এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ০২ মার্চ ২০১৫ ১২:২১278790
  • এদিকের খোরাকঃ
    'ঘর ওয়াপসি ও লাভ জিহাদ নিয়ে বিতর্কের মধ্যে নয়া মাত্রা যোগ করলেন বিজেপি নেত্রী সাধ্বী প্রাচী। তিনি এবার হিন্দুদের বলিউডের তিন খান অভিনেতার সিনেমা বয়কট করার আর্জি জানালেন। তাঁর দাবি, সলমন খান, আমির খান ও শাহরুখ খানের সিনেমা লাভ জিহাদের বাড়বাড়ন্ত ঘটায়। তাই তিন খানের অভিনীত সিনেমা বয়কট করা উচিত।
    এখানেই না থেমে প্রাচী বলেন, কংগ্রেসের সহসভাপতি রাহুল গাঁধীর কোনও ভারতীয় মেয়েকেই বিয়ে করা উচিত। দেহরাদূনে বিশ্ব হিন্দু পরিষদের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রাচী বিজেপি সাংসদ সাক্ষী মহারাজের বক্তব্য সমর্থন করে বলেছেন, হিন্দুদের বেশি করে সন্তানের জন্ম দেওয়া উচিত।এক্ষেত্রে যুক্তি, হিন্দুদের জনসংখ্যা কমে যাচ্ছে। তাই ভারসাম্য বজায় রাখতেই বিন্দুদের বেশি সংখ্যায় সন্তানের জন্ম দেওয়া উচিত।'
  • সিকি | ০২ মার্চ ২০১৫ ১২:১২278789
  • বাংলাদেশের কোনও নিউজ চ্যানেল অনলাইন দেখতে পাওয়া যায়?
  • pi | ০২ মার্চ ২০১৫ ১২:০৯278788
  • প্রি মি ই হবে।
  • সিকি | ০২ মার্চ ২০১৫ ১১:৫৯278787
  • কিন্তু খবরটা কনফিউজিং। প্রিন্টিং মিসটেক?

    "লেখক-ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন আসামি ফারাবীকে আজ বৃহস্পতিবার রাজধানীর যাত্রাবাড়ী থেকে আটক করেছে র‌্যাব।

    - আজ বৃহ্স্পতিবার?
  • সিকি | ০২ মার্চ ২০১৫ ১১:৫৫278785
  • ফারাবীকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশের টিভিতে দেখাচ্ছে।
  • pi | ০২ মার্চ ২০১৫ ১১:৫৪278784
  • ফারাবি নাকি গ্রেপ্তার।
  • pi | ০২ মার্চ ২০১৫ ১১:৪১278783
  • আমাকে তো দেখাচ্ছে না। সংখ্যা দেখাচ্ছে ১১০৪, ক্লিক করলে চারজনকে দেখাচ্ছে।
  • kc | ০২ মার্চ ২০১৫ ১০:৫১278782
  • দমুদি, মেইল দেখবেন।
  • d | ০২ মার্চ ২০১৫ ১০:২২278781
  • হ্যাঁ কোথায় একটা দেখায় তো। "People Following You' টাইপের কি একটা যেন আসে। এখন ফেবু অ্যাকসেস নাই, একটু দেখে বলতে পারবো।
  • LB | ০২ মার্চ ২০১৫ ০৯:৩৩278780
  • ফেসবুকে আমাকে কে কে ফলো করছে সেটা কীভাবে জানা সম্ভব? ফ্রেন্ডলিস্ট ঘেঁটে? তার বাইরে কেউ ফলো করলে দেখাবে?
  • - | ০২ মার্চ ২০১৫ ০৭:০৭278779
  • আটকানো প্রচেষ্টার শেষ তো বটেই
  • riddhi | ০২ মার্চ ২০১৫ ০৬:৫২278778
  • ম্যাদিসোন স্কোয়ার= শেষ?
  • - | ০২ মার্চ ২০১৫ ০৬:০৪278777
  • ওমা, শেষ পর্যন্ত ম্যাডিসন স্কোয়ারে অনুষ্ঠান হল তো! বলছেন যে কেউ দেখেছে কি না!?
  • riddhi | ০২ মার্চ ২০১৫ ০৫:৩৭278776
  • শেষ কি আর কেউ দেখেছে রে ভাই? আপনার শেষ কিভাবে হবে কেউ জানে? নোবডি!
  • - | ০২ মার্চ ২০১৫ ০৫:২৭278775
  • ঠিকই। সাময়িক ভাবে ঃ-) শেষ পর্যন্ত কি হল?
  • a x | ০২ মার্চ ২০১৫ ০৪:৩৫278774
  • হ্যাঁ গেছিল তো? এর মধ্যেই সেই স্মৃতি লোপ পেল নাকি?
  • - | ০২ মার্চ ২০১৫ ০৪:২০278773
  • কিন্তু তাতেও কি মোদীর আসা শেষ পর্যন্ত ঠেকানো গেল?
  • a x | ০২ মার্চ ২০১৫ ০৪:১৬278772
  • কেসি, ইন জেনেরাল প্রেশার বিল্ড আপ করা বা মানুষের রিয়াকশন বোঝানোর জন্য হয়ত করা জায়। মোদীর ভিসা ঠেকানোর জন্য যখন আমরা বার বার পিটিশন, অ্যাপিল এগুলো করেছি, তার মধ্যে তো অনেকেই আমরা আমেরিকান ছিলাম না।
  • ন্যাড়া | ০২ মার্চ ২০১৫ ০২:১২278771
  • Z (ওমনাথ কি?)-এর প্রয়াসটি অন্য সময়ে মোটামুটি সাধুবাদযোগ্য হলেও, এখন অজুহাত/ছুতো ইত্যাদি বলে মনে হচ্ছে। আমি ফেসবুকে ওই মহিলার ওপেন টাইমলাইনের লেখাটি পড়ে অসম্ভব বিরক্তিবোধ করেছি বললে খুবই কম বলা হয়। মহিলার যদি বা ভুল বোঝার অবকাশ থেকে থাকে, সেটিকে অমনভাবে টাইমলাইনে পোস্ট করা, বিশেষতঃ এরকম একটা সময়ে, শুধু ইরেসপন্সিবলই নয়, রাইটিয়াসনেস দেখনদারির চুড়ান্ত। এর পরেও এত লোকের এত সব বলা সত্বেও পোস্টটি না তোলা বা দুঃখপ্রকাশ না করায় মহিলার আসল উদ্দেশ্য সম্বন্ধে প্রশ্ন তুলতে বাধ্য করে। সেই জায়গা থেকে Z-এর আজকের পোস্টগুলো এখানে শুধু বেখাপ্পাই নয়, অ্যাবসওলিউটলি রং।
  • pi | ০২ মার্চ ২০১৫ ০১:৪৮278770
  • ফ্রেণ্ড লিস্টের জায়গায় কোনোদিনউ অ্যাড ফ্রেণ্ড ডেখায় না। আর বললাম তো। লিস্টে নেই সেটা দেখানোর পরে তো সেটা অ্যাকনলেজ করার মিনিমাম সৌজন্য দেখাবেন ! নিজের ভুল স্বীকার নাহয় না করলেন, অন্যভাবেও তো বলতে পারেন। তা না, এসব দেবার পরেও একই কথা বলে গেছেন।
    খুবই খারাপ লেগেছে।
  • pi | ০২ মার্চ ২০১৫ ০১:৩৭278769
  • Z, একেবারেই কনভিন্সিং লাগলো না।
  • সে | ০২ মার্চ ২০১৫ ০১:০৯278767
  • How to disable followers in facebook?

    To change who can follow you:

    Go to your Settings.
    Click Followers in the left column.
    Select Friends or Everybody next to Who Can Follow Me.

    এখানে দুটো অপশন থাকবে। everybody ও friends
    সেখানে by default এটা everybody থাকে, সেটা পাল্টে দিন friends করে দিন। অবশ্যই, আপনি যদি তা চান। নইলে নয়।
  • Sumit | ০২ মার্চ ২০১৫ ০১:০৯278768
  • অভিজিত মারা গেছেন। বিপ যুদ্ধ টুদ্ধ করছেন। অনেকেই নাস্তিক আস্তিক নিয়ে কাজ করছেন। যারা সেগুলো পারবেন না, তারা আসুন, আশপাশের ১০ টা বাচ্চা কে লেখাপড়া শেখাই, ১০ জন অর্থাভাবে মারা যাচ্ছে মানুষ কে বাঁচাই, ১ জন কে সুস্থ জীবিকা দি।

    প্রতি একজন অভিজিত এ, এটা রিপিট করি।

    ১০ বছর পর, হয়ত কিছু ভালো হবে।
  • সে | ০২ মার্চ ২০১৫ ০০:৫৮278766
  • a x এর ঐ পিটিশন লিঙ্কে গত চোদ্দো পনেরো ঘন্টা ধরে অনেকেই সই করেছি, করে চলেছি। ঐ লিংক বিপ্‌ পোস্ট করেছেন, টইয়ে আছে।
  • Z | ০২ মার্চ ২০১৫ ০০:৫৭278765
  • আমি যা আন্দাজ করলাম সেরকম একটা সম্ভাবনা বললাম। কারো প্রোফাইল বা ফ্রেন্ড লিস্ট এ গেলে নিচের ছবির মতন দুরকমভাবে নিজের বন্ধুদের / অচেনা লোকেদের ছবি দেখানো সম্ভব। want followers of your own? আর other people you may know

    সেগুলো যে আদৌ ফ্রেন্ডলিস্টের কনটেন্ট নয়, একটা ক্রাইসিস মোমেন্টে নট-সো-FB-স্যাভি জনতার পক্ষে এটা খেয়াল না করা খুব অসম্ভব নয়।



    আমি এখনি xxxর প্রোফাইলে গেলাম। সেখানে তো দেখলাম, ফ্রেণ্ডস, ফলোয়ার, ফলোয়িং এগুলো সব আলাদা ট্যাব ! ফ্রেণ্ডস এ গেলে আমাকে দেখতে পাবার কথাই নয়।
    === ঠিক, কিন্তু আমি বলছি, ফ্রেন্ডস এ গেলে want followers of your own? বলে নিজের ফ্রেন্ডস যারা "ফলো" অন রেখেছে তাদের ছোটো ছোটো ছবি দেখায়। সেগুলোকেই তখন কমন ফ্রেন্ডস বলে ফলস পারসেপশন হতে পারে। এমনকি ফলোইং ট্যাবে না গেলেও।

    আর উনি আমাকে লিখেছেন, উনি অন্য একটা কাজে আমার প্রোফাইল ভিসিট করে xxx কে পেয়েছেন। উনি তো আমার ফ্রেণ্ডলিস্টে আছেন, তো ফ্রেণ্ডসে ক্লিক করলে তো তো আমার বন্ধুদেরই দেখানোর কথা, তাই দেখায় বলে অন্যদের দিয়েও ভেরিফাই করিয়েছি, সেখানে আমার ফলোয়াররা কোথা থেকে আসবে ?
    ========== আসবে না। কিন্তু খানিক আগে xxx এর প্রোফাইল ঘেঁটে এলে ফেবু other people you may know বলে xxx এর বড় ছবি তোমার নামের ঠিক নিচেই দেখাতে পারে 'অ্যাড ফ্রেন্ড" অপশন সহ। সেই ছবিগুলো তোমার ফ্রেন্ডলিস্টের কনটেন্ট এমন ভুল ধারণাও ঐ মূহুর্তে হওয়া সম্ভব।।

    জাস্ট সম্ভাবনার কথা বলছি।

    আর ব্লকের ব্যাপারে যা মনে হয়, তুমি সেই মুহূর্তে এতটাই বিরক্ত ছিলে যে, মেসেজ বা কমেন্ট যা করছো সেটা খুব রাফ শোনাচ্ছে এটা খেয়াল করোনি। পরে ঠান্ডা মাথায় পড়ে দেখো। একজন অলরেডি যার সম্বন্ধে রং নোশন নিয়ে রয়েছেন, তার দিক থেকে ঐ ভাষায় রিবাউন্ড পেলে সম্ভবত ব্লক করার কথাই ইম্মেডিয়েটলি ভাববেন।

    বিপদে বা ক্রাইসিসে সবচেয়ে বেশি দরকার নিজের মাথা একেবারে ঠান্ডা রাখা। একেবারে। নার্ভ হবে ড্যাডি কুল। কোনোরকম রিয়্যাক্ট করার আগে। এইটা আমার মনে হয়। ভেবে দেখো।
  • সে | ০২ মার্চ ২০১৫ ০০:৫৬278764
  • এককের প্রস্তাবে সমর্থন জানাচ্ছি।
  • একক | ০২ মার্চ ২০১৫ ০০:৫২278763
  • ইন্ডিয়া থেকে যেটা করা যায় ভারতবাসী হিসেবে তা হলো বাংলাদেশ দূতাবাসে গিয়ে ডেপুটি বা চিফ হাইকম এর হাতে একটা পিটিশন ধরানো, কপি টু বিডি প্রেসিডেন্ট। এটাই বারবার জিগাই। আমরা ভার্চুয়ালি সাইন করতে পারি আর সেটা ছাপিয়ে দিল্লী /কলকাতার জনতা ফিসিকালি কাজ টা করতে পারে।
  • kc | ০২ মার্চ ২০১৫ ০০:৩৮278762
  • অক্ষদা, নন অ্যামেরিকান কেউ এই পিটিশনে কোন বেসিসে সই করবে? সবথেকে ভাল হত যদি বাংলাদেশের প্রেসিডেন্টকে এরকম একটা পিটিশন পাঠন যায়, অথবা ইউ এন কে।
    আমি সই করতে চাই, কিন্ত র‍্য্যাশনাল পাচ্ছিনা। প্লিজ হেল্প।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত