এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ০৮ মার্চ ২০১৫ ২০:৩১279601
  • ওই বইটাতে সেয়ানা পাগল নিয়ে কিছু লেখা আছে?
  • dd | ০৮ মার্চ ২০১৫ ২০:২৯279599
  • একটা রাশান বই আছে আমার কাছে। পুরোনো। বছর কুরি আগের।নাম "Physiology for all"।

    তাতেও লেখা আছে মে' মানুষদের মধ্যে পাগোলের সংখ্যা কম। মানে ছেলেদের মধ্যে ৪% হলে মে পাগোল তার আদ্ধেক। স্টেটিসটিক্স বোঝেন তো? মোডে মেরা বেশী নর্মাল রেঞ্জের মধ্যে থাকে। ছেলেদের মধ্যে ডিসপারসনটা বেশী।
  • san | ০৮ মার্চ ২০১৫ ২০:২৩279598
  • এককের মেয়েদের মধ্যে পাগলামি কম সংক্রান্ত পোস্ট পড়ে ইন্দ্রাণীদির দুএকটা লেখা মনে পর্ল। কিন্তু লিং নাই।
  • dd | ০৮ মার্চ ২০১৫ ২০:২১279597
  • অথচো সাহিত্য টাহিত্যে কিন্তু মে মানুষেরা জাঁকিয়েই আছে। পপুলার সাহিত্যেও। আগাথা ক্রিস্টি থেকে রাউলিং। কবিনীরা। গান ফানেও। অভিনয়। নৃত্য। সব কলাতেই।

    ছোবি আঁকায় খুব কম, নেই বল্লেই চলে।
  • a x | ০৮ মার্চ ২০১৫ ২০:১৭279596
  • কাহলো তার জীবদ্দশায় তেমন বিখ্যাত হয়নি। রিভেরা বহুবার অ্যাকনোলেজ করেছে কিন্তু বাকি পৃথিবীর অনেক সময় লেগেছে।

    এটাও দেখা যাবে কাহলো একেবারে অন্যরকম ছিলেন, নিজের অসুস্থতা জনিত কারণে কনফাইনমেন্ট ইত্যাদি, এর সাথে সেক্সুয়াল ফ্রীডম, সময় ও সমাজের উল্টোদিকে দাঁড়ানোর ক্ষমতা এবং অসম্ভব স্বাধীনচেতা। এই বোধগুলো না থাকলে কাহলো-র আর্ট ও কেন মেয়েরা ইত্যাদি নয়ের তলাতে থাকত।
  • dd | ০৮ মার্চ ২০১৫ ২০:১২279595
  • বেশ বেশ।

    স্টেটমেন্টটা হচ্ছে "ত্যামোন, বুঝলেন না, সেরম বিক্খ্যাতো টাইপের হয় না। একটু ইয়ে গোছের হয়। অলসো র‌্যান। এলেবেলে"।

    ঠিকাছে?
  • sosen | ০৮ মার্চ ২০১৫ ২০:১১279594
  • ডিডিদা-মোটেই আমি কিস্যু জানিনা ঃ( কিন্তু মে'মানুষদের মধ্যে আঁকিয়ে টাকিয়ে দিব্বি হয়। আমার সেইটা বক্তব্য ছিলনা-আমার বন্ধুবান্ধবরা ধরুন অনেকেই বিভিন্ন রকম কাজকম্ম করে--ইস্কুলে পড়ানো, ফার্ণিচারের দোকান, ফ্যাশন ফোটোগ্রাফি, কাগজে লেখা, ইস্কুল চালানো, নাচ গান শেখানো--এদের মধ্যে অনেকে ফেলটুস ছিল, অনেকে পড়ালেখায় ভালো ছিল। দেখি যে যারা পড়ালেখাকে ফোকাস করে এগিয়ে গেছে তারা কেউই নিজেদের প্যাশন, গুণ এগুলোকে কোনো জায়গা বা সময় দিতে পারেনি। আইটি তে চাকরি করে, ম্যাঞ্জারি করে, প্রোফেসরি করে কিন্তু ওসবের পিছনে ব্যয় করার মতো সময় আর নেই। রুটি বেলার-ও নেই। কিন্তু পয়সা রোজগার করা ছাড়া চাকরি থেকেও তেমন কোনো কিক নেই।
    যারা তুচ্ছতাকে ধরে রাখতে পারে, তারাই হয়তো একটু কম সাবধানী হয়, একটু রিস্ক নিতে পারে। নইলে পারফেক্ট হওয়ার ইঁদুরদৌড়ে তলিয়ে যেতে হয়। মেয়েদের কাছে সেই পারফেকশনের প্রত্যাশাটা ভীষণ বেশি, আমার ছেলে বন্ধুদের থেকে অনেক অনেক বেশি।
    ভালো মেয়ে হওয়ার চাপে পাগল মেয়েদের হারিয়ে যেতে প্রতিনিয়ত দেখছি, আর তার জন্য সংসারের থেকে এই যুগে আমি বেশি দায়ী করবো কেরিয়ারকে-দুজায়গায় নিজেকে প্রমাণিত করবার সুবিশাল চাপ। রুটি বেলে, বাগান করে যদি কেউ আনন্দ পায়, তাকে আমি তুচ্ছ বলতে পারিনা---সংসার থেকে মুক্তি পেয়ে যদি চয়েস নামক জিনিসটা হারিয়ে যায় তা হলে সেটা কিসে আর মুক্তি হল, জানিনা। সেটা আমার কাছে আর মুক্তি থাকে না।
    মেয়েদের আরো একটু স্পেস দরকার। বিভিন্ন বাদিত্বের চাপে তাদের চয়েস হারিয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হয়, মুহূর্তে সমালোচনার মুখে এসে দাঁড়াতে হয়, এতো জাজমেন্ট। চয়েসটা থাকুক না।
  • san | ০৮ মার্চ ২০১৫ ২০:০৮279593
  • আমার জ্ঞানগম্যি কম - আমি শুধু ফ্রিডা কাহলোর নাম জানি বিদেশিনী বলতে। কিন্তু তাহলে কি স্টেটমেন্ট টা 'হয় না' থেকে 'তত বিখ্যাত হয় না' তে চলে গ্যাছে ?
  • dd | ০৮ মার্চ ২০১৫ ২০:০৪279592
  • ধুর। স্যানের যেমন লিস্টি।

    সারা দুনিয়া জুড়ে লিস্টি করো না - সেই রেনেসাঁস থেকে এখন পর্যন্ত্য। যে কোনো মাপ কাঠিতেই ( যেমন কতো দামে বিককিকিরি হচ্ছে বড়ো নামী গেলারীতে কটা ঝুলছে,ইঃ) মে মানুষ আর্টিস্ট খুজতে গেলে গায়ে ঘামাচি বেড়িয়ে আসবে।
  • san | ০৮ মার্চ ২০১৫ ২০:০০279591
  • অমৃতা শেরগিল, অঞ্জলি এলা মেনন, ইলীনা বণিক, সুনয়নী দেবী, অর্পণা কউর, শানু লাহিড়ি - এঁরা তবে কারা ?
  • dd | ০৮ মার্চ ২০১৫ ১৯:৪৫279590
  • সদাকে।

    স্বর্গের আগের ইস্টিশনে কিন্তু বাড়ীর সাপ্লাই ইজ মোর দ্যান ডিমান্ড। বাড়ীওলা আর ভাড়াটে - জাত বা পেশা ধরে কেউই খারাপ/ভালো নয়। পুরোটাই ইকনোমিক্স। এখানে কিন্তু বাড়ীওলার আইনী দাপোট নেই। পচ্চিম বংগের মতন ভাড়াটের ও নেই। দড়াম করে ছেড়ে দিয়ে আরেকটা ফেলাটে চলে যাও - খুব ইজী।

    সিংগুল ডিকে।ম বৌমাকেও।

    ইয়েস। স্বাতী ভশচাজের লেখাটা আমারো ভাল্লাগ্লো। তবে পরের জেনারেশন - যে গুলো গোকুলে বাড়ছে তাদের চিন্তামিন্তা হাব ভাব কিন্তু তেমন আর সংসার সর্বস্ব নয়। মানে আমার তিন মে'কে বাদ্দিয়েই বলছি। কাপের নীচে দুধের সর সেঁটে থাকলে (মাজবার পরেও) কোনো চিন্তা নেই। কুল। চিল।

    সোসেন

    টের পাও কি করে? আমাকেও নিশ্চয়ই অনেক "আন ফ্রেন্ড" করে - ধুর। জানতেই পারি না।

    একক

    মে মানুষদের মধ্যে ছবি আঁকিয়েও হয় না। হোয়াই? (সোসেন অবশ্য জানে। ও সব জনে)
  • I | ০৮ মার্চ ২০১৫ ১৯:৪৪279589
  • ডিডিদার সমিস্যাটা আমারো হচ্ছে। প্রায়ই হচ্ছে। পাইকে জিগালেম, তা সে উত্তরই দিল না। ভারী গুমোর হয়েছে। আপনাদেরো। আমরা ছোট ছোট পোস্টার, তাই আমাদের পাত্তা দেন না। দেশের-দশের সমস্যা নিয়ে মাথা ঘামাইনা, তাই।
  • 4z | ০৮ মার্চ ২০১৫ ১৯:৪১279588
  • ওটা এফবিপিওরিটির ঝাম মনে হয়
  • sosen | ০৮ মার্চ ২০১৫ ১৯:২৭279587
  • আচ্ছা আমার একটি প্রশ্ন আছে। ফেবু খুল্লেই রোজ কাতারে কাতারে লোক আমায় আনফ্রেন্ড করে। আবার দুইদিন পরে তাদের এমনিই ফ্রেন্ড লিস্টে দেখতে পাই। এইটা কি কোনো বাগ, না কি আমি পর্যাপ্ত পরিমাণে পোস্ত লাইকাই না বলে সবাই আমারে আনলাইক করতাসে? এমনকি সিকি? সিকি পজ্জন্ত? হায় হায়।
  • cb | ০৮ মার্চ ২০১৫ ১৬:০০279586
  • আরে চন্ডীমল তো পায়ে মা চন্ডীর মল পরে নেমেছে মনে হচ্ছে :)
  • শ্রী সদা | ০৮ মার্চ ২০১৫ ১৫:৩৭279585
  • আমরা একটা ফ্ল্যাটে চারজন থাকি। একজন ফ্ল্যাটমেট তার এক আত্মীয়ের বাড়ি থেকে ফ্রিজ, টিভি, খাট ইত্যাদি নিয়ে এসেছে, তার আত্মীয় লং টার্ম অনসাইটে যাচ্ছে। বাড়িওয়ালার দাবি হল, তাকে কেন আগে জানানো হয়নি (ও কোন লাটসাহেবের নাতি যে জানাবো), এইসব মালপত্র ঢোকাতে গিয়ে কোনো ক্ষতি হলে কী হবে (যেন ডিপোজিট এর টাকাটা ওর বাবার বিয়ের জন্যে দেওয়া হয়েছে), এইজন্যে ব্যাচেলারদের ঘর ভাড়া দিই না (মেইন রোড থেকে দেড় কিলোমিটার ভেতরে এই ফ্ল্যাট কোন ফ্যামিলি মাসে কুড়িহাজার ভাড়া দিয়ে নেবে কে জানে)। শুধু শুধু এইসব বাওয়ালের জন্যে দুপুরের খাওয়াদাওয়ায় লেট হয়ে গেল। এই বোকচোদ গুলো আগে চাড্ডি পরে ঘুরতো, এখন এই আইটির কল্যাণে বাড়ি ভাড়া দিয়ে কোটিপতি হয়েছে। জোঁক বেসিক্যালি।
  • cb | ০৮ মার্চ ২০১৫ ১৫:৩৩279584
  • পর পর তিনটে
  • Bhagidaar | ০৮ মার্চ ২০১৫ ১৫:১৩279583
  • কি হলো ?
  • শ্রী সদা | ০৮ মার্চ ২০১৫ ১৫:০৭279582
  • রিয়ালাইজেশন অফ দ্য ডে - লুরুর বাড়িওয়ালাগুলো এক একটা পাকা শুয়োরের বাচ্চা।
  • Bhagidaar | ০৮ মার্চ ২০১৫ ১৪:৫৯279581
  • সেই দেখতে দেখতেই তো শুতে যেতে পারছিনা এখনো, সাড়ে চারটে বেজে গেল!
  • cb | ০৮ মার্চ ২০১৫ ১৪:৩৮279580
  • আগস্টে ছেড়ে দেবে, আজকেই জানিয়ে দিয়েছে, বুকটা ভেঙ্গে গেল :(

    সিল্কেন গ্রেস এর সাথে সাডেন ডেস্ট্রাকশন, কি প্লেয়ার রে ভাই
  • Arpan | ০৮ মার্চ ২০১৫ ১৪:৩০279579
  • লাস্ট ওয়ার্ল্ড কাপ লোকটা পুরো রাঙিয়ে দিয়ে যাচ্ছে।

    হোয়াট আ প্লেয়ার।
  • Ruchira | ০৮ মার্চ ২০১৫ ১৩:৩১279578
  • একক পাগলামি বলতে বোধহয় "passion" বুঝিয়েছে। তা হলে একমত
  • pi | ০৮ মার্চ ২০১৫ ১২:৫৭279577
  • না না, ঘরে বসে সেরকম কাজ তো হয়েই পারে, তাই নিয়ে প্রশ্ন করিনি, কিন্তু বাইরের যেকোন কাজ মাত্রেই এরকম কিনা সেই প্রশ্নটা করেছি। অর্থকরী বলেই ঐ ক্রাইটেরিয়া গুলো মিট করবে এমন তো নয়।
    যাই হোক, শুধুই অর্থকরী পয়েন্টের বাইরে যে অন্য কারণ ও এসেছে, সেটা ভাল লাগল।
  • | ০৮ মার্চ ২০১৫ ১২:৫৪279576
  • আমার মতে ঘরের বাহিরে যে কোনও কাজ নয়, ওটা নিজের গন্ডীর বাইরের কাজ, সেটা ঘরে বসেও হতে পারে, অর্থকরী লাভ ছাড়াও হতে পারে।
  • pi | ০৮ মার্চ ২০১৫ ১২:৫১279574
  • লেখাটার কিছু কিছু কথা ব্যক্তিগতভাবে খুব পছন্দ হল, কিন্তু সেটা বোধ্হয় নিজে পরিপাটি করে কাজ করতে পারিনা বা করতে পছন্দ করিনা বা করটা কিছু কিছু ক্ষেত্রে অপ্রয়োজনীয়ও বলে মনে করি বলে। জেনেরালাইজড ভাবে এমনি খারাপ ভাল কতটা বলা দেওয়া যায় বা বলা উচিত, ভাবার অবকাশ আছে।
    আর আরেকটা প্রশ্ন হল। ক্ষুদ্র থেকে বৃহতে নিয়ে যাওয়া বা অন্তর-বাহিরের প্রসার হওয়া, এটা কি ঘরের বাইরের যেকোন কাজ মাত্রেই হওয়া সম্ভব ?
  • cb | ০৮ মার্চ ২০১৫ ১২:৫১279575
  • *"একক বর্ণিত" পড়ুন দয়া করে :)
  • একক | ০৮ মার্চ ২০১৫ ১২:৫০279572
  • পটেনশিয়াল থাকলেই সব শিয়াল তাতে ঝাঁপাবে এমন না :)
    আপাতত উঠি। ভাগ্নি এলো এবং এসেই কানে কানে খবর দিলো মাম্মাম আইসক্রিম এনেছে !!!!! এটা একেবারে বিচ্ছুর ডিম। একরিয়ামের ঢাকনা খোলার তালে আছে :))
  • cb | ০৮ মার্চ ২০১৫ ১২:৫০279573
  • ম্যাক্সি খেলতে শুরু করলে থামানো মুশকিল, কি বাজে মারে রে ভাই, পুরো এককের গুলগুলি করে দেয়
  • Abhyu | ০৮ মার্চ ২০১৫ ১২:৪৪279571
  • গুডনাইট - কাল দুপুরে উঠে স্কোর দেখে নেব :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত