এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pipi | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:৫৬275850
  • হয় হয়। যে বিকেল পাঁচটার সময় পড়ে পড়ে ঘুমায় সে অমন অনেক কিছু পড়তে পায়ঃ-)
  • d | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:৫৫275849
  • ও কুমু আমার যে দুটো ফোনই চুরি হয়ে গেছে .... ভেউ ভেউ ভেউউ, ছবি কী করে তুলবো? ভেউউউ
  • h | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:৫২275848
  • আমি পড়লাম, দেশপ্রিয় পার্ক হয়ে জাপান।
  • pipi | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:৫১275847
  • উহ` লোকাল ট্রেনের লেডিস কমপার্টমেন্টটা যে কি মিস করি এইবারে বুঝলাম। ভাল করে পুষিয়ে নিয়েছি অবশ্য এবারেঃ-)
  • kumu | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:৪৯275846
  • ছবি কই?অ দমু!!!
  • pipi | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:৪৮275845
  • সে মোম বল আর জাপানী বল, গঙ্গার এঁটেল মাটির জোরটা অ্যাগবার ভাব তাহলেঃ-) দিব্যি বাসে ট্রেনে ঝুলে দাঁড়িয়ে চলাফেরা করি এখনো। নো কমপ্লেইন।এই তো এখুনি আপিস টাইমের বদ্ধমান লোকালে চামড়া ছেঁচে ফিরলুম। হুঁ হুঁ বাওয়া! বললে হবে?
  • d | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:৩৬275844
  • এই মোমের তৈরী জাপানী পুতুল পিপি নাকি সায়েন্স সিটি থেকে দেশপ্রিয় পার্ক গিয়ে তারপর হাওড়া যাবার প্ল্যান করছিল!!
    খিক খিক
  • pipi | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:১৮275843
  • ডিডি দা কাল আমারে চিন্তেই পাল্লো নাঃ-(
    হ্যাঁহ কাল ভাট কিছু হল বটে! পাল্লিন পুরো ফুল ফর্মে ছিল। আর দমদি যা চমকাচ্ছিল কি বলবঃ-) সে জন্যই কিনা জানি না দমদিকেই খালি চাফি দিয়েছিল। বাকী আমরা সবাই নির্ভেজাল চা অথবা কফি পেয়েছিলাম। পাই মনে হয় আসাম দেশের অসাম হাঁহর মাংক্ষ এত খেয়েছে যে কোকিলের মত কুহু কুহু করতে ভুলে গেছে। আর ওমনাথের পুচকিটা যে কি টরটরি আর কি ছুইট কি বলব। সে শুধু মহিলাদেরই পছন্দ করে (অবভিয়াসলি। চার্মিং শব্দটাই তো আমাদের জন্য)। কাজেই আমাদের সব্বাইকে সে তখুনি তখুনি বাড়ীতে নেমন্তন্ন করে ফেলল। ইন্দোদা বেচারা কেঁদে কঁকিয়েও নেমন্ত পেল নাঃ-) পাল্লিন বলেছে সে বড় হয়ে মিতাদি হবে। তাহলেই বুঝে দেখ মিতাদির চার্ম।
    আর হ্যাঁ, প্পন ভারী ভাল লোক। আমাকে বাণ্ডিল করে উল্টোডাঙ্গা পজ্জন্ত নিয়ে এসে নিজ দায়িত্বে ট্যাক্সিতে উঠিয়ে দিয়েছে হাওড়া যাবার। নইলে কপালে দুগ্গতি ছিল কাল। বাড়ী ফেরা নিয়ে আমি আর মিতাদি টেনসনে পড়ে গিয়েছিলাম। তবে মিতাদিও শুনলাম ভালয় ভালয় বাড়ী ফিরেছে।
  • sosen | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:০২275842
  • কাজু পারেও!!ঃ)
  • Kaju | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ১৭:৩৭275840
  • কী লাভ সেসব করে? আমাকে কেউ পছন্দ করে এখানে? এই যে এত খুশী হয়ে একটা কথা বললাম কেউ সাড়া দিলো?

    বললেই তো বলবে - এই শুরু হল।
  • h | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ১৭:৩৭275841
  • সোমনাথ একবার ফোন করিস।
  • :) | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ১৭:২২275839
  • ম্যাপ একটা হাতে নিলেই খুঁজে পাওয়া যায়।
  • Kaju | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:৩৭275838
  • কাল তোমাদের স্টল তো খুঁজেই পেলাম না চ্যানেলের স্টলের ভিড়ের চোটে।
    অবশ্য খুঁজে পেলেই বা কী হত !
  • সিকি | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:১৫275837
  • দিল্লিতে আবার একটা চার্চে ভাঙচুর হয়েছে। বসন্ত কুঞ্জে।
  • Kaju | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ১২:৩০275836
  • 'রক্তমাংস' ৪০-তম সংখ্যায় (জানুয়ারি ২০১৫) বেরোলো একখানা।
  • a x | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ১১:২৮275835
  • মৈত্রীশ আমাদের থেকে এক ব্যাচ সিনিয়ার দমু।
  • kc | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ১০:০১275834
  • *বোলারকে
  • kc | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ১০:০০275833
  • উইকেটে ঘাস আছে হাল্কা করে, মেঘলা দিন অল্প হাওয়াও দিচ্ছে। বল করতে আসছেন ইমরান খান, বিষাক্ত আউটস্যুইং। ব্যাটে ছোঁয়ালেই সেকেন্ড স্লিপে ক্যাচ যাবে মুদাসসরের কাছে। একটু লাফিয়ে উঠে ব্যাটের মাঝখান দিয়ে ব্লক করলেন গাভাসকার। বল ব্যাটে লেগে বুটের সামনে পোষা কুকুরের মত মত একটু চলাফেরা করে শান্ত হয়ে গেল। বল কুড়িয়ে নিয়ে নিজেই বোলার ফিরিয়ে দিলেন লিটল মাষ্টার।

    নাহ, এটা কোনও ক্রিকেটের স্মৃতিচারণ নয়, এ হল ওই ওপেন-টি টই এর রিভিউ। এখন কে গাভাসকার আর কেইবা ইমরান, সেটা বলার জন্য কুনও পেরাইজ নাই।
  • d | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:৪৬275832
  • এহ ইন্ডো তানিয়াকে দ্যাখে নাই বোধহয়। আমি তানিয়া আর মিঠু আগাগোড়া বই উদ্বোধনের সময় খুচখাচ খি খি কল্লাম। ইন্ডোকে আমি আর পাল্লিন খুব কষে চেপে ধরেছিলাম ঘ্যাম নিয়ে, রাত্তির দুব্বল চেষ্টা কচ্ছিল ইন্ডোরে কভার করতে। তার আগে হোক্কলরবের দুইজনারে পেয়ে আমি মিঠু আর আরেকজন ভদ্দরলোক কিছু প্রশ্ন করলাম মেয়েটির শ্লীলতাহানির অভিযোগ ও তার পরবর্তী ওনাদের প্ল্যান অব অ্যাকশান ইঃ নিয়ে। মানে রীতিমত ঘেরাও করে প্রশ্নবাণ নিক্ষেপ ইঃ

    পাল্লিনরে ওর পরের ছেলে হাজারে হাজারে মিসড কল দিয়ে দিয়ে না পেয়ে পেয়ে পোব্বোল উৎকন্ঠিত হয়ে পড়েছিল লং,,ডঙে বসে। আর আমরা তাই নিয়ে সমানে হ্যা হ্যা।

    ইদিকে মৈত্রীশ ঘটককে আমি বেশ প্রবীণ ভাবতাম, দেখি একজন ছোকরামতন লোক।
  • aranya | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:১৪275830
  • 2nd হাফ দেখলাম। সত্যিই ফাটাফাটি খেলা হয়েছে,এমনকি আমারও ভাল লাগল
  • Arpan | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:৫৪275829
  • মিতাদি কি ট্যাক্সি পেয়েছিল শেষমেষ?
  • dc | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:৫২275828
  • কাজলকে আমার বড্ডো ভালো লাগে।
  • - | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:৪৬275827
  • ঠিক! ঐ টইতে কাজলের একটা বড় ফোঁটা পরিয়ে আসব নাকি ভাবছি ঃ-)
  • dd | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:৪১275826
  • পিপি আর ফাল্লিনের সাতে ফোনেই কথা হোলো কাল দুকুরে। হায় হায়, চোখের দ্যাখা হোলো নি। ঝাগ্গে।

    আর ঐ সিনিমার টইতে তক্কাতক্কি টা বেশ উপভোগ কচ্ছি। ঐ নকু মাকু ফাটা রেকড শুনে শুনে বেজায় বোর হয়ে গ্যাছি। একট নতুন কিছু মিনিময় হওয়া ভালো।
  • lcm | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:২৮275825
  • হেব্বি খেলা হয়েছে। এত এক্সাইটিং সুপার বোল হালে দেখেছি বলে মনে পড়ছে না।
    কাবলিদার টিম জিতল। টম ব্র্যাডি ইতিহাসে।
  • lcm | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ০৭:৫৫275824
  • হেব্বি খেলা হচ্ছে। কাবলিদার টিম ইজ কামিং ব্যাক।

    টিভিতে ফুটবলে ক্লোজ ফাইট হচ্ছে, আর ওদিকে ওপেনটি টই-তে আঁতলামো নিয়ে আমি অক্ষ-কে ফাইট দিয়ে যাচ্ছি, জানি না কতক্ষণ পারব, দুবলা ডিফেন্স।
  • aranya | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ০৬:১২275823
  • ৩৩ বছর কাটল, আম্রিগান ফুটবল কিসুতেই মনে ধরল না
    সুপার বোল চলছে
  • Atoz | ০২ ফেব্রুয়ারি ২০১৫ ০০:৫৩275822
  • হ্যাঁ গো বড়াই, বইমেলার কথা আরেকটু কইলেও তো পারো।
  • Abhyu | ০১ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:৪৭275821
  • আমি আবার পড়লাম শ্যামলদা গেলেও তো পারে। ভাবলাম কুমুদি বাদ কেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত