এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সর্ষেবাটা মোচাকাটা চিতলের মুইঠ্যা ইত্যাদি ইত্যাদি (৩)

    d
    অন্যান্য | ০৮ ডিসেম্বর ২০০৯ | ৩৪১১৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • til | ০৫ মে ২০১০ ০২:১৩425970
  • রিমি,
    Dry Yeast এটা মনে থাকে যেন। কলকাতায় Spencers এর সুপার মার্কেটে দেখেছি মনে হলো। (kk ঠিকই সুলুক দিয়েছেন। রিমি কোথায় থাকেন তার ওপর নির্ভর করছে)।
    তবে কোথাও না পেলে যে কোন বেকারীর দোকানে জিগান,ওরা বলে দেবে কোথায় পাওয়া যায়।

    নিনা র তো গাছে না উঠতে এক কাঁদি। পেত্থমবার সাকসেসফুল হলে রিমি নিজেই ইম্প্রোভাইজ করে নেবেন। আমি যেমন Hokkien নুডলসে ঠেসে কাঁচা লঙ্কার কুচি দিই।
  • til | ০৫ মে ২০১০ ০৬:৩৮425971
  • ওহ, বলতে ভুলে গেছি, রুটির মতই বেলবেন, লুচি বা পরটার মত তেল দিয়ে নয়।
  • HOJO | ০৫ মে ২০১০ ০৮:৩৮425972
  • হোজো এর সঙ্গে পাঙ্গা ?
    নান বানানো দেখেছো কখোনো ?
    প্রেসার কূকার দিয়ে তন্দুর এর সিমুলেসন করলাম।
    নানের কি পেছনে আগুন দেয় না সামনে?
    (মেনড্রেক বাড়িতে ১০০ বছর ধরে রান্না করছি)
    হোজো
  • Hozo | ০৫ মে ২০১০ ০৮:৪৬425973
  • আমার চেলারা এখোন এই ভাবে বানায়

  • Nina | ০৫ মে ২০১০ ০৯:৫৪425974
  • :-))))
  • M | ০৫ মে ২০১০ ১৩:৫২425975
  • হো হো হি হি...........
    দিদিয়া,
    আমি জুনের শেষ পজ্জন্ত আছি, এসো............
  • de | ০৫ মে ২০১০ ১৪:১৯425976
  • তিল,
    আরেকটু কোয়ান্টিটেটিভ ইনফর্মেশন দিন না-- এই কতটা ময়দায় কতটা ইস্ট ইত্যাদী! আর হাফ কিলো কুমড়ো কিনে রেখেছি তো -- কুমড়োর স্যুপ খেয়ে বলবো কেমন হলো। নানের রেসিপি সত্যিই খুব কাজের -- তন্দুরের সিমুলেশনের হ্যাপা আমার পোষাবে না!
  • til | ০৫ মে ২০১০ ১৫:২৬425977
  • @ দে
    Yeast এর sachet পাওয়া যায় তার অর্ধেকটা মত (আন্দাজ আধ চা চামচ) দিলেই হবে গোটা দশ বারো নানের জন্যে। আসলে dough খুব বেশী ফুলে গেলে বেলতে কষ্ট। মোটামুটি অরিজিন্যালের দেড়গুণ ভল্যুম হয়ে গেলে, ওকে।
    আরে এটা একেবারে জলভাতের মত সোজা, নেমে পড়ুন, nothing can go wrong। আর কিছু না হোক ময়দার রুটি তো হবেই হবে। আর দু একবারের পর নিজেই আন্দাজ করতে পারবেন।
    আমি তো মাছের কালিয়া রাঁধি, একবারও চাখি না; এমনকি অতিথিদের পাতে দেবার আগেও নয়।
    ওহ, গরম গরম খাবেন কিন্তু।
    তবে হ্যাঁ, একেবারে অথেন্টিক নান হবে না, সে বিদ্যে আমি জানি বলে বড়াই করছি না।

    এই রেসিপি খুবই গুহ্য বিদ্যা, এক পারসী মহিলা ( married to an Anglo-I from Cal) দিয়েছিলেন।
    --
    কুমড়োর সুপে যদি কষে মাখন বা গুঁড়ো চীজ দিয়ে খান তো আরও জমে যাবে। মাখন? যখন খেতে পারতাম, তখন পেতামই না; আর এখন? Goes abegging! বেশ মনে আছে আমি মেস ম্যানেজার থাকাকালীন ইঞ্জিনীয়ার্স হোস্টেলের কাঙালী মেসে ১০০ গ্রাম আমুলের ছোট্ট স্ল্যাবকে ৪০ টুকরো করে দিতে বলতাম! মিথ্যা নয়, মা কালীর দিব্যি।
    কুমড়ো কেমন সেই বুঝে খোসা রাখবেন না ফেলবেন তা নির্ভর করে।
  • til | ০৫ মে ২০১০ ১৫:৩৮425978
  • @দে,
    ওহ, আভেনেও দিতে পারেন।
  • de | ০৫ মে ২০১০ ১৬:০০425980
  • থ্যাংকু, তিল -- করে বলবো কেমন হলো!

    আড়াই গ্রাম মাখন শুনে খুব হাসলাম :))
  • til | ০৫ মে ২০১০ ১৬:২২425981
  • চল্লিশ না তিরিশ ভাগ এত দিন বাদে মনে করতে পারছি না ঠিকমত। তবে ৬সেমিx ৬ সেমি কিউব হয়েছিল এটা মনে আছে। আসলে মেসচার্জ কম দেবে আবার ননভেজও খাবে, টিপিক্যাল কাঙালী মনোবৃত্তি কিনা।
    আর জানেনই তো আমি সর্বদা অন দ্য এক্সট্রীম লেফট! ( নট অফ সিপিএম ভ্যারাইটী)
  • til | ০৫ মে ২০১০ ১৬:২৩425982
  • ধ্যুস, মিমি হবে।
  • rimi | ০৫ মে ২০১০ ২০:৩৪425983
  • তিল, অনেক ধন্যবাদ। এই ময়দা আর ইস্টের অনুপাতের প্রশ্নটা আমারো ছিল, কিন্তু কাল আর লেখার সময় পাই নি।
  • SS | ০৬ মে ২০১০ ০০:০৭425984
  • দে, বাড়িতে বেশি কুমড়ো থাকলে এই রান্নাটা ট্রাই করতে পারেন।

    কুমড়ো পাতলা (5mm) এবং ছোটো করে কাটুন। মিক্সিতে পোস্ত বাটুন কাঁচা লঙ্কা সহযোগে। একটা বেকিং প্যানে অ্যালুমিনিয়াম ফয়েল বিছিয়ে কুমড়ো, পোস্ত বাটা, পরিমাণ মত নুন, হলুদ আর সর্ষের তেল ঢেলে ভালো করে মাখুন। এরপরে বেক করুন ৩০মিনিট মতো। ভীষণ ভালো খেতে হয়। সবথেকে ভালো হয় যদি কলাপাতার মধ্যে ভরে বেক করেন। এখানে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কাজ চালাই।
  • til | ০৬ মে ২০১০ ০১:৩৮425985
  • যা ভাব সাব দেখছি, আগামী কিছুদিন আমার পক্ষে এই টই খোলা একটু বিপজ্জনক হয়ে দাঁড়াবে।

    তবে হ্যাঁ, ভালোয় ভালোয় নামলে পরের কিস্তি-
    (#) সুজীর বিরিয়ানি।
    (#) মাইক্রোতে ডিমের scramble তো সকলের জানা!

    কেউ কি মাশরুমের টা টেরাই মেরেছেন, ঐটে আমার ফেভ এবং যাকে বলে একদম কুইকি!
  • Nina | ০৬ মে ২০১০ ০২:২৮425986
  • SS, থ্যাঙ্কু ! আমি এটা সরষে বাটা দিয়ে করি--এবার পোস্তবাটা দিয়ে করে দেখব তো।

    তিল, মাশরুমটা আর একবার বলবে প্লিজ? নাকি আবার ধমকে দেবে :-((
  • de | ০৬ মে ২০১০ ১১:৫৭425987
  • থ্যাংকু SS, অবশ্যই ট্রাই করবো এটা!

    তিল,
    মাশরুমের রেসিপি কখন দিলেন? নাকি আমি মিস কল্লাম? আর বাকি যেগুলোও লিখলেন সেগুলোও দেবেন কিন্তু মনে করে!
  • til | ০৬ মে ২০১০ ১৫:১১425988
  • দে,
    মাশরুম দিইনি। অন্য পাতায় দিয়েছিলাম অনেক আগে। দেখতে হবে সেভ করা আছে কিনা।
    ডিমের scramble ইন মাইক্রো, এটা তো সবাই জানে। আমি সাহস পাচ্ছিনে, হ্যাটা খাবার ভয়ে। আমার রেসিপি তো কোনটাই অথেন্টিক নয়, সবই ইম্প্রোভাইজ করা।
  • til | ০৬ মে ২০১০ ১৬:৪১425989
  • @ দে, হিয়ার গোজ দ্য মাশরুম।

    আহা আজ ফ্রীজ খুলে দেখি বাটন মাশরুম, সাদা ধবধবে। কি নয়নসুখকর! তবে হ্যাঁ ব্যাঙ্গালোরের স্পেন্সারে যে ওয়েস্টার মাশরুম পেতাম অত ভালো আর কোথাও দেখিনি।
    ---
    QMS (Quick Meal Service)

    এবারেরটা কুইক ব্রেকফাস্ট। বাটন মাশরুম হলে ভালো হয়, (Oyester) হলেও চলবে। আন্দাজ মত স্লাইস করে নিন, ৫ মিমি মত, এটা অপ্রাসঙ্গিক। আধখানা টোম্যাটো ; এটাও স্লাইস করতে হবে। Roma বা Cherry হলে বেশী ভাল হবে, টক কম। চেরী হলে শুধু আধখানা করলেই চলবে।
    ফ্রায়িং প্যানে তেল দিন, গরম হলে মাশরুম ছেড়ে দিন। এইখানে একটু হাতের কাজ; কম তেলে রান্না করতে হলে নুন ছড়িয়ে দিন একটু বাদেই (কতটা বাদে, সেটা trial and error সাপেক্ষ।) অর্থাৎ ইচ্ছেমত ভাজুন, নুন দিলেই জল বেরিয়ে আসবে। তাই জল দেবার আদৌ প্রয়োজন নেই।
    শেষ হব হব হয়ে আসবার আগেই টোমাটো ছেড়ে দিন। মনে রাখবেন, দুটোর কোনটাই বেশী ভাজার প্রয়োজন নেই, crunchy থাকাই ভাল।
    টোস্টেড পাউঁরুটির সাথে সার্ভ করুন। হুঁ, বলতে ভুলে গেছি, ওমলেট বা ফ্র্যায়েড এগ সহ, important। নতুবা কেস কিচাইন। একটু টোমাটো সসও চাই।
    ভালো করে তেল/মাখন দিলে তো আরও জমবে- পসন্দ আপনা আপনা!
    -----
    * পয়লা ডিসেম্বর ২০০৭, এই রেসিপি নিনাকে দেয়া হয়েছিল।
  • til | ০৬ মে ২০১০ ১৬:৪৭425991
  • ওহ স্যান্ডউইচ করলেও চলবে, তখন অল্প সেঁকা পাউরুটি।
    --
    ধ্যুত্তেরি, এত সব বাহারি রান্না চুলোয় যাক। ঠিক এখনই আমি ভাজা রুটি ইন্দোনেশিয়ান তালের গুড় দিয়ে খাচ্ছি।
    বাসি লুচি আর টোকো সন্দেশ ( বাড়ীতে বিয়ে থাকলে) কেমন লাগে?
  • khuku | ০৬ মে ২০১০ ১৭:৫৯425992
  • ইস,সবই কত ভাল ভাল জিনিস রনে্‌চ অর খচ্চে।ওজোন অশি কিলো চরনোতে অমি কিচ্ছুতি খেতে পই ন।

    তবে অমি কিছু মনে করি নি।আপ্নর খন, আমি পড়ি।
  • Nina | ০৬ মে ২০১০ ২৩:০৮425993
  • :-)) আবার থ্যাঙ্কু, তিল। কুমড়োর স্যুপটা এখন বড়ীতে সবার প্রিয়--
  • til | ০৭ মে ২০১০ ০২:৪১425994
  • লেবুর আচার বানাবার পদ্ধতি চাই। একেবারে স্টেপ বাই স্টেপ।
  • sana | ০৭ মে ২০১০ ০৫:৪৩425995
  • হ্যাঁ,হ্যাঁ,আচার রেসিপি চাই। আর তালের গুড় টা কি নামে আর কোন দোকান থেকে
    কিনলেন,তিল?
  • til | ০৭ মে ২০১০ ১০:২৭425996
  • @sana
    চাইনীজ দোকানে (visited predominantly by ইন্দোনেশীয়, থাই, মালয়েশীয়) পাবেন। ওরা Palm sugar বলে বেচে। একখন্ড রডের মত দেখতে (dia 45 mimiX ১৫০ মিমি লম্বা) সাদা বাটার পেপারে মোড়া থাকে।
    আপনি কোথায় থাকেন সেখানকার ওপর নির্ভর করছে প্যাকেজিং।
    ওহ, তালেই পাটালি বলাই শ্রেয়।

    কেন ডার্ক ব্রাউন সুগার গরম করলেই তো আখের গুড় হয়। গরম রুটি দিয়ে!
    --
    আছরের রেসিপি আমি চাই। ওখানে ? তো দিইনি।
  • til | ০৭ মে ২০১০ ১০:২৮425997
  • আচার*, তালের*
  • de | ০৭ মে ২০১০ ১০:৪৫425998
  • তিল, কাল কুমড়োর স্যুপ বানিয়েছিলাম, সব্বাই চেটেপুটে খেয়েছে -- ফ্রেশ ধনে গুঁড়োতে অতো ভালো ফ্লেভার হবে সেটা আগে বোঝা যায়নি -- বাকি আধখান কুমড়ো রেখে দিয়েছি -- SS এর রেসিপির জন্য!
  • de | ০৭ মে ২০১০ ১০:৪৭425999
  • মাশরুমের জন্য থ্যাংকু! বানিয়ে জানাবো!
  • til | ০৭ মে ২০১০ ১১:১৪426000
  • এসব tips কেবল এল এইচ সির টানেলের দেওয়ালে graffiti করা থাকে।তাও যদি নিজের ব্যাকইয়ার্ডের ধনে হতো, বুঝতেন কি জিনিষ!

    রেসিপিতে একটা কথা বলা হয়নি- corelle এর দুধ সাদা বাটিতে সার্ভ করলে আরও জমে! একেবারে তরল সোনা।

    বাড়ীতে গুলাব জামুন বানাতে চান? আমি অবশ্য পান্তুয়ার পক্ষপাতি।
  • sana | ০৭ মে ২০১০ ১১:২২426002
  • ও হো! sorry, Til, আমি ভুল দেখেছিলাম। থ্যাংকু গুড় information এর জন্য। plam sugar টা আমি অন্য জায়্‌গায় সাদা রং দেখেছি,এখানে পাটালির রং-এ দেখে একটু confused ছিলাম,তাল পাটালি বলাতে বুঝতে পারলাম(পাটালির মতো রং)।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন