এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ১২:৫৩278309
  • কেমেষ্ট্রি তে পাসের আশা নেই।ঃ((
  • Tim | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ১২:৫৩278310
  • অনেক পরীক্ষা হয়েছে, আর কাজ নেই। আশা করি জন্মান্তর বলে কিছু নেই, থাকলে যেন না-মানুষ হয়ে জন্মাই
  • একক | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ১২:৫২278308
  • অর্গানিক ওয়াস নাইস। ইলেক্ত্রনেগেতিভিটি ব্যাপারটা বুঝলেই টকাটক স্ট্রাকচার ক্লিয়ার হয়ে যায়। ইনর্গানিক অসহ্য !
  • সিকি | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ১২:৫০278307
  • আহা, কেমিস্ট্রি আমার বড় প্রিয় বিষয় ছিল, অর্গ্যানিকটা একটু বেশি বেশি।
  • সিকি | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ১২:৪৯278306
  • আমারও এক কেস। মাধ্যমিকে বসলে ফার্স্ট ডিভিশন এখনও পেয়ে যাব। উমা-তে ডাহা ফেল। অঙ্ক জাস্ট কিচ্ছু মনে নেই (কেন এমন হল, কে জানে!), ফিজিক্স তাও অল্পস্বল্প মনে আছে, কেমিস্ট্রিটা দু মাসে ব্রাশ আপ করে ফেলতে পারব।
  • একক | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ১২:৪৮278305
  • ভুলেও আর বোর্ডের পরীক্ষা দিচ্চিনে। সেই টেস্ট এ ভূগোলে ১১ পেয়েছিলুম আর সন্তোষদা খাতা টা নিয়ে গোটা করিডোর জুড়ে নৃত্য করেছিলেন এখনো মনে আছে :(
    আর উমা তে অসহ্য ইনর্গানিক কেমিস্ট্রি :/ যত্ত ম্যাগো সাবজেক্ট :/
  • ন্যাড়া | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ১২:৪৭278304
  • গল্প? আশ্রমের রূপ ও বিকাশ নিয়ে গপ্পো মারব? অত এলেম নেই রে ভাই। ও মাল কোঅনদিন এক সিটিং-এ পুরোটা পড়েই উঠতে পারিনি। আরও কীসব যেন খটোমটো গদ্য ছিল।
  • Tim | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ১২:৪৫278303
  • ফার্স্ট পেপার তো গল্প লিখে লিখেই পাশ করে যাবে
  • ন্যাড়া | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ১২:৪৩278301
  • অন আ সেগেন থট মাধ্যমিকে বাংলা ফার্স্ট পেপার, ইংরিজি, লাইফ সায়েন্স আর ভূগোলে ফেল মারব। ইতিহাসে টায়েটুয়ে পাশ।
  • de | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ১২:৪৩278302
  • ব্যাং ঃ))

    ঋভু এখনো অনেক ছোট, টেন্থে এ'রমই করবে!

    সিকি, এরা সব মাধ্যমিক!
  • ন্যাড়া | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ১২:৪১278300
  • আরে মাধ্যমিকে যথেষ্ট পাব। তবে উমা-তে ডাহা ফেল। tan x-এর ডিফারেন্সিয়েশনই ভুলে গেছি।
  • Tim | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ১২:৪০278299
  • দঃকলকাতায় শ্রীধর বলে একসময় ডাকসাইটে মস্তান ছিলো। মনে পড়লো।
  • byaang | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ১২:৩৯278297
  • শ্রীধর আচার্য্যের সূত্রের প্রমাণ করতে হত বুঝি? আমার কেন মনে পড়ছে না? ঃ(
  • Tim | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ১২:৩৯278298
  • ন্যাড়াদাকে বললাম
  • Tim | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ১২:৩৮278296
  • এই দিয়ে টায়ে টায়ে পাশ হবে। উমায় ভর্তি নেবেনা।
  • byaang | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ১২:৩৭278295
  • দে, দে, দে গো, তোমার কুচিটাকে আমাকে দিয়ে, আমারটাকে তুমি নেবে? পড়তে বললে বলছে, "এখন থেকে পড়লে পরীক্ষার আগের সন্ধ্যেবেলায় কী করব? তখন কি তুমি আমাকে খেলতে যেতে দেবে? যদি না দাও তখন আমার দুই দিক থেকেই লস। "
  • ন্যাড়া | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ১২:৩৬278294
  • দিলেই হয়। সব মনে আছে - ব্যাঙের পৌষ্টিকতন্ত্র, খিলাফত আন্দোলন, দুর্গাপুরকে কেন ভারতের শেফিল্ড বলা হয়, অত্রিমুনির আশ্রমে গিয়ে শ্রীরামচন্দ্র কী বলেছিলেন, In "Home They Brought Her Warrior Dead", how they made her cry?, অ্যাভেগাড্রো প্রকল্পের ব্যাখ্যা, শ্রীধর আচার্যর সূত্রের প্রমাণ।
  • সিকি | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ১২:৩৫278293
  • অনসূয়া আর ঋভুর কি মা না উমা?

    যাই হোক, শুভেচ্ছা সব্বার জন্য।
  • ন্যাড়া | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ১২:৩১278291
  • কত্তদিন বোর্ডের পরীক্ষা দিই না!
  • de | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ১২:৩১278292
  • দু, তোমাকে আর ছেলেকেও অনেক শুভেচ্ছা। শরীর স্বাস্থ্য ভালো থাকুক সবার, পরীক্ষা আপনিই ভালো হবে!

    কিকি, তিন তারিখ থেকে শুরু। সিবিএসই।

    আমি চাইল্ড কেয়ার লিভ নেবো কিনা জিজ্ঞাসা করায় তিনি গম্ভীরভাবে হাত নেড়ে আমায় আপিসেই থাকতে বলেচেন। একা একাই নাকি ওর পড়াশুনো ভালো হয়।
  • Tim | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ১২:৩০278289
  • মানে বুড়ো হওয়ার আরো অনেক অ্যাডভান্টেজের মধ্যে এইটা অন্যতম প্রধান, যে আর মা উমা কবির মুখ দেখতে হবেনা।
  • byaang | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ১২:৩০278290
  • কিকি, দু আর দে সব্বাইকে অনেক অনেক শুভেচ্ছা। কুচোগুলোকেও অনেক আশীর্বাদ ও শুভেচ্ছা।

    তবে তোমাদের দেখে আমার গলা শুকিয়ে যাচ্ছে ভয়ে। বাপরে আমারও দিন এল বলে। আমাকে বোধহয় নার্সিংহোমে গিয়ে স্যালাইন নিতে হবে এই সময়। হতচ্ছাড়াটার আজ পেরেন্ট-টিচার মিটিং। জানি না কত অপমান লেখা আছে আজ কপালে।
  • Tim | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ১২:২৯278288
  • ওবাবা সবারই পরীক্ষা? আবারো সব্বাইকে বেস্টফলাক! সেই গ্রীষ্মকালীন বোর্ড পরীক্ষাগুলোর কথা ভাবলেই ভয়ে মুচ্ছো যাওয়ার উপক্রম হয়।
  • kiki | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ১২:২৩278286
  • দে-র তো আজ থেকে শুরু। তাই না? আমারটার বেঙ্গলী বলে কাল থেকে। আর দু- এর কবে থেকে?
  • নেতাই | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ১২:২৩278287
  • রাত জেগে আর্সেনালের খেলা দেখতে গিয়ে হেবি চাপ খেলাম।
  • kiki | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ১২:২২278285
  • সবাইকে থেঙ্কু।

    দে আর অনসূয়া কেও শুভেচ্ছা।

    দু -র ও মনে হয় এ বছর, তো দু আর দু এর ছেলেকেও শুভেচ্ছা। আমাকেও ভুলভাল গানের হুল্লোর সামলাতে হচ্ছে।

    ব্যস এই লাষ্ট মেল চেকানো। ছেলের বাপের সাথে কথা বন্ধ করার জন্য নিজের মোবাইল সুইচ অফ রেখে দিচ্ছি। ওমা! মেল করে জ্বালাচ্ছে।

    এদিকে আমার টেন্সিত ছেলে এইমাত্র আবার একটা মুভি দেখবে কিনা জিগালো।বিরক্ত হয়ে (আর রেগে ওঠার ও ক্ষমতা নেই) হ্যাঁ বলে দিলুম। আমি ঠিক পাগল হয়ে যাব। ঃ(
  • Du | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ১২:১৯278284
  • হ্যা, দে
  • Du | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ১২:১৮278283
  • হ্যা দে।
  • Du | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ১২:১৭278282
  • এই হু টা কি হু গিভস অ ড্যাম? তাহলে উত্তরটা মনে হচ্ছে হবে- এভরিওয়ান।
  • de | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ১২:১৫278281
  • অনেক অনেক ধন্যবাদ, দু!

    তোমারও কি এবার শুভেচ্ছার বছর? ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত