এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শ্রী সদা | ১৩ জানুয়ারি ২০১৫ ২২:৩৭272942
  • ক্ষী আশ্চর্য, মাসে x টাকা না রোজগার করলে কি মানুষ বাঁচেনা ? তাহলে লোকজন রোজগার বাড়াতে চায় কেন ?
    আমাকে অপশন দিলে আমি লুরু প্রেফার করবো কোলকাতার থেকে বেশী। অন্য কারো প্রায়োরিটি আলাদা হলে অন্য প্রেফারেন্স হবে।
  • pi | ১৩ জানুয়ারি ২০১৫ ২২:৩৪272939
  • তুলনা এই জন্যে যে মনে হচ্ছিল, এরকম সুযোগসুবিধা ছাড়া বাঁচাই যায়না।তাই মনে হচ্ছিল, অন্যান্য জায়গায় লোকজন বাঁচে কীকরে।
  • শ্রী সদা | ১৩ জানুয়ারি ২০১৫ ২২:৩৩272938
  • পাইদি, লুরুতে কম করে খানপাঁচেক ক্যাব সার্ভিস প্রোভাইডার আছে। মোবাইল অ্যাপ থেকে বুক করে দাও, ক্যাব চলে আসবে। জার্নি শেষে ছাপা বিল বা ইমেলে বিল দিয়ে দেবে। নো রিফিউজাল, নো এক্সট্রা চার্জ। খরচা আমি যদ্দুর দেখেছি কোলকাতার মতোই, সামান্য বেশী হবে তবে পুষিয়ে যায়। এসে থেকে অনেকবার ক্যাব নিলাম এরকম করে, মাত্র একবার (রাত দেড়টার সময়) ছাড়া কখনো ঝোলায়নি। ড্রাইভারের ব্যবহার ভালো, কোলকাতার মতো গুন্ডামার্কা লোকজন নয়।
  • সিকি | ১৩ জানুয়ারি ২০১৫ ২২:৩২272937
  • পলিটিক্স থেকে একশো হাত দূরে থাকা লোকজনকে আমি পছন্দ করি না - বাঙালি হবার এই একটা দোষ রয়ে গেছে। কিন্তু পলিটিক্সকে জীবনের সর্বস্ব করে নেওয়ার মানসিকতাকেও আমি সমর্থন করি না।
  • Tim | ১৩ জানুয়ারি ২০১৫ ২২:৩১272935
  • আম্রিগায় তো ট্যাক্সির ভাড়াও স্থানবিশেষে আগুন। স্টুডেন্ট অবস্থায় অ্যাফোর্ডই করতে পারিনি।
  • pi | ১৩ জানুয়ারি ২০১৫ ২২:৩১272936
  • হ্যাঁ, এই হাতে গোণা কয়েকটা বড় শহর বাদে আর বাকি সারা দেশের মানুষজন মনে হয় মানুষই নয় ঃ)
    লুরুটাই সারা ভারত হওয়া উচিত। তাই কিনা ? নইলে কোন না কোন জায়গা তো এই লাইফস্টাইল থেকে বঞ্চিত হচ্ছেই ! যে লাইফস্টাইল ছাড়া লাইফ লাইফই নয়।
  • সিকি | ১৩ জানুয়ারি ২০১৫ ২২:৩০272932
  • ল্যাদোশদা, আরও বেশ কিছু তফাত লিখেছি আগের পোস্টে। টেলিফোন, হাসপাতাল।
  • pinaki | ১৩ জানুয়ারি ২০১৫ ২২:৩০272933
  • কিছু মানসিকতার সমস্যা অবশ্যই আছে। কিছু ঐতিহাসিক কারণ আছে। সবই ঠিক। কিন্তু নতুন প্রজন্ম অনেক খোলা মনে অন্যভাবে ভাবছে। এটা আমার মনে হয়েছে। আমি আশাবাদী। সদার মধ্যে এখন কলকাতা বনাম লুরু - এরকম একটা প্রতিমুহুর্তের কম্প্যারিজন চলছে। সেটা বুঝতে পারছি। সিনিসিজম টা মূলতঃ সেই জায়গা থেকেই আসছে। সেটা থিতিয়ে গেলে আশা করা যায় জল আর দুধ আলাদা করতে পারবে।
  • Arpan | ১৩ জানুয়ারি ২০১৫ ২২:৩০272934
  • লুরুতে কেমং তাজা ছেলে এনেছি দেকেচো বাওয়া!!
  • dc | ১৩ জানুয়ারি ২০১৫ ২২:২৯272928
  • "কলকাতা ইজ আ ডেড সিটি। মৃত শহর।"

    এই যাঃ এটা তো আমি কাল লিখেছিলাম - পব একটা মৃত রাজ্য।

    "লুরুর জীবনযাত্রায় একটা ভয় আছে। পব তে সেটা নেই। সদা নতুন এসেছে আসতে আস্তে বুঝবে। লাইফ স্টাইল কস্ট এতো বেশি যে সর্বদা একটা ভয় তাড়া করে পারফর্ম অর পেরিশের। "

    একক, লুরুতে এরকম কি? আমি যদিও লুরুতে থাকিনা, তবে মাঝে মাঝে যাই আর আমার বেশ কয়েকটা রিলেটিভ থাকে। আমার একটা বোন এই ফেব্রুয়ারিতে বিয়ে করে লুরুতে সেটল করছে। তো এরকম ভয়ের কথা তো খুব একটা শুনিনি। প্রফেশনাল লাইফে হয়তো আছে, কিছুটা থাকা ভালোও, কিন্তু ইন জেনারাল এরকম কিছু শুনিনি। আর চেন্নাইতে এরকম কিছু একেবারেই নেই মনে হয়। লোকজন নিজের মনে কাজ করে, আড্ডা মারে, পলিটিক্স থেকে একশো হাত দুরে থাকে, প্রচুর লোক বেশ স্বচ্ছল আর বিপ্লব কাকে বলে আদৌ জানেন। দোষের মধ্যে একটাই, সাম্বার আর রসম গিলে গিলে মরল।

    আর কলকাতায় লাইফ স্টাইল কস্ট একেবারেই কম, ঠিক বলেছেন। তবে কলকাতায় আমার বন্ধু, ভাই, বোন আত্মীয়দের সাথে কথা বলে মনে হয় একটা হাহাকার আছে - চাকরি অত্যন্ত সীমিত, কেরিয়ার প্রোগ্রেস বা জব হপিংয়ের চান্স প্রায় নেই বললেই চলে।
  • সিকি | ১৩ জানুয়ারি ২০১৫ ২২:২৯272929
  • কলকাতার সঙ্গে বাকি ভারতের ছোটমাঝারি শহরমফসসলগ্রামের তুলনা কেন হবে? কলকাতা না মেট্রোপলিটান সিটি? আমি কি কলকাতার সঙ্গে ঘাটালের তুলনা করেছি?

    বাকি জায়গাগুলো তাদের মত করে ভালো বা খারাপ।
  • a x | ১৩ জানুয়ারি ২০১৫ ২২:২৯272930
  • এটা কদিন আগের আমার মামার পোস্ট ফেবু তে। বহু বছর দিল্লিতে থেকেছে, ব্যাঙ্গালোরে অনেকদিন এবং ওখানেই সেটলড। কলকাতেও ছিল। এত অ্যানেকডোটাল গল্প হচ্ছে যখন, এটাও থাক ;-)

    Today I felt ashamed to be a Bangalorean. And because of something that happened to me and xxx. We were driving to the Post Office on 13th Main, Indiranagar, a road which is one way. The Post Office is between the 1st Cross and the 4th Cross (the 2nd and 3rd do not I think lead out on to the 13th Main). We went up to the 1st Cross from the 12th Main and turned left on the 13th Main. We did not find parking near the PO and went further down the road when suddenly from the 4th Cross came a car which turned right, driving in the wrong direction on a one way street. I stopped and signalled to the driver to turn back as she was driving in the wrong direction on a one way street. The car was indeed driven by a well- off woman, perhaps between 40 and 50 years, with an older lady sitting next to her. Instead of turning back, she insisted that I should give her way to pass.Then came the next problem. There were cars piling up behind us and suddenly half a dozen men came up and started shouting at me. “Why are you holding up traffic,” they asked. One lump of corruption, certainly not an original Bangalorean (about 35-45 years old) actually shouted in English, “She has said sorry, what do you want, you want to kill her?” Since I spoke in Kannada, a Kannada speaking driver (about 50-60 years old) told me “Swalpa adjust maadi, please carry on,” (the famous Kannada phrase which requires one to permit and “adjust to” all indiscretions and wrongdoings). No one said anything to that woman. Finally, I found that I was the wrongdoer for stopping traffic, but the woman had done no wrong. Shame. Anyone know of a pale coloured Honda car number 7290, a KTK number plate but I am not able to recall the other details.
    Is this the city we have now? No wonder we have all the traffic accidents, the violence and rape and lawlessness. What have we become? I felt, at first, that the man who thought that breaking traffic laws was unimportant, that saying sorry was enough and that my reaction was of a murderous kind, was not a true Bangalorean; indeed he seemed to be North Indian. But then the good Kannadiga made me realize that our lawlessness is not region-centric. Quo Vadis, Bangalore.
  • aranya | ১৩ জানুয়ারি ২০১৫ ২২:২৯272931
  • অ্যারপোর্ট থেকে ট্যাক্সি-তে কল্যাণী গেছি এক কালে, অনেক আগের কথা অবশ্য
  • একক | ১৩ জানুয়ারি ২০১৫ ২২:২৮272925
  • অরণ্য

    পারে তো ! তাতেও সায়কায়াত্রিস্ট এর রোজগার বাড়বে ! মুড্ সিন্ক্রনাস এপ্লিকেশন আসবে বাজারে। ওয়েলথ ক্রিয়েট হবে। এগুলো শুনলে হাসি পেতে পারে কিন্তু এথেইস্ট সিস্টেম তো এরকমই। কুনো ভগবান নাই। নিজের পেছন নিজে বাঁচাও। আমাদের এই এতো তর্কাতর্কি-রাগ-অভিমানের উত্সই হলো সোশালিস্ট রা ক্যাপিটালিস্ট ড্রীম দেখার চেষ্টা করছে ! ফ্রিডম অফ এক্সপ্রেশন থেকে বিগ ইনভেস্টমেন্ট এগুলোর ভেতরের গল্প টা তাদের অজানা। সৃষ্টির মনের কথা ভয়। দূর থেকে দেখে মনে হয় কী চকচকে। কিন্তু ওই ভয় টা আছে বলেই গাড়ি ছোটে। বাড়ি উঁচু হয়।
  • pi | ১৩ জানুয়ারি ২০১৫ ২২:২৮272926
  • লুরুর অটোওয়ালা নিয়ে যে একদম অন্যরকম সব কথা শুনেছিলাম। অটো ইউনিয়নের সাথে যুক্ত থাকা লোকজনের কাছে। ওঁদের রোজগার বেশি হতে পারে, কিন্তু খরচ কীরকম ?
  • lcm | ১৩ জানুয়ারি ২০১৫ ২২:২৮272927
  • ট্যাক্সি পাওয়া যায় না। বেশ, আর কিছু।
    বরফ ঝড়ের রাতে ট্যাক্সি না পাবার এক্সপেরিয়েন্স আমার এখআনেও হয়েছে।

    আর কি কি তফাত ?
  • সিকি | ১৩ জানুয়ারি ২০১৫ ২২:২৭272923
  • মেরুক্যাবের কথা বোলো না। আমি ঐ হলুদ ট্যাক্সির কথা বলছি বা হাল অমলের নো রিফিউজাল ট্যাক্সির কথা বলছি।
  • সিকি | ১৩ জানুয়ারি ২০১৫ ২২:২৭272924
  • পাই, চেষ্টা করে দেখো তো এয়ারপোর্টে কোনও ট্যাক্সি ব্যান্ডেল যেতে রাজি হয় কিনা, অন এনি গিভেন ডে? এনি গিভেন টাইম?
  • T | ১৩ জানুয়ারি ২০১৫ ২২:২৬272921
  • ওমা, ফার্স্টবয় তো নিজেই বলছে একশোয় একশো পেয়েছি, ব্যাক পাওয়া ছাত্তর জাস্ট মনে করিয়ে দিচ্ছে।
  • aranya | ১৩ জানুয়ারি ২০১৫ ২২:২৬272922
  • পাই-এর পয়েন-টা আম্মো ভাবছিলাম। বড় শহর তো হাতে গোনা - লুরু, শ্রীসেন্নাই, হাইড, দিল্লী, বম্বে, পুনে, আমেদাবাদ -এইরম কয়েকটা। মৃত শহর কলকাতা নাহয় বাদ-ই পড়ল।
    তার বাইরে বিশাল ভারতবর্ষ - অগুন্তি ছোট শহর, গ্রাম, মফস্বল..
  • শ্রী সদা | ১৩ জানুয়ারি ২০১৫ ২২:২৩272917
  • তবে সিরিয়াসলি, লোকজন যখন বলে লুরুতেও তো এই হয়, চেন্নাইতেও তো সেই হয়, হাইডে ও তো ঐ হয়, তবে কোলকাতা কী দোষ করলো - তখন মনে হয় ব্যাক পাওয়া ছাত্তর বলছে ফার্স্টবয় কেন একশোয় একশো পায়নি ঃ)
  • a x | ১৩ জানুয়ারি ২০১৫ ২২:২৩272918
  • টাকা দিলেই Y গাড়ি পাওয়া যাবে।
  • pi | ১৩ জানুয়ারি ২০১৫ ২২:২৩272919
  • ৩৬৫ দিন রিজনবল রেটে পাওয়া যায়না নাহয় বুঝলাম। কিন্তু কথা তো হচ্ছিল পয়সাও দিলেও কী পাওয়া যায়না তাই নিয়ে। পয়সা দিলেও এমনি দিনে পাওয়া যায়না ?

    আর এদিকে অন্য জায়গার রেগুলার রেট কোলকাতার থেকে বেশি রিজনেবল ?

    তবে এসব দেখি আর ভাবি, একেবারে লুরু টুরুর মত শহর ছাড়া তো লোকজনের তাহলে কোথাও থাকাই উচিত না। কোলকাতা অনেক দূরের কথা, অন্য ছোট শহরগুলোতে মানুষ কীভাবে বেঁচে আছে ? মানে নিজেই কীভাবে বেঁচে আছি কে জানে ঃ)
  • aranya | ১৩ জানুয়ারি ২০১৫ ২২:২৩272920
  • লুরু-তে পাব-এর ছড়াছড়ি -এইটা অবিশ্যি একটা বড় প্লাস, প্লাস গুরু-র জনতার জমায়েত
  • aranya | ১৩ জানুয়ারি ২০১৫ ২২:২০272916
  • ব্যালেন্স দরকার।
    পারফর্ম অর পেরিশ আর ল্যাদু ওয়ার্ক কালচার - দুইএর মাঝামাঝি কিছু
  • শ্রী সদা | ১৩ জানুয়ারি ২০১৫ ২২:১৯272915
  • পারফর্ম অর পেরিশ তো প্রফেশনালিজমের গোড়ার কথা হওয়া উচিত। নইলে কোলকাতার মতো ল্যাদু ওয়ার্ক কালচার তৈরী হবে।
  • সিকি | ১৩ জানুয়ারি ২০১৫ ২২:১৮272914
  • কবি বলেছেন, ডর কে আগে জিত হ্যায়। :)
  • aranya | ১৩ জানুয়ারি ২০১৫ ২২:১৭272911
  • সারাক্ষন গাঁড় ফাটানো ভয় থাকলে তো লোকজন প্যানিক অ্যাটাক হয়ে মেন্টাল পেশেন্ট-ও হয়ে যেতে পারে
  • সিকি | ১৩ জানুয়ারি ২০১৫ ২২:১৭272912
  • অন্যভাবে বলতে গেলে একটা সুবৃহৎ গ্রাম্য আটচালা।
  • সিকি | ১৩ জানুয়ারি ২০১৫ ২২:১৭272913
  • কলকাতা ইজ আ ডেড সিটি। মৃত শহর।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত