এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • 4z | ১৫ জানুয়ারি ২০১৫ ০০:৫৭273179
  • যাঃ, গোঁসাইবাউ লিচ্চয় দিদির কবিতা নিজের নামে প্রোমোট করছেন, নইলে কাটতি বেশি হলে যদি দুষ্টু লোকে আবার হিসেব চেয়ে নোটিস পাঠায়?
  • san | ১৫ জানুয়ারি ২০১৫ ০০:৫৭273180
  • তার মানে ??????
  • a x | ১৫ জানুয়ারি ২০১৫ ০০:৫৩273178
  • ফেল!

    এতদ্বারা প্রমাণিত হইল যে আপনারা কেউ, কেউই কবিতার কিস্সু বোঝেন না, একেবারে কিস্সু না!

    এটি জয় গোস্বামীর কবিতা।
  • 4z | ১৫ জানুয়ারি ২০১৫ ০০:৩৩273177
  • এরকম লেখার প্রতিভা তো শুধু একজনেরই আছে কিন্তু তিনি তো এখন মুকুলকে বকা দিতে ব্যস্ত :-)
  • a x | ১৫ জানুয়ারি ২০১৫ ০০:২৭273176
  • আরে গেস করুন!
  • একক | ১৫ জানুয়ারি ২০১৫ ০০:২০273175
  • একদিন এট্টু বদ্যি ডেকে নিউটার করিয়ে দিন্না। ম্যাও ম্যাও অনেক কমে যাবে।
  • Arpan | ১৫ জানুয়ারি ২০১৫ ০০:১৯273174
  • ঃ))
  • Tim | ১৫ জানুয়ারি ২০১৫ ০০:১২273173
  • শীতকালে ঠান্ডা আর গরমকালে গরমজল
  • Arpan | ১৫ জানুয়ারি ২০১৫ ০০:১০273172
  • এক গামলা গরম জল ঢেলে দিতে হয়।
  • pipi | ১৫ জানুয়ারি ২০১৫ ০০:০৩273171
  • উফ্‌! সেই হুলো এল তার পাড়া মাথায় করা নাইট ডিউটি দিতে!
  • pi | ১৫ জানুয়ারি ২০১৫ ০০:০২273170
  • ভোগালি বিহুতে কী খাওয়ায় রে বাবা !
  • pipi | ১৪ জানুয়ারি ২০১৫ ২৩:৩৭273168
  • আজ আমায় বাসের কণ্ডাকটর খেঁকিয়েছে। ট্রায়াঙ্গুলার পার্ক চিনতে পারি নি (ম্যারাপ প্যাণ্ডেলে ঢেকে ছিল, আমার দোষ নাই)। বাস দাঁড়িয়েছিল, আমি বললাম দাদা ট্রায়াঙ্গুলার পার্ক এলে একটু ডেকে দেবেন। সে খেঁকিয়ে বলল - ইয়ার্কি হচ্ছে? ট্রায়াঙ্গুলার পার্কে বাস দাঁড়িয়ে আছে আর আপনি বলছেণ এলে ডেকে দিতে?
    ঃ-)
    আজ কলকাতায় বাস চিত্র ভয়াবহ। আদ্ধেক মেলা ডিউটি দিতে গেছে। বাকী গুলোয় চিঁড়ে চ্যাপ্টা ভীড়। রকম দেখে ট্যাক্সি নিলাম। দশ মিনিট গড়িয়ে গিয়ে বলল মিটার কাজ করছে না নেমে পড়ুন। নতুবা হাওড়া স্টেশন যেতে নন-মিটারে তিনশো লাগবে!! সুখের বিষয় পাশ দিয়ে একখানা ফাঁকা ট্যাক্সি যাছিল এবং সে হাওড়া যেতে রাজীও হল। রবীন্দ্র সদন অবধি এসে সে গেল খারাপ হয়েঃ-(
    পাশ দিয়ে গড়িয়া হাওড়া ভলভো বেরোছিল। এঁকে বেঁকে প্যার পঞ্চাশ মিটার দৌড়ে কুত্তার মত হাঁপাতে হাঁপাতে তাকে ধরলাম। ত্রাণ্ড রোডে এসে জামে পড়লাম। হাওড়া ব্রীজ আসতে লেগে গেল আধা ঘন্টা। তার মধ্যে পাশ থেকে একটা মিনি এসে ভলভো কে গুঁতিয়ে গেল। সে মিনির রিয়ার ভিউ মিরর ভাঙ্গল। আমরা যারা দাঁড়ানো পাবলিক ছিলাম তারা মিনির গুঁতোয় কুমড়ো গড়াগড়ি খেলাম। টু বি অনেস্ট, আমি গড়াইনি, উড়ে গিয়ে একজনের কোলে বসে পড়েছিলাম।
    হাওড়া স্টেশনে এসে দেখলাম মিনি সাগর মেলা বসে গেছে। মনে যথেষ্ট বিশ্বাস ছিল ট্রেনেরও কিছু একটা হবে। সে আশায় জল ঢেলে বিফোর টাইমে ট্রেন চন্ননগর ইস্টিশানে নামিয়ে দিল! খালি ট্রেনে ছোলা বলে যেটা কিনলাম সেটা দেখলাম একথাবা ঝুরি ভাজার সাথে খাবলা খানেক কাঁচা পেয়াঁজ আর চাট্টি ছোলা দিয়ে ধরিয়ে দিয়ে গেল!!
    যাউগ্গা ঘুনু কত্তে যাই।
  • Abhyu | ১৪ জানুয়ারি ২০১৫ ২৩:৩৭273169
  • এ নিঘ্ঘাত কাজুর কবিতা। হুতো এমন লিখতেই পারে না।
  • a x | ১৪ জানুয়ারি ২০১৫ ২৩:১৭273167
  • বলুন তো এটা কার কবিতা? যারা আগেই পড়েছেন বলে জানেন, তারা বলবেন না!

    ডিম, ডিম, ডিম, ডিম
    পড়ে আছি একাকী বাসায়

    তা দিয়ে ফোটাও তুমি, পাখি মোর, তা দিয়ে ফোটাও!
  • সিকি | ১৪ জানুয়ারি ২০১৫ ২৩:০৭273166
  • আচ্ছা, সেশবেলার খবর হল মুকুলবাবু দিদির কাছে বকা খেয়ে কাল সিবিআইয়ের সাথে দেখা কত্তে যাছেন না। বদলে উকিলকে দিয়ে চিঠি পাঠিয়ে ১৫ দিন সময় চেয়েছেন। সিবিআই সেই উকিলের ফোন থেকে মুকুলকে কল করে আবার বকে দিয়েছে। ৭ দিনের মধ্যে দেখা না করলে এসে কেলিয়ে যাবে।
  • Tim | ১৪ জানুয়ারি ২০১৫ ২২:৫৮273165
  • বাব্বাহ কতরকম সদা। মিঠা তিতা শ্রী
  • শ্রী সদা | ১৪ জানুয়ারি ২০১৫ ২২:৫০273164
  • তিতাসদা, গুগুলে ইনবক্সিয়েছি কালকে যেটা জানতে চেয়েছিলে। চেকিও।
  • dd | ১৪ জানুয়ারি ২০১৫ ২২:৪৯273163
  • বিনয়ের লজ্জাবতী লতা, স্যাটায়ারের বিছুটি, অলসের ডুমুর ফুল, ইয়ে পাকার বাঁশ গাছ,সিপুএমের কাঁটাল পাতা,............. ইঃ
  • Request | ১৪ জানুয়ারি ২০১৫ ২২:৪১273161
  • ইলা মিত্র ব্যপারে কিছু জানার ছিল। জানকারি ওয়ালা লোকেরা কি ওমনাথকে একটু মেল করতে পারেন?
  • lcm | ১৪ জানুয়ারি ২০১৫ ২২:৪১273162
  • বিনয় ল্যাকপ্যাকে দুব্বলের ধম্মো - নেহি।
  • Arpan | ১৪ জানুয়ারি ২০১৫ ২২:৩৬273160
  • আর পাতার ওপরে যদি পাতার একদম নিচের পোস্টে যাবার লিং দেয়!

    মোবাইলে ওই হোক্কলরবের টই পড়তে গিয়ে মেখে একাকার হয়ে যাচ্ছে।
  • | ১৪ জানুয়ারি ২০১৫ ২২:২৯273159
  • আরে ঝাউগাছ আমিও কলেজ জীবন থেকেই ব্যবহার করি। আমার তৈরী করা হল 'বিনয়ের অড়রডাল'। তো সেটআ এখানে খাটবে না। এখানে ঐ ঝাউগাছই ঠিক আছে।

    ল্যাদোশ যে কি সব বলে! বটগাছ কেমন করে হবে? একটু ল্যাকপ্যাকে ব্যপার না থাকলে বিনয় ব্যপারটা ঠিক আসে নাকি?
  • robu | ১৪ জানুয়ারি ২০১৫ ২২:২৬273158
  • শুধু তাই নয়, মামু যদি একটু লেখাতেও পেজিঙ্গ করে দেয়
  • lcm | ১৪ জানুয়ারি ২০১৫ ২২:২২273157
  • অবতার শুনেছি, ঝাউগাছ প্রথম শুনলাম। তবে বটবৃক্ষ হলেও হত।
  • sosen | ১৪ জানুয়ারি ২০১৫ ২১:৫৬273156
  • আচ্ছা এই যে টইপত্তরে নামের জায়গায় আঁকড়িবাঁকড়ি দেখায় মোবাইলে। এই বাগটা মামু ঠিককরতে পারেনা?
  • Arpan | ১৪ জানুয়ারি ২০১৫ ২১:২২273155
  • আমিও কেমন ব্যোমকে গেছিলাম!
  • b | ১৪ জানুয়ারি ২০১৫ ২১:২০273154
  • ই কি। বিনয়ের ঝাউগাছ তো কলেজবেলা থেকে শুনে আসছি।
  • sm | ১৪ জানুয়ারি ২০১৫ ২১:১৮273153
  • একজন একেবারে তেরিয়া চুড়ামনি, আরেকজন বিনয়ের ঝাউগাছ। এটা একঘর, বিশেষত বিনয়ের ঝাউ গাছ উপমা টা।
  • | ১৪ জানুয়ারি ২০১৫ ২১:০৮273152
  • আরে ওটা দেশে নয় পশ্চিমবঙ্গে হবে। ওখানেই লোকজন সবসময় ফ্রাস্টুতে ভরপুর হয়ে খেঁকিয়ে বেড়ায়।

    এখানে দুটো গাড়ী বা গাড়ী বাইকে লেগে গেলে, যার অন্যায় সে সাধারণত হেসে বলে 'আররে কায়কো টেনশান লেতে হো?' সবচেয়ে মজা হয় যখন কোনও জাঠ এর সাথে কোনো ট্রাডিশানাল মারাঠীর লাগে। একজন একেবারে তেরিয়া চুড়ামনি, আরেকজন বিনয়ের ঝাউগাছ।
  • cm | ১৪ জানুয়ারি ২০১৫ ২০:৫৪273151
  • সেই কোথায় যাদবপুরের বিপ্লবী আগুনের ফুলকি আর কোথায় আইএস আই এর ভিজে বেড়াল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত