এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • potke | ১৬ জানুয়ারি ২০১৫ ০০:২২273270
  • টেম্প আইডি দেয় তো, সার্ট দেবার আগে ফেরত নিয়ে নেয়। আর, আপনি কি ভাবলেন, এটা হাশ-হাশ, সবাই জানে এখানে, কেউ কিছু বলেনা। আমি মুখ খূলে বিপদে পড়েছি।
  • potke | ১৬ জানুয়ারি ২০১৫ ০০:২০273269
  • আপনার মেল আইডি দিন, আমি এরকম একটা সার্টি স্ক্যান করে পাঠিয়ে দেব। টি, থ্যান্ক্স ঃ) অনেকেই ডিনাই করত।

    ডঃ জে কে চিনিস ?ঃ)
  • a x | ১৬ জানুয়ারি ২০১৫ ০০:০৮273268
  • আইডি কার্ড লাগে তো ISRO/IISc তে ঢুকতে? আমি একসময় কিছুদিন IISc'র লাইব্রেরী অ্যাভেল করেছিলাম, আমাকে টেম্প কার্ড বানাতে হয়েছিল একটা। এরা খাতায় কলমে কোথাও বিরাজ করেনা? এই সার্টিফিকেট কি ধরণের?
  • T | ১৬ জানুয়ারি ২০১৫ ০০:০৬273267
  • ইশ্‌, পটকেদা কে কয়েকশ ক।
  • potke | ১৬ জানুয়ারি ২০১৫ ০০:০৫273266
  • ঐ তো লিখলাম, বিনা পয়সায় একটা "সার্টিফিকেটের" লোভ দেখিয়ে মাসের পর মাস নিজের গ্রুপের রিসার্চের কাজ করিয়ে নেওয়া এবং অনেক সময় আউটকাম হিসেবে যদি কোনো পাব্লিকেসন হয় তাতে নাম ও না রাখা!!

    কয়েক্শ নাম বলে দিতে পারি এই কার্টেলের।
  • a x | ১৬ জানুয়ারি ২০১৫ ০০:০১273265
  • হ্যাঁ এই "ঠিকা ছাত্র/ছাত্রী" মানে কী? ঠিকা মানে তো বুঝি কনট্র্যাক্ট - এখানে কি পার্ট-টাইম বুঝিয়েছে?
  • potke | ১৫ জানুয়ারি ২০১৫ ২৩:৫৯273264
  • দেখেছি প্পন। চেকাও
  • potke | ১৫ জানুয়ারি ২০১৫ ২৩:৫৬273263
  • ঘুঘুর বাসা কি করে ভাঙবেন? IISc/ISRO/NAL/HAl এয় এ জিনিস অনেকদিন ধরে চলে, কেন জানেন? ISRO et. al এর অনেক এম্প্লয়ি এখন পিহেচ ডি করেন, ঐ "ইন্টার্নরা" তাদের
    কাজ অনেকাংশে করে দেন। এটা নিয়ে বলেছিলাম বলে বেশ কিছু লোক আমার পিছনে লেগে গেছে।
  • Arpan | ১৫ জানুয়ারি ২০১৫ ২৩:৩২273262
  • পোটকে, একক - জিমেল চেক কোরো।
  • a x | ১৫ জানুয়ারি ২০১৫ ২৩:২৪273261
  • কস্তুরীর পাব্লিক পোস্ট এটা, এখানে কপি করলাম - কি অবস্থা!

    যাদবপুরের ইতিহাস বিভাগের প্রধান কৌশিক রায়। আমাদের কাছে খবর এসেছে বিশ্ববিদ্যালয়ের অন্ততপক্ষে দু'জন ছাত্রীকে ইনি যৌন হেনস্থা করেছেন নিজের অধ্যাপক পদকে ব্যবহার করে। এই সিরিয়াল মলেস্টরটি একবার জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে যান এবং সেখানে গিয়েও একজন মহিলাকে যৌননিগ্রহ করেন। আক্রান্ত মহিলার অভিযোগ পেয়ে জে-এন-ইউ অন্তর্তদন্ত করে এবং তাতে কৌশিক রায় দোষী সাব্যস্ত হয়। তাকে জে-এন-ইউ-তে আর ঢুকতে দেওয়া হয় নি। কিন্তু মলেস্টার নিশ্চিন্তমনে যাদবপুরে প্রত্যাবর্তন করে অধ্যাপকগিরি চালিয়ে যাচ্ছে। শোনা যাচ্ছে জে-এন-ইউ চিঠি লিখে জানানোর পরেও যাদবপুর কর্তৃপক্ষ যথারীতি তার বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেয়নি। স্বাভাবিক। যৌন হেনস্থাকারীদের আড়াল করা ভিসি অভিজিৎ চক্রবর্তী সহ গোটা কর্তৃপক্ষেরই কাজ হয়ে দাঁড়িয়েছে। যাদবপুরে ঐক্যবদ্ধ ছাত্র-আন্দোলনে মনের জোর পেয়ে আক্রান্ত ছাত্রীদের একজন সামনে এগিয়ে এসেছেন। সিরিয়াল রেপিস্ট, মলেস্টার আর মোরাল পুলিশ 'দাদা'দের অভয়ারণ্য হয়ে উঠতে দেওয়া যাবে না যাদবপুরকে। একমাত্র জোরালো ঐক্যবদ্ধ ছাত্র-শিক্ষক-কর্মচারি আন্দোলনই পারবে এই ব্যবস্থাকে পালটে দিতে। ক্যাম্পাস গণতন্ত্র ও জেন্ডার জাস্টিসের আন্দোলনে সবাই যোগ দিন। ‪#‎হোককলরব‬

    অন্যদিকে IISER Kolkata-য় একজন ছাত্রীকে যৌননিগ্রহ করে দুই ছাত্র। ছাত্রী এবং ছাত্রদ্বয় সকলেই হলেন ঠিকা-ছাত্র। ছাত্রীটির পারিবারিক অবস্থা খুব ভাল নয়। ঠিকা-লেবার পদ্ধতিতে আজকাল সরকারি উচ্চমানের গবেষণাকেন্দ্রগুলিতে বেআইনি ভাবে মজুরি না দিয়ে ইচ্ছেমত ঠিকা-ছাত্রদের ভূত-লেবারের মত খাটানো হচ্ছে 'ইন্টারনশিপ'-এর নাম করে। যথারীতি তাদের কোনও নিয়োগপত্র বা পে-স্লিপও নেই। তাহলে যৌন উৎপীড়নের পথ আরও সুগম হল। সংস্থারও (এক্ষেত্রে গবেষণাগার!) দায় এড়ানো সহজ। আরও চিত্তাকর্ষক ব্যপার হল যে অধ্যাপকের ল্যাবে ছাত্রীটি বেআইনিভাবে নিযুক্ত ছিল তাকে যখন অভিযোগ জানাতে যায় তিনি বেনজির ভাষায় মুখ না খোলার হুমকি দিয়েছেন! বন্দুক দিয়ে মেরে দেবার (হাস্যকর) হুমকি। ল্যাব থেকে তাড়িয়ে দেওয়া তো আছেই। তার ওপর তাঁর পেছনে নাকি অনেকানেক প্রভাবশালী একাডেমিক ব্যক্তিদের আশীর্বাদ আছে একথাও জানিয়েছেন। এই 'অধ্যাপক' অত্যন্ত সেক্সিস্ট, ফিউডাল এবং মেয়েটির ফোন নিজের কাছে সারাদিন জমা রাখতেন! আরও নানাভাবেই ইনি কীর্তিমান। কিন্তু এত কিছু করেও ব্যাপারটি চেপে দিতে পারেননি। প্রতিরোধ দানা বাঁধছে - মেয়েটির অভিযোগ জমা পড়েছে। পাশে দাঁড়িয়েছেন কয়েকজন। ভবিষ্যতে পাশে দাঁড়াতে হবে আরও সবাইকে।

    প্রত্যেকটা কলেজ বিশ্ববিদ্যালয় গবেষণাগারে এই ঘুঘুর বাসাগুলো এবার ভাঙা হবে। নীরবতা ভঙ্গ হোক। মহিলা ও অন্যান্য নিপীড়িত লিঙ্গের জন্য কর্মক্ষেত্রে সমমর্যাদা ও সমানাধিকারের দাবিতে কানফাটানো কলরব হোক।
  • Arpan | ১৫ জানুয়ারি ২০১৫ ২৩:১১273260
  • কিস টাইপ কা হ্যায়? গুরু না গৌতম?
  • সে | ১৫ জানুয়ারি ২০১৫ ২৩:০২273259
  • বাৎ গম্ভীর হ্যায়।
  • Arpan | ১৫ জানুয়ারি ২০১৫ ২২:০৭273255
  • মুকুল উবাচঃ (আগামী জন্মে আলিপুর সেন্ট্রাল জেল দেখতে এসে) - " এটা মদনার গারদ। এটা টুম্পাই এর গারদ। এটা কুনালের। এখানে আমাদের দিদি থাকত। এখানে আমরা হাম হাম গুড়ি গুড়ি খেলতাম।"

    (সূত্রঃ হোয়াটস্যাপ)
  • ... | ১৫ জানুয়ারি ২০১৫ ২২:০৩273254
  • যারা বেড়াতে ভালোবাসেন তারা অবশ্যই এই যায়্গা টা দেখে আসুন। আগ্রা আর গোয়ালিয়র এর মাঝামাঝি। ভু-ভারতে আর এমন টি পাবেন না।
  • pi | ১৫ জানুয়ারি ২০১৫ ২২:০০273253
  • #আচ্ছাখবর
    The government has reduced funds for higher education to the tune of Rs. 3,900 crore in its revised budget estimates for the financial year 2014-15. The government has revised the figure to Rs. 13,000 crore, as against Rs. 16,900 crore for the plan allocation.

    The revision, say officials, will hit the eight new IITs that were scheduled to move to their permanent campuses this academic year. The government has reduced the Rs. 2,500 crore originally allocated to the 16 IITs for the year 2014-15, to Rs. 2,337 crore, initiating a cut of Rs. 163 crore.
  • সিকি | ১৫ জানুয়ারি ২০১৫ ২১:০৫273251
  • ফেবু গুরু থেকে -

    দিদি: শুনছিস ! ওই যে আবার...
    ববি : কি হলো?
    দিদি: ওই যে আবার ঘন ঘন সিগারেট টানছে আর মিডল্যান্ড পার্ক এর ছবি আকছে |
    পার্থ : কিসের ছবি ওগুলো মুকুল?
    মুকুল : কেল্লা ..সারদা কেল্লা..
    সুব্রত : আর ওটা ?
    মুকুল: ওটা ডেলো পাহাড়|
    সিদ্ধার্থ নাথ : আচ্ছা কবে থেকে লক্ষ্য করলেন ওর এই ব্যাপারটা টা ?
    দিদি: আজ্ঞে এই মাস খানেক,অন্যমনস্ক সব সময়েই থাকে কিন্তু এটা ওই আপনার সভার পর থেকেই |
    গৌতম : তুমি দেখেছ এসব?
    মুকুল: আমরা তো ওখানে যেতাম | (দিদি চোখ পাকাতেই ) না ইয়ে মানে আমি আর ......
    গৌতম : আচ্ছা ওকে যে এই দিল্লি নিয়ে যাচ্ছে এতে ওর কোনো আপত্তি নেই?
    দিদি : আমায় কেন ওকেই জিগ্যেস করুন না !
    মান্নান : একটু হাসো তো খোকা ............
    মুকুল: কেন?
    মান্নান: হাসলে ভালো ছবি হয়|
    মুকুল: (আর একটা সিগারেট ধরিয়ে) না আমার হাসি পাচ্ছে না .................

    হুস্স্স্সস্স্স্সস্স্স............ ডাক্তার হাজরার সাথে মুকুল চললো দিল্লি ..............
    *********************************************************************************
    (সব চরিত্র কাল্পনিক )
  • T | ১৫ জানুয়ারি ২০১৫ ২০:৪০273250
  • মঞ্জুলকৃষ্ণ ঠাকুর তাঁর বৌদি মমতাবালা ঠাকুর সম্পর্কে বললেন, ইনি কি করে মতুয়া মহাসংঘের সভাপতি হবেন, উনি তো পরিবারের বাইরে থেকে এসেছেন।

    :) ভালো ভালো। চমতকার সব। ইনি আরো বললেন মতুয়া দের সংখ্যা নাকি পাঁচ কোটি। সত্যি নাকি?
  • a x | ১৫ জানুয়ারি ২০১৫ ২০:৩৮273249
  • ও আমি চালগুঁড়ো ছাড়া অন্য কিছু দিয়ে বানাতে দেখিনি - মা তো দিব্যি পটাপট তুলে নিত, নিজে কোনোদিনও বানাই নি।
  • | ১৫ জানুয়ারি ২০১৫ ২০:৩৬273248
  • ময়দা-সুজি কম্বো দিয়েও হয়। চালের গুঁড়োর অনুপাতটা অনেকে ম্যানেজ করতে পারে না (যেমন আমি পারি না)। তো ময়দা সুজি দিয়ে খাসা হয়।,
    তবে দুধ দিলে তো ধ্যারেশ্বরী হয়ে যাবে গোলাটা!
  • a x | ১৫ জানুয়ারি ২০১৫ ২০:২৬273247
  • পাটিসাপটা চালগুঁড়ো দিয়ে বানায় না?
  • de | ১৫ জানুয়ারি ২০১৫ ১৮:২৪273245
  • প্রথম রতন কে এখানে? ঃ)
  • Arpan | ১৫ জানুয়ারি ২০১৫ ১৬:৫২273243
  • শাজিয়াকে তখনই গোলমেলে লেগেছিল যখন একটা ফালতু কম্যুনাল সেন্টিঅলা স্টেটমেন্ট দিয়েছিল। রতনে রতন চেনে।
  • pi | ১৫ জানুয়ারি ২০১৫ ১৬:৫২273244
  • ফেবু গ্রুপে একজন লিখেছেন ঃ)

    'আমার ছেলে অনেক কথাই বলতে শিেখছে। তবে নোংরা কে নোমরা, কেঁচো কে কেঁচোন, ভি কে বি, সি কে চি ...ইত্যাদি কিছু ভুল করছে।
    গত মাসখানেক আমার চরম অস্বস্তি গেলো।
    দিনরাত টিভিতে যতবার যাদবপুরের অভিজিৎ কে দেখতো ততবারই ওনাকে আঙুল তুলে V C বলার চেষ্টা করতো। সকলের সামনে কি কেলো!
    ...
    আচ্ছা শিশুরা নাকি ঈশ্বর প্রেরিত দূত?? কি জানি।'
  • সিকি | ১৫ জানুয়ারি ২০১৫ ১৬:৫১273242
  • মুকুলের বদলে মঞ্জুল ঝরল।
  • সিকি | ১৫ জানুয়ারি ২০১৫ ১৫:২৯273241
  • লাভ হবে না। কাল রানীমা ওকে ডেকে গুছিয়ে কড়কে দিয়েছে ডেলো নিয়ে মুখ খোলার জন্য। মুকুল খুব বুঝেশুনেই মুখ খুলেছে অবিশ্যি। এখন একটা ডিলিং হতে পারে, মুকুল এসে বলবে, আমাকে ছেড়ে দাও, বদলে আমি পুউরো মুখ খুলব, আর ভোট এগিয়ে এলে আমিও শাজিয়া ইলমি হয়ে যাবো তুমহারে খাতির। অমিত শাহ একবার চা খেতে ডাকলেই চলে আসব।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত