এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:২৫278429
  • এই ফারাবীই তো ঘুরে বেড়াচ্ছে। নানা লোককে নানা জায়গায় থ্রেট দিয়ে। ওখানকার এক বড় পুলিশ অফিসারের সাথে কথা হচ্ছিল, ওনাকে সরিয়ে দিয়েছে। দেশ ছেড়ে চলে গেছেন। আমাকে কীভাবে কী অভিযোগ করতে হবে বলছিলেন, বললেন, আপনাদের দেশ থেকে এম্ব্যাসির মাধ্যমে যদি অভিযোগ আসে এদেরকে আবার জেলে পোরা যাবে। আমি এফ আই আর করে এসেছি, দেখি কদ্দুর যাওয়া যায়। সিকি, তুমি তোমাকে দেওয়া থ্রেটগুলো কে নিয়ে কিছু করো।
  • শ্রী সদা | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:২০278428
  • আর বাংলাদেশের অপদার্থ মন্ত্রীগুলো এর পরেও বলবে ওনারা মৌলবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন।
    ইসলামি সংখ্যাগুরু দেশগুলোর বোধয় এটাই ভবিতব্য।
  • SFTP | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:১৮278426
  • কাউন্টারমেজার চাই। ভালোরকম রেজিস্ট্যান্স গড়ে তোলা। তবে বাংলাদেশের এখনকার পরিস্থিতিতে এগুলো জাস্ট অর্থহীন শোনাবে। এই জানোয়ারগুলোকে আইডেন্টিফাই করা যেত ....

    ইন্দোদার বাংলাদেশের ভ্রমণ আর ছবি দেখে খুব মনে হত, যাই ঘুরে আসি একবার। এখন আর মনে হয় না যাওয়ার মত আগ্রহ আছে বলে। টিকিং টাইম বম্ব! যাঁরা যাবেন বলে ভাবছেন/ভাবছিলেন, আর যাঁরা সচরাচর যান ঢাকা-বাংলাদেশে, স্থগিত রাখুন যাত্রা আপাততঃ।

    ফেসবুকে পাওয়া কত বন্ধু, এখন আর কন্ট্যাক্ট নেই বেশীরভাগের সঙ্গেই, চিন্তা হয় ঐ মানুষগুলোর জন্য।
  • pi | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:১৮278427
  • সে কী ! সরিয়ে নিল নাকি ! যাগ্গে, আমার উইন্ডোতে খোলা আছে, পেস্ট করছি।

    Farabi Shafiur Rahman
    February 7, 2014 at 11:36am · Edited ·
    কালকে রাতে অভিজিৎ রায় উনার লেখা ২ টা নোটে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র বৈবাহিক জীবন নিয়ে চরম মিথ্যা কথা বলেছে। তাবারী নামক একটি ইতিহাস গ্রন্থ কে এই অভিজিৎ রায় হাদীস গ্রন্থ বলে চালিয়ে দিয়ে এই তাবারীর রেফারেন্সে অভিজিৎ রায় তার ২ টা নোটে এই কথা বলছে যে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাকি ২৩ জন স্ত্রী ছিল, অসংখ্য দাসী ছিল। নাউযুবিল্লাহ। আচ্ছা নাস্তিকরা তাবারী নামক একটা গ্রন্থের কথা প্রায়ই বলে। কিন্তু আপনারা কি জানেন তাবারী এটা কোন হাদীস গ্রন্থ না। তাবারী গ্রন্থের মূল নাম হল তরিখ আল তাবারী। ৩১০ হিজরির দিকে ইবনে জবীর আল তাবারী নামক একজন মুসলিম স্কলার এই তাবারী নামক একটি ইতিহাস গ্রন্থ লিখেন। এই তাবারী ইতিহাস গ্রন্থে যেই সব বর্ননা আসছে তার কোনটাই হাদীস নয়। হাদীস শাস্ত্রের কোন কিতাবে তাবারী নামক কোন গ্রন্থও নেই। এই তাবারীর ভুলভাল ইতিহাস লেখার প্রতিবাদ করেই ইবনে কাসীর "আল বিদান ওয়ান নেহায়া” নামক আরেকটি ইতিহাস গ্রন্থ লিখেন। অর্থ্যাৎ তাবারী বা আল বিদান ওয়ান নেহায়া এগুলি কোনটাই হাদীস গ্রন্থ নয়। এগুলি হচ্ছে সব ইতিহাস গ্রন্থ। কিন্তু অভিজিৎ রায় কি চমৎকার ভাবেই না তাবারী নামক একটা ইতিহাস গ্রন্থ কে হাদীস গ্রন্থ বলে চালিয়ে দিয়ে এই তাবারী গ্রন্থের রেফারেন্স দিয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র বৈবাহিক জীবন নিয়ে কালকে রাতে চরম সব অশ্লীল কথা লিখেছে। ইবনে জবীর আল তাবারী বিভিন্ন রাবীর কাছ থেকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন সম্পর্কিত অনেক বর্ননা সংগ্রহ করেছেন। কিন্তু রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন সম্পর্কিত তাবারীর সেই সংগৃহিত বর্ননা গুলি হাদীসের মাপ কাঠিতে উত্তীর্ন হতে পারি নি। আর তাই তাবারীকে কোন হাদীস গ্রন্থ বলা হয় না। তাবারী হচ্ছে মূলত একটা ইতিহাস গ্রন্থ। আর যেই উইকিপিডিয়ার কথা বলে নাস্তিকরা মুখে ফেনা উঠাই ফেলায় সেই উইকিপিডিয়ায় পর্যন্ত বলা হয়েছে যে তাবারী হচ্ছে একটা ইতিহাস গ্রন্থ। আপনারা এই লিংক http://en.wikipedia.org/wiki/History_of_the_Prophets_and_Kings এ যেয়ে তাবারী যে একটা ইতিহাস গ্রন্থ সে সম্পর্কে জানতে পারবেন।

    এই নাস্তিকরা প্রায়ই তারিখ আল তাবারী কে একটা হাদিস গ্রন্থ বলে তাবারী থেকে বিভিন্ন বর্ননা নিজের মত করে দিয়ে মুসলমানদের কে বিভ্রান্ত করছে। এই অভিজিৎ রায় ও তার ব্যতিক্রম না। শুধু তাই নয় উইকি ইসলামের মত একটি চরম ইসলাম বিদ্বেষী ইহুদীদের পরিচালিত ওয়েবসাইট থেকে রেফারেন্স দিয়ে এই অভিজিৎ রায় বারবার বলতে চাইছে যে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাকি ২৩ জন স্ত্রী ছিল, অসংখ্য দাসী ছিল। নাউযুবিল্লাহ। মূল সীরাত গ্রন্থ গুলিকে পাশ কাটিয়ে এই অভিজিৎ রায় ইহুদীদের লেখা বই থেকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও উম্মুল মুমেনীনদের সম্পর্কে চরম অশ্লীল মন্তব্য করেছে। সূরা আত তাহরীমের ১ম ১২ আয়াতের তাফসিরে উম্মুল মুমেনীন মারিয়া কিবতিয়ার নাম কোন তাফসীরকারক উল্লেখ না করলেও এই অভিজিৎ রায় উম্মুল মুমেনীন মারিয়া কিবতিয়া সম্পর্কেও চরম অশ্লীল মন্তব্য করেছ। উম্মুল মুমেনীন মারিয়া কিবতিয়া সম্পর্কে অভিজিৎ রায়ের সকল প্রশ্নের জবাব এখানে দেয়া হয়েছে

    ইসলামের সীরাত গ্রন্থ গুলি হচ্ছে সীরাতে ইবনে ইসহাক, সীরাতে ইবনে হিশাম। এইসব সীরাতে স্পষ্ট বলা আছে যে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রী ছিল ১৩ জন। এইসব সীরাতে স্যাফিয়া, জুহায়রিয়া, মারিয়া কিবতিয়া, রায়হানা উনাদের বলা হয়েছে উম্মুল মুমেনীন। কিন্তু অভিজিৎ রায় এইসব সীরাত গ্রন্থ কে পাশ কাটিয়ে উইকি ইসলাম আর ইহুদী ঐতিহাসিকদের রেফারেন্স দিয়ে উনার নোটে বারবার মিথ্যাচার করেছে যে স্যাফিয়া, জুহায়রিয়া, মারিয়া কিবতিয়া, রায়হানা উনারা নাকি আল্লাহর রাসূলের রক্ষিতা ছিল। নাউযুবিল্লাহ।

    ব্লগীয় নাস্তিক্যতাবাদের ইতিহাসে আল্লাহ্‌র রাসূলকে নিয়ে এত মিথ্যা কথা আজ পর্যন্ত কেউ বলেনি যেই মিথ্যাকথা গুলি কালকে অভিজিৎ রায় কালকে রাতে উনার লেখা সেই ২ টা নোটে বলেছে। উম্মুল মুমেনীনদের সম্পর্কে অভিজিৎ রায়ের প্রত্যেকটা অশ্লীল কথার জবাব আমি উনাকে লেখার মাধ্যমেই দিব।
  • pi | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:১৫278424
  • মুক্তমনা ডাউন ?
  • Atoz | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:১৫278425
  • সাংঘাতিক অবস্থা। সাংঘাতিক।
  • সিকি | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:১৪278423
  • তানিম কই? আজকের দিনে তানিমের রিয়্যাকশন তো জানাই উচিত।
  • সিকি | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:১৩278422
  • কনটেন্ট নট ফাউন্ড বলছে, পাই।
  • T | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:১০278418
  • কীইই অবস্থা!
  • kc | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:১০278420
  • বাংলাদেশ নিয়ে এত খারাপ খবরের মাঝে একটা ভালো খবর দিয়ে যাই আপনাদের,

    http://www.ahsaniacancer.org.bd নো প্রফিট নো লস বেসিসে চলছে হাসপাতালটা। দেখুন, পারলে কিছু সাহায্য করুন।
  • Paallin | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:১০278421
  • অবশ্য এত শকড ই বা কেন হচ্ছি কে জানে। আসিফ মোহিউদ্দিনের উপর ঠিক এই রকম হামলা ই তো হয়েছিল। আর ওপেনলি তার ফেসবুকের পাতায় হুমকি রোজ ই চলে।
  • | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:০৯278417
  • অভিজিৎ রায়ের খবরটা দেখে অসম্ভব একটা উদ্বিগ্ন বোধ করছি!
  • সিকি | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:০৬278416
  • সৌভাগ্যবান লাগে যখন ভাবি আমি বাংলাদেশে জন্মাই নি।

    অবশ্য কতদিনের সৌভাগ্য, কে জানে। ... অসম্ভব অস্থির লাগছে।
  • Paallin | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:০৫278414
  • অভিজিত রায়ের খুনের খবরটা জাস্ট শকিং
  • সিকি | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:০৫278415
  • পড়তে পার্ছি।
  • Arpan | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৫৭278413
  • * দেখা হয়
  • Arpan | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৫৬278412
  • অরণ্যদার নন্দীগ্রাম সংক্রান্ত প্রশ্ন প্রসঙ্গে এই লিংটা রইল। আবাপর আর্কাইভ খুঁজে বার করলাম।

    https://onedrive.live.com/redir?resid=E57537D3A6729E4C%21409

    এইটাও আবাপ খুঁড়ে বার করা। ইন্টারেস্টিংলি এইটার সাথে সৌমিত্র বসুর প্রতিবেদনের বাস্তবিকই খুব একটা তফাৎ নেই (কোয়ালিটিটেভলি), কিন্তু কী করে যেন আবাপকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা নয় (মাটি নরম নয় বলেই বোধহয়)।

    https://onedrive.live.com/redir?resid=E57537D3A6729E4C%21408

    (দুটো ডকুই পাবলিক করে দিয়েছি, কিন্তু জানি না ঠিকমত দেখা যাবে কিনা)
  • aranya | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৫৪278411
  • অক্ষ, ভিডিওগুলো দেখেছি। এখানে, গুরুতে পরিচিত কেউ ভিক্টিম-দের নিজে মিট করেছেন কিনা জানতে চেয়েছিলাম - তাই আপনারে জিগাই
  • aranya | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৫০278410
  • অভিজিৎ-এর খুন হয়ে যাওয়া অবিশ্বাস্য লাগছে, ভয়ঙ্কর শকিং। কদিন আগেও ওনার লেখা পড়েছি ...
  • Arpan | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৪১278409
  • বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। হয়ত সুইপিং স্টেটমেন্ট শোনাবে কিন্তু আগের আগের প্রজন্মকে ধন্যবাদ দেই এদেশে চলে আসার জন্য।
  • 4z | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৪০278408
  • ধর্মের বিষ আর ইনেপ্ট পলিটিশিয়ান মিলে দেশটাকে মোটামুটি শেষ করে ফেলেছে।
  • pi | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ২২:২৮278407
  • বইমেলায় গিয়েছিলেন।
  • a x | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ২২:২৭278406
  • ইউ কে।
  • কেসি | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ২২:২৬278405
  • অভিজিৎ ইউএসের সিটিজেন ছিলনা?
  • শ্রী সদা | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ২২:২১278402
  • অদিতি ফাল্গুনি নিজেও বোধয় পালিয়ে বেড়াচ্ছেন ফতোয়ার দাপটে।
    মাঝে মাঝে বাংলাদেশের মানুষের সঙ্গে তুলনা করে নিজেকে বিশাল ভাগ্যবান মনে হয়।
  • 4z | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ২২:২১278403
  • বাংলাদেশের অবস্থা খুবই বাজে এখন।
  • Tim | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ২২:২১278404
  • যা তা হচ্ছে!
  • | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ২২:১৯278400
  • টেস্ত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত