এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ১৩ জানুয়ারি ২০১৫ ২১:৪২272880
  • ওরে, লুরুর অটোওলাদের রাজত্ব যে শেষ হতে চলল, ক্যাব অ্যাতো শস্তা হয়ে গ্যাছে। আর লুরুতে অটোওলাদের ইউনিয়ন নেই বলছিস? আমি যে সিটুর মিছিল দেখি মাঝে মাঝে?
  • a x | ১৩ জানুয়ারি ২০১৫ ২১:৪১272878
  • দিল্লিতে ছাত্রছাত্রীরা আন্দোলন করেনা নিশ্চয়ই। এই জে এন ইউ বা ডি ইউ তে।
  • সিকি | ১৩ জানুয়ারি ২০১৫ ২১:৪১272879
  • ল্যাদোশদার নটা উনচল্লিশ, অক্ষরে অক্ষরে ভুল। বিশাল বিশাল তফাত আছে - আকাশ পাতালের দূরত্বও তার থেকে কম।
  • সিকি | ১৩ জানুয়ারি ২০১৫ ২১:৪০272876
  • ও দিল্লি এসেও আমার প্রথম এমনটাই মনে হয়েছিল। রিক্সাওলারা মোবাইলে কথা বলছে, বাড়িতে টিভি ফ্রিজটা রেগুলার অ্যাসেট, সকালবেলায় দলে দলে বাঙালি স্বামীস্ত্রীর দল টিপিনক্যারিতে খাবার ভরে যাচ্ছে নয়ডার ফ্যাক্টরিগুলোতে, বিকেল হলে ফিরে আসছে, সুখী মুখচোখ, ছিমছাম কিন্তু সচ্ছল সংসার।

    আজও মনে হয়, এত এত বাঙালি, পশ্চিমবঙ্গে কেন পারল না?
  • শ্রী সদা | ১৩ জানুয়ারি ২০১৫ ২১:৪০272877
  • সিকিদা, কোলকাতা টিসিএস বা কগনির বন্ধুরা আমাকে ডিটো সেম গল্প বলেছে। অনেক ক্লায়েন্ট নাকি কোলকাতায় কাজ হবে জানলে প্রোজেক্ট দিতে চায়না। উটপাখির মতো বালিতে মুখ গুঁজে যারা রিয়ালিটিকে অস্বীকার করছেন পরবর্তী প্রজন্ম তাঁদেরই দায়ী করবে।
  • lcm | ১৩ জানুয়ারি ২০১৫ ২১:৩৯272875
  • পশ্চিমবঙ্গের সঙ্গে ভারতের অন্য জায়গার জীবনযাত্রার মানে, মানসিকতায় আকাশ পাতাল তফাৎ নাই। কেনই বা থাকবে।
  • সিকি | ১৩ জানুয়ারি ২০১৫ ২১:৩৮272874
  • এইচ ঝাড়লে আমি কখনও কিছু মনে করেছি? :P

    গ্রস মাইন্ডসেটের সমস্যা সমস্ত জনপদে আছে। সমস্ত শহরে সমস্ত গ্রামে সমস্ত দেশে। পচ্চিমবঙ্গকে একটু বেশি চিনি বলে বলছি, পচ্চিমবঙ্গের এই গ্রস মাইন্ডসেটটা রাজ্যটার পক্ষে খুবই ডেঞ্জারাস। সেটা আমরা দেখেও চলেচি। আলাদা করে লেখার দরকার নেই। :)
  • শ্রী সদা | ১৩ জানুয়ারি ২০১৫ ২১:৩৭272873
  • নাঃ লুরুকে পৃথিবী মনে করবো কোন দুঃখে। কিন্তু আপাততঃ এই ধাক্কাটাই হজম করি, তারপর নিউ ইয়র্ক দেখা যাবে। কোলকাতা লুরুর ওয়ান টেনথ ই করে দেখাক তারপর নাহয় খিল্লি করবেন ঃ)
    আগেও বলেছিলাম বোধয়, আপুনারা যে গরীব মানুষের দুঃখে হেদিয়ে মরেন, লুরুর অটোয়ালাদের রোজগার দেখে যান শুধু। অনেক তো ইউনিয়নবাজি হলো।
  • সিকি | ১৩ জানুয়ারি ২০১৫ ২১:৩৬272872
  • অনেকদিন আগে, তখন ২০০০ সাল, সত্যম এসেছিল ক্যাম্পাস রিক্রুটমেন্টে - ছেলেপুলে ইন্টারভিউয়ের আগেই লোকগুলোকে ঘিরে ধরে প্রশ্ন করল, চান্স পেলে কোথায় কোথায় পোস্টিং হতে পারে? লোকটা বলল, লুরু হাইড ইত্যাদি - "কলকাতায় অফিস খুলবেন না?" লোকটা মুচকি হেসে কাঁধ ঝাঁকিয়ে বলল, ইউ নো, কলকাতা ইজ আউট অফ দা ওয়র্ল্ড, ইটস টোটলি ডিসকানেক্টেড ফ্রম দা রেস্ট অফ দা ওয়র্ল্ড। বিজনেস গ্রো করতে গেলে কলকাতাকে এড়িয়েই চলতে হবে আমাদের।

    তারপরে সে সত্যমও তো রইল না, সে অন্য গল্প :)
  • h | ১৩ জানুয়ারি ২০১৫ ২১:৩৩272871
  • কোথায় কোন জায়গা আছে, যেখানকার গ্রস মাইন্ডসেটের অন্তত কোন না কোন সমস্যা আছে? এতো একেবারে রেসিস্ট কমেন মাইরি। সিকি না হলে দিতুম একটু ঝেড়ে।
  • Tim | ১৩ জানুয়ারি ২০১৫ ২১:৩২272870
  • ও প্রেক্ষিতটা হলোঃ এই ছাত্ররা অনশন করলো আর মেনে নেওয়া হলো এইটা ব্যাড প্রিসিডেন্স এই প্রসঙ্গে।
  • সিকি | ১৩ জানুয়ারি ২০১৫ ২১:৩১272868
  • সদা, রাগ করিস না। পশ্চিমবঙ্গে এ জীবনে ফেরার ইচ্ছে আমারও নেই - প্রথম সুযোগে বেরিয়ে এসেছিলাম, এ ডিসিশন আমি আজও ঠিক বলে মনে করি। পশ্চিমবঙ্গের গ্রস মাইন্ডসেটের একটা সমস্যা আছে, সেটা আমি যতবার ওখানে যাই, ততবার টের পাই আর বিরক্ত হই।

    তার সঙ্গে এই হোককলরবকে গুলিয়ে ফেলিস না। এই মুভমেন্টটা আমি প্রথম থেকেই ফলো করছি, আমবাঙালির গ্রস মাইন্ডসেটের থেকে অনেকটাই আলাদা এই আন্দোলনের মেজাজ।

    ও হ্যাঁ, গ্রস মাইন্ডসেটটাও একটু হলেও পাল্টাচ্ছে, তবে সেটা রাজ্যটার বিশেষ কোনও উন্নতি করবে না। রাজ্যটা শেষ হয়ে গেছে।
  • Tim | ১৩ জানুয়ারি ২০১৫ ২১:৩১272869
  • ব্যাড প্রিসিডেন্স না কি একটা নিয়ে কথা হচ্ছে। দিনের পর দিন অপদার্থ অ্যাডমিন, অপদার্থ শিক্ষক, অপদার্থ ডাক্তার এবং অন্যান্য পেশার অপদার্থ লোকজন বিনা ইভ্যালুয়েশনে নিরাপদ চেয়ারে রোয়াব দেখিয়ে থেকে যাওয়ার থেকে বেশি ব্যাড প্রিসিডেন্স হলো নাকি?
  • a x | ১৩ জানুয়ারি ২০১৫ ২১:২৩272867
  • "বাচ্চা ছেলেমেয়েরা" আন্দোলন করেছে বলে রাজ্যে বিনিয়োগ কমে গেল? বাবাহ! এতে যদি দাপট না হয় তবে কিসে হবে!
  • T | ১৩ জানুয়ারি ২০১৫ ২১:১৯272866
  • আমি নিশ্চিত জেএফকে এয়ারপোর্ট থেকে যখন নিউইয়র্ক সিটির দিকে যাওয়া হয় তখন প্রতি বর্গ ইঞ্চিতে লুরুর থেকেও বেশী বিল্ডীং দেখতে পাওয়া যাবে। এর ফলে অ্যামন মনে হতেই পারে যে আমাদের দেশেও হতে পারত কিন্তু...ইত্যাদি ইত্যাদি

    এবং বিশাআআআল সব ব্যাপার...এই আমি বাসে উঠলাম, এই বাসে বসে মুচকি হাসছি, এই আমি তো এয়ারপোর্ট থেকে এলাম, এই তোরা জাস্ট বিড়ির দোকান থেকে উঠে এলি...বিশাআআআল বড় পৃথিবী।

    ইয়েস স্যার, পৃথিবী বিশাল বড়। 'waste-bengal' টাই বিশাআআল বড়। সমস্যা সমাধানের চেষ্টা করতে যান না একটু, থট এক্সপেরিমেন্ট স্রেফ, রাস্তায় নামতে হবে না। দেখবেন মাথার ভেতর টাই বিশাল বড় লাগছে। একোন থেকে ওকোন অবধি হদিস পাওয়া যাচ্ছে না। বিশাআআল বড় মাথা ভেবে আরেকটু হেসে নিন। মাথার অ্যাডমিনিশট্রেশন কাজে লাগান, সিটে হেলান দিন।

    পাবলিক গা ঘেঁষাঘেঁষি করে ক্যালাকেলি করে লড়ছে দুবেলা। টাওয়ারের উপর থেকে, কিংবা বাসের জানলা থেকে সরলীকরণগত তাচ্ছিল্য ছুঁড়ে লাভ আছে?
  • Tim | ১৩ জানুয়ারি ২০১৫ ২১:১৮272864
  • আর আম্রিগা হলো মহাকুয়ো, মতান্তরে স্ট্যাটাস কুয়ো ;-)
  • pi | ১৩ জানুয়ারি ২০১৫ ২১:১৮272865
  • অহো ! স্বর্গরাজ্যে এ কী দেখিলাম !
    TCS staff churn: Bangalore IT crowd rally in protest, unions offer support

    In a sign of the beginning of unionisation among India’s two million IT workforce, trade unions such as Centre of Indian Trade Unions (CITU) and All India Trade Union Congress (AITUC) have come out in support of TCS employees facing termination.

    Leaders of both unions expressed solidarity and urged around 100 software engineers, who gathered in Bangalore on Saturday, to discuss ways to resist what appears to be a large-scale retrenchment drive at the 3,13,000-strong IT services firm....

    “The Indian IT industry is labour intensive in nature. Does it make any sense to argue for labour law exemptions in such an industry?” asked Satyanand Mukund, district secretary of AITUC, and a former TCS staff.

    Meanwhile, a dozen TCS employees HT met at YWCA Koramangala, the venue of the meeting, confirmed there is a widespread retrenchment move within the company, which is creating panic and anger since it allegedly targets people above eight years of experience, who find it difficult to find alternative jobs within the industry.
  • সিকি | ১৩ জানুয়ারি ২০১৫ ২১:১৬272863
  • কিংবা বলা যায় ব্যাঙ্গালোর হল উন্নততর কুয়ো। বামপন্থী জারগন ইউজ করুন কমরেড :)
  • Tim | ১৩ জানুয়ারি ২০১৫ ২১:১৪272862
  • না ব্যাংগালোর হলো বৃহত্তর কুয়ো। চত্ব চত্ব পায়ে এগোতে হবে তো ঃ-)
  • pi | ১৩ জানুয়ারি ২০১৫ ২১:১৩272860
  • তেমনি হুজুগে কিছু লোকজন কোরপান শাহ নিয়ে চেঁচামেচি করলো, টাকাপয়সা তুলতে শুরু করলো। সত্যিই তো কী সার্কাস, কী সার্কাস।
  • h | ১৩ জানুয়ারি ২০১৫ ২১:১০272859
  • কিন্তু ব্যাঙ্গালোর কে পৃথিবী মনে করার কারণ টা কি? অনেক দেশের লোক তো আসে না। মণিপুরের লোক তো ক্যাল খায়।
  • Hi hi hi | ১৩ জানুয়ারি ২০১৫ ২১:০৮272857
  • হি হি হি

    একদিকে বলেন সিপুয়েমের পিঠ বেঁকে গেছে, আরেকদিকে বলেন এসব সিপুয়েম তিনো কারসাজি। হেরো সিপিয়েমের কি দাপট রে দাদু!!!
  • pi | ১৩ জানুয়ারি ২০১৫ ২১:০৮272858
  • টি, সিকি, ঃ)

    নিয়ম মানা ? অথরিটি যেন কোন কোন নিয়ম মেনেছিল ? বিশাখা গাইডলাইন ?
    ও হ্যাঁ, রাতবিরেতে পুলিশ ডেকে এনে ছাত্রছাত্রী পেটানো, সেটা নিগ্ঘাত কোন নিয়ম মেনে হয়েছিল।
  • dc | ১৩ জানুয়ারি ২০১৫ ২১:০৪272856
  • "প্রত্যেকবার লুরু এয়ারপোর্ট থেকে সিটিতে ঢোকার সময় পরপর আর্ম, ই এম সি আর স্যামসাং এর টাওয়ারগুলো যখন পরপর দেখি, মনে হয় এগুলো আমাদের রাজ্যেও হতে পারতো, জাস্ট বাঙালীর সবজান্তা মানসিকতা এবং অতি রাজনৈতিক সক্রিয়তার জন্যে হলনা। ঐজন্যে বোধয় লুরু আসার পরেই বুড়িয়ে গেছি মনে হচ্ছে। কোলকাতায় থাকার সময় কুয়োর ব্যাং ছিলাম, ধারণা ছিলনা পৃথিবীটা কত বড়।"

    ইস এটা বড্ডো বেশী আমার মনের কথা হয়ে গেল ঃ-) কলকাতায় থাকতে মনে হতো জীবনে সাম্রাজ্যবাদী সংগ্রাম, শ্রমিকশেণির শোষন, ইনকিলাব জিন্দাবাদ আর চলছেনা চলবেনা ছাড়া বোধায় আর কিছুই নেই। তারপর যখন কলকাতা ছেড়ে বেরোলাম, নানান ছোটবড়ো শহরে ঘুরলাম, চাকরি খোয়ালাম, আরেক চাকরি ধরলাম, তখন আস্তে আস্তে বুঝলাম বাকি ভারত তো এসব মার্কিন চক্রান্ত আর সিআইয়ের কালো হাতের পরোয়াও করেনা! লাস্ট দশ-পনেরো বছরে বুঝেছি পব রাজ্যটা কিরকম উটপাখির মতো বালিতে মুখ গুঁজে আছে। আর লুরু, চেন্নাই, হাইড, বম্বের এয়ারপোর্ট দিয়ে শহরগুলোয় ঢোকার সময়ে অফিসটাওয়ারগুলো দেখি, আর কলকাতা এয়ারপোর্ট দিয়ে ঢোকার সময়ে কোন না কোন মিছিল দেখি। কলকাতা আছে কলকাতাতেই। এমনকি এবারও এয়ারপোর্ট থেকে ট্যাক্সি নিয়ে বাইপাস দিয়ে যাচ্ছিলাম আর মুচকি হাসছিলাম। কলকাতা আছে কলকাতাতেই।
  • সিকি | ১৩ জানুয়ারি ২০১৫ ২১:০১272855
  • সদা ইউডিএসেফের ছানা থেকে এক লাফে বুড়ো হয়ে গেছে। মাঝের সময়টা পার করতে হয় - নইলে সমিস্যে হয় :)
  • T | ১৩ জানুয়ারি ২০১৫ ২১:০০272854
  • ও বুঝলাম, এই প্রথম বাংলায় অনশন হ'ল আর সাধারণ মানুষ এই অনশন থেকে শিক্ষে নিল যে হ্যাঁ অনশনে বসলে কাজ হয়। ভালো ভালো।
  • kiki | ১৩ জানুয়ারি ২০১৫ ২০:৫৫272853
  • বার্নল দান না করে রেখে দিলে হয় না। দিঙ্কাল ভালো নয়। কখন কাজে লাগে।ঃ)
  • শ্রী সদা | ১৩ জানুয়ারি ২০১৫ ২০:৫২272852
  • যেমন হুজুগে ছাত্রছাত্রী, তেমন ত্যাঁদোড় ভিসি, আর তেম্নি অপদার্থ অ্যাডমিনিস্ট্রেশন। সোনায় সোহাগা যাকে বলে। রোজ সকালে কাগজ খুললে যেন সার্কাস।
  • জ্বালা কমাতে | ১৩ জানুয়ারি ২০১৫ ২০:৪৯272851
  • জ্বালা কমাতে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত