এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ২১:৩৮278370
  • স্বরের কম্বো আর চলনে।
  • a x | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ২১:৩৬278369
  • ওহ! তাহলে তো যাতা গেছে! বেচারী টিনটিন - বাইরে খেয়ে হল এরকম?
  • dd | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ২১:৩৫278368
  • এখানেই লিখি।

    লিখতে লজ্জা করে - আমার এই আকাটপনা যেনো লোককে না জানালেই নয়। অথচ সত্যের পথ থেকে লুকিয়ে থাকি ই বা ক্যামনে?

    জানেন, এতোটা বয়স হোলো কিন্তু ক্লাসিকাল গান"বুঝতে" পারি না। অথচো প্রচুর শুনি। দুর যৈবনে সামনা সামনি শুনেছি যতেক জাঁদরেলেদের। ভালো ও লাগতো। বাট "বুঝি" না।

    এই যে শিবাংশু কল্লোল, এঁয়ারা কইলেন রাগ পিলু। বলে একটা "নয়নো সরোসী ক্যানো" গান আর আরেকটা নিখিল বাবুর সেতার শোনালেন। এর মধ্যে যোগাযোগটা কই? ঠিক কোনখানে এই দুটির মধ্যে রাগ পিলু ঘাপটি মেরে বসে আছে? লোকে কি করে টের পায়?

    ধুর। না হয় না বুঝেই চলে যাবে এই জন্মো।

    মরি হায় হায় রে।
  • SFTP | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ২১:৩৩278367
  • আবার বোর্ড পরীক্ষা! মা, মা গো!
    তবে পাতা কালেকশন খুব ভালো লাগত।
    আর ভালো লাগত অশ্বত্থের পাতা চুনজলে ডুবিয়ে বইয়ের ভাঁজে রেখে এরকম করে তোলা ঃ)

  • trx | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ২১:২৮278366
  • ছাপরা, তবে কারিয়া পিরেতের কয়েকশ পুরুষ আগের জীব।
  • pi | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ২১:২২278365
  • হ্যাঁ, থ্যাঙ্কস। তবে আরেকটা টইও ছিল বোধহয়। ঐ কমলেন্দুবাবুর খোলা।
  • | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ২১:১৯278363
  • আমি তো হরলিক্স এমনি এমনি খাই। এইবার সঙ্গে করে একপ্যাকেট নিয়ে এসেছি। কিছু খেতে ভাল্লাগছে না, রোজই দু-চার চামচ খেয়ে নিঃ)

    আচ্ছা এই ছাতুপ্রিয় লোকটা কি আমি যাকে ভাবছি, সে? ছাপরাবাসী?
    হলে হাইফাইভ নইলে ইগনোর।
  • | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ২১:১৩278362
  • অক্ষ, কোলকাতা ট্রিপ টা যত তাড়াতাড়ি সম্ভব ভুলে যেতে চাইছি। টিনটিনের মারাত্মক ডায়রিয়া হয়েছিলো, সে সোজা হয়ে ওঠার আগেই আমরা প্রবল জ্বরে পড়লাম। সৈকত দুদিন পরে জোর করে ( বইমেলা চলছিলো)উঠে দাঁড়িয়েছিলো,আমি পারিনি, সেকেন্ডারি ইনফেকশান, অ্যান্টিবায়োটিকের গুঁতো- এসবের মধ্যে শাশুড়ি এবং শ্যামলীদি ও কদিন পরেই ফ্ল্যাট। পুরো বাড়ি হাসপাতাল।
    যেটা আমাদের দরকার ছিলো, বিশ্রাম- সেটা কারুর ই হয়নি, তার সঙ্গে এয়ার ইন্ডিয়ার বিভ্রাট। ফলে ফিরে এসেও সেই জের চলছে, তারসঙ্গে এই বিকটা ঠান্ডা আর বরফ।আশা করছি আগামী সপ্তাহে স্বাভাবিক হয়ে উঠবো।

    এর সঙ্গে না বল্লে খুবই অসভ্যতা হবে যে, নীপা সুমিতবাবু আমাদের চিকিৎসা করেছেন, প্রচুর সাহস যুগিয়েছেন। ফিজ তো নেনই নি, উপরন্তু আমাদের একটি চমৎকার ডিনার খাইয়েছেনঃ)
  • a x | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ২০:৫৮278361
  • হ্যাঁগা টিমি, তুমি নাকি সিপিএম? শেষে পেটে পেটে এই ছিল?
  • একক | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ২০:৫০278360
  • পাই
    গায়ে পরিস্কার লেখা আছে তো মালমশলা কী আছে। আর হাইপ তৈরী টা কিছুটা মার্কেটিং কিছুটা মানুষের মূর্খামি। এই যে দুধ খাওয়া নিয়ে এতো আদিখ্যেতা সরকারী-বেসরকারী সমস্ত লেভেলে ; একচুয়ালি ভারতে প্রচুর বাচ্চা এবং বড় মানুষ ল্যাক্তস ইন্তলারেন্ট। মানুষ বাদদে, বেড়াল নাকী দুধ খায় !! বেশিরভাগ বেড়াল ল্যাক্তস ইন্তলারেন্ট এবং দুধ খেয়ে শরীর বিগড়ে মারা অবধি যায়। পেদিগ্রী কোম্পানির কুত্তাখাদ্য বিশাল বিক্রি ইন্ডিয়াতে। গুচ্ছের কর্ন প্রোটিন। কুকুরগুলো খেয়ে অল্পবয়েসে অসুস্থ হয় ..........শেষ নেই এর কোনো। যে খাবে সে কনশাস থাকবে ব্যাস। আমি তো মানুষ পেলে দেখিনি কখনো কিন্তু জাস্ট পশুপাখি পালতে গিয়েই ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এর গল্পগুলো জানা হয়ে গেছে।
  • trx | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ২০:৪৭278359
  • হরলিক্স এম্নি এম্নি খান, পুষ্টির জন্য ছাতু খান।

    (আম্মো উৎস মানুষ জেনারেশনের)
  • a x | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ২০:৪০278358
  • এদিকে পেট্রো ইন্ডাস্ট্রিতে ভালো রেটে ছাঁটাই শুরু। ম্যারাথানে আমার বন্ধু যেখানে, সেখানে ১৫০০ জনের মধ্যে ৩০০ জনকে পেছনের দরজা দিয়ে বার করছে গত সপ্তাহে। সিংহভাগ আইটি আর এইচআর।
  • a x | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ২০:৩৮278356
  • বাবা (পেডিয়াট্রিশিয়ান), হরলিক্স খেতে বারণ করত। এম্পটি ক্যালোরি। মল্ট সর্বস্ব জিনিস। সত্যই "ফুলাফাপা"র বেশি কিছু করতে পারেনা। অন্যগুলো জানিনা।
  • pi | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ২০:৩৮278357
  • বিদা, পড়বো।
    ঐ দুধের টই টা খুঁজছিলাম। নাম মনে পড়লো না। উৎসমানুষের একটা লেখা পড়লাম, দুধ নিয়ে। দুধের অপ্রয়োজনীয়তা ও ক্ষতিকর কিছু দিক নিয়ে। অনেক তথ্য, গবেষণা সহ।

    একক, ওগুলোকে মার্কেট তো ওভাবে করা হয়, আর প্রচুর লোকে কেনেই ঐ ভেবে। আলাদা কোন পুষ্টি না পেলে এত পয়সা খরচ করে কেনা, মিথ্যে কথা বলে কেনানো তো ঠকানোই। বিশেষ করে এরা বিজ্ঞাপনে ক্লেইম করে, এই হ্যানো ত্যানো পুষ্টি আছে এগুলি গবেষণায় প্রমাণিত। আগেও কোথাও পড়েছিলাম, এরকম কোন গবেষণাই নাকি নেই। সেক্ষেত্রে এগুলো ঐ ধনলক্ষ্মী যন্ত্রের থেকে আলাদা কীসে ?
  • a x | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ২০:৩৬278355
  • মিঠু, যে মারা গেছে, সেটা মিসৌরি সিটি তে, কিন্তু অন্যান্য গুলো খুব একটা দূরে না। ইনফ্যাক্ট একটা জায়গা বেশ কাছেই, ওর ওপর দিয়েই প্রতি হপ্তায় মেয়েকে সাঁতারে নিয়ে যাই।

    তোমাদের কলকতার সফর ঠিক ঠাক হল?
  • | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ২০:৩১278354
  • আজ্জো, টিএমটি বারের বিজ্ঞাপন দেখে উৎসাহিত হয়েছো বুঝি;)
  • Ekak | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ২০:২৯278353
  • ওরকম আইডিয়াল ফুড বলে কিছু হয় নাকী ? ক্ষতিকর জিনিসপত্র না থাকলেই হলো। মিলিয়েমিশিয়ে খাবার খাওয়া ভালো। অতিরিক্ত মল্ট দেওয়া, গ্রোথ হরমোন মেশানো খাবার এড়িয়ে চলা উচিত।
  • Arpan | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ২০:২৮278352
  • পরীক্ষার স্বপ্ন কিছুদিন হল দেখছি না। আমি দেখি (দেখতাম) উমার বাংলা পরীক্ষা। সায়েন্স প্যাঁদাতে গিয়ে পরে পড়ব বলে তুলে রেখেছিলাম তারপরে সে বই আর ধুলো ঝেড়ে নামানো হয়নি।
  • b | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ২০:২৫278351
  • আমি হাঃ সেঃ-র কেমিস্ট্রি পরীক্ষা দেখি।
  • 4z | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ২০:২৩278350
  • এদিকে কাল রাত্রে আবার স্বপ্ন দেখলাম ভূগোল পরীক্ষা দিতে গিয়ে দেখি সেদিন ইতিহাস পরীক্ষা। মা না উমা সে আর মনে নেই।
  • b | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ২০:১৯278349
  • পাই,। উৎস মানুষের 'প্রয়োজনীয়/অপ্রয়োজনীয়' বলে একটা পাবলিকেশনে এরকম অনেক মিথ বাস্টিং আছে।
  • aka | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ২০:০৮278348
  • ১। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সহ যেকোন পরীক্ষা দিলেই ফেল করব - ১০০% নিশ্চিত। আজগাল শুধু জ্ঞানগর্ভ কথা কইতে পারি, এই কি করলে কি হইতে পারত টাইপ। কি করে করতে হয় জিগ্যেস করলে - গো ফিগার ইট আউট অ্যাণ্ড প্রোভাইড স্ট্যাটাস এভ্রি ফ্রাইডে। ঃ)

    ২। কেমিস্ট্রির ইনর্গানিক - ১১ ক্লাসের প্রথম পরীক্ষার পরে পুলক স্যার বলেছিলেন, এগুলো কি লিখেছিস কিছুই বুঝছি না। আমিও বুঝি নি। ভাগ্যে ঐ ফিজিকাল কেমিস্ট্রি টা ছিল পাশ করে গিয়েছিলাম। কিন্তু তারপরে অঞ্জনদার কল্যাণে ইনর্গানিক বুঝতে পারি। শেষের দিকে ঐ এক মেটালার্জি বাদ দিয়ে বাকি কেমিস্ট্রি সবই ভালই লাগত।

    ৩। ইন্ডিয়া থেকে ফিরে আমাদের পরিবারে সিরিজ অফ অসুস্থতা চলল। তারমধ্যে একা স্টীল সমস্ত ঝড় ঝাপটা সামলালো। স্টীল কে বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়, তাই বললাম না।
  • pi | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ২০:০৭278347
  • কুমুদি বা অন্যরা এটা একটু দেখবে ? একজন দিয়েছেন। ভুল কিছু বলেছে কি ?

    "যারা বাচ্চাকাচ্চাদের হরলিক্স,
    কমপ্ল্যান, বুস্ট,
    মালটোভা ইত্যাদি খাওয়ান তাদের
    জন্যে এই
    লেখাটা পড়া জরুরী বলে মনে করছি।
    // কয়েক বছর আগের কথা।
    ইন্ডিয়া তে হরলিক্স এর “টলার,স্টংগার,
    শার্পার” বিজ্ঞাপন চরম তুঙ্গে।
    একি হরলিক্স এর বিজ্ঞাপন প্রচার
    করছিল নেপালী এক চ্যানেল।
    নেপালী সেই চ্যানেল ব্রডকাস্ট হচ্ছিল
    লন্ডনের কিছু নেপালী পাড়ায়।
    লন্ডনের এক এডভোকেট তো সেই
    বিজ্ঞাপন দেখে আকাশ থেকে পড়লেন।
    কারন ব্রিটেনে “ঘুমের পিল” এইড
    হিসেবে খাওয়ানো হয় হরলিক্স মল্টেড
    দুধকে। সেটা কিভাবে টলার স্ট্রংগার
    শার্পার
    করে সেটা জানতে আইনী নোটিশ
    পাঠিয়ে দেন। পরে সেই দেশে এই
    বিজ্ঞাপন নিষিদ্ধ করা হয়
    সরকারী ভাবে। তারা তখন মস্করা করেই
    বলেছিল- “দক্ষিন এশিয়ানরাই এই সব
    জিনিস খাবার হিসেবে খাবে”। তাই
    হচ্ছে আজকাল আমাদের দেশে।
    আমাদের দৈনিক খাবারের আইডিয়াল
    মেনু কে “RDA” বলে। আর ব্যালেন্সড
    ডায়েট হইতে যা যা লাগে তার খুব
    সামান্যই আছে এইসব খাবারে। আসল
    কথা হলো- হরলিক্স অথবা কমপ্লান এর মত
    খাবার US FDA এপ্রুভড না। তবুও সবাই
    খাচ্ছে মুড়ির মত। আর বিজ্ঞাপনের
    প্যাচে পড়ে – সব পুষ্টি গুনের আশায়
    ভাত মাছ বাদ দিয়া হরলিক্স আর
    কমপ্লান নিয়া পইড়া থাকে মায়েরা।
    “বর্নভিটা” নামক আরেক দুধ
    কোম্পানী দাবী করে – তাদের
    দুধে দৈনিক চাহিদার ৪০% ভাগ
    প্রোটিন চাহিদা পুরণ করে। অথচ
    তাদেরি ফাইন
    প্রিন্টে লেখা আছে বর্নভিটার দুধে খুব
    সামান্যই প্রোটিন আছে। খাড়ার
    উপ্রে কেমনে কথা ঘুরায়ালায় এরা।
    হরলিক্স এবং কমপ্লান দুইটা কোম্পানীই
    দাবী করে তাদের দুধে সুষম
    পরিমানে প্রোটিন, কার্বোহাইড্রেট,
    ফ্যাট, ক্যালসিয়াম ও ফসফরাস রয়েছে।
    কিন্তু কমপ্লানে প্রতি ১০০ গ্রামে এদের
    পরিমান যথাক্রমে ১৮ গ্রাম, ৬২ গ্রাম, ১১
    গ্রাম, ৮০০ মিগ্রা ও ৭৮০ মিগ্রা। আর
    সেখানে হরলিক্সে প্রতি ১০০
    গ্রামে এদের পরিমান যথাক্রমে – ১১
    গ্রাম, ১৪ গ্রাম, ২ গ্রাম, ৭৪১ মিগ্রা ও
    ২৮০ মিগ্রা। এদের তুলনায় বর্নভিটা ও
    বুস্টে এদের পরিমান অনেক কম থাকে।
    তাহলে এখন বলুন কোনটা আসলে সুষম।
    দামের হিসাবে কিন্তু সবাই একই সমান
    প্রায়। সুতরাং আপনার শিশুর
    পুষ্টি চাহিদা ডায়েটিশিয়ানের
    কাছে গিয়ে করুন। বিজ্ঞাপনে মুগ্ধ
    হয়ে ভুল বুঝে না।
    যাই হোক- জীবনের প্রথম ৬ মাস মায়ের
    দুধের কোনো বিকল্প নাই। কিন্তু বছরের
    পর বছর
    যদি বাচ্চা কে সাপ্লিমেন্টারি ফুড
    না দিয়ে দুধের উপর নির্ভরশীল
    করে ফেলেন, তাহলে “মিল্ক ইঞ্জুরি”
    নামক রোগের শিকার
    হতে পারে আপনার বাচ্চা। সেই
    বাচ্চা ফুলাফাপা থাকবে (edematous)
    প্রোটিনের অভাবে। কিন্তু ভিতর
    দিয়া সব ধরনের নিউট্রিশনাল
    ডেফিসিয়েন্সি তে ভুগবে। তখন কই
    যাইবো গিয়া টলার স্ট্রংগার শার্পার।
    # বিজ্ঞাপন মানুষের মাথায় ভুত
    হিসেবে ঢুকছে। আপনার বিবেচনা ও
    বিবেককে নষ্ট করে দিচ্ছে। সচেতন
    হোন নিজের জন্য। নিজের সন্তানের
    জন্য। //
    Copy+Paste+Photo:[email protected]
    ডা. সাইদ সুজন এর লেখা।
  • Nina | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ২০:০০278346
  • মিঠু সাবধানে থেক যা বিকট ঠান্ডা পড়েছে--
  • | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:০১278345
  • অক্ষ,হিউস্টনে একজন সিরিয়াল শ্যুটার ঘুরে বেড়াচ্ছে!!! পথচারীদের গুলি করছে-একজন মৃত,চারজন আহত। আশাকরি এইটা তোমাদের কাছাকাছি কোথাও না।
  • pi | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:৫৫278344
  • বহেনজীকে বলতে শুনলাম, আগের বাজেটের ৫০% ও নাকি ইম্প্লিমেন্টেড হয়নি।
  • | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:৫২278343
  • না কুমু,এখনো পুরো সুস্থ নই। এরমধ্যে আবার টিনটিনও অসুস্থ হয়ে পড়েছিলো। এই দীর্ঘ অসুস্থতার পালা কবে শেষ হবে কে জানেঃ(
    তোমরা ভালো তো?
  • b | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:৩৭278342
  • কিন্তু ইন্ফ্রাস্ট্রাকচার পুরো ডেভেলপ না করে, (যেমন গৌহাটি নিউজলপাইগুড়ি রুটের বেশির ভাগ সিঙ্গল লাইন) প্রচুর ট্রেন চালু করলে তাতে ঐ ব্রাউনি পয়েন্টটাই স্কোরড হবে, প্যাসেঞ্জারদের হাড়ির হাল হবে।
  • pi | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:৩৫278341
  • অরুণাচলের দুটো জানি। প্রধানমন্ত্রী এসেছিলেন তো। কিন্তু অন্য অনেকগুলো দিকে ট্রেন দরকার।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত