এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • I | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:৩৫276810
  • অপুর সংসার দেখে বিভূতিভূষণেরই আরেকটা গল্প মনে পড়ে গেল। সেই যে একজন কবিমত মাস্টারমশাই কবিতার বই লিখে নিজের ভাষায় ছাপাতেন, কেউ তাঁকে পুঁছত না। একবার ছেলেদের বৃত্তি পরীক্ষা দেওয়াতে নিয়ে যাচ্ছেন গঞ্জে; রাস্তায় একটা বিস্তৃত মাঠ দেখে ছেলেরা বিশ্রাম নেওয়ার ছলে খেলাধূলা জুড়ে দিল। সন্ধ্যে হয়ে এল, মাস্টারকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। শেষে পাওয়া গেল এক মহীরূহের নীচে, কালকাসুন্দে-কুকুরে-আলুর জঙ্গলের মধ্যে-মাস্টার তন্ময় হয়ে কবিতা লিখছেন।
    বিভুতিভূষণ লিখেছেন-সেদিন আমার চোখ খুলে গেল; দেখতে পেলাম মাস্টারমশাই সত্যিকারের একজন কবি। কেউ তাঁকে চিনল না। তা হোক, যশোভাগ্য সকলের হয় না।

    ঐ কথাটা মন থেকে গেছে-যশোভাগ্য সকলের হয় না।
    অপুরও তো একটা উপন্যাস লেখা হল। প্রকাশ করা আর হল না।
  • pi | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:৩০276809
  • নিন নিন, না ভাটিয়ে একটু পুজো চড়িয়ে আসুন। পুণ্যি হবে।


    মমমন্দির কবে দেখবো ?
  • I | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:২৯276808
  • আহ! অপুর সংসার !
  • d | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:১১276807
  • আরে ন্যাহ ঐসেদিন অত প্যাকেটের ফান্ডা দেখেই ্‌্‌্‌#্‌্‌ তবে অত সিরিহাস টইতে ডিমের মত চমত্কার ফাজিল খাদ্য দেওয়াটা একটু ইইসে লাগল
  • Arpan | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:০৯276805
  • কলকাতা থেকে আনা হাঁসের ডিমগুলো আজই সেশ হল।
  • শ্রী সদা | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:০৯276806
  • টার্মটা শুনেছিলাম আগে, তখন খিল্লি ভেবে পাত্তা দিয়িনি। এখন দেখছি ডিকশনারিতেও উঠে গেছে ঃ)
    স্বর্গের আগের স্টেশন বলে কথা HHB)
  • ! | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:০৭276804
  • ভাগীদারের কোন্‌টা "এত্ত" মনে হল?
  • :-| | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:০৫276803
  • গোয়েন্দারাণী অ্যাকশনে নেমেছেন :-/
  • Bhagidaar | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:০৪276800
  • বাবা! এত্ত হাহাকার!
  • :( | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:০৪276801
  • C'est la vie!
  • d | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:০৪276802
  • ভাবছিলাম একবাটি ডিমের কষা রেখে যাব নাকি, অত অতিথি আপ্যায়ন করে ক্লান্ত নিশ্চই।ন
    খিক
  • Arpan | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:০৩276798
  • সদা@১০ঃ৩১ - অ্যাদ্দিনে জানলি!!
  • :( | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:০৩276799
  • অথচ এই অদ্ভুত ম্যাজিশিয়ান লোকটার এইভাবে শেষ হয়ে যাওয়ার এক্কেবারে কথা ছিল না... :( :( :(



  • শ্রী সদা | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৪২276796
  • সরি, কেসিদা ঠিক বলেছে।
  • কেসি | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৪১276795
  • উঁহু, ধান্দাবাজ।
  • শ্রী সদা | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৩১276794
  • হুম। ধাবা মানে ধাপ্পাবাজ।
    এইটে দেখে হুব্বা হয়ে গেলাম - http://en.wiktionary.org/wiki/Bangalored
  • Abhyu | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ২২:১০276793
  • বাখি আর ধাবা র ফুল ফর্ম কি? বাখি কি বালখিল্য?
  • Aroan | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ২১:৪৯276792
  • বাখি আর ধাবা তাত্ত্বিক বুজীরাই এর জন্য দায়ী।

    গত চৌত্রিশ বছর ধরে প্রাণপণে একটা দল এইসব হনুমান চালিশা আর ধনলক্ষ্মী যন্ত্র বাংলাছাড়া করে রেখেছিল। সেসবের কেউ কোন মর্যাদা দিল না গা।
  • I | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ২১:৪৮276791
  • শুধুই ক্যান্সার নয়।আরো নানা কারণে ওনার টাকার দরকার।
  • I | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ২১:৪৭276790
  • সৌমিত্র বেশ অর্থকষ্টে আছেন শুনেছি। এই বুড়ো বয়সেও পরিবারের একমাত্র উপার্জনকারী।প্রাইভেসির খাতিরে পরিবারের ব্যাপারে বাকি তথ্যগুলো আর লিখলাম না। আমার এক বন্ধু সৌমিত্রর মুখ থেকেই শুনেছে।
  • aka | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ২১:৪৬276789
  • ক্যান্সার ভয়ানক অসুখ। যে পরিবার এর মধ্যে দিয়ে গেছে তারা জানে। সৌমিত্র নিজের ইমেজ ধুয়ে জল না খেয়ে পয়সা রোজগার করছেন বেশ করছেন। এনাদের তো কোন পেনসন নেই যদ্দিন সিনেমা তদ্দিন পয়সা বাকি জীবন সেই পয়সা ভাঙিয়ে খাওয়া। সে সহজ নয়। তাও আবার নায়ক, নায়িকা, ভিলেন না হলে পয়সাও নেই। আইটিওয়ালাদেরও একই অবস্থা। পেনসন ফাণ্ডে ঠিক মতন টাকা না ডাললে, আমাদের আবার হনুমান চল্লিশাও নেই। জালিম মার্কেট। খারাপ লাগল। উপায় কি জানি না।
  • !! | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ২১:৩৪276788
  • সত্যিই এখন বাঙালিও হনুমানে আর কালা নজর এই সবে বিশ্বাস করে? আমি টিভিতে এইসব দেখে ভাবতাম সর্বভারতীয় হওয়ার জন্য ফিলার হিসাবে এইসব ব্যবহার করে। অব্শ্য আজকাল বাঙালী বিবাহেও সংগীতও পালন করা হয়। অন্য সংস্কৃতির সঙ্গে সর্বাত্মকর মিলন সম্পূর্ণ হচ্ছে।
  • a x | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ২১:৩১276787
  • ঃ-))
  • Arpan | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ২১:২৯276786
  • ঐ দাদাই। এখনো বিজেপি হয়নি। ডিপ ওয়াটার ফিশ।
  • a x | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ২১:২৭276785
  • এ আবার কোন দাদা? এক দাদা তো অলরেডি বিজেপি!
  • kumu | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ২১:২৫276784
  • ইয়েস টিমের সেকেন্ড প্যারা।ইয়েস।
  • Arpan | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ২১:২৪276783
  • দাদাও কীরকম বামপন্থী জানতে চাই।
  • a x | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ২১:২২276782
  • সৌমিত্র বামপন্থী মানে কী? কিরকম বামপন্থী? সিপিএমকে সাপোর্ট করতেন/করেন বলে? জানিনা, তাই জিগাই।
  • Tim | ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ২১:১৯276781
  • মনোজকুমার কি বামপন্থী ছিলেন? এটা একটা ভুলভাল অ্যানালজি। সৌমিত্রকে নিয়ে তো কষ্টটা আইডিওলজির সাথে আপোষ সংক্রান্ত। কাল দাদা যদি বিজেপি হয়ে যায় তাহলেও এরকম লাগবে।

    সৌমিত্রবাবুর ব্যক্তিগত সমস্যা নিয়ে কাটাছেঁড়া করার আমরা কেউ না। উনি যা ভালো বুঝবেন করবেন। যাদের খারাপ লেগেছে খারাপ লাগা তাদের ব্যক্তি সৌমিত্রবাবুর প্রতি না, যে পরিস্থিতিতে একজন শিল্পীকে এগুলো করতে হয় সেই পরিস্থিতির প্রতি। সম্ভবত।

    আর, অন্য অ্যাডগুলোও তো চোখে পড়ে। আমরা তো কাগজে, হোর্ডিং এ, টিভিতে প্রায়ই দেখেছি হাঁটুর ব্যথা বা হিয়ারিং এইড, একসময় লিভারের ওষুধেরও মনে হয় ছিলো। সেগুলো আর হনুমান বাল্লিশা এক হলো?

    পরিশেষে, অক্ষদা কে ক। ২০০৮ নাগাদ দেখি বাঙালী গ্র্যাড স্টুডেন্ড, জেইউ ন্যানোটেকনোলজির গোল্ড মেডেল হ্যানত্যান, রোজ সকালে উঠে হ-বাল্লিশা জপ কচ্ছে। কি বলবো? (সংযম প্র্যাক্টিস কচ্ছি, তাই এখনো ন্যানো-ই লিখলাম)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত