা হচ্ছিলো। মেয়েরা সফল-অসফল নিয়ে না। সে বললে হাজারে হাজারে সফল মেয়ে আছেন, পরেও থাকবেন। সুকুমার বলার কারণ ওই ফ্লেভার টা বোঝানো। বা ধরো লোরকা। এরকম না যে চাইছি কোনো মেয়ে "ব্লাড ওয়েডিং" বা "য়ের্মা" লিখুন। তুলনাটা ঐরকম নয়। বা দালি। বা হাইনে। দুয়েন্দে পাইনা মেয়েদের সৃষ্টিতে। ওই অপপ্রয়াস। মাথার পেছনে পাখা ছড়িয়ে বসে থাকা শয়তান। মেয়ে আর্টিস্ট রা কেমং টিকটিকি তাড়াবার মত হুসহুস করে ওই রাতপাখিটাকে তাড়িয়ে দেন :( তাই চাঁদ ওঠে, পূর্ণিমা ও হয়। কালো ছায়া টা পরে না। হতে পারে ওটাই ওনাদের জনরা। আমি তো মেয়ে নই। ক্যামনে মাথার ভেতর জানবো :( আবার "মেয়ে" ও মনোলিথ না। জাস্ট যা মিস করি তাই বল্লুম। এবং সম্ভবত ব্যাপারটাই বোঝাতে পারিনি ........
  • | ০৮ মার্চ ২০১৫ ২১:২০279608
  • ওহ! সুষেণ,

    আমি বুঝিয়ে দিচ্ছি সরোল করে। কিছু লোক প্রায়ই অ্যাকাউন্ট ডি-অ্যাকটিভেট করে, তখন একটা মেসেজ আসে যে দ্যাখো বাপু এ কিন্তু আর তোমার ফেরেন্ড নয়কো। পসিবল রিজন হতে পারে সে তোমারে আনফ্রেন্ড করেছে। ঐটে দেখেই তোমার বেভ্রম হয়েছে। এইবারে জুকারবার্গ তো কারেও পুরো মোছে না, ফেবু অ্যাকাউন্ট মোটামুটি গীতার আত্মপুরুষের মত। নৈনং ছিন্দতি ইত্যাদি। তুমি ডিলিট মারলেও সে ফেবুর কোণে আপন মনে বসে থাকে। এইবারে আবার যখন ফিরে এসে অ্যাকটিভেট করে তখন কিন্তু আর মেসেজ আসে না, তখন এমনি এমনিই নিজের লিস্টিতে তাদের ছবিছাবা দেখা যায়।

    সিকি যেমনি কোনও কারণে ডি-অ্যাকটি করেছে। আবার ফিরলেই খুঁজে পাবা। কদিন আগে পাই করেছিল, আমি একটু চিন্তায় পড়েছিলম কোনও ঝামেলি হল নাকি। আবার ফিরেছে তো।

    আমার ফ্রেন্ডলিস্টের দুই একজন আছে যারা এই 'শুধু যাওয়া আসা' হপ্তায় একবার কোরে করে।

    এইবার ডি-অ্যাকটি করেছে না তোমায় ডিলিট মেরেছে সেটা বুঝবে ক্যামনে? খুউপ সহজ। যখন অমনি মেসেজ পাবে, বন্দুকের নামে ক্লিকাবে। যদি দ্যাখো Page Not Found বলতেছে জানবা ডি-অ্যাকটি, আ?যদি প্রোফাইল জ্বলজ্বলিং তাইলে জানবা তোমারে ডিলিট মেরেছে।

    কিলিয়ার?
  • সিকি | ০৮ মার্চ ২০১৫ ২১:১৪279607
  • হোসেন এবম অন্যান্যরা, আমি ফেসবুক ডিঅ্যাক্টিভেট করেছি- তাই আনফ্রেন্ড দেখাচ্ছে। আপাতত ফেবুতে আমায় কদিন পাবে না। যেদিন ফিরে আসব, তোমার / তোমাদের বন্ধু হয়েই ফিরে আসব।
  • dc | ০৮ মার্চ ২০১৫ ২১:০৪279606
  • ছেলে মোনা লিসাও ভাবা মুশকিল।
  • সে | ০৮ মার্চ ২০১৫ ২১:০৩279605
  • অপোকর্ম হয়ে গেছে, এখন মুক্তির জন্যে অপেক্ষা।
    বিঃ দ্রঃ কর্ম=রেশন
    ঃ-)))
  • robu | ০৮ মার্চ ২০১৫ ২০:৫০279604
  • সে অর্থে ছেলে লী ম ও ভাবতে পারছি না।
  • একক | ০৮ মার্চ ২০১৫ ২০:৪৮279603
  • সোসেনের বক্তব্যের সঙ্গে মিললো। এই ক্রীতদাসের সঙ্গে কম্পিটিশন দিয়ে শেষে ক্রীতদাসী হওয়াটা মারাত্মক।

    ডিডি দা, আঁকার জগৎ এ কম। আবার কবিতাতেও ধরুন প্ল্যাথ এর লেভেল এ কতজন। প্ল্যাথের ক্লিনিকাল সাইড বাদ্দিয়েই বলছি। বিখ্যাত আছেন অনেক। জেন অস্টিন যেমন। চূড়ান্ত পপুলার ইত্যাদি। আদতে একজন মহিলা শরৎচন্দ্র ছাড়া কিছু না। ইক্সেন্ত্রিক টেনডেনসি কম। সে প্যাশন অর্থে বলুন বা যাই হোক। খুব সহজ উদাহরণ হলো "ম্যাডনেস এন্ড সিভিলায়সেষণ" খুলে যুগ ধরে ধরে দেখুন কতজন মেয়ের "ম্যাডনেস" পৃথিবীকে ঘেঁটে দিয়ে গেছে। আদৌ কতজন। এটা একেবারেই ভালো-খারাপের ব্যাপার না। ভালো-খারাপের স্থিতিজাড্য টাই কিছু একটা এঁকে বা লিখে ঘেঁটে দেওয়ার ব্যাপার।

    মেয়ে সুকুমার রায় ........ভাবতে পারছেন ? টেক বিশ্বসাহিত্য। সেখানেও কোথায় ?
  • একক | ০৮ মার্চ ২০১৫ ২০:৩৭279602
  • সে আছেন কেমন ? হাসপাতালে পড়লুম। এখন বেটার আশা করি। শিগগির চাঙ্গা হয়ে উঠুন :)
  • se | ০৮ মার্চ ২০১৫ ২০:৩১279600
  • https://vimeo.com/121374149
    আন্তত্জাতিক নারীদিবসে এইটে থাক, জদিনা এরই মধ্যে দেখে ফেলে থাকেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত