এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কেসি | ০১ মার্চ ২০১৫ ২৩:৪৯278760
  • একক, আপনার বলা আরেকটা বই ইন্টেলেকচুয়াল ইম্পসটার ও খুব জমিয়ে দিয়েছিল।
  • একক | ০১ মার্চ ২০১৫ ২৩:৪৮278759
  • এমব্যাসিতে চিঠিচাপাটি দেওয়ার কিছু হলো ? কলকাতা বা /এবং দিল্লী।
  • a x | ০১ মার্চ ২০১৫ ২৩:৪৬278758
  • এইটা খুবই স্লিপারি স্লোপ। নন্দীগ্রামের সময় কেন এখানে সিপিএমের লোকেদের লিখতে দেওয়া হয়, এই অভিযোগ আমি নিজে শুনেছি। আর আমাদের ভ্যালুজ অন্য সময় বহন করা আর এক্স্যাক্টলি যখন তারা বিয়িইং ট্রায়েড এবং পরীক্ষার সামনে আসছে, তখন ব্যাকডাউন করা এটাই কিন্তু মৌলবাদীরাও চায়। যেসব লিবেরাল বা তথাকথিত নাস্তিকেরা এই নিয়ে আপত্তি জানিয়েছেন, তাদের সাথে আরেকটু আলোচনায় যাওয়া যায় না?

    যেখানে মডারেডেটেড সেখানে একটা পত্রিকার স্ট্যান্ড নিয়ে কথা উঠতে পারে, কিন্তু যে জায়গাগুলো মডারেটেড না, সেখানে কেন স্পেস দেওয়া হচ্ছে এইটে আমার কাছে খুব যুক্তি যুক্ত না। একমাত্র ট্রলিং এবং ডিরেক্টলি হেট স্পিচ, খুনের হুমকি, রেপের হুমকি, এইসব কেসে তো এমনিতেও বোধহয় পোস্ট ডিলিট হয়।
  • সিকি | ০১ মার্চ ২০১৫ ২৩:৪০278757
  • আজ নাকি অ্যাকাডেমির জমায়েতে বক্তব্য রাখতে এসেছিলেন সুবোধ সরকার।

    সুবোধ বক্তব্য রাখতে শুরু করতেই ৫০% লোক প্রতিবাদে বেরিয়ে যায় সভা থেকে।
  • একক | ০১ মার্চ ২০১৫ ২৩:৩৭278756
  • @কেসি, অবস্যই :)। আপাতত দক্ষিণারঞ্জন সমগ্র ফিরে পড়ছি পাশাপাশি স্লাভোনিক ফোকটেলস-এ ইনফ্যানটিসাইড এবং ম্যারেজ এন্ড দায়ভোর্স ইন ইম্পিরিয়াল রাশিয়া সংক্রান্ত কয়েকটি জার্নাল। ইন্টারেস্টিং কোনো গন্ধ পেলে আওয়াজ দেবো। বাটলার এর 'আনডুইং জেন্ডার' শেষ করলুম কদিন আগে। বাংলায় অনুবাদ হবার মত বই। জেন্ডার থিওরি তে আগ্রহ থাকলে পড়ে দেখতে পারেন। শুরুটা একটু শিশিবোতল তাপ্পর স্মুদ।
  • pi | ০১ মার্চ ২০১৫ ২৩:০৩278755
  • Z, কিন্তু কয়েকটা জিনিস ক্লিয়ার হলনা। আমি এখনি ফারাবির প্রোফাইলে গেলাম। সেখানে তো দেখলাম, ফ্রেণ্ডস, ফলোয়ার, ফলোয়িং এগুলো সব আলাদা ট্যাব ! ফ্রেণ্ডস এ গেলে আমাকে দেখতে পাবার কথাই নয়। আর উনি আমাকে লিখেছেন, উনি অন্য একটা কাজে আমার প্রোফাইল ভিসিট করে ফারাবিকে পেয়েছেন। উনি তো আমার ফ্রেণ্ডলিস্টে আছেন, তো ফ্রেণ্ডসে ক্লিক করলে তো তো আমার বন্ধুদেরই দেখানোর কথা, তাই দেখায় বলে অন্যদের দিয়েও ভেরিফাই করিয়েছি, সেখানে আমার ফলোয়াররা কোথা থেকে আসবে ?
    উনি আমার প্রোফাইল ভিসিটের আগে ফারাবির প্রোফাইল দেখার কথাও লিখেছিলেন, কিন্তু সেখানে আমাকে দেখতে পেয়েছেন লেখেননি।

    বেশ কিছু ধোঁয়াশা রয়েছে।

    এবং ওনাকে এতজন এত কিছু বোঝানোর পরে, উনি এখন আমাকে ব্লক করলেন। এটা নিয়ে আর কী বলব, জানিনা। ব্লক করার মানে জেনেবুঝেই নিশ্চয় করেছেন।
  • Z | ০১ মার্চ ২০১৫ ২২:৪০278754
  • পাই এর খারাপ লাগাটা খুব স্বাভাবিক, কিন্তু প্লীজ অ্যাপ্রিশিয়েট, আমি আমার বন্ধুদের নামে ক্লিক করছি আর স্ক্রীণের মাঝখানে এক নৃশংস খুনির বড় ছবি দেখা যাচ্ছে - এটা একেবারে ট্রমার দিকে নিয়ে যেতে পারে কাউকে। সেই অবস্থায় মানুষের র‌্যাশনাল ঠিক নাও থাকতে পারে, বিশেষতঃ এঁকে অন্তত ১১ বছর হল চিনি। টেক স্যাভি না হওয়া বা ফেসবুকের সাথে অ্যালাইনড না হওয়া একটু পুরোনো মানুষদের পক্ষে এগুলো অনুধাবন করা কঠিন যে এই "নিজের চোখে দেখা' ব্যাপারটা টেকনোলজিগত কারণে অনেকসময়ই বেশ ইলিউসিভ। যেমন একটা উদাহরণ এখনই দিলাম, চিরটাকাল যে জায়গাতে ছোটো ছোটো করে কমন বন্ধুদের প্রোফাইল পিক দেখে এসেছি, সেখানে হঠাৎ করে কেবলমাত্র আমার যে যে বন্ধুরা ফলো অপশন অন রেখেছে তাদের ছোটো ছোটো একই রকম ছবি আসছে। এটা রিয়েলাইজ করা বোঝা, সেইমতো ডিসিশন নেওয়া, একটা ক্রাইসিস মোমেন্টে অসম্ভব। এই ধারণা টা দীর্ঘদিন মনে থেকে যেতে পারে যে ওখানে অবশ্যই আমি কমন ফ্রেন্ডদের ছবিই দেখেছি। নিজের চোখে।

    বাদবাকি ফেসবুকীয় গুড প্র্যাকটিশ সমূহ, যারা খুব রেগুলার নন তারা মেন্টেন করার কথা মাথাতেই রাখেন না। কারণ, অন্য কিছু না, এটা বুঝতেই পারছেন না যে কোন পোস্টটা কে দেখতে পারছে না, বা কোথায় কমেন্ট করলে অন্যজন দেখতে পাবেন। মানে, এটা ভাবার কথাই মাথায় আসছে না রিঅ্যাক্ট করার সময়। পাই এটা যেমন আগেও কিছুটা ফেস করেছে।
  • Abhyu | ০১ মার্চ ২০১৫ ২২:২৯278753
  • LBকে কি আমি চিনি? গেল ডিসেম্বরে কথা হয়েছিল?
  • LB | ০১ মার্চ ২০১৫ ২২:২৮278752
  • অর্থাত, আপনি না চাইলেও কেউ আপনাকে "ফলো" করতে পারে। ফেসবুকের প্রাইভেসি পলিসিগুলো অনেকদিন খুঁটিয়ে দেখা হয়নি। এখন মনে হয় সকলেরই এইগুলো একটু চেক করে নেওয়া ভালো।
  • কেসি | ০১ মার্চ ২০১৫ ২২:২৪278751
  • আরে উপযুক্ত মনে হলে শেয়ার করবেন। আপনার দেওয়া প্লেটো ও প্ল্যাটিপাস দারুণ আনন্দ দিয়েছিল।
  • একক | ০১ মার্চ ২০১৫ ২২:১৫278750
  • @কেসি

    বেশ কিছু বই জমেছে, চুটিয়ে পড়ব বলে :)
  • pi | ০১ মার্চ ২০১৫ ২২:১৩278749
  • থ্যাঁকু Z, এটা হতে পারে। কিন্তু আমার যেটা খারাপ লেগেছে, সেটা হল ওনাকে আমি স্ক্রিনশট দেবার পরেও ( যেখানে দেখা যাচ্ছে ফারাবী আমার বন্ধু নয়) উনি কনভিন্সড হতে চাননি এবং যেখানে আমাকে একবারও কিছু না জানিয়ে সোজা হাটের মাঝে অভিযোগ জানিয়েছেন, নিজের দেওয়ালে, যেটা আমার দেখার বা যেখানে আমার বক্তব্য জানানোর উপায় নেই, এবং আমার দেওয়ালে, যেখানে বক্তব্য জানালে উনি কোন উত্তর দিচ্ছেন না, সেখানে আমি স্ক্রিনশটটা দেবার পরে অন্ততঃ এটুকু তো উনি নিজে পোস্ট করে দিতে পারতেন, যে হয়তো কোথাও ভুল বোঝাবুঝি হয়েছে।
  • Z | ০১ মার্চ ২০১৫ ২২:০৩278748
  • বোঝা যাচ্ছে কি? এটা খারাবী র প্রোফাইলে গিয়ে ফ্রেন্ডস এ ক্লিক করে ফলোইং এ ক্লিক করে পাওয়া।

    প্রথমত; আপনি যদি নিজের 'ফলো' অপশন অন করে না রাখেন, তবে যে রেখেছে, তার প্রোফাইলে গেলে (সে আপনার ফ্রেন্ডলিস্টে থাক বা নাই থাক) তার ছবির ঠিক তলায় দেখাবে আপনার বেশ কিছু বন্ধুর ছবি, যেখানে সাধারণতঃ কমন ফ্রেন্ডদের ছবি থাকে, আর ছবিগুলোর উপরে লেখা থাকবে, বেশ ছোটোছোটো করেই, মানে চট করে মন দিয়ে না পড়লে খেয়াল হয় না এমন ভাবে, - আপনার এই এই বন্ধুরা ফলো অপশন অন রেখেছেন, আপনিও কি রাখতে চান? ( Want Followers of Your Own?
    Let people follow you and they'll see your public posts in news feed.

    Arunava Gangopadhyay and 13 other friends are using Follow.
    এইরকম।

    আবার ছবিগুলোর নিচে দুটো বাটন থাকে, Allow Everyone To Follow Me // Learn More

    এবার ধরা যাক খারাবীর প্রোফাইলে গেলে এই যে ছোটোছোটো ছবি দেখাচ্ছে সেখানে পাই এর ছবি ও এল যেহেতু পাই ফলোইং অন রেখেছে, এবং খারাবীর ফ্রেণ্ডস এ ক্লিক করে ফলোইং লিস্ট এ ক্লিক করলে পাই এর বড় প্রোফাইল পিক এর ছবি টা এল, যেহেতু খারাবী পাই কে ফলো করছে।

    এখনো অবধি পাই এর প্রোফাইলে ঢুকে কিভাবে খারাবিকে দেখতে পাওয়া সম্ভব সেই সমাধানে আসতে পারি নি, তবে বেশ কয়েকবার খারাবী প্রোফাইলে ঘোরাঘুরি করলে People You May Know এর মধ্যে খারাবির প্রোফাইলের সাজেশন আসতে পারে (বড় প্রোফাইল পিক সহ)। সেটা পাই এর প্রোফাইলে ক্লিক করলেও টাইমলাইনের মাঝামাঝি, বা আশেপাশে দেখাতে পারে। একজন খুনির ছবি দেখে চরম আতংকিত ও ডিসটার্বড মানসিক অবস্থায় নিজের ফ্রেন্ডলিস্টের কারোর ছবিতে ক্লিক করে কাছাকাছি খুব বড় করে যদি সেই খুনির মুখ আবার ভেসে ওঠে, খুঁটিয়ে ইন্সপেকশন করার মতো মানসিক অবস্থা নাও থাকতে পারে। তখনি হয়তো ভেবে নিয়েছেন পাই এর ফ্রেন্ডলিস্টেও খারাবি রয়েছে।

    এটা এখনও অবধি মনে হল। যেহেতু সুচেতা মিশ্র কে কিছুটা হলেও চিনি, চট করে পাজলড হওয়া বা এক্সট্রিম পসিবিলিটির কথা ভেবে ফেলা - আতংকিত ও ডিস্টার্বড অবস্থায় - তাঁর পক্ষে অসম্ভব নয় বলেই মনে হয়। তবে জ্ঞানতঃ বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যে কথা তিনি কখনই বলবেন না বলেই মনে করি।
  • | ০১ মার্চ ২০১৫ ২১:৫৮278747
  • LB, না
  • !! | ০১ মার্চ ২০১৫ ২১:৫৪278746
  • যদি বন্ধু-তালিকা তে থেকেই থাকে, তার মানে কি সেই লোকের সব কাজের জন্য তার বন্ধুদের দায়ী করা যায়, যদি না তারা বিভিন্ন সময়ে তার কাজকর্মকে সমর্থন করে থাকেন। একটি নাম দিয়ে আর কি বোঝা যায়?
  • kc | ০১ মার্চ ২০১৫ ২১:৪৯278745
  • তার আগে বল এই আজব নিকটার র‍্য্যাশনাল কী?
  • LB | ০১ মার্চ ২০১৫ ২১:৪৪278744
  • ফেসবুকে আপনি কাউকে ফ্রেন্ডলিস্টে রাখলেন না, কিন্তু সে রাখলো। তার লিস্টে কি আপনাকে দেখাবে?
  • Z | ০১ মার্চ ২০১৫ ২১:৩১278743
  • এইরকম কিছু একটা দেখে সুচেতা মিশ্র ভুল বুঝেছেন, তখন নিশ্চয়ই সবটা খুঁটিয়ে দেখার মতো মনের অবস্থা ছিল না ওঁর। এটা এখন, ২ মিনিট আগের স্ক্রীণশট।

  • কেসি | ০১ মার্চ ২০১৫ ২১:২৯278742
  • কনগ্র‍্যা একক। কি করে করলেন বলুনতো!! মানে নিজেকে কী করে মোটিভেট করলেন? এই ফেবু ছাড়তে?
  • একক | ০১ মার্চ ২০১৫ ২১:২০278741
  • @সোসেন
    হ্যা
  • Z | ০১ মার্চ ২০১৫ ২১:১৯278740
  • আর একটা জিনিস লক্ষ্য করছি, অভিজিৎ এর নাম না নিয়ে বিশ্বজিৎ, গাভীজিৎ এইসব বিভিন্ন নাম নিয়ে মৌলবাদীরা বক্তব্য রাখছে। মনে হয় যাতে সহজে সার্চ রেজাল্টে না আসে, বা আইনি প্যাঁচে না পড়তে হয় সেইজন্যে। টেকনিক হিসেবে ভালো। খারাবী বা ধারাবী, জানিম বা পানিম নাম দিয়ে আলোচনা চালানো যায়।
  • | ০১ মার্চ ২০১৫ ২১:১৮278738
  • হুঁ এটা একটা ব্যপার। আর একটা হল কিছু কিছু পেজ মাঝে মাঝে নিজেদের চরিত্তির বদলে ফ্যালে। যা দেখে কেউ লাইকেছেন বছরখানেক বাদে সেটা সম্পূর্ণ অন য় কিছু কনটেন্ট নিয়ে বসে থাকে।
  • sosen | ০১ মার্চ ২০১৫ ২১:১৮278739
  • আচ্ছা একক কি ফেবু ছেড়ে দিয়েছেন?
  • একক | ০১ মার্চ ২০১৫ ২১:১৩278737
  • সোশাল নেটওয়ার্কে অনেকসময় রেগুলার অবসারভেশনে রাখার জন্যে পেজ লাইক করেন অনেকে।
  • Z | ০১ মার্চ ২০১৫ ২১:০৯278736
  • যাক, উনি আনলাইক করে জানিয়েছেন সেটা ভুলক্রমে হয়ে থাকতে পারে। একটা বন্ধুভাগ্য বেঁচে গেল।
  • | ০১ মার্চ ২০১৫ ২১:০৭278734
  • ও তানিমের সেসব পেজ ইত্যাদি আবার আমি জানি না। তবে সেক্ষেত্রে ব্লক করাই উচিৎ।
  • একক | ০১ মার্চ ২০১৫ ২১:০৭278735
  • ওরকম হেট্ স্পীচ ফিল্টার করা সম্ভব না। গুরু তো ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল কোনো আইন এর প্রস্তাবক নয়। কোথায় কার গায়ে একটুতেই ফোস্কা পড়ছে আর কার সত্যি জীবনসংশয় এটা ফিল্টার বসাতে গেলেই রাইটিয়াসনেস আসবে, কোনো না কোনো পক্ষ অসন্তুষ্ট হবে। অল অর নান স্টেটাস নেওয়া যায়। অর্থাত যে যা খুশি করুক অথবা একেবারেই কোনোরকম ধর্মীয় উস্কানি সহ্য করা হবেনা। মাঝখানেই যত গোলমাল। সেটা আমার মনে হয় দেশের আইন-কানুন ব্যবস্থার দিকেই রাউট করিয়ে দেওয়া ভালো।

    প্রসঙ্গত, আমি ফেবুতে আই-আর, রাইট-লিব এরকম কিছু ইন্টারন্যাশনাল কমিউনিটিতেও আছি (মানে যখন ফেবু তে ছিলুম)। আই-আর এ কিছু পাবলিক ঢুকে গালিগালাজ -হেট্ স্পীচ দিয়ে নরক করে তুলেছিল। পরিস্কার জানিয়ে দেওয়া হয় পার্সোনাল এটাকে ব্যান এবং "সেন্টিমেন্ট" ঘটিত কেসে যে যার দেশের আইনে মামলা করে বুঝে নাও। মডারেটর কে জ্বালাতে এলে এন্টারটেইন করা হবেনা। এখন ব্যালান্সড পরিবেশ। গুরু কোন স্ট্যানড নেবে সেটা গুরুর মডারেটর রা ভেবে দেখুক।
  • sosen | ০১ মার্চ ২০১৫ ২১:০৬278733
  • ফেবু গুরুকেও কিছুদিন ডাউন রাখা যায়। একেবারেই আমার নিজস্ব মতামত।
  • kc | ০১ মার্চ ২০১৫ ২১:০২278732
  • ফাই, যে কোনও রকম দরকারে যদি প্রয়োজন হয়, জানিও। মেইলে। আপাতত কিছুদিন অফ যাও।
  • Z | ০১ মার্চ ২০১৫ ২১:০১278731
  • একটা ছোট্টো সমস্যা। রুদ্র জাহেদ বলে একজন ফেসবুকে আমার ফ্রেন্ডলিস্ট এ আছে দেখছি। (আছে কেন জিগাবেন না, চিনি না, কিন্তু বিভিন্ন সময়ে বিজ্ঞাপনের স্বার্থে অনেক ফ্রেন্ড রিকো অ্যাকসেপ্ট করেছি, পাঠিয়েছিও অনেক অচেনাকে, যারা অ্যাকসেপ্ট করেছেন।) এবার বাংলা হরফে "ফারাবী" নামে একটা ফেসবুক পেজ আছে (পাবলিক ফিগার ক্যাটেগোরিতে) তাতে ফারাবীর বৈপ্লবিক পোস্তগুলি থাকে, গাদা লাইক ও কমেন্ট সহ। এবার, সেই পেজ উনি লাইক করেছেন, কোনো এক সময়ে, টাইম তো দেখাচ্ছে না। আমি ভাবলাম আনফ্রেন্ড করার আগে প্রোফাইল দেখে আসি। দেখি সচলায়তন শেয়ার করেছেন, আকাশ আহমেদ এর লেখাটা শেয়ার করেছেন, ইত্যাদি। এবার কবে কোন্‌দিন ফারাবির পেজ লাইক মেরেছেন বলে লিস্ট থেকে কাটিয়ে দেব কিনা বুঝতে পারছি না। ওঁকে মেসেজ করে জানতে চাইলাম। ঠিক করলাম?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত