এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • I | ০১ মার্চ ২০১৫ ২০:৫৮278730
  • পাই, এগুলো নিয়ে কেস টু কেস তো কেউ বলতে পারবে না। আমরা অনেকেই ফেবুগুরুতে যাই না। নিজের কমনসেন্স অ্যাপ্লাই কর। আর সর্বনাশে সমুৎপন্নে বলে একটা কথা আছে। যাদের গায়ে সন্দেহের গন্ধ, যেমন এই তানিম না কে- সে এখানে ভালো ভালো কথা বললেও তাকে ব্লক করাই উচিৎ মনে করি। প্রেম এত সর্বপ্রেমী নয়। ফ্রি স্পীচের দায় যেমন রয়েছে, তেমনি মৌলবাদী-খুনীদের হাতে ব্যবহৃত না হয়ে যাবার দায়ও রয়েছে। পরের দায়টাই বেশী মনে করি।
  • !! | ০১ মার্চ ২০১৫ ২০:৫২278729
  • পাই সাবধানে থাকুন। নিজের লোকেশান সম্বন্ধে কিছুদিন খোলাপাতায় কিছু লিখবেন না। ফোন নং সম্ভব হলে বদলে ফেলুন।
    কিছু লোকের সবটাতেই মুশকিল এবং ভয় দেখাবে - তাতে অত বিচলিত হবেন না। আশাকরি এদেশে এখনও আইনের শাসন আছে। ভালো থাকবেন।
    গুরুতে কারুর যদি কলকাতা পুলিশে কিছু চেনা জানা থাকে তাহলে অফলাইনে ওনাকে জানান যদি কিছু করা যায়।
  • pi | ০১ মার্চ ২০১৫ ২০:৫১278727
  • এবার এই তানিমই অন্যত্র প্রচণ্ড আপত্তিকর নানা পোস্ট করে বেড়ায় ও পেজ চালায়। সেই তানিমকে লিখতে দেওয়া হচ্ছে কেন, সেই অভিযোগ আসছে। কী সমাধান জানিনা।
  • | ০১ মার্চ ২০১৫ ২০:৫১278728
  • হিমুর মন্তব্য পেস্ট করি

    "নাস্তিকদের কেউ ঔন করতে চায় না। অভিজিৎ খুন হওয়ার পর কিছু লোকজন বলতেছে তারই "জামাকাপড় ঠিক ছিলো না"। বলদ ভাইয়েরা, একাত্তর সালে বুদ্ধিজীবীসহ সাধারণ মানুষকে খুন করা হইতো "হিন্দু" আর "ভারতের দালাল" ট্যাগ দিয়ে। এখন সেটাই করা হচ্ছে নাস্তিক ট্যাগ চাপায়ে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়া মাওলানা ফারুকীরে যদি বাড়িতে গিয়ে খুন করে আসতে পারে, আপনারেও পারবে। যতোই আপনি হাত ধুয়ে নাস্তিকতার গন্ধ মোছার চেষ্টা করেন না কেন। জামাতের হাতে যতোদিন চাপাতি থাকবে, অজামাতি সবাই নাস্তিক। "
  • - | ০১ মার্চ ২০১৫ ২০:৪৮278725
  • থ্যান্কু, পাই!
  • | ০১ মার্চ ২০১৫ ২০:৪৮278726
  • তানিমের লেখায় আমি ব্লক করার মত কিছু এখনও পাই নি।
  • pi | ০১ মার্চ ২০১৫ ২০:৪৭278723
  • মূষিক।
  • kumu | ০১ মার্চ ২০১৫ ২০:৪৭278724
  • দ ও কিকি ৭ -৫৭ আমার কথা বলে দিয়েছে।
    কোন জনবহুল জায়গায় যাওয়া অ্যাভয়েড করো।
  • pi | ০১ মার্চ ২০১৫ ২০:৪৬278722
  • সবাইকে অনেক ধন্যবাদ। কিন্তু অত চিন্তা করবেন না। আমাকে তো মারার হুমকি দেয়নি।

    এবার কথা হল, হেট স্পিচ নিয়ে। বাউণ্ডারিটা কী দিয়ে ঠিক হবে ? কিছু কথা গোদাভাবে হেট স্পিচ, সেগুলো নিয়ে সমস্যা নেই, থ্রেট ইঃ দিলেও, সেগুলো সরানো যায়, সরানো হয়ও। বা যারা এগুলো করছে।
    কিন্তু ফাকইসলাম, ইসলাম বাল, কালী কে সানি লিওনের সাথে তুলনা করা, মহম্মদকে পেডোফাইল বলা .. কারুর না কারুর ভাবাবেগে আঘাত লাগাচ্ছে এবং সে সেটাকে হেট স্পিচ বলে দাবি করছে, ধর্মের প্রতি বিদ্বেষ।

    আর রইলো, তানিমের এই সাইটে দেওয়া লেখাগুলোর মত পোস্টপত্তর। এবার এগুলো বেশিরভাগই প্রোপাগাণ্ডা, কিন্তু সেগুলোর কাউণ্টার হওয়া দরকার আছে, নাকি নেই, কারণ লেখাগুলো পোস্ট করতে দেওয়া মানেই ওদের প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হয়ে যাচ্ছে ?
  • - | ০১ মার্চ ২০১৫ ২০:৪১278721
  • @ সে 01 Mar 2015 -- 03:57 PM আসবে আবার কি? ছিলই তো। এই রকমই তো ছিল আদি কালে। যার যাকে ইচ্ছে বিয়ে, যেমন খুশি তেমন থাকো, তারপর গৌতম ঋষি বিয়ের স্ট্রাকচার শাস্ত্র মন্ত্র ইত্যাদি প্রভৃতি করলেন, কিছু তত্ত্বদর্শী মানুষ পরস্ত্রী গমন পাপ, গুরুজন বৃদ্ধজনদের সেবাসঙ্গ পুণ্য, প্রভৃতির দ্বারা একটা সিস্টেম তৈরী করলেন। তখন মানুষ ভেবেছিল এবং দেখেওছিল, দুয়েকটা ব্যতিক্রম থাকলেও, আখেরে এতে সমাজের ভালই হচ্ছে। ব্যতিক্রম দিয়ে সমাজ চলে না। যাগ্গে, সে সময়ে মানুষরা বোকা ছিল তো! এখন আবার পশ্চিমী কলচর দেখে চালাক-চতুর হয়েছে। তাই যেমন আপনি আশা করছেন, কয়েক হাজার বছর আগে, গৌতমমুনি পূর্ববর্তী যুগে তাই ফিরে যাচ্ছে ঃ-) পুনর্মুষিকভব!
    [দেখুন, গুরুতে ক্যামন মুষিক এনে দিলাম, পুনরায়]
  • 4z | ০১ মার্চ ২০১৫ ২০:১৮278720
  • একককে ক
  • একক | ০১ মার্চ ২০১৫ ২০:১৬278719
  • এগুলো বলা সহজ কাজে হয়না, মানে ফেসবুক গ্রুপের মডারেশন ও একইসঙ্গে পার্সোনাল ইন্টারএকশন এড়িয়ে যাওয়া নিয়ে বলছি। প্রচন্ড উদ্ধত ও এটাকিং না হলে ঘুরেফিরে ফালতু ঝামেলা গায়ে এসে পরবেই। আর পাই তো একেবারেই উদ্ধত না। ১০০% নাটক করছে এমন লোককেও উদ্যোগ নিয়ে বোঝাতে যায়। যার যা নেচার পাল্টাবে না তো বলে বলে।

    সাবধান থাক বলা ছাড়া কিছুই বলার নেই আমার। কোনো জ্ঞান দেওয়ার নেই। কোনো ব্যাপারে যোগাযোগ দরকার হলে অবস্যই বলিস।
  • Tim | ০১ মার্চ ২০১৫ ২০:১৪278718
  • হুঁ সাবধানে থাকতে তো হবেই। বাকি সবাই বলে দিয়েছে।
  • Blank | ০১ মার্চ ২০১৫ ২০:১৩278717
  • কিন্তু এফ বি আই কি করবে !!!
  • hu | ০১ মার্চ ২০১৫ ২০:১২278716
  • দমদির পোস্ট পড়ে শান্তি পেলাম। এই নিয়ে এখানে আর কোন আলোচনা না হওয়াই ভালো। যার যা বলার অফলাইনে বলুন।
  • 4z | ০১ মার্চ ২০১৫ ২০:০৮278715
  • পাই এখন কিছুদিন ফেসবুকে যাওয়া বন্ধ রাখতে পারে তো। সাবধানে থাকো এছাড়া আর কী বলতে পারি।
  • সিকি | ০১ মার্চ ২০১৫ ২০:০৭278713
  • বিপ্লব রহমানের পোস্ট থেকে জানলাম বাংলাদেশ সরকার এফবিআইয়ের সাহায্য নিতে স্বীকৃত হয়েছে অভিজিতের মৃত্যুর তদন্ত করার জন্য।
  • kiki | ০১ মার্চ ২০১৫ ২০:০৭278714
  • ও, ওকে।

    উনি খুব ভয় পেয়েছেন কোন ভাবে।

    যাহোক, ভালো কথা।
  • LB | ০১ মার্চ ২০১৫ ২০:০৫278712
  • ফেসবুকেও ওয়ান টু ওয়ান কারো সাথে এনগেজড না হওয়াই ভালো।
  • LB | ০১ মার্চ ২০১৫ ২০:০৪278710
  • আর বিধাননগর পুলিশে ডিটেক্টিভ ডিপার্টমেন্টে কঙ্করপ্রসাদের সাথেও সরাসরি যোগাযোগ করতে পারেন। ইশান সম্ভবত চিনবে, ল্যামি তো চিনবেই।
  • b | ০১ মার্চ ২০১৫ ২০:০৪278711
  • ই টু দি পাওয়ার মাইনাস আই ইন্টু যেটা হলে মাইনাস এক হয়।দশদিন ফেসবুক করা বন্ধ করুন। প্রোভোক করলেও উত্তর দেবেন না। গুরুতেও পোস্ট করবেন না। নেই হয়ে যান। ভোঁ হয়ে যান। ফোন শুধু ফোন করার জন্যে ব্যবহার করুন।
  • | ০১ মার্চ ২০১৫ ২০:০৩278709
  • না না আমি ওনাকে মোটামুটি বুঝিআতে পেরেছি যে পাই কোনও একটা বিপদের মুখে আছে সম্ভবতঃ। এইসময় এই ব্যপার নিয়ে আপাতত চুপ থাকা ভাল। পুলিশ তার কাজ করুক।

    আর পুলিশ যাতে পাইয়ের কথা মন দিয়ে শুনে স্টেপ নেয় তারও একটা চেষ্টা চলছে।

    এই বিষয়ে আর কিছু না বলি এখন।
  • kiki | ০১ মার্চ ২০১৫ ১৯:৫৭278708
  • এইমাত্র এলাম। প্রচুর কাজ। কিন্তু পাই কে আমিও হুচি এর মত সাবধান করে দিয়ে যেতে চাই। মানে কি আর বলি, একঝলক ভদ্রমহিলার পাতা দেখে এলাম। দমু-র পোষ্ট আমি দেখতে পাই না। খুব সম্ভবত ও, ওনাকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছে, আর উনি না বুঝতে পন করে বসে আছেন, বা ঘাপলা অন্য কোথাও। কেবল একটা জিনিস বুঝলাম না, না চাইলে তাকে ব্লকানো যেতেই পারে, কিন্তু সেটা হাটের মাঝে বলার কি আছে। সে যাগ্গে, তুমি মনে হয় শুধু ফারাবীদের টার্গেট এমন নও, এদেশে(সব দেশেই) পলিটিক্সের মতন নচ্ছার জিনিস আর হয় না। ঘোলা জলে অন্য কেউ ও মনে হয় সুযোগ নিচ্ছে।

    আমার কেবল মনে হয় হোক কলরব এ অনেকের আবেগ নিয়ে খেলা হলো, কিন্তু খেললো অন্য কেউ। যাগ্গে।

    একটা কথা সবাই একটু মনে রেখো বেঁচে থাকাটা খুব জরুরী কাজ করার জন্য, আর নিজের কাছের লোকগুলোকে অকারনে সব সময় কষ্ট চেপে বেঁচে থাকতে তোমরা বাধ্য করো না।

    সাবধানে থাকো। পারলে এ দেশ ছাড়ো।
  • LB | ০১ মার্চ ২০১৫ ১৯:৪৯278707
  • হেট স্পীচ কোনোভাবেই ফ্রীডম অফ স্পীচের মধ্যে আসা উচিত নয়। প্রশ্ন হল কোনটাকে হেট স্পীচ বলবেন, কোনটাকে নয়।

    আর, সিকিউরিটির খাতিরে সম্পূর্ণ লগ রেখে দিন যেখানে মাস্কড আইপি নয়, অরিজিনাল আইপি থাকবে। যদি কখনো লাগে, দেখাতে পারবেন - যদিও এটা ফুলপ্রুফ নয়।
  • hu | ০১ মার্চ ২০১৫ ১৯:৩৮278706
  • পাই, আমার আরো বেশি চিন্তা তোমাকে নিয়ে। বড্ড বেশি সফট টার্গেট হয়ে গেছো। তার ওপর এই অপদার্থ প্রশাসন। শুধু "সাবধানে থাকো" বললে কিছুই বলা হয় না। কি যে পরামর্শ দেব তাও ভেবে পাচ্ছি না। ভালো থাকো। এই আর কি!
  • T | ০১ মার্চ ২০১৫ ১৯:৩৬278705
  • আমিও টিমদার সাথে একমত।
  • sosen | ০১ মার্চ ২০১৫ ১৯:২১278704
  • আমিও টিমের সাথে একমত।
  • Tim | ০১ মার্চ ২০১৫ ১৯:০২278703
  • এইটা কিন্তু অনেকদিন আগে থেকে দেখা যাচ্ছিলো। এই বিষয়ে আমার মত হলো, আপোষ সব সময় খারাপ নয়, যদি পরিষ্কার দেকা যায় যে আপোষের জন্য কিছু ক্রিমিনাল ধরা পড়ছে বা তাদের কাজকর্ম ব্যাহত হচ্ছে। গুরুর নিজস্ব মডারেশন সংক্রান্ত আদর্শকে বাঁচিয়ে চলা আর ফারাবিদের কর্মসূচী আটকানো এই দুটোর মধ্যে একটা বেছে নিতে হলে নিশ্চই ভাবতে হবেনা কোনটা বেশি প্রয়োজন। অবশ্য এ আমার ব্যক্তিগত মত।
  • pi | ০১ মার্চ ২০১৫ ১৮:৫৬278702
  • এ এক অত্যাশ্চর্য শাঁখের করাতে পড়েছি। গ্রুপে ইসলামকে সমালোচনা করে কথা হয় বলে কিম্বা পরিচয় পাত্র সুমনকে কাউণ্টার করে লেখা দেন বলে আর সেখানে প্রচুর লোক সুমনের সমালোচনা করেন বলে সুমনের দেওয়ালে ওঁর ভক্তরা জানালেন, তারপরেই কবীর সুমন আমাকে বন্ধু তালিকা থেকে বাদ দিলেন এবং ব্লক করলেন। আমিও সুমনের সাথে সবেতে একমত হতে পারিনি, কেউ সেটাও জানিয়ে থাকতে পারে।
    অদিতি ফাল্গুনী গ্রুপে ইসলামের পক্ষে লেখা হয় বলে বা উনি একতরফা ইসলামের বিরুদ্ধে লিখলে লোকে তর্ক করে বলে গ্রুপ ছাড়লেন, আজ জানালেন তানিম মাহবুব রাজু ওঁকে ডেথ থ্রেট দি্ছে, আর আমরা নাকি রাজুর লেখা 'ছাপাই', 'এপারের বাম বাঙালী বিপ্লবী'দের প্রচুর গাল দিলেন, যখন জানাতে গেলাম, এরকম আমরা কিছু ছাপাই না ( ইন ফ্যাক্ট বাংলাদেশের পরিস্থিতি অন্য, অদিতির মত ওখানকার সংখ্যালঘুরা যখন ইসলামের বিরুদ্ধে বলে, সেটাকে চাড্ডি বলে দাগানো ঠিক নয়, এইসব বলেই আমি নিজেই গুচ্ছ তর্ক করেছি), তখন আমি বন্ধু তালিকা থেকে বাদ গেলাম এবং ব্লক হলাম। এবং তারপর ওর ওয়ালে এইসব অভিযোগ পোস্ট হবার ফলে গুচ্ছ লোকের কাছ থেকে প্রশ্নের সম্মুখীন হয়ে চলেছি।
    ওদিকে যে ফারাবি জীবনে আমার বন্ধু তালিকায় ছিল না, যার নামে আমি নিজে কেস করেছি, তাকে আমার তালিকায় দেখতে পেয়ে আরেকজন আনফ্রেন্ড করলেন।
    আনফ্রেন্ড ফ্রেণ্ড নিয়ে আমার তেমন মাথা ব্যথা নেই, কিন্তু আমাকে ব্লক করে আমার আমার দেখার বা বলার সুযোগ না দিয়ে আমার নামে নানারকম অভিযোগের বন্যা বইতে থাকলে একটু অসুবিধা হয় বই কি।
    তাই এখানেও লিখে দিলাম। ওনাদের পোস্টগুলো এখানকার কেউ কেউ ও পড়তে পারেন, তো আমার দিক থেকে উত্তর জানিয়ে দিলাম।

    আর, একটা ব্যাপার নিয়ে চিন্তিত। এই তানিম জাতীয় লোকজনের হেট্রেড পোস্ট গ্রুপে এন্টারটেইন করা হয়্না। কিন্তু একাডেমিক স্টাইলে কিছু লিখলে তা ওড়ানো ও যায়না। সে হিন্দুত্ববাদী হোক কি ইসলামিক। লোকে সেগুলো কাউণ্টার করে তর্ক করে। এমনিতেই মিনিমাম মডারেশনে যাবার একটা লক্ষ্য আছে। তাও বিদ্বেষ ছড়াতে থাকলে ব্যবস্থা নিতেই হয়, আর সেভাবে ফারাবি, তানিম কে গ্রুপ থেকে সরানোও হয়েছিল। তারপরেও তাদের নানা ফেক ঢুকেছে। তাদের বের করলে ফ্রিডম অব স্পিচ নিয়ে প্রশ্ন উঠবে ( এবং উঠছে), রাখলে কথা উঠবে ( এবং উঠছে), যে গুরুকে মৌলবাদীদের প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে দেওয়া হচ্ছে।
    এবার সাইটেও তো রাজু, ফারাবির পোস্ট আছে। এবার তার জন্য যদি প্রচার করা হয় ( এবং হচ্ছেও) যে গুরু এসব মৌলবাদীদের মদত দিয়ে চলেছে, এসবের সূত্রে এরা ওদের বিরোধিতাকারীদের থ্রেট দিচ্ছে, সেটাও চিন্তার বিষয়।
  • de | ০১ মার্চ ২০১৫ ১৮:৪৪278701
  • অ্যাট লিস্ট, চিন্তা ভাবনা গুলো শুরু হয়েছে - সেটাই অনেক!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত