এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:২০277019
  • এক্সট্রিম পোলারাইজেশন - দ্যাটস দ্য নর্ম
  • a x | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:১৩277018
  • ওদের একটা ফেসবুক পেজ আছে, সেখানে ইমামের ভিডিও মেসেজে বলছে যে কাউকে ব্লেম করোনা, ইত্যাদি ইত্যাদি। সেখানে এইসব কমেন্টও আছে - Rene Ph Finally it has begun and I hope it will follow more and more. Islam is NOT a religion of love neither a religion at all, its a fascistic ideology. Which can only kill and torture others. I HATE ISLAM and be lucky this time. Next time watch your kids the same way Islam has killed other kids.

    এই কমেন্টের উত্তরে অনেক আমেরিকানের প্রতিবাদ/খিস্তি - তার উত্তরে আরো কিছু আলবালের মাঝে - there's no moderate muslim... You "moderate" and peaceloving muslims are not better as radical islam coz you are closing your eyes. You do NOT stand up and tell your own religious believers off. looking away is guilty as well as doing the crime to humanity..

    একেবারে এখানের আজকালকার কথাবার্তা।

    বিটিডব্লিউ রেনে জার্মানীর লোক দেখলাম, এবং ইহুদি।
  • pi | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:০৯277017
  • কিকিদি, খুব বাজে ব্যাপার। এখন মাধ্যমিকের জন্য এমনিই মাইক বাজানো বন্ধ না ?
  • aranya | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:৫৯277016
  • খারাপ খবর
  • a x | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:৫৪277015
  • গতকাল এখানের ইসলামিক সেন্টারে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।
  • aranya | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ০৭:৪৭277014
  • বিতিকিচ্ছিরি লাগল, কিকি সাবধানে থেকো। আর কি ই বা বলব
  • Abhyu | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ০৭:৪৩277013
  • এ হে হে হে
  • cb | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ০৭:৩৫277012
  • ওঃ, দ একেবারে ফাটিয়ে দ্যাসেন,

    তবে যা বুঝলুম চাপ হ্যাজ, হয়ত যাবো না :)
  • Abhyu | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ০৬:১১277011
  • শুনে খুব খারাপ লাগল কিকিদি।
  • সে | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ০৪:২৩277010
  • কোনো আইন নেই দেশে।
  • SC | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ০৪:১৩277009
  • কি অবস্থা। :(
    শুনে খুব খারাপ লাগলো আর রাগ হলো। (নিচের পোস্টটা পড়ে)
    কয়েকটা খিস্তি দিতে ইচ্ছে করলো, দিলাম না। কি লাভ।
    আশা করি সব ঠিক হয়ে যাবে। :(
  • kiki | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ০৪:০৬277008
  • সে,
    ধন্যবাদ।

    আমি যখন প্রথম এখানে আসি তখন একদিন আমার বসার ঘরের জানলার নীচে জাহাজী ডেক বসিয়ে দেওয়া হয়েছিলো। আমি গিয়ে বক্স সরিয়ে নিতে বলেছিলাম। ছেলেরা সঙ্গে সঙ্গে সরিয়ে নেয়। কিন্তু কিছুদিন পর আমাদের ফ্ল্যাটের নীচে তুমুল ঝামেলা হচ্ছিলো আর আমাকে নিয়েই। নেমে গেলাম যখন তখন অনেক কিছু শুনতে হলো। একজন মিষ্টি করে এই থ্রেট ও দিলো যে একা তো ছেলে নিয়ে থাকেন।

    তারপর ব্যাপার বেশ চরমে উঠেছিলো। একবার এমন ও হয়, আমার দুঘরের জানলার সামনে দুটো চোঙ। সেবার মানিক এখানে ছিলো আর অসুস্থ। তারপর মাঝে উৎপাত কমে গেছিলো, মানে আমার জানলার সামনে আর চোঙ লাগেনি।

    এবার এই রিপাব্লিক ডেতে আবার একটা বক্স ঠিক আমার জানলার উল্টো দিকে লাগিয়ে দেওয়া হয়, খুব জোরে বাজছিলো। আমি আবারো গিয়ে বলি। ওরা কমিয়ে দেয়। সে নিয়ে কদিন চলছিলো। যেমন আমাদের নীচে যে দোকান আছে, সে কোনদিন অত জোরে গান চালায় না, সে কদিন ধরে জোরে গান চালাচ্ছে। আমি সেদিন ছেলেটাকে গিয়ে হেসেই বলি ভালো গান চালাচ্ছো, কিন্তু জোরে। ছেলেটির সঙ্গে মাঝে মাঝেই কথা হয়, ভালো ভাবেই।

    আজ এই রাত তিনটে নাগাত ঠিক জানলার নীচে ডেক চালিয়ে সিটি দিয়ে গান আর নাচ শুরু করেছিলো। কিছুক্ষন পর অবশ্য থামিয়ে দেয়। ততক্ষনে আমি চমকে ঘুম থেকে উঠে পরেছি, প্রচন্ড পেট কামড়াচ্ছে টেনশনে, প্রথমে কিচ্ছু বুঝতে পারছিলাম না ঘুম চোখে। এখন বিছানা তুলে, সব জানলা খুলে দিয়ে বসে আছি। ছেলে গুলো বদরাগী, কিন্তু তাদের কেউ ক্ষ্যাপায়। কারন ওরা কথা শোনে, পরে রিয়্যাক্ট করে।

    আমাদের ফ্ল্যাটে একটা ক্রিমিনাল আছে। অলোক দে। ইচ্ছে করেই নামটা লিখে গেলাম। লোকটা সিপিএমের গুন্ডা ছিলো। এখন তৃনমুলে। যেই তৃনোমুল জিতেছে, শিফট করে গেছে। এ লোকটা একটা ঠগ। মানিকের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা মেরে দিয়েছে। মানিকের তখন বুদ্ধিভ্রংশ হয়েছিলো। ব্যবসা ছিলো না। সেই মানসিক দুর্বলতার সুযোগ নিয়েছিলো। অত্যন্ত বদমায়েশ। আমাদের কিছু হলে লোকটা যেন ছাড়া না পায়।
  • Atoz | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ০৩:৩৭277007
  • ব্ল্যাংক,
    কনগ্রা কনগ্রা কনগ্রা।
    ঃ-) ঃ-) ঃ-)
  • 4z | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ০৩:১১277006
  • ব্ল্যাংকিকে কনগ্র্যা!!
  • Tim | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ০১:৪৮277005
  • হুঁ পাই খুব ইউনিক ফোটোগ্রাফার
  • Tim | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ০১:৪৭277004
  • আরে জ্জিও! সামারে খাওয়াস রে ব্ল্যাঙ্কি
  • lcm | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ০১:৪৬277003
  • হ্যাঁ, কিন্তু কোন কোন ছবির জন্য এই রেকগনিশন সেটা দেখতে পেলে আরো ভালো লাগত, ব্ল্যাংকির সেই সব ছবি গুলোর কোনো অ্যালবাম আছে (ফ্লিকার বা অন্য কোথাও)?

    পাই-এর হল কনসেপ্ট ফটোগ্রাফি, নো গিয়ার, নো টেকনলজি - পিওর আর্ট।
  • ন্যাড়া | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ০১:৪৩277002
  • ব্ল্যাংকি তো বহুদিন দুর্দান্ত ছবি তোলে। আজকাল আর ওর স্টিল লাইফ দেখি না। ওটায় ওর অসামান্য হাত।

    গুরুর অনেকেই আউটস্ট্যান্ডিং ছবি তোলে। তবে আমার আরেকজন অত্যন্ত ফেভারিট হল পাই। আসামান্য ফোটোগ্রাফার।
  • a x | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ০১:১৩277001
  • দুর্দান্ত ব্যপার! অভিনন্দন!
  • lcm | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ০১:১০277000
  • বাহ! এতো দারুণ ব্যাপার। কিন্তু এতে যা লেখা আছে, গুগল ট্রান্সলেট করলে,

    ফ্রেঞ্চ - en hommage à ses-efforts, à ses travaux et à sa technique dans le domaine de l art photographique et en reconnaisance pour les services éminents rendus

    ইংরিজি - n recognition of his efforts-at work and his technique in the field of photographic art and reconnaisance for outstanding service

    বাংলা - কাজ তার এ প্রচেষ্টা এবং অসামান্য সেবা জন্য ফোটোগ্রাফিক শিল্প ও reconnaisance ক্ষেত্রে তার কৌশল স্বীকৃতি
  • Blank | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ০০:৩৭276999
  • এই যে সবাই দেখুন আমার এফিয়াপের সার্টি এসে গ্যাচে

  • kc | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ০০:০৪276997
  • বিটিডব্লু, আমার কিন্তু অপ্পনের হলধর-জলধর ঠ্যাং টানাটানি বেশ ভালো লাগে। অবশ্য বুজি বুজি টানাটানিটা একদম ভালো লাগেনা।
  • a x | ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ০০:০৪276998
  • মজন্তলী তো অবশ্যই!
  • I | ১৫ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:৫৭276996
  • চেশায়ারেরও হতে পারে। লুপ্ত পুলিশের ঝাঁটা গোঁপ।
  • a x | ১৫ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:৫৬276995
  • একি পুলিশ না শ্রডিংজারের বেড়াল?
  • achintyarup | ১৫ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:৫৫276994
  • পেলিয়ে আর যাব কোথায়, কিন্তু ল্যাখার দম শেষ
  • I | ১৫ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:৫০276992
  • কেন গো? আবার পালিয়ে যাবে ?
  • কেসি | ১৫ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:৫০276993
  • পুলুশের চাকরিতেও খুব স্ট্রেস। ভুলভাল লেভেলের স্ট্রেস।
  • achintyarup | ১৫ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:৪৯276991
  • ও ডাক্তার, থ্যাঙ্কু। কিন্তু অমনি বড় মুখ করে বেলকাম বলনি
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত