এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বামপন্থীরা ও বিজেপি বিরোধী জোট

    souvik
    অন্যান্য | ০২ জানুয়ারি ২০১৮ | ৪৬১৫৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | ১৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৮:৪২372430
  • "পবতে বিজেপির উত্থান তিনোর হাত ধরে, ত্রিপুরাতেও তিনোর হাত ধরে? "
    এ ছাড়া কেন অন্য কিছু তথ্য আছে নাকি?
    "Tripura Congress president Birajit Sinha......blamed the TMC for weakening the Congress in the state by poaching the six party MLAs in 2016 who had later crossed over to the BJP."
    economictimes.indiatimes.com/articleshow/62870177.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst
  • কল্লোল | ১৪ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:১৯372431
  • সিএম লিখেছেন 2.90 Our tactical approach should be to cooperate with the Congress and other secular opposition parties in parliament on agreed issues. Outside parliament, we should cooperate with all secular opposition forces for a broad mobilisation of people against the communal threat. We should foster joint actions of class and mass organisations, in such a manner that can draw in the masses following the Congress and other bourgeois parties.”
    এটা শিপুয়েমের খসড়া প্রস্তাব যা কি না Adopted at the Central Committee Meeting held on
    January 19-21, 2018 at Kolkata। তাইলে ইয়েচুরির কং জোট প্রস্তাব হেরে গেলো কেওঁ?
    পিটি বলতে চাইছে বিজেপির উত্থানের স্বার্থে তিনোরা নিজেরাই নিজেদের দুব্বল করছে। অন্ততঃ কং তাই বলছে। ক্যাবাত।
    কিন্তু কংএর সাথে জোট না করে যে শিপুয়েমরা বিজেপির রাস্তা পরিস্কার করছে, তারা কি লেভেলের ছাগল?
  • dd | ১৪ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:৪১372432
  • খ্যাল রাখবেন, এই ঘোর চিড়িয়াখানায় আবার কালকে একটা কুকুরও এয়েছে। আমি শুধু জন্তু জানোয়ারদের লিস্টি করে রাখছি। কুকুর আসায় আমি খুবই খুসী হয়েছি। খুব মিস করছিলাম।

    একটা ব্যারাল হলেও খারাব কিছু হোতো না তো।
  • cm | ১৪ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৩১372433
  • কল্লোলদা সিপিএমকে নিয়ে ইয়ার্কি মারছেন মারুন তবে তাতে আখেরে লাভ হবে বলে মনে হয়না। যদি ধরে নিই আপনি গেরিলা খেলছেননা। 2.89 এ বেশ স্পষ্ট করেই বিজেপি আর এযাবৎ যে কংগ্রেস আমরা দেখেছি তাদের পার্থক্যের কথা বলা হয়েছে। বামদিকে না ঘেঁষলে কংগ্রেসের ফিরে আসা সহজ হবেনা। আরেসেসকে লাগামে রাখতে পারলেই বৃহৎপুঁজি বিজেপিকেই ক্ষমতায় রাখবে।
  • dc | ১৪ ফেব্রুয়ারি ২০১৮ ১০:১৬372434
  • হ্যাঁ এবার বেড়াল হয়ে যাক। আচ্ছা কল্লোলদা তো পবর সবাইকে মানুষ থেকে ছাগল বানিয়ে রামরাজ্যে, আরে না না বামরাজ্যর অবসান করে তিনোদের ক্ষমতায় নিয়ে এসেছেন। এবার কয়েকটা ছাগলকে বেড়াল বানিয়ে দেবেন নাকি।
  • PT | ১৪ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:৩০372435
  • "পিটি বলতে চাইছে বিজেপির উত্থানের স্বার্থে তিনোরা নিজেরাই নিজেদের দুব্বল করছে। "
    নাঃ! এমন কথা পিটি কোত্থাও বলেনি। পব-র খেলাটা ত্রিপুরাতে খেলতে গিয়ে ব্যাকফায়ার করেছে।
    আরো একদল "বামপন্থী" যাদের জন্যে কল্লোলদা কেঁদে আকুল হত। বিজেপির উত্থানে এদের সহায়তাও খাটো করে দেখার নয়ঃ
  • কল্লোল | ১৪ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:৩৮372436
  • সিএম। বিজেপি রুখতে শিপুয়েমের কছে এখন কং অচ্ছুত। তবে আর খচড়া পোস্তাব দেখিয়ে কি লাভ?
    পিটি।
    বাঃ তিনোরা কং ভাঙ্গিয়ে নিজেদের দল ভারী করতে গিয়ে বিজেপির দল ভারী কচ্ছে, নিজেদের ক্ষতি করে। তাই তো? সেটি হচ্ছে ত্রিপুরায় যেখানে বামেরা ক্ষমতায়। কে যে কার নক্ষী বোঝা গেলো?
  • T | ১৪ ফেব্রুয়ারি ২০১৮ ১৯:০৩372437
  • কল্লোলদা, অনেক তো হ'ল। পশ্চিমবঙ্গে কার জমানায় বিজেপি, আরেসেস, হিন্দু সংহতি ইত্যাদির বাড়বৃদ্ধি এসব তো নিদের মতো রপিষ্কার। আজকের বিকেলের ঘটনাও দেখে নেবেন। যে আসে আসুক সংক্রান্ত দায়টা যে এবার নিতেই হবে। নকশাল ইত্যাদি ভুল ছিল বলে পঞ্চাশ বছর পর স্বীকার করে দায় সেরেছেন, কিন্তু অত সময় আর কি আর লোকে দেবে এখন?
    কংগ্রেসের সাথে জোটে না গিয়ে বিজেপির বাড়বৃদ্ধিতে সিপিয়েম সাহায্য করছে এই অবান্তর প্রলাপ আর কতক্ষণ। বিশেষতঃ সিপিয়েমের সাম্প্রতিক কাজ কর্ম সম্পর্কে আপনি যখন ওয়াকিবহাল নন। কংগ্রেসের সাথে জোটে না গিয়েও বিজেপিকে রোখা যায় এটা বোঝার জন্য খুব পন্ডিত হওয়ার দরকার আছে কি?
    পশ্চিমবঙ্গে কমিউনাল ফোর্সকে সিপিয়েম নিজের ভোট ব্যাঙ্ক বাড়িয়ে রুখতে চায়। যে ভোট ব্যাঙ্ক বা মেহনতী মানুষের কাছে পার্টি তার বক্তব্য নিয়ে যাবে। বিজেপি, কংগ্রেস এই দু দলই এই শ্রেণির অর্থনৈতিক এবং সামাজিক অসাম্য বাড়াবে বই কমাবে না। বিজেপিকে পার্লামেন্টে রুখতে কংগ্রেসকে ইস্যুভিত্তিক সমর্থন দেওয়া হবে। কারণ সেকুলার বুর্জোয়া পার্টি এবং বিজেপির মতো কমিউনাল শুয়ারদের মধ্যে প্রথমজনকে মন্দের ভালো হিসেবে বেছে নিতে হবে। কিছু করার নেই, কারণ আর অপশন নেই। এটুকুই তো বক্তব্য।

    বৃহত্তর লক্ষ্যের কথা ভেবে কারাত শিবিরের দাবী বেসিকসএ স্টিক করে থাকা, ইলেকটোরাল সিচ্যুয়েশন প্রায়োরিটি নয়। জনআন্দোলনই প্রায়োরিটি। বৃহত্তর লক্ষ্যের কথা ভেবে সূর্যকান্ত এট এল দাবী কচ্চেন আপনি বাঁচলে তবে বাপের নাম। কারাত হার্ডলাইনার স্ট্র্যাটেজিস্ট। সূর্যবাবু ট্যাকটিকাল খেলতে চাইছেন। এই তো ব্যাপার। পঞ্চায়েতে দক্ষিণবঙ্গে কংগ্রেসের যেটুকু যা শক্তি আছে সেটাকে বেস করে ক্রিটিকাল মাস বাড়ানো। দুটোর মধ্যে কোনটা ঠিক সে বিচার আপনার কম্মো নয়। কারোরই পক্ষে সম্ভব নয় বলা, শুধু পড়ে থাকে চয়েস বা ভোট। ভোটে সূর্য হেরেছেন, কারাত জিতেছেন, আপনার কি সমস্যা?

    ওয়েট, সমস্যাটা জানা। আমরা পড়লাম মার্ক্সবাদ, ঋত্বিক, বোমা পিস্তল নিয়ে খেললাম, ইন্টেলেকচুয়াল হলাম, গান গাইলাম আর ভোট পেলি তোরা! আলিপুর চিড়িয়াখানা মাফিক জনতা আমাদের তুশ্চু করে তোদের ভোট দিলো। আমাদের পজিশন কি তবে? কবে আর লোকে আমাদের কথা শুনবে? দুঃসময়ে নিদেনপক্ষে তো আসবি আমাদের কাছে। রাজনীতির পাঠ নিবি। তা না, কলেজ স্কোয়ারে দাঁড়িয়ে ঘন্টা বাজাচ্ছে। তবে মর। যে আসে আসুক।

    স্রেফ এইজন্যই মমতাদেবী ইতিহাসে পরিণত হবেন যে, উনি বাঙালী ইন্টেলেক্টের উপর ছ্যার ছ্যার করে মুতে দিয়েছেন।
  • PT | ১৪ ফেব্রুয়ারি ২০১৮ ২০:২৬372438
  • রাণী রাসমণি রোডে আজ ধর্ম বদলের দোকান খুলেছে কারা যেন। ছবি তুলতে গিয়ে ঠ্যাঙানি খেয়েছে আবাপ আর ২৪ ঘন্টার সাংবাদিকেরা। এই প্রকাশ্য অনুষ্ঠান করার অনুমতি কে দিল?
    সকালের টিভির লাইভ গানের অনুষ্ঠানে ফোন করে কেউ কেউ "শুভ শিবরাত্রি" জানালেন। জীবনে প্রথম শুনলাম ভ্যালেন্টাইন ডেতে এমত সম্ভাষণ?
    কং ভাঙ্গিয়ে আর মাওবাদীদের দিয়ে বামেদের কোতল করিয়ে দল বাড়ানো সহজতর ব্যাপার। রাজনৈতিক দর্শনশূন্য একটা দল যদি বিজেপির সঙ্গে হনুমানের লেজ কিংবা পুরোহিত সম্মেলন নিয়ে প্রতিযোগীতায় নামে তাহলে এমনটাই হওয়ার কথা।
    বিজেপি বড় কঠিন ঠাঁই!!
  • dd | ১৪ ফেব্রুয়ারি ২০১৮ ২২:২৮372440
  • শুয়ার বাকী ছিলো। এসে গেছে।
  • PT | ১৪ ফেব্রুয়ারি ২০১৮ ২২:৩৩372441
  • ঘোড়া? না এলে কিন্তু এনিমাল ফার্ম অসম্পূর্ণ!!
  • Atoz | ১৪ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:৪৩372442
  • ঘোড়া? সে তো মহীনের জিম্মায় !!!! ঃ-)
  • amit | ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৬:২৭372443
  • টি এর শেষ লাইন টার জন্য ক।

    কল্লোলদারা আসলে কি চান, একটু সোজাসুজি খোলসা করে এক -দু লাইন এ বলে ফেলুন না ? এতো সিপিএম কে নিয়ে নাকে কান্না, জোট নিয়ে এতো পেরমুটেশন, এতো আমড়াগাছির দরকার আছে কি ?
  • S | ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৬:৫৮372444
  • যে আসে আসুক, তবু অমুকে যাক - এইটা খুব মারাত্মক লাইন। বিশেষতঃ যেখানে জানাই আছে যে অমুকে গেলে তমুকেই আসবে। তমুককে সমর্থন দেওয়ার একটা ছল মাত্র।
  • dd | ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:৩১372445
  • cm লিখলেন, "আরেসেসকে লাগামে রাখতে পারলেই বৃহৎপুঁজি বিজেপিকেই ক্ষমতায় রাখবে।"। বড়ো ভালো লাগলো।

    অনেকদিন হয়ে গেলো এই বৃহৎ পুঁজি শুনি নি। সে ছিলো আমাদের সময়, বৃ পুঁ তো ছিলোই, তার সাথে ছিলো বৃহৎ মিডিয়া,সাম্রাজ্যবাদ আর সি আই এ। এই শেষের তিনজন আর আসেন না আজকাল।

    মিডিয়া তো ছাড়খাড়। আবাপ গ্রুপ যেভাবে মমতার পিছনে লাগলো যে আর কহতব্য নয়। বৃহৎ মিডিয়ার গালে চুন আর কালি। এখনো টইতে টইতে লিং বলতে আবাপ আর এই সময়। শুধু নিউস আইটেম ? নিবন্ধ, সম্পাদকীয় - সব চলে।

    সিআইএরই বা যে কী হোলো কে জানে? সাম্রাজ্যবাদও কোথায়? আগে কতো বড় বড়ো মিছিল হতো। এখন আর সে সব নেই।

    তবে এটাই হচ্ছে বনেদী ছাগোল তত্ত্ব। মানুষ মাত্রেই ছাগোল। বৃহৎ পুঁজি বা কল্লোল যাকে চাইবে - তাকেই ভোট দিবে।

    কবি তো বলেইছেন ছাগোলের ওপর বিশ্বাস হারানো পাপ।
  • PT | ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:৪৮372446
  • সত্য নাকি? সত্যি নাকি?
    "‘যোদ্ধাদের’ হামলার সময়ে কিন্তু নিষ্ক্রিয়ই ছিল উপস্থিত পুলিশবাহিনী। ........
    বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘হিন্দু সংহতি তৃণমূলের মদতে চলে। তাই মোহন ভাগবত, অমিত শাহের সভার অনুমতি না দেওয়া হলেও হিন্দু সংহতিকে সভা করতে দেওয়া হয়। তবে এ দিন একটু বাড়াবাড়ি করে ফেলায় পুলিশ গ্রেফতার করতে বাধ্য হয়েছে।’’
    http://www.anandabazar.com/state/hindu-sanhati-mancha-top-leader-among-4-arrested-1.756577?ref=hm-ft-stry-2

    রোলের দোকানে দেখছি সব রকমের রোলই আছেঃ মাওবাদী রোল, ঈদ্রিশ আলী রোল, বাবুজী রোল, ধাবুজী রোল আর এখন নতুন সংযোজন হিন্দু সংহতি রোল!!
    রোলের জলসায় নীরব সব বুজী.......!!!!!!
  • ঠাকুর | ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:০৭372447
  • কার জমানায় তিনোমুলের বাড়বৃদ্ধি হয়েছিল? জলের মতো পোস্কার| সবই গটাপ রে পোদো, বুজলিনি?
  • কল্লোল | ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:১৩372448
  • টি বলছেন - পশ্চিমবঙ্গে কার জমানায় বিজেপি, আরেসেস, হিন্দু সংহতি ইত্যাদির বাড়বৃদ্ধি এসব তো নিদের মতো রপিষ্কার।
    ### সম্ভবতঃ দিনের মতো পরিস্কার পড়তে হবে।

    কিন্তু টি, এই লাইনে খেললে ত্রিপুরায় বিজেপির উত্থান কি দিয়ে ব্যাখ্যা করবেন?

    তিনোদের গান্ডুমী নিয়ে আগেও লিখেছি। তিনোদের মৌলবাদী তোষন (হিন্দু ও ইসলামী উভয়তঃ) ফল হিসাবে বিজেপি ও তার সাঙ্গোপাঙ্গোরা উগ্র হিন্দুত্ব প্রসারের সুযোগ পাচ্ছে। এর সাথে যোগ হয়েছে বামেদের বিরোধী ভূমিকা পালনে ব্যর্থতা।

    টি আবার বলছেন - বৃহত্তর লক্ষ্যের কথা ভেবে কারাত শিবিরের দাবী বেসিকসএ স্টিক করে থাকা, ইলেকটোরাল সিচ্যুয়েশন প্রায়োরিটি নয়। জনআন্দোলনই প্রায়োরিটি। বৃহত্তর লক্ষ্যের কথা ভেবে সূর্যকান্ত এট এল দাবী কচ্চেন আপনি বাঁচলে তবে বাপের নাম। কারাত হার্ডলাইনার স্ট্র্যাটেজিস্ট। সূর্যবাবু ট্যাকটিকাল খেলতে চাইছেন। এই তো ব্যাপার। পঞ্চায়েতে দক্ষিণবঙ্গে কংগ্রেসের যেটুকু যা শক্তি আছে সেটাকে বেস করে ক্রিটিকাল মাস বাড়ানো। দুটোর মধ্যে কোনটা ঠিক সে বিচার আপনার কম্মো নয়। কারোরই পক্ষে সম্ভব নয় বলা, শুধু পড়ে থাকে চয়েস বা ভোট। ভোটে সূর্য হেরেছেন, কারাত জিতেছেন, আপনার কি সমস্যা?

    আমার কুনো সমিস্যে নাই। শিপুয়েমের পক্ষে বিজেপিকে আটকানো ত্রিপুরাতেই সম্ভব হচ্ছে না, পব তো কোন ছার। আর সারা ভারতে জন-আন্দোলন!! স্বপ্নেই ঘি খাবেন তো সারা বিশ্বের কথাই বলতে পারতেন।
    সমস্যাটা পিটির। সে মনে করে কংএর সাথে জোট না কল্লে বিজেপিকে আটকানো যাবে না। শিপুয়েম তা মনে করে না। তাহলে পিটির মতে শিপুয়েম বিজেপির সুবিধাই করে দিচ্ছে। তাই কি? আমি তো সেটাই জানতে চাইছি। সারা ভারতের মানুষ বিজেপিকে ভোট দিয়ে ছাগল হলে, যে শিপুয়েম বিজেপির সুবিধা করে দিচ্ছে- তারা কি? এইটা শুনতে বড় মঞ্চায়।

    হ্যাঁ, কারাতবাউ আর সুজ্জোবাউ দুজনেই "বৃহত্তর লক্ষ্যের কথা ভেবে" দুটো একেবারে উল্টো কথা বলছে। এটি কৌতুহলোদ্দীপক। আমি সামন্য মানুষ, মার্ক্সবাদী দেওতাদের মনের কতা বোঝা কি আমার কম্মো!! কারাতের কথা সুজ্জো বাউই বুঝছেন না এবং উল্টোটাও সইত্য, আমা হেন নস্যি সে কথা বুঝবে এমনতরো আশাই করি না। তবে আপনি বেশ বুঝে গেছেন দেখা যাচ্ছে। সুজ্জো এবং কারাতবাউ নাকি একই কথা বলছেন "বৃহত্তর লক্ষ্যের কথা ভেবে" একজন নীতিগত অবস্থান নিয়েছেন অন্যজন কৌশলগত। ফারাক কিছুই নাই। শুদ্ধু একজন ভোটে জিতেছেন অন্য জন হেরেছেন। আমার গোলা মাথায় ঢুকছে না টি ভাই। দুজনেই একই কথা বল্লে ভোট কিসের? হারা জেতাই বা কেওঁ?

    অমিত। কল্লোলদারা - এটায় এট্টু ইয়ে আছে। আমি কোন দলে নাই। তাই দারা-সুজা-আওরঙ্গজেব আর কেহ নাই।
    আমি কি চাইছি সেটা আবার বলি -
    পিটি মনে করে কংএর সাথে জোট না কল্লে বিজেপিকে আটকানো যাবে না। শিপুয়েম তা মনে করে না। তাহলে পিটির মতে শিপুয়েম বিজেপির সুবিধাই করে দিচ্ছে। তাই কি? আমি তো সেটাই জানতে চাইছি। সারা ভারতের মানুষ বিজেপিকে ভোট দিয়ে ছাগল হলে, যে শিপুয়েম বিজেপির সুবিধা করে দিচ্ছে- তারা কি? এইটা শুনতে বড় মঞ্চায়।
    শিপুয়েমের জন্য নাকি কান্না কাঁদার যোগ্যতা শিপুয়েম ৮০র দশকের মাঝামাঝি হারিয়েছে। তাই ওসবে আর নাই।
    আর হ্যাঁ। চারুবাউর রাজনীতিকে আদ্যন্ত ভুল মনে করেছি ৭২-৭৩ সাল থেকেই। তাই এপিডিআর করা, যা চারুবাউর রাজনীতির উল্টোদিকে দাঁড়ায়। সেই কং সন্ত্রাসের সময় সমস্ত রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবী নিয়ে (হ্যাঁ, সিপিএমের রাজনৈতিক বন্দীদেরও মুক্তি চেয়ে) রাস্তায় নেমেছি।
    সে যাগ্গে।
    আপাততঃ পিটির কি মত? শিপুয়েম কংএর সাথে জোটে না গিয়ে কতটা ছাগল - এটাই জানার।
  • PT | ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৩৫372449
  • "`সমস্যাটা পিটির। সে মনে করে কংএর সাথে জোট না কল্লে বিজেপিকে আটকানো যাবে না।"
    পিটি মোট্টে এমন কিছু মনে করেনা। এই আবর্জনার মত অসত্য ভাষণ ক্রমাগত রাস্তায় ফেলা বন্ধ হোক। পিটি মনে করে যে সারা ভারতে কং-এর উত্থান না হলে বিজেপিকে আটকানো সম্ভব নয়। সিপিএমের ভূমিকা সেখানে সীমিত মাত্র কয়েকটি রাজ্যে। কিন্তু সমস্যা তো তার পরেও রয়ে যায়। কং-এর সঙ্গে সরাসরি জোট করলে কেরালা আর ত্রিপুরাতে সিপিএম কি করবে? কল্লোলদা তো শুধু তাত্বিকতা করে তাই যা হোক কিছু চেয়ে বসলেই হল।

    @ঠাকুর
    "কার জমানায় তিনোমুলের বাড়বৃদ্ধি হয়েছিল? "
    ঠিক কয়েছেন। আমার মতে বামেদের সব চাইতে বড় ব্যর্থতা এটাই। তবে দিল্লীর কং-এর সাহায্য না পেলে তিনোর এই উত্থান সম্ভব হত বলে মনে হয় না। কিন্তু পব-তে তিনোকে, "সদরে কামান দাগো"-র নাম করে তাত্বিক চিনির রসে ডুবিয়ে প্রথম বাজারে বেচেছিলেন সেই প্রাচীন অতিবাম চারুদাপন্থী অসীম চাটুজ্জে মশাই। কল্লোলদারা নামে-বেনামে সেই লাইনেই খেলেছিল। এখন এপিডিআর, নোটা ইত্যাদির ঘোমটায় মুখ ঢেকে রাখে।
  • কল্লোল | ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৩২372451
  • Name: PT IP Address : 213.110.242.24 (*) Date:24 Jan 2018 -- 03:28 PM
    যে কোন দলের মধ্যে দুটো মত থাকতেই পারে। আর আমি যে কংএর সঙ্গে জোটের পক্ষে সেতো বহুকাল ধরেই বলে এসেছি। (পিটির এই শেষ বাক্যটি বড় হরফ ও তলদাগ সমেত পড়ুন)
    Name: PT IP Address : 213.110.242.22 (*) Date:15 Feb 2018 -- 09:35 AM
    "`সমস্যাটা পিটির। সে মনে করে কংএর সাথে জোট না কল্লে বিজেপিকে আটকানো যাবে না।"
    পিটি মোট্টে এমন কিছু মনে করেনা। এই আবর্জনার মত অসত্য ভাষণ ক্রমাগত রাস্তায় ফেলা বন্ধ হোক। (এই শেষের আগের বাক্যটিও বড় হরফ ও তলদাগ সমেত পড়ুন)

    এখন পিটিই বলুক কোনটি আসল পিটি। অন্য পিটিটিকে ধমকে দেওয়া যাবে - এই আবর্জনার মত অসত্য ভাষণ ক্রমাগত রাস্তায় ফেলা বন্ধ হোক - এই বলে।

    ওঃ এও এক নির্মল আনন্দ।
  • পোদো | ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৫৬372452
  • হে ঠাকুর, দিল্লী কং-এর সাহায্যে রাজ্যে তিনোর উদয়।
    কেন্দ্রে কং-এর জমানায় দেশে বিজেপির বাড়বৃদ্ধি।
    কং-এর সাথে জোট করা আর জোট না করা একই কথা। সেই একই কথার পক্ষে বিপক্ষে ভোটাভুটি।
    পিটি কং-এর সাথে জোটের পক্ষে, কিন্তু পিটি তা মনে করে না।
    সব যে গুলায়ে যায়, দয়াল। এট্টু খোলসা কইরা কও করুণানিধান।
  • dc | ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৫৯372453
  • কারাত রাজ্যে সকলই ছাগলময়
  • sm | ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ১১:০৬372454
  • পিটি র,ব বক্তব্যেকিছু গরমিল আছে। প্রথমত দিল্লির কংগ্রেস ছিল, সিপিএম এর স্ত্র্যাটিজিক পার্টনার। সেই কারণে প্রণব বাবু বার বার তিনোদের সঙ্গে পব কংগ্রেস এর জোটে উদ্যোগী হতে দিতেন না বা জোট করার কথা হলে বিভিন্ন উপায়ে ভেস্তে দিতেন। নতুবা, বুদ্ধ বাবুর দশ বছর কমপ্লিট হতো না।
    সিপিএম তথা বাম সরকার গত ৩৪বছরে পব কে একটি বিরাট গোল্লা উপহার দিয়েছে। তৈরি করেছে কিছু বশং বদ নেতা; যাঁরা নিজেদের ও তাঁদের পুত্র কন্যাদের জন্য ভাল ভাবে গুছিয়ে নিয়েছে।
    দুই, কেরোলে কি হবে, সেই ভেবে বং বিগ্রেড নীতির প্রশ্ন থেকে পালাচ্ছে কেন? কংগ্রেস এর সঙ্গে জোট হলে, বড়োজোর কেরলে সিপিএম কে টিপ্পনি র সম্মুখীন হতে হবে। এই তো!এর জন্য বিজেপি কে হারানোর মতো বৃহত্তর লক্ষ্য থেকে সরে আসা যায়!তাহলে, করাত বলল আর পরমাণু চুক্তির মতো একটা ফালতু ইস্যু নিয়ে সিপিএম দলবল শুধু সাপোর্ট উঠিয়ে নিলো কেন?
    সিপিএম এর বঙ্গ বিগ্রেড এর উচিত তো, দল ভেঙ্গে নতুন শাখা গঠন করা। তা না, করাত ছ্যার ছ্যার করে দিলো, আর বঙ্গ নেতারা গুটিয়ে ভেজা মুড়ি হয়ে গেলো!
    এর চেয়ে তিনোমুল তো হাজার গুনে ভালো দল। দিদি যে রকম চায়, সেরকম ভাবেই দল চলে।
    সুতরাং, যে আসে আসুক তত্ত্বে কোন ভুল নেই।সিপিএম গেছে, বাংলা হাঁফ ছেড়ে বেঁচেছে।
    বাকি থাকে কম্যুনাল ফোর্সের বাড় বাড়ন্ত!বিজেপি আসার কথা ছিল এসেছে। এখন কেন্দ্রে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠ দল। তেমন সিচুয়েশন হলে পব তে একদিন সরকার গড়বে, আশ্চর্য্যের কি আছে!বুদ্ধ বাবুর আমলে তো প্রচুর মুসলিম তোষণ দেখা গেছে। তাতেই বা কি এসে যায়? বুদ্ধবাবু কি একদম নিক্তি মেপে সরকার চালাতো নাকি? না, রতন টাটা, সালিম এদের পা চাঁটতে দেখা যায় নি? এরা আবার কংগ্রেস কে ধনী বুর্যোয়া দল বলে গালি পাড়ে?
  • PT | ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ১১:১২372455
  • কল্লোলদার বোধহয় রাজনৈতিক আলোচনা থেকে অবসর নেওয়া উচিত। আমি কি চাই, কল্লোলদা কি চায় আর সিপিএম কি চায়-এর মধ্যে বিস্তর ফারাক আছে। তার ওপরে আমি যখন বললাম যে আমি "কংএর সঙ্গে জোটের পক্ষে"-তাতে নতুন কিছু বলা হল না তো। কল্লোলদা বোধহয় বিস্মৃত হয়েছে যে একদা ৬৫ জন এমপি নিয়ে বামেরা কং কে দিল্লীতে সমর্থন করত কিন্তু সেসব রাজ্যে নিজেরা শ্ক্তিশালী সেখানে কং-এর বিরোধীতা করত। এই মডেলটা তো চোখের সামনেই ছিল। তো ফালতু আমড়াগাছি করার কি প্রয়োজন?

    পোদোদের সমস্যা হচ্ছে যে তারা নিজেরা কিছু ভেবে দেখে না শুধু ঠাকুর যা বলেন শুনে যায়। দিল্লী থেকে মুখুজ্জে মশায় কাকে সাহায্য করার জন্যে কলকাতায় মাঠি কামড়ে পড়ে থাকতেন তা যেন একবার পোদো ঠাকুর, দয়াল বা করুণানিধানের কাছে জেনে নেয়।
  • যোদো | ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ১১:২২372456
  • আমি কি চাই?- কংএর সঙ্গে জোটের পক্ষে (ইয়েচুরি-পাট্টি)
    সিপিএম কি চায়?- কংএর সঙ্গে জোটের পক্ষে (কারাত-পাট্টি)
    কল্লোলদা কি চায়?- দুটির কোনটি ছাগল পাট্টি জানতে।
  • sm | ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ১১:২৯372457
  • পোদো এসেছে, যোদো এসে পড়েছে। সর্বনাশ!এর পর!
  • PT | ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ১২:০০372459
  • "তিনোদের গান্ডুমী নিয়ে আগেও লিখেছি। তিনোদের মৌলবাদী তোষন (হিন্দু ও ইসলামী উভয়তঃ) ফল হিসাবে বিজেপি ও তার সাঙ্গোপাঙ্গোরা উগ্র হিন্দুত্ব প্রসারের সুযোগ পাচ্ছে।"
    ওয়াও!! উপলব্ধি, উপলব্ধি!!!
    নকশাল অন্দোলনের ভুল বোঝার তুলনায় এবারে কালক্ষেপ অনেক কম-এবারে মাত্র বছর দশ বারো লাগল। নট ব্যাড!!!!!

    "আগেও লিখেছি"?
    হে ধর্মাবতার ঠিক কত আগে লিখলে রাজনৈতিক বালখিল্যতার মামলা দায়ের করা যায়?
  • sm | ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ১২:০০372458
  • ২০০৪লোকসভায় বামেদের অনধিক ৬৫ সিট দিয়ে upa সরকার কে সাপোর্ট।
    ২০০৮, করাত বাবুর নেতৃত্বে পরমাণু চুক্তির বিরোধিতায় সাপোর্ট উইথ ড্র।
    ২০০৯ সালে লোকসভা ইলেকশনে সিপিএম ২৭ টি আসন খুইয়ে ৪৩ থেকে ১৬ তে নেমে আসে।
    তিনোমুল ২টি আসন থেকে বেড়ে ১৮ টি আসন পায়।
    ২০১১ সালের বিধান সব ইলেকশনে কি হয় সবাই জানে।
    সুতরাং এই ২০০৪ থেকে২০০৮ অবধি কংগ্রেস পব তে সিপিএম কে নিশ্চয় ভাল মতো সাপোর্ট করতো। এর মধ্যে প্রণব বাবুর ভূমিকা অস্বীকার করা যায় না নিশ্চয়।
    নয়তো ২০০৬ সালেই বিধান সভা ইলেকশনে তিনোমুল ভালো রেজাল্ট ই করতো।
    সুতরাং পিটির ভুল ভাল তত্ত্ব চলবেক নাই।
  • ছাগল | ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ১২:১৯372460
  • সিপিএম থেকে তৃণমুল ভাল বুঝতে চৌতিরিশ বছর লেগেছিল। কিন্তু সিপিএম থেকে বিজেপি ভাল বুঝতে দশ বছরও লাগছে না। নট ব্যাড!
  • কল্লোল | ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:৩০372462
  • ছগল। ৯০এর দশক থেকে তিনো বা শিপুয়েম কেউ করোর চেয়ে ভালো বা খারাপ কোনটাই না। বরং তিনোরা বেশ তেড়েফুড়ে বিরোধী ভূমিকা পালন করেছে তখন। এখন শিপুয়েম তাতে গোল্লা।
    আমি কখন বল্লুম শিপুয়েম থে বিজেপি ভালো? এট্টু দেখাবেন পিলিz।

    আমরা ৭২-৭৩ সালেই চারুবাবুর তত্ত্বকে ভুল মনে করে গণসংগঠন-গণ-আন্দোলনে অংশ নেই। সেটা ৭০ থেকে ধরলে দুই কি তিন বছর, ৬৭ থেকে ধরলে পাঁচ কি ছয় বছর।

    আর তিনোদের বিষয়ে অনেকবার লিখেছি, তারা ক্ষমতায় এলে, তাদের বিরুদ্ধেও লড়বো।

    পিটি লিখেছে - আমি যখন বললাম যে আমি "কংএর সঙ্গে জোটের পক্ষে"-তাতে নতুন কিছু বলা হল না তো। কল্লোলদা বোধহয় বিস্মৃত হয়েছে যে একদা ৬৫ জন এমপি নিয়ে বামেরা কং কে দিল্লীতে সমর্থন করত কিন্তু সেসব রাজ্যে নিজেরা শ্ক্তিশালী সেখানে কং-এর বিরোধীতা করত। এই মডেলটা তো চোখের সামনেই ছিল। তো ফালতু আমড়াগাছি করার কি প্রয়োজন?

    যাঃবাব্বা। এই যে লিখলে "পিটি মোট্টে এমন কিছু মনে করেনা" ????? আবার লিখছো - "আমি যখন বললাম যে আমি "কংএর সঙ্গে জোটের পক্ষে"-তাতে নতুন কিছু বলা হল না তো।" কোনটা ধর্বো???

    একদা ৬৫ জন এমপি!! সে তো বামেদের সইত্যযুগের গপ্পো। তুমি তো এখনও শিপুয়েম-কং জোটের পক্ষে। আর সেটা বিজেপি বিরোধীতার জন্য (সারা ভারতে। তিনো-বিজেপি বিরোধীতার জন্য পবতে)। সেই জোটের বিপক্ষে যারা, তারা তবে কি ধরনের ছাগল এট্টু পষ্টো করে বলবে?
    কেন খামোখা হাওয়ায় কুস্তি কচ্ছো? গাত্রে ব্যথা হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন