এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • ২০১৯ নির্বাচন ইত্যাদি

    pi
    নাটক | ০৮ সেপ্টেম্বর ২০১৮ | ৬৫৮০৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • AP | ১৯ মার্চ ২০১৯ ১৪:২২378992
  • দ'র পোস্ট করা কবিতাটা মনে মনে ঐ গানের সুরে গাইলে মজাটা পাওয়া যাচ্ছে (অরুণ মিত্র কে নিয়ে লেখা সুমন চট্টোপাধ্যায় এর গান)। কবিতাটা প্যারডি হিসেবে ভালই লাগল।
  • pi | ১৯ মার্চ ২০১৯ ২২:১৩378993
  • ত্রিপুরা বিজেপি বড় ভাঙ্গন। হওয়া সময়ের অপেক্ষা ছিল। আরো কিছু জন বেরান কিনাদেখি।
  • Du | ১৯ মার্চ ২০১৯ ২৩:০৩378994
  • ভোটকে খেলার মতো না দেখে নিজের মতামত দেবার জায়্গা হিসেবে না দেখলে ভারতীয় গণতন্ত্রের কাঠামোতে চলে না। এ তো হেড টেল নয় বরং লুডো বা তাস। স্বাধীনভাবে সবাই নিজের ভোট না দিয়ে টিভির তালে নাচলে দুটো পার্টি থাকাই ভালো। ।।ব্রডলি মানুষ দুরকমেরই হয়।
  • | ২২ মার্চ ২০১৯ ১৪:০৯378995
  • ১৯৬২ সালের পর থেকে সিপিয়েমের নেতৃত্বের শ্রেণীচ্যুতি না ঘটে গোত্রচ্যুতি ঘটেছে যার ফলে কালের আবর্তনে দলটি অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে।
  • sm | ২২ মার্চ ২০১৯ ১৪:২৩378996
  • দলটি সাইনবোর্ড থেকে ভিজিটিং কার্ডে পরিণত হয়েছে।এই ইলেকশনের পর রাবার স্ট্যাম্প হয়ে যাবে।এঁরা অতীত থেকে কখনো শিক্ষা নেয় নি।কংগ্রেস ও এদের দাদাগিরিতে বিরক্ত। জোট করছে না।
  • Amit | ২২ মার্চ ২০১৯ ১৬:৫০378997
  • বামেরা রবার স্ট্যাম্প হলে অবশ্য কয়েক জনের চিন্তা কমবে। আর ভূমি সংস্কারের ভয় থাকবে না। একবারেই যা ব্যাথা দিয়েছে, এখনো সারেনি।
  • sm | ২২ মার্চ ২০১৯ ১৭:৪৫378998
  • ওদের আর কিছু করতে হবে না।অলরেডি ঘুন ধরে গেছে।যারা গুছিয়ে নেবার তারা গুছিয়ে নিয়ে চুপটি করে ঘাপটি মেরে বসে আছে।পার্টি অফিস গুলো ও দিদির বদান্যতায় খোলে আর বন্ধ করে।
  • S | ২২ মার্চ ২০১৯ ১৭:৪৯378999
  • ভাবুন বাম আমলে যদি তিনো অফিসগুলোরও একই অবস্থা করে রেখে দেওয়া হতো?
  • sm | ২২ মার্চ ২০১৯ ১৭:৫৯379000
  • ওই আমল তো আর আসবে না।হি হি
  • S | ২২ মার্চ ২০১৯ ২০:৩৩379002
  • তাহলে গুন্ডামির আমলই কাম্য? ঠিকাছে।
  • sm | ২২ মার্চ ২০১৯ ২০:৪১379003
  • আপনি বোধ হয় বাম ও কংগ্রেস আমলে গুন্ডামি তেমন দেখেন নি।টিভি তে বিভিন্ন লোকসভা কেন্দ্র গুলো ঘুরে ঘুরে দেখাচ্ছে। মোটামুটি একটা কমন জিনিস ভোটার রা বলছে,রাস্তা ঘাটের উন্নতি হয়েছে আর বেশি নিরাপদ (বিশেষত মহিলা ভোটাররা) বোধ করছেন।
  • S | ২৩ মার্চ ২০১৯ ০০:০৫379004
  • এতো নিরাপদ যে অন্য দলের পার্টি অফিস একজনের বদান্যতা না থাকলে খোলা যায়্না?
  • pi | ২৩ মার্চ ২০১৯ ০০:২০379005
  • এসেম অফিশিয়ালি তিনো না বিজেপি? ইয়ে অফিশিয়ালি জিগেশ করাঅম
  • Amit | ২৩ মার্চ ২০১৯ ০৩:৫৪379006
  • পাই এর কোশ্নোটা অনেকটা সেই বিখ্যাত জোকটার মতো।

    “ আপনি রক্ষণশীল না উদারপন্থী ?
    আমি উদরপন্থী। “
  • Du | ২৩ মার্চ ২০১৯ ০৮:৩৪379008
  • প্রধানমন্ত্রী মোদী গিয়ে বিধানসভা ইলেকশনে বলে যে রাজ্য বিজেপিকে ভোট দেবে তার জন্য সরকারী বরাদ্দ যাবে বেশি।
    মুখ্যমন্ত্রী মমতা গিয়ে পুরসভা বা পঞ্চায়েতে যে আসন থেকে তৃণমূল ভোট বেশি পাবে সেখানে রাজ্য সরকার উন্নয়ন করবে।
    আসানসোলের মেয়র লোকসভা ইলেকশনে কাউন্সিলরদের শর্ত দিলো যে ওয়ার্ড থেকে তৃণমুলের ভোট বেশি হবে সেখানে বরাদ্দ বেশি হবে বাজেট।
  • Du | ২৩ মার্চ ২০১৯ ০৮:৪৪379009
  • জ্যোতিপ্রিয় মল্লিক বোধহয় অতটা নিরাপদ বোধ করছে না। পেছনে মেশিনগানওয়ালা নিয়ে বসে আছে।
  • | ২৩ মার্চ ২০১৯ ১১:১০379010
  • আচ্ছা ফিরহাদের লাফাঙ্গামার্কা কমেন্টের জন্য কোন তিরস্কার বা সতর্কবার্তা বা নিন্দা কিছুই হয় নি।
  • Du | ২৩ মার্চ ২০১৯ ২০:১৮379011
  • আবাপর কুকথা অশালীন কিছুই মনে হয়নি তো। তারা এখন বিজেপির প্রার্থী তালিকা লাইভ দেখা্ছে। সকালে বেরোবে সব্যসাচীর গল্পের সপ্তম রিপিট দেখাতে আর শতাব্দী আর মুন্মুন সেনের ব্রেকফাস্ট কভার করতে।
    পাই যে কেন তৃণ আর বিজেপি কার সাপোর্টার নিয়ে কনফিউজড হচ্ছ ?
  • সিকি | ২৩ মার্চ ২০১৯ ২০:২৯379013
  • আমি জানতাম পলিটিকাল কনশাসনেস ইত্যাদি কেবল মানুষ পদবাচ্যদেরই থাকে।
  • pi | ২৩ মার্চ ২০১৯ ২১:২৫379014
  • দুদি বোধয় আমার প্রশ্নটা ভাল করে পড়নি। একটা শব্দ আলাদা করে উল্লেখ করেছিলাম।
  • Du | ২৪ মার্চ ২০১৯ ০০:৩৪379015
  • ঃ))) পাই
  • মানিক | ২৪ মার্চ ২০১৯ ০১:১২379016
  • এসএম বললেন মহিলারা নাকি আজকাল বেশী নিরাপদ বোধ করছেন। সেটা কি ধর্ষণভাতা থাকার জন্য?

    এদের কে দেয়?
  • sm | ২৪ মার্চ ২০১৯ ০৬:৫৩379018
  • যদিও মানিকের পোস্টটি রুচি সম্মত নয়,তবুও লিংক টি পড়তে দিলাম।গত দু বছরে হয়তো আরো উন্নতি হয়েছে।
    ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে বেশি লাফানোর দরকার নেই। সম্ভবত বিমারু রাজ্যের চেয়ে পব তে রিপোর্টিং বেশি হয়।
  • Ela | ২৪ মার্চ ২০১৯ ০৭:৪৭379019
  • যাও সবে নিজ নিজ কাজে।
  • PT | ২৪ মার্চ ২০১৯ ০৮:২৪379022
  • "রিপোর্টং বেশী হয়" একটি পবিত্র ঢাল!!
  • sm | ২৪ মার্চ ২০১৯ ০৮:২৫379024
  • হি হি, হা হা।খোয়া,খোয়া,খিক খিক।
    রিপোর্ট টা পড়ে আর হাসি চাপা যাচ্ছে না।
    বিমান বাবু বলেছেন,বহিঃ শক্তি টাকার থলি নিয়ে নেমে পড়েছে।জোট,থুড়ি আসন সমঝোতা ভেস্তে দিতে।
    ছোড়দা বলেছে,প্রমান দিন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন