এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ০২ মার্চ ২০১৫ ২০:১১278850
  • যাক, কেসি লিখেছে। আমি ০.৫% প্রতিপন্ন হব ভেবে এতক্ষণ লিখছিলাম না।
  • কেসি | ০২ মার্চ ২০১৫ ২০:১০278849
  • আমি বিশ্বাস করতে পারছিনা। রিয়েলি পারছিনা।
  • pi | ০২ মার্চ ২০১৫ ২০:০৮278848
  • সিরিয়াসলি।
  • কেসি | ০২ মার্চ ২০১৫ ২০:০৭278847
  • এটা কি শাক্য সিরিয়াসলি লিখেছে? নাকি মজা দ্যাখার জন্যে? যদি মজা দ্যাখার জন্য লিখে থাকে, তাইলে বলি এটা মজা দ্যাখার সময় নয়। আর সিরিয়াসলি ভেবে লিখে থাকলে টোটাল গন কেস। পারফেক্টো অনুপম ত্রিবেদী কেস।
  • byaang | ০২ মার্চ ২০১৫ ২০:০৫278846
  • ট্যাগ করিস পাই, সম্ভব হলে।
  • Arpan | ০২ মার্চ ২০১৫ ২০:০৪278845
  • সব বক্তৃতা, সব প্রতিবাদেরই একটা টেমপ্লেট আছে। বেশি কেউ তার বাইরে যায় না।
  • pi | ০২ মার্চ ২০১৫ ২০:০০278844
  • ফেবুতে দ্যাখো, একজন লিখেচেহ, এই ইমানুলই নাকি শাহবাগ বিরোধী মিছিলে হেঁটেছেন। মেয়েদের পোশাক আশাক নিয়েও অনেক মণিমুক্তোখচিত মন্তব্য আছে নাকি এনার।
  • byaang | ০২ মার্চ ২০১৫ ১৯:৫৬278843
  • কালকের অ্যাকাডেমির ঘটনা নিয়ে ফেসবুকে আমার এক পরিচিত মানুষের প্রতিক্রিয়া।

    "আজ অনেক আশায় বুক বেধে গেছিলাম একাডেমি চত্ত্বরে আমার খুব প্রিয় মানুষ অভিজিত কে শ্রদ্ধা জানানো হবে জেনে। কোনো বিশেষ দল এখন আর সরাসরি করি না তাই ব্যক্তিগত উদ্যোগে এই অনুষ্ঠানটিকেই বেছে নিয়েছিলাম অভিজিত রায়ের মত মানুষের মুক্তমনা সমাজ গড়ার অবদানের জন্য ঋণ শোধের প্রয়াস হিসাবে। তাছাড়া যে সব দলের সাথে কিছুটা আত্মিক যোগাযোগ আছে তারা এইমুহুর্তে রাজ্যে তিনোমূল আর কেন্দ্রে বিজেপি নিয়ে একটু বেশী ব্যতিব্যস্ত থাকায় আর অভিজিতকে যেহেতু হাতে গোনা মানুষ চেনেন তাই এই বিষয়টায় কোনো উচ্চবাচ্য করার তাগিদ অনুভব করেন না।

    তাই অগত্যা গুটি গুটি পায়ে পৌছে গেলাম একাডেমিতে। তারপর যা হোলো তাতে আমি বিস্মিত না হলেও অত্যন্ত লজ্জিত। ডায়াসের উপরে কিছু যুবক ২০ মিনিট ধরে একনাগাড়ে মাইক ছাড়া গান গাইতে লাগলো - ' উই শ্যাল ওভারকাম ' আর ' সব লোকে কয় লালণ কি জাত সংসারে '।
    তারপর মূল সংগঠক ইমানুল বক্তব্য রাখতে উঠলেন। তাঁর বক্তব্যের মূল নির্যাস হল কিছুটা এইরকম - মৌলবাদ ভয়ংকর, মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে,অথচ ধর্ম কোনোদিন মানুষ হত্যার কথা বলে না (!)। সুতরাং এরা বস্তুত ধার্মিক না শুধু আতঙ্কবাদী (বুঝুন!)। যেখানে ইসলামী ধর্মগ্রন্থগুলোতে কাফের, নাসারা, মুরতাদ, মুশরিকদের হত্যা করার বিভিন্ন আয়াত, সূরার প্রমাণ অভিজিত রায় দিয়ে গেছেন সেই অভিজিত রায়ের স্মরণসভায় এদের বক্তব্য ভাবুন! যেকোনো ধর্মীয় মৌলবাদীরা যে ধর্মীয় অনুশাসন মেনেই নাস্তিক বা অবিশ্বাসীদের হত্যা করে সেটার প্রমাণ কি এরা জানেন না? না জেনেবুঝেই এড়িয়ে গিয়ে নিজেদের কাপুরুষতার পরিচয় দিলেন? অভিজিত রায় ওখানে থাকলে যে তৎক্ষণাৎ এর প্রতিবাদ করে হাতেনাতেই প্রমাণ দিয়ে দিতেন। এই কারণেই যে তাঁকে হত্যা করা হয়েছে সেটা এই সাবধানী সেকুলারদের কে বোঝাবে? এরা নিজেদের কাপড় বাঁচাতেই ব্যস্ত, উলঙ্গ রাজাকে উলঙ্গ বলবেন কিভাবে! ধর্মীয় মৌলবাদকে এরা তো জেনেশুনেই, ইচ্ছাকৃতভাবে মাথায় তুলছেন আর সাধারণ মানুষকে বিভ্রান্ত করে চলেছেন!

    আমরা দুজন মানুষ গিয়ে প্রতিবাদ করে বক্তব্য রাখতে চাইলে আমাদের বিনয়ের সাথে বলে দেন - আমরা যেন নিজেদের মঞ্চ থেকেই সেটা করি। মানে," এখানে আমরা শ্রদ্ধাজ্ঞাপনের নামে প্রহসন চালাব, তোমাদের পছন্দ না হয় চলে যেতে পারো"।
    তারপর যেটা ঘটলো সেটা আরো ইন্টারেস্টিং।এক এক করে বক্তব্য রাখলেন সাবধানী আজিজুল, প্রাক্তন মেয়র বিকাশ ভট্টাচার্য। তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে নাম উল্লেখ না করে সব রকম মৌলবাদকে প্রতিহত করার কথা বলে মূলত পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া তিনোমূলী মৌলবাদ ও বিজেপির তুলোধুনা করলেন। আরও দুই একজন বক্তব্য রাখলেন কিন্তু কেউই অভিজিতের মূল কাজের ধারে কাছে গেলেন না।

    কিন্তু যেই মুহুর্তে সম্প্রতি সিপিএম থেকে পাল্টি খাওয়া আজকের তিনো-সুবোধ সরকার মহাশয় বক্তব্য রাখতে উঠলেন জনা ২০ যুবক যুবতী, যাদের হাতে ছিল ডি ওয়াই এফ আই এর ব্যানার, তারা সুবোধ সরকার, মমতা, জামাত ও আরএসএসের বিরুদ্ধে স্লোগান দিতে আরম্ভ করায় ঝামেলা সৃষ্টি হয় এবং পুলিশ তাদের সরিয়ে দেয়। তারা চলে যাবার কিছুক্ষনের মধ্যে যখন মিটিং আবার চালু হয় তখন দেখি বেশ অনেক লোক যাদের কাউকে কাউকে আমি চিনি আমার কাছে এসে গুঞ্জন শুরু করেন এবং বলেন এরা যে অভিজীত রায়ের প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছে সেটা ঠিক না। আবার সংগঠক যখন বলেন ধর্মে কোথাও হত্যার কথা বলা নেই তখন আমরা প্রতিবাদ করি এবং অবশেষে দেখা যায় মিটিং এ উপস্থিত বেশীর ভাগ মানুষ আমাদের সাথে একমত এবং শুরু হয়ে গেলো আবার ঝামেলা এবং আরো বেশী মাত্রায়।অবশেষে সংগঠকরা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করতে বাধ্য হয় এবং অবস্থা আরো খারাপের দিকে যাওয়ায় পুলিশের অনুরোধে সবাই ঐ স্থান ত্যাগ করি।

    বাড়ী ফিরতে ফিরতে মনে হল, ইসলামী জঙ্গিদের হাতে সদ্য নিহত অভিজিত রায় নামক একজন যুক্তিবাদী, মুক্তমনা, নাস্তিক লেখকের মানুষের স্মরণসভার নামে এই রাজনৈতিক প্রহসন কান্ডে না এলেই ভাল হত। তাই ঠিক করলাম এইসব ভন্ড রাজনৈতিক সেকুলারদের সভায় আর যাব না। রাস্তায় নামতে হলে অরাজনৈতিকদের সঙ্গে নামব। কলকাতার সুশীল সমাজের জন্য অপরিসীম ঘৃণা জন্মালো। "
  • pi | ০২ মার্চ ২০১৫ ১৯:৪৮278842
  • মামুর বক্তব্যটা মিস করে গেলাম।
  • Tim | ০২ মার্চ ২০১৫ ১৯:৪৭278841
  • এখানে খুললো না ২৪ ঘন্টা। ধুর

    আর এই পড়ালেখা করা লোকজনের খেয়ালী তাত্ত্বিকতা একটা লেভেলের পর কত বিপজ্জনক হয় সেটা এখন প্রায় প্রতিদিন দেখতে পাই।এই যদি পড়াশুনোর ফল হয় তো এমন পড়াশুনো চাইনা।
  • byaang | ০২ মার্চ ২০১৫ ১৯:৩৩278840
  • সিকি, এখন হচ্ছে।
  • সিকি | ০২ মার্চ ২০১৫ ১৯:৩০278839
  • পাই - কটার সময়ে?
  • pi | ০২ মার্চ ২০১৫ ১৯:২৫278838
  • আজ সন্ধ্যায় ২৪ ঘণ্টায় অভিজিত রায়কে নিয়ে অনুষ্ঠান আছে।
  • Tim | ০২ মার্চ ২০১৫ ১৯:১৯278836
  • কিক্কেলো, অর্পনের পোস্টাপিসের এর খোঁজ চলছে ?
  • pi | ০২ মার্চ ২০১৫ ১৯:১৯278837
  • ওঁরা ট্যাক্সিতে সাতটার সময় শিয়ালদা পৌঁছে গেছেন। বেলেঘাটা খালপাড় রুটে। সবাইকে অনেক ধন্যবাদ।
  • dc | ০২ মার্চ ২০১৫ ১৯:১৭278835
  • sm সে আর বলতে! ৮০সি তে অন্তত চার লাখ ছাড় দেওয়া উচিত।
  • dc | ০২ মার্চ ২০১৫ ১৯:১৪278834
  • আমি ঐ টইটা খুঁজে পেলাম না বলে এখানে লিখলাম। নাহলে এটাতেই লিখতাম।
  • sm | ০২ মার্চ ২০১৫ ১৯:০৩278833
  • ঠিক আছে ওটাতেই লেখা উচিত।
  • sm | ০২ মার্চ ২০১৫ ১৯:০২278832
  • ওহ, তাইলে আর কি এমন স্কিম হলো? পুরো বাজেট টাই রাবিশ! আবাপ পর্য্যন্ত ঘেঁটে ঘুটে প্রশংসা করতে পারছে না।
  • সিকি | ০২ মার্চ ২০১৫ ১৯:০১278831
  • আপনারা ইনকাম ট্যাক্সের টইতে লিখুন না। এখানে তো হারিয়ে যাবে।
  • dc | ০২ মার্চ ২০১৫ ১৮:৫৯278830
  • sm ৮০সি তে বেশ কয়েকটা ইন্স্ট্রুমেন্ট আছে যেমন পিপিএফ, ন্যাশনাল সেভিংস, কন্যাশ্রী ইত্যাদি। এই সবকটা মিলিয়ে দেড় লাখ ছাড়।
  • sm | ০২ মার্চ ২০১৫ ১৮:৪৬278829
  • না। যেভাবেই সঞ্চয় করুন না কেন, দেড় লক্ষ টাকা অবধি সঞ্চয় এর ওপর ট্যাক্স দিতে হবে না।
    ---
    b, বুঝলুম না,৮০ c, ধারায় মোট দেড় লক্ষ টাকার উপর ট্যাক্স ফ্রি, না সুকন্যা সুবিধে স্কিম ধরে মোট সাড়ে চার লক্ষ টাকা ইনভেস্টমেন্ট এর উপর ট্যাক্স ফ্রি?
  • dc | ০২ মার্চ ২০১৫ ১৮:০০278828
  • sm হ্যাঁ আমার কন্যাসন্তান, ১০ বছরের কম বয়স। আর ৮০সি তে মোট ছাড় দেড় লাখ, সেটা জানি। সব কটা ইনস্ট্রুমেন্ট মিলিয়ে। তবে স্কিমটা এমনিতেও খারাপ না, তাই সব ডিটেল জেনে নিচ্ছি। পোস্টাপিসে না যেতে হলেই ভালো, আমি পোস্টাপিস, বিএসেনেল অফিস, সরকারি অফিস এগুলো যতোটা পারি এড়িয়ে চলি। এই স্কিমটা যদি ব্যাংকে চালু করে তো ইনভেস্ট করবো ভাবছি।
  • Kaju | ০২ মার্চ ২০১৫ ১৭:৫৭278827
  • পোস্টাপিস্টা - এরহ্মাবে লেখেন।
  • quark | ০২ মার্চ ২০১৫ ১৭:৪৯278826
  • অর্পণের পোস্টাপিসটা কোথায়?
  • Kaju | ০২ মার্চ ২০১৫ ১৭:৪৩278824
  • অনেক বছর ঢোঁক গিলে গিলে তবে ১ থেকে দেড় লাখ করেছে, কবে যে দু লাখে পৌঁছবে !
  • b | ০২ মার্চ ২০১৫ ১৭:১২278823
  • না। যেভাবেই সঞ্চয় করুন না কেন, দেড় লক্ষ টাকা অবধি সঞ্চয় এর ওপর ট্যাক্স দিতে হবে না।
  • Arpan | ০২ মার্চ ২০১৫ ১৭:০৯278822
  • মনে হয় না ছাড়ের পরিমাণ বাড়বে।
  • sm | ০২ মার্চ ২০১৫ ১৭:০৫278821
  • dc, আপনার কি কন্যা সন্তান আছে? যদি ১০ বছরের নিচে কন্যা সন্তান থাকে, তাহলেই এই স্কিমের বেনিফিট এভেল করতে পারেন। প্রতি কন্যা সন্তানের (দুজন সর্বাধিক) জন্য মিনিমাম ১০০০ টাকা থেকে maximum ১৫০০০০ জমা করতে পারেন। ইনভেস্টমেন্ট ৮০ c ধারায় ট্যাক্স ফ্রি। ইন্টারেস্ট ৯,১ পার্সেন্ট এবং ট্যাক্স ফ্রি।১৪ বছর লক ইন পিরিয়ড। কয়েক বছর পর, ৫০ পার্সেন্ট লোন নিতে পারেন।কিন্তু ইন্টারেস্ট রেট প্রতি বছর কেন্দ্রীয় সরকার ধার্য্য করে দেবে।
    খুবই সুবিধাজনক স্কিম। পোস্ট অফিসে কয়েক দিন হলো চালু হয়েছে। কয়েকটি ব্যান্কেও চালু হবার কথা।ডকুমেন্ট লাগবে কন্যার birth সার্টিফিকেট আর বাবা বা / মার স্ট্যান্ডার্ড kyc।

    কিন্তু কোটি টাকার প্রশ্ন হলো 80c ধারায় ইনভেস্টমেন্ট এ মোট কতটাকা ট্যাক্স ফ্রি হিসেবে গন্য হবে। অর্থাত কারোর দুজন কন্যা সন্তান থাকলে, তিনি কি, ১৫০০০০ হাজার টাকা PPF এর জন্য, আর ৩০০০০০ টাকা সুকন্যা সুবিধা স্কিমের জন্য,; মোট ৪৫০০০০ ( সাড়ে চার লাখ টাকা) ছাড় পাবেন? এর সঙ্গে হম লোন ধরলে আরো দু লাখ এক্সট্রা যোগ হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত