এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ২৮ জানুয়ারি ২০১৫ ১০:৪৪275429
  • থ্যাঙ্কু লসাগু, ট্রাই করব
  • kc | ২৮ জানুয়ারি ২০১৫ ১০:৪৪275430
  • আমাদের জন আরেক কাঠি উপরে, পড়াশোনা নিয়ে বেশী কিছু বললেই বলে, সকালের কাগজে বা টিভিতে গুড রিজনের জন্য যেকজনের নাম বা ছবি দেখতে পাওয়া যায় তাদের কতজন স্কুলের পরীক্ষায় দারুণ ভালো মার্কস পেয়েছেন বলে মনে হয়?

    আমি বাড়িতে কথা বলাই ছেড়ে দিয়েছি প্রায়।
  • lcm | ২৮ জানুয়ারি ২০১৫ ১০:৪২275428
  • আরে বার্পি, এই যে http://en.wikipedia.org/wiki/Burpee_%28exercise%29।

    ব্যাঙাচির রিজনিং সলিড - নো ফাঁক ফোকর্‌স্‌
  • byaang | ২৮ জানুয়ারি ২০১৫ ১০:৩৩275426
  • এলসিএমের দেওয়া গানটা ভারি ভালো লাগল শুনতে।

    ইদিকে আমার দিকের খবর হল, পরীক্ষার নম্বর বেরিয়েছে। একদিনে ইতিহাস-ভূগোল দুটোরই নম্বর জানা গেছে। ভূগোলে ৫৮, ইতিহাসে ৯৬। ভূগোলে ৬০ এরও কম দেখে আমি দুঃখ পাওয়ায়, আমাকে জীবনের ইতিবাচক দিক দেখতে উপদেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, "জিওগ্রাফির মার্কস দেখে দুঃখ না পেয়ে তুমি হিস্ট্রির মার্কসটা দেখে খুশি হতে পারো তো? ইফ ইউ ওয়ান্টেড টু বী আ গ্রাম্পি মাদার, নো ওয়ান ক্যান হেল্প ইউ। তুমি খুশি থাকার চেষ্টা করো।"
    বললুম "হ্যাঁ রে, আমি এরকম নম্বর পেলে মাবাবার সামনে দাঁড়াতে ভয় হত, লজ্জা হত, আর তুই আমার মুখে মুখে তক্কো করছিস !"
    উত্তর এল "তোমাকে আমি ভয় পাব কেন? আমি তো জানিই তুমি ক্লাস সেভেনে জিওগ্রাফিতে ৫৬ পেয়েছিলে। তুমিই আমাকে বলেছ গল্পটা। আমি শুধু ক্লাস সেভেন হওয়ার আগেই ক্লাস সিক্সে পেয়ে গেছি। তুমি কিন্তু ঐ এক্জ্যামটায় হিস্ট্রিতে কত পেয়েছিলে সেটা আমাকে বল নি। কত পেয়েছিলে?"
    "মনে নেই" ছাড়া আর কীই বা বলার ছিল আমার তখন?

    নীতিবাক্যটি হল, আজকালকার পুত্রকন্যাদের সাথে কক্ষনও মিত্রবৎ আচরণ করতে নেই। আমাকে দেখে আপনারা শিখুন।
  • cm | ২৮ জানুয়ারি ২০১৫ ১০:৩৩275427
  • যাক অস্টারিটি ভালই হচ্ছে।
  • aranya | ২৮ জানুয়ারি ২০১৫ ১০:৩০275425
  • বার্পি কি জিনিস যেন?
  • aranya | ২৮ জানুয়ারি ২০১৫ ১০:২৯275424
  • আর খাবার, জেবন থেকে মিষ্টি বাদ হয়ে গেল..
    নেহাত কাবাব-টা থাকায় আতমোহত্যা করা যাচ্চে না

    গীতা ফলো করলে অবিশ্যি সবই মায়া
  • lcm | ২৮ জানুয়ারি ২০১৫ ১০:২৭275423
  • অর্থাৎ, নাকেমুখে লেটুস গুইজ্যা দিয়া যদি আপিস যাও দ্যাখবা ৮০% কন্ট্রোলে। তার ওপর যদি বাড়ি ফিরে দশখান বার্পি দাও, ব্যাস তাইলে এক্কেবারে ১০০% --- রিত্তিকের কতো চাবুক
  • Bhagidaar | ২৮ জানুয়ারি ২০১৫ ১০:২৬275422
  • অন্য একটা কাগজে পেলাম বলছে ১০০০০ পাউন্ড, মানে দশ লক্ষ টাকা
  • lcm | ২৮ জানুয়ারি ২০১৫ ১০:২৩275421
  • ডায়েটদেবী কইসেন -- খাবার, মানে নোলা, জিহবা... হেইসব হইল ৮০% কারণ.... বাকী ২০% শতাংশ হইল আলস্য, কুঁড়েমি, জড়তা...
  • lcm | ২৮ জানুয়ারি ২০১৫ ১০:২০275419
  • তিষ্ঠ! আগে হিসাবডা করি - ৮১০০ x ৬০ ...
    কও কি! পাঁচ লাখি জামা।
    তাইলে তো নাম খোদাই কইর‌্যা ঠিকই করসে -
  • cm | ২৮ জানুয়ারি ২০১৫ ১০:২০275420
  • হাঁটতে হাঁটতে গীতার শ্লোক পড়লেই হয়।
  • cm | ২৮ জানুয়ারি ২০১৫ ১০:১৯275418
  • মাঝে মাঝে ইমেল পাই তিনি মনের কথা কইবেন, তা আসলে কি কন? আপনার কেউ শুনেছেন?
  • aranya | ২৮ জানুয়ারি ২০১৫ ১০:১৮275417
  • তাও শালা হেঁটেই যেতে হবে জীবনভর
  • Bhagidaar | ২৮ জানুয়ারি ২০১৫ ১০:১৭275416
  • শুনলাম $8100
  • lcm | ২৮ জানুয়ারি ২০১৫ ১০:১৪275414
  • হে হে অরণ্য --- ইতনা আসানসে ক্যালোরি গিরানা স্রেফ মুশকিল নেহি....
  • lcm | ২৮ জানুয়ারি ২০১৫ ১০:১৪275415
  • জানি না, নাম খোদাই করা জামা কত দাম?
  • aranya | ২৮ জানুয়ারি ২০১৫ ১০:১৩275413
  • ৪০ মিনিট হাঁই হাঁই করে হেঁটে মাত্তর ২৫০ ক্যালরি খরচ - জালিম দুনিয়া
  • cm | ২৮ জানুয়ারি ২০১৫ ১০:১০275412
  • ইয়াহু ল্যাখসে বৌ নাই দেইখ্যা দুখ্যে জামায় নাম ল্যাখসে। দামটাও দ্যাখসেনতো?
  • Bhagidaar | ২৮ জানুয়ারি ২০১৫ ১০:০৯275411
  • megalomania
  • lcm | ২৮ জানুয়ারি ২০১৫ ১০:০৮275410
  • বোঝো! সার্চ 'মোদি শার্ট' দিয়া সার্চ মারতে আইল।
    নিজের নাম লিখসে জামায় - কিন্তু ক্যান? জামা চুরি যায় নাকি? দিল্লিতে জামাচোরের এত উপদ্রব কবে থেকে হইল?
  • lcm | ২৮ জানুয়ারি ২০১৫ ১০:০৬275409
  • হলদিরাম না কি একটা লেখা হয়েছে জামায়
  • কেসি | ২৮ জানুয়ারি ২০১৫ ১০:০০275408
  • vv ঠোঙা।
  • cm | ২৮ জানুয়ারি ২০১৫ ০৯:৫৫275407
  • এইডা দ্যাখসেন?
  • lcm | ২৮ জানুয়ারি ২০১৫ ০৯:৩৮275406
  • অক্ষ একখান বাবা নিয়া ইংরাজি গান দিসে। তাইলে এখন গান দি। খুব বিখ্যাত গান। ক্যাট্‌স ইন দ্য ক্রাড্‌ল --- বুড়া হইয়া বাবা একদিন হঠাৎ বোঝতে পারেন যে ছেলে একদম বাবার মতনই হইসে। পুরা গানখান শুনলে, তাবে মর্ম বোঝা যাবে।

  • Bhagidaar | ২৮ জানুয়ারি ২০১৫ ০৯:১৬275404
  • ব্লিজার্দ তো সুপার ফ্লপ হইছে!
  • Abhyu | ২৮ জানুয়ারি ২০১৫ ০৯:১৬275405
  • কারা কারা কারা কারা অরেঞ্জ খেয়েছেন?
  • san | ২৮ জানুয়ারি ২০১৫ ০৯:১০275403
  • মিস নয়, ওগুলো পরের বার, সময় নিয়ে
  • Abhyu | ২৮ জানুয়ারি ২০১৫ ০৯:০৬275402
  • তা'বলে চুপ করে যেতে হবে? বইমেলা কি ব্লিজার্ড কিছু নিয়েই কারুর কোনো বক্তব্য নেই?
  • sosen | ২৮ জানুয়ারি ২০১৫ ০৭:৩৬275401
  • কানহা মিস করছিস? পাঁচমারিও? যা বাবা!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত