এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:৩৪278340
  • হওয়ার কথা ছিল আরো আগে। ক'দিন ধরেই এখানকার কাগজে দিচ্ছে, এখন আরো কতদিন লাগবে বলা যাচ্ছেনা, সময়ে হবে না, সে ব্যাপারে নিশ্চিত, কাজ নাকি অনেক বাকি।
  • b | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:২৯278339
  • লামডীং এর লাইন ব্রডগেজ হতে আর কয়েক দিন (ধরুন মাস খানেক) লাগবে।কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিলচর অবধি যাবে, মে/জুন মাসেই দেখতে পাবেন।

    উত্তরপূর্ব এই ২০ ফেব্রুয়ারী ২ টো নতুন ট্রেন পেয়েছেঃ ইটানগর-দিল্লি এ সি একসপ্রেস আর গৌহাটি ইটানগর ইন্টারসিটি।

    আমি ইনসাইডার ইনফো শুনলাম যে, রেল বাজেটে নতুন ট্রেন ঘোষণা করা হবে নাঃ এটাই পলিসি। তার বদলে, চোরাগোপ্তা ট্রেন ইন্ট্রোডিউস করা হবে, বছরভর।
  • pi | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:২১278338
  • উত্তরপূর্বে সত্যি অনেক ট্রেন দরকার।
    এদিকে অ্যাদ্দিনেও তো লামডিং এর লাইনগুলো ব্রডগেজ হলনা, মোদী সরকার এসেই অনেক প্রতিশ্রুতি দিয়েছিল। ডেডলাইন চলিয়া যায় ...
  • b | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:১৯278337
  • আমি খুব চাইছিলাম যে, একটাও ট্রেন চালু না হোক। আগে ইনভেস্টমেন্ট হোক, পেন্ডিং প্রোজেক্টগুলো শেষ হোক, লাইন ডাবলিং এবং বিশেষ ক্ষেত্রে ট্রিপলিং (বিশেষ করে দিল্লি-কানপুর-মোগলসরাই রুটে) হোক, ফ্রেট করিডর চালু হোক, তারপরে নতুন ট্রেন চালু করা হোক। নইলে পলিটিক্যাল ব্রাউনি পয়েন্ট স্কোর করার জন্যে বাছরে বছরে দুশো তিনশোটা ট্রেন চালু করা... ও অসহ্য লাগে।
  • kumu | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:০৭278336
  • মিঠু ভালো আছ তো?
  • | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:০১278335
  • অবাক লাগছে, এই তো সেদিন ছেলেপিলেদের কথা নিয়ে কত হাহাহিহি করেছি,তারা কখন এতো বড় হয়ে গেলোঃ(

    দু,দে,কিকি সবাই কে অনেক শুভেচ্ছা,অভিনন্দন। বাচ্চারা সকলেই খুব ভালো করবে জানি।ওদের জন্যে চিন্তা নেই, তোমরাও ভালো থেকোঃ))
  • sda | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:৫৫278334
  • না এটা ম্যান্ডেটরি ট্রেনিঙ্গ।
  • quark | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:৪৯278332
  • এইটা মাইরি একটা চক্র। আগে ছিলো দুমাস। হ'ল তিনমাস। ফের দুমাস। এখন চারমাস। ফাজলামি।
  • সিকি | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:৪১278331
  • তুই অ্যাদ্দিনে সিপ্লাসপ্লাস শিখছিস???
  • সে | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:২৫278330
  • মাধ্যমিক এখন ফেব্রুয়ারীতে করে দিয়েছে? আমরা তো মার্চ মাসে পরীক্ষা দিয়েছিলাম।
    সবার পরীক্ষা ভালো হোক।
  • শ্রী সদা | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:১৪278329
  • হ্যাঁ সব পরীক্ষার্থীদের সদামামুর সংগ্রামী শুভেচ্ছা।
    আমি নিজেও গতকাল থেকে সারাদিনব্যপী সি প্লাস প্লাস এর ক্লাসরুম ট্রেনিং নিতে নিতে নিজেকে ছাত্র ভাবতেই শুরু করেছি প্রায়।
  • pi | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:১৯278328
  • হ্যাঁ, আর যাদের যাদের পরীক্ষা, সব্বার জন্য শুভেচ্ছা !
    এরা কত তাড়াতাড়ি সব বড় হয়ে গেল !
  • de | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:১৭278327
  • কুমুদি, ব্যাং সব্বাইকে থ্যাংকু!
  • pi | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:১৬278325
  • একটাও নতুন ট্রেন নেই, এদিকে চার মাস আগে থেকে রিজার্ভেশন করাতে হবে !! চার মাস আগে থেকে ক'জন প্ল্যান করতে পারে !
  • de | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:১৬278326
  • আমার ফিজিক্যাল আর অর্গ্যানিক খুব ভালো লাগতো -
  • সে | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:১৪278324
  • আমার ভালো লাগত ফিজিকাল কেমিস্ট্রি আর ইনর্গ্যানিক কেমিস্ট্রি। অর্গ্যানিক কেমিস্ট্রি ভালো লাগত না। অত লম্বা লম্বা ফর্মুলা দেখলেই মাথা বোঁ বোঁ ঘুরত।
  • Tim | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:১৮278323
  • আমার কেমিস্ট্রি স্যার হার্ট ব্লকড হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এর সাথে কিন্তু আমরা কেমিস্ট্রিতে কেমন ছিলাম তার সম্পর্ক নেই।
    তবে ইনর্গানিক পড়তে ভালো লাগেনি। কি আর করা। ঃ-(
  • সিকি | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:১০278322
  • আমারও ইনর্গ্যানিক তেমন খারাপ কিছু লাগত না, একজন স্যার পেয়েছিলাম, জলের মত করে বোঝাতেন হোয়াট হ্যাপেনস হোয়েনগুলো। অর্গ্যানিকটা আরও বেশি ভালো লাগত অবশ্যই, তাই বলে ইনর্গ্যানিককে খারাপ কিছু লাগত না।
  • সে | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৫৯278321
  • কেসি,
    মেলবাস্কো দেখুন।
  • pi | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৩১278320
  • এইয়ো ! ইনর্গ্যানিকের বদনাম কে করে ? হু ? হু ?

    মাধ্যমিক অব্দি ঐ একটি বিষয়ের জ্বালায় সায়েন্সই চাড়বো ঠিক করেছিলুম, উমার পরে সেটাই প্রিয় বিষয় হয়ে গেছিল ( এখন আর তা নয় অবশ্য)। কিন্তু তার পিছনে অবদান ছিল এক পাগলা মাস্টারের, ছ ঘণ্টা, সার ঘণ্টা ধরে পড়াতেন। পড়াতেন বলা ভুল, কেমিস্ট্রির ম্যাজিকগুলো দেখাতেন। মুখস্থ না করেও যে কেমিস্ট্রি পড়া যায়, লেখা যায়, সেই ম্যাজিক। এই মানুষগুলো সেভাবে স্বীকৃতি পেলেন না, দুঃখ হয়। এখনকার দিন হলে ওনার পড়ানো গুল্প রেকর্ড করে খান আকাডেমি কি কোর্সেরায় তুলে দেবার কথা ভাবতুম।
  • সিকি | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:২০278319
  • রেল বাজেট তো সেশ হয়ে গেল।
  • কেসি | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:১৯278318
  • রেলওয়ে বাজেট বক্তৃতা শুনলাম। বেশ ভালো লাগল। এদের থিঙ্ক ট্যাঙ্কটা বেশ ইকুইপড মনে হচ্ছে।
  • kumu | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:১৩278317
  • দে দু এদেরো এবারই পরীক্ষা?এবারই?
    আমি এদের আরেকটু ছোট ভেবেছিলুম।

    দে অনসূয়া দু তস্যপুত্র সকলকে অনেক শুভেচ্ছা।
    জয় হোক সব্বার।
  • Tim | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:১০278316
  • ঃ-)
  • ন্যাড়া | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:০৫278315
  • কী বৃদ্ধ মাইরি আমি!
  • kc | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:০৩278314
  • ন্যাড়াদা, তিমিদের অন্য সিলেবাসতো। আমরা ছিলাম কংগ্রেসী সিলেবাসের লাস্ট ব্যাচ।
  • Tim | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ১২:৫৫278312
  • আশ্রমের রূপ ও বিকাশ কি কেস?
  • Tim | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ১২:৫৪278311
  • হ্যাঁ ইনর্গানিক ঝুল জিনিস। ফিজিকাল আর অর্গানিক পার্টগুলো ভালো ছিলো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত