এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ০৩ মার্চ ২০১৫ ১৮:৩৯278970
  • আরে মিঠু আমিও দেখি নাই। একটু এমনি খিল্লি করছিলাম। শোটাকেই।

    তুমি মাস্টারশেফ দেখো?
  • | ০৩ মার্চ ২০১৫ ১৮:৩৮278969
  • কাঁচকলার কোপ্তায় আমি শুধু ডিমের কুসুম দি। আমাদের বাড়িতে তাই দেয়।
  • Arpan | ০৩ মার্চ ২০১৫ ১৮:৩৭278967
  • এগপ্ল্যান্টের ভর্তা বলে এগ দিয়েছে নিশ্চয়।
  • Tim | ০৩ মার্চ ২০১৫ ১৮:৩৭278968
  • ডিমের মত একটা সরোল জিনিসকে মেখেচখে ইসে করার যে কী আছে! এমনি সেদ্দ করে খেয়ে নিলেই তো হয়।
  • | ০৩ মার্চ ২০১৫ ১৮:৩৬278966
  • অপ্পন,রান্নার শো দেখার মধ্যে দৃশ্যসুখ খুব একটা বড় ব্যাপার। রান্নাটা কেমন সেটা অন্য কথা। পর্দায় কেউ হাত দিয়ে কাঁচা ডিম চটকাচ্ছে( কারুর বাড়িতেও) খুব একটা সুখকর অভিজ্ঞতা না। আমি কখনো কাউকে হাত দিয়ে কাঁচা ডিম মাখতে দেখি নাইঃ(
  • Arpan | ০৩ মার্চ ২০১৫ ১৮:৩৪278965
  • ওয়েবসেন্স তো অ্যাডমিন গোছের টুল। আমি স্লাইট অন্য জিনিস বলছি।

    এই ধর আমি নর্থ কেরালায় কী কী বিচ আছে সেটা দিয়ে গুগল সার্চ করলাম একদিন। তারপরে যখন কোন একদিন ট্রিপ অ্যাডভাইজর খুললাম তখন আপনা থেকেই দেখলাম পাতার ওপরে ডেস্টিনেশনস ইউ মে লাইক বলে নর্থ কেরালার কিছু জায়গা রেকমেন্ড করছে।

    এই জিনিসটা হয় তো জানি, টেকনিকটাকে কী বলে? আমি ধরে নিচ্ছি ট্রিপ অ্যাডভাইজর পয়সা দিয়ে গুগলের থেকে ডেটা কিনছে না!
  • de | ০৩ মার্চ ২০১৫ ১৮:৩২278964
  • হাত দিয়ে ডিম আমিও মাখতে চাই না -

    এইসব নিরিমিষ্যি রান্নার কোনটাতেই ডিম দি না!
  • d | ০৩ মার্চ ২০১৫ ১৮:২৯278962
  • *ডুবো তেলে।

    কথা হল বেগুনের ভর্তায় ডিম তো আম্মো দিই, এমনকি কাঁচকলার কোপ্তা বানানোর সময়ও একটা ডিম দিয়ে দিই।
  • | ০৩ মার্চ ২০১৫ ১৮:২৯278963
  • সেই। দুটো আলাদা আলাদা করে খেলেই হয়...ঃ))
  • LB | ০৩ মার্চ ২০১৫ ১৮:২৮278959
  • পারা যায় তো নিশ্চয়, নইলে ওয়েবসেন্স ব্যবসা করে খায় কী করে? তিন লাখ লোকের কে কবে কোথায় কী সার্চ করছে, "কনফিডেনশিয়াল" লেখা ডকুমেন্ট কারো পার্সোনাল মেলে পাঠাচ্ছে কিনা - সবই তো ওয়েবসেন্স ধরছে - প্রত্যেকের মেশিনে একটা এজেন্ট আছে - সেটা দিয়ে। অবশ্যই লিনাক্স মেশিনগুলো বাদ।

    অফহ্যান্ড তুমি/আমি হয়তো লিখতে পারবো না। তবে ওয়্যারশার্ক লগের ওপর স্ক্রিপ্ট চালালে হয়তো পারা যাবে, সময় লাগবে কিছুদিন।
  • | ০৩ মার্চ ২০১৫ ১৮:২৮278960
  • নাঃ, তাকে তেলে ছেড়ে বেগুনপোড়া অমলেট টাইপ একটা যুগান্তকারী সুখাদ্যে পরিণত করে আহা উহুউ করলো। পিশাচ একটা!!
  • d | ০৩ মার্চ ২০১৫ ১৮:২৮278961
  • এরপরে একটু ময়দা কিম্বা বেসন কিম্বা কর্নফ্লাওয়ার দিয়ে মেখে বড়া বানিয়ে দুবো তেলে ভেজে ফেললেই হয়।
  • Arpan | ০৩ মার্চ ২০১৫ ১৮:২৭278957
  • পাকা ডিমে বোধহয় প্রবলেম হত না।
  • | ০৩ মার্চ ২০১৫ ১৮:২৭278958
  • de | ০৩ মার্চ ২০১৫ ১৮:২৬278955
  • তারপর? তারপর? কাঁচা ডিম দিয়ে মেখেই রেখে দিলো?
  • | ০৩ মার্চ ২০১৫ ১৮:২৬278956
  • বেগুন পোড়া না, কাঁচা ডিম দিয়ে হাত দিয়ে চটকানো মানুষের কর্ম নাঃ((
  • Arpan | ০৩ মার্চ ২০১৫ ১৮:২৫278954
  • ব্রাউজার হিস্ট্রি মাইনিং করে বোধহয় সম্ভব। একটা কুকি লাগাতে হবে।

    লাবি বোধহয় বাড়ি চলে গেছে।
  • | ০৩ মার্চ ২০১৫ ১৮:২২278953
  • দময়ন্তী, না আ আআ। কাল থেকে জ্বর এসেছে। তবে এটা দেশের শরীর খারাপের ল্যাজ না। হপ্তান্তে বরফের সঙ্গে একটু বেশিই মাখামাখি করেছি, তার ফলঃ)
  • Arpan | ০৩ মার্চ ২০১৫ ১৮:২১278952
  • কিন্তু কিন্তু কিন্তু ....

    বেগুন পোড়া তো হাত দিয়েই মাখে। ডিম থাকায় ল্যাদলেদে ব্যপারটা এসেছে।

    ডিমটায় আপত্তি?
  • | ০৩ মার্চ ২০১৫ ১৮:১৮278951
  • ঘেন্নায় জীবন যায়। একটা বাটি বেগুন পোড়াটাকে রাখলো। নানা মসলা দিয়ে ঢিপিটার মধ্যে চারটে কাঁচা ডিম দিলো- এইবার সবটাকে হাত দিয়ে চটকে চটকে মাখলো- একটা ল্যাদল্যাদে ঝোলের মত তৈরি হলো.....
  • Arpan | ০৩ মার্চ ২০১৫ ১৮:১৩278950
  • মানে স্ক্রিপ্ট লাগিয়ে তুলব।
  • Arpan | ০৩ মার্চ ২০১৫ ১৮:১১278949
  • এই যো লাইফবয়, একটা ফান্ডা দাও তো।

    একটা আইপি থেকে সারা বছর গুগলে কী সার্চ হচ্ছে সেটা কি কোনভাবে ট্র্যাক করা যায়? মানে গুগল তো পারে, তুমি বা আমি পারব কি?

    আপাতদৃষ্টিতে মনে তো হয় পারা যায় না, নইলে বিশাল সিকিওরিটি ইস্যু হয়ে দাঁড়ায় ব্যপারটা।
  • d | ০৩ মার্চ ২০১৫ ১৮:০৯278948
  • গররর
    হুচিকে টিমির কানটা কষ কষ করে মলে দেবার ব্যপারটা আউটসোর্স করব।
  • Kaju | ০৩ মার্চ ২০১৫ ১৮:০৮278947
  • ভর্তা তো এমনিতেই, উনি একটু কায়দা করেছেন, অন্য রকমের ভর্তার খবর তাই বার্তা।

    বার্তা অফ দগ্ধ বার্তাকু। বোঝলা?
  • Tim | ০৩ মার্চ ২০১৫ ১৮:০৭278945
  • ডিম কি হাতের বদলে পা দিয়ে মাখা উচিত? একটু বেশি ম্যাশড হয়ে যাবেনা?
  • d | ০৩ মার্চ ২০১৫ ১৮:০৭278946
  • ও মিঠু,
    কেমন আছো গো? অবস্থার কিছু উন্নতি হল?
  • | ০৩ মার্চ ২০১৫ ১৮:০২278944
  • বার্তা আবার কী। ওকে ভর্তা বলে ন?
  • Kaju | ০৩ মার্চ ২০১৫ ১৮:০১278943
  • হাহাহা সবই তো দেখি হাত দিয়ে খপাৎ খপাৎ করে ! ঃ)
  • | ০৩ মার্চ ২০১৫ ১৮:০০278942
  • ইক্‌! ডিম হাত দিয়ে মাখে! পিশাচ একটাঃ(
  • Kaju | ০৩ মার্চ ২০১৫ ১৭:৫৬278941
  • মামী আর মিঠুন্দার রান্না নিয়ে কিছু বলো না তো ! বেগুন বার্তা বলে কী সুন্দর একখানা রাঁধল কালকে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত