এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হাতে কুদর্শন জ্যোতিষ আংটি

    Su
    অন্যান্য | ২৯ জুলাই ২০০৬ | ২৫২৩৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • siki | ০২ ডিসেম্বর ২০১১ ১৫:২১632095
  • ঝগড়া করবেন তো আমার লগে লড়েন। আমি হেব্বি রেগে যাই। ঘাড়ের রোঁয়া ফুলিয়ে ঝগড়া করি। এমনকি বউয়ের সাথে ঝগড়া হলেও শেষ কথা আমিই কই।

    you are right, honey!
  • jhumjhumi | ০২ ডিসেম্বর ২০১১ ১৫:২৫632096
  • আমার কুষ্ঠী বিচার করে ও হাতটাত দেখে সকলেই বলেছিলো আমার নাকি পুত্রযোগ রয়েছে। বর্তমানে আমার কন্যা-একটি নয় একজোড়া।:-)))
  • Jhiki | ০২ ডিসেম্বর ২০১১ ১৫:২৮632097
  • কেউ বিনা পয়সায় আমার হাত দেখতে চাইলে আমি তার দিকে হাত বাড়িয়ে দিই...... আজ অবধি নিজের ভূত ভবিষ্যত নিয়ে ক কি যে জানলাম!!
  • Bratin | ০২ ডিসেম্বর ২০১১ ১৫:৩২632098
  • বেশীর ভাগ ছেলে, মেয়ে দের হাত দেখবে বলে হাত দেখা শেখে!! :-))
  • Bratin | ০২ ডিসেম্বর ২০১১ ১৫:৩৪632099
  • ঝিকি, সময় আছে তো। :-))
  • jhumjhumi | ০২ ডিসেম্বর ২০১১ ১৫:৩৫632101
  • @ঝিকির 9-45 AM এর পোস্ট
    আমার বিয়ে কোন লগ্ন দিন দেখে হয় নি।

    সিকির ঐ লাস্ট লাইনটা ব্যাপক।
  • vc | ০২ ডিসেম্বর ২০১১ ১৫:৩৫632100
  • ঝগড়ার জন্যে অফিস আর বাড়িই যথেষ্ট রে দাদা।
  • de | ০২ ডিসেম্বর ২০১১ ১৫:৪১632102
  • অন্ধ আর গোঁড়া কোন বিশ্বাসই ভালো নয় -- সে জ্যোতিষে হোক বা বিজ্ঞানে, পারস্পরিক শ্রদ্ধা রেখে তর্ক আর অ্যানালিসিস করা যায় না তখন! শেষের দিকে প্রবীর ঘোষের বিজ্ঞানে বিশ্বাস জন্মে গেছিলো -- সেই বিশ্বাস কে রাখতে তখন বাকি সব্বাইকে ধূলোয় লুটিয়ে দেওয়াতেও কোন আপত্তি ছিলো না!

    ঝিকিকে, আমরা আশ্বিনমাসে বিয়ে করেছিলাম, যদ্দূর শুনেছি সে মাসেও বোধহয় বিয়ে হয় না।

    বাকি সবই বুঝলাম, কেসির কোলে চড়তে সিকির ক্যানো এত আপত্তি তাই শুধু বুঝি না :)
  • siki | ০২ ডিসেম্বর ২০১১ ১৫:৫৩632103
  • :)
  • ppn | ০২ ডিসেম্বর ২০১১ ১৫:৫৯632105
  • হ্যাঁ, কেসি কি মাইকেল জ্যাকসন নাকি!
  • siki | ০২ ডিসেম্বর ২০১১ ১৬:০৮632106
  • :))))
  • vc | ০২ ডিসেম্বর ২০১১ ১৬:১০632107
  • মাইকেল জ্যাকসন হলে কোলে উঠতেন? ক্যাট্রিনা হলে ভালো হত না?
  • ppn | ০২ ডিসেম্বর ২০১১ ১৬:১৩632109
  • না:, মানে দুজনের জঁর আলাদা তো। একজন উচ্চাঙ্গসঙ্গীত তো অন্যজন লঘু।

    সিকি ছোটবয়সে এতসব বোঝেনি।
  • siki | ০২ ডিসেম্বর ২০১১ ১৬:১৩632108
  • আপনি বোঝেন্নি। বাদ দ্যান। :-)))
  • aka | ০২ ডিসেম্বর ২০১১ ১৭:২২632111
  • জঁর নয় জনরা সেদিন পস্টো শুনলাম। সেদিন থেকে আমি খুব কনফিডেন্টলি শব্দটা উচ্চারণ করি। তার আগে পাশ কিসব বলতাম লোকে ঠিক পাত্তা দিত না।
  • Du | ০২ ডিসেম্বর ২০১১ ১৯:২৩632112
  • আÒট্রা সোনোগ্রাফ ওয়ালারাও যদি সেই পাড়ার জ্যোতিষীর মতো করতো !
  • PM | ০২ ডিসেম্বর ২০১১ ২১:১৯632113
  • রুপঙ্কর- বাবু এই বিষয়ে আপনার মতামত, অভিগ্‌ঙ্‌তা শুনতে চাই। প্রবীরবাবু বা আব্রাহাম কভ্যুর-এর যুক্তি ছোটোবেলা থেকে শোনা।

    কিন্তু আপনি হাত দেখার পক্ষের লোক। এবং আপনি যুক্তি/বিগ্‌ঞনে-ও আস্থাশীল। আপনার দৃষ্টিকোন থেকে বিষয়টাকে দেখতে চাই। আমি নিশ্চিত আরো অনেকেই আমার মোতো আপনার কথা শুনতে চায়।

    আপনাকে অনুরোধ, লেখা থামাবেন না। কারুর সাথে তর্কের দরকার নেই। শুধু আপনার বক্তব্য বলুন।
  • aka | ০২ ডিসেম্বর ২০১১ ২১:৫৯632116
  • আম্রিগান উচ্চারণ জনরা। এইমাত্র আবার কনফার্ম করলুম, এক টিন এজারের থেকে। :))
  • rupankar sarkar | ০২ ডিসেম্বর ২০১১ ২২:০৮632117
  • PM - লেখা বন্ধ করেছি, কিন্তু পড়া বন্ধ করিনি দেখতেই পাচ্ছেন। আমার এ বিষয়ে আর লেখার ইচ্ছে নেই। vc -র একটা কথা ভাল লাগল, টার্গেট। অনেকে ভুলে যান, বুড়োরা বুড়ো হয়ে জন্মায়নি, রকবাজি, কফি-হাউসবাজি, আরও অনেক বাজি কম করেনি। তাদের চামড়া মোটা হলেও খোঁচাটা বেমালুম চেপে যাবার মত অবস্থায় ঠিক পৌঁছয়নি। সুস্থ ফোরাম পেলে (প্রথমে তাই ভেবেছিলাম) তর্ক করতেই পারতাম। এখানে বেশির ভাগ লোকেরই অভ্যেস দেখছি, পুরো পোস্ট না পড়ে পছন্দসই জায়গা বেছে নিয়ে অ্যাটাক করা। তো তাতে আমার কি এল গেল বলুন। আমাকে প্রোভোক করেও নাম পাবেননা, তবে আমি কিন্তু অন্তত: এক জনকে চিনি, যিনি মাদুলি কবচে মোড়া। আমায় কেউ একটা আংটিও পরতে দেখেনি কোনও দিন। আর হ্যাঁ, আপনার জ্ঞ্যাতার্থে, আমি হাত দেখা নিয়ে কিছু বলিনি। পামিস্ট্রি আর অ্যাস্ট্রোলজি আলাদা জিনিষ।
  • Ishan | ০২ ডিসেম্বর ২০১১ ২২:১২632118
  • কেন যে সেন্টি হন এতো। ল্যাখেন না। যার পড়ার পড়বে। যার চিমটি কাটার কাটবে। জয় হিন্দ। :)
  • phaTik | ০২ ডিসেম্বর ২০১১ ২২:২০632120
  • না না সেন্টি খান। গুরুতে অনেকদিন ক্ষেউ সেন্টি খায়নি পেটভরে। ছাইটটা ম্যাদামেরে যাচ্ছে।
  • ppn | ০২ ডিসেম্বর ২০১১ ২২:২০632119
  • রূপঙ্করবাবু, সেন্টি খাবেন না প্লিজ। দু-একজন প্রবীর ঘোষ, আগামার্কা বিপ্লবী, কাছাখোলা বাজারপন্থী এইসব সব ফোরামেই পাবেন। কারো কথা ভালো না লাগলে জাস্ট ইগনোর করুন। আপনার লেখা ভালো লেগেছে বলে এই অনুরোধ জানালাম। নইলে জানাতাম না।
  • ppn | ০২ ডিসেম্বর ২০১১ ২২:২২632121
  • আর এইখানে লোকে তর্কবিতর্ক করে অনেক সময় টাইমপাসের জন্যও। পা ধরে টানাটানিও ওই ক্যাজুয়ালি করা। কেউ কেউ সিরিয়াসলি করে না বলছি না।

    কিন্তু চোরের ওপর রাগ করার কোন মানে হয় বলুন? :)
  • phaTik | ০২ ডিসেম্বর ২০১১ ২২:৩৩632122
  • যা: কলা! চোরের উপর রাগ হবেনা? সৎ লোকের উপর হবে?
    বিটিডব্লু, চোর কে?
  • rupankar sarkar | ০২ ডিসেম্বর ২০১১ ২২:৩৪632123
  • আপনারা বলছেন যখন, রয়াশনালিস্টদের কাছে একটা বিনীত প্রশ্ন রাখছি। কাবলিবাবু ঠিক ধরিয়ে দিয়েছেন, যাঁকে জেনি বলছিলাম, তিনি আসলে জীনি। জীন বা জঁ(ফরাসি উচ্চারণ)নাম সেই থেকে আদরের জীনি। সেই জীনি ডিক্সন এর ফোরকাস্ট যা যা মিলেছে -
    ১)চিন কম্যুনিস্ট হবে ২)এবং ৩) গান্ধী এবং কেনেডি অ্যাস্যাসিনেটেড হবেন ৪)মেরিলিন মনরো আত্মহত্যা করবেন।
    এবার যা যা মেলেনি ১) তৃতীয় বিশ্বযুদ্ধ ১৯৫৪ তে হবে ২)কাস্ট্রো কে ছুঁড়ে ফেলা হবে এবং তিনি ১৯৬৬তে মারা যবেন ৩)রাশিয়া প্রথম চাঁদে মানুষ পাঠাবে ৪)জ্যাকি কেনেডি দ্বিতীয় বার বিয়ে করবেন না।
    এক রয়াশনালিস্ট বলছেন, - এই নাকি ফোরকাস্ট ? যে ঘড়িটা বন্ধ, সে-ও তো দিনে দুবার ঠিক সময় দেয়।
    এবার আমার প্রশ্ন, কোনও রয়াশনালিস্টকে বলুন তো ইন্টারন্যাশনাল ( ন্যাশনালও চলবে)সেলিব্রিটিদের নিয়ে ৫০০ ফোরকাস্ত করে ৫টা মেলাতে।
  • pi | ০২ ডিসেম্বর ২০১১ ২২:৫২632124
  • কিন্তু র‌্যাশানালিস্টরা কেন ফোরকাস্ট করবেন ? সেটাকেই তো তাঁরা ইর‌্যাশানাল মনে করেন।
  • rupankar sarkar | ০২ ডিসেম্বর ২০১১ ২২:৫৭632125
  • কোনও কিছুকে ভুল প্রমাণ করতে সেটা পারফর্ম করতে হবেনা ? ক্রিকেটের কোচেরা করেন, তোমাদের সঙ্গীতের আচার্যরা কোথায় কোমল না লাগিয়ে শুদ্ধ লাগাতে হবে গেয়ে দেখান, তবে বিজ্ঞানপিপাসুরা ফোরকাস্ট করে দেখাবেন না, এই দ্যাখ, আমিতো জ্যোতিষী না, তবু আমারটাও মিলে গেল ?
  • rimi | ০২ ডিসেম্বর ২০১১ ২২:৫৯632127
  • এই যে আমি কিছুই ফোরকাস্ট করছি সেলিব্রিটিদের নিয়ে:
    ১। ওবামার নেক্সট ইলেকশনে বিঘ্নযোগ দেখতে পাচ্ছি। ৯০% সম্ভাবনা ইলেকশনে ছিটকে যাবার।
    ২। ডেমি মুরের আগামী পাঁচ বছরের মধ্যে আবার একটি বিবাহ যোগ আছে। যদিও মাতৃত্বযোগ আর নেই।
    ৩। বাঙালী অভিনেতা সৌমিত্রর ২০১৩ সালের মধ্যে একটি মৃত্যুযোগ আছে। সঠিক উপায়ে গ্রহশান্তি করালে এই যোগ পুরোপুরি না কাটলেও কিছুটা পিছিয়ে যেতে পারে।

    উফফ এখুনি একটা মিটিংএ যেতে হবে। ফিরে এসে বাকি দুটো প্রেডিকশন করব। যদি ৫টার মধ্যে ৫টাই না মেলে তো কি বলেছি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন