এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১৮৭৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | ৩০ জুন ২০১৬ ১২:২৪711938
  • আমি ধন্য,মহামান্য।
    সন্তোষ দত্ত স্টাইলে বাও করলেম।
  • cm | ৩০ জুন ২০১৬ ১২:৫৭711949
  • দূর আমিই অ্যাডমিশন নেওয়ার পরেও একদিনও যাইনি।
  • cb | ৩০ জুন ২০১৬ ১৩:১১711960
  • একটা সিট নষ্ট করলেন?
  • PT | ৩০ জুন ২০১৬ ১৩:৩৬711971
  • অন্যের বংশতালিকার খবর আপনার রাখার কথা নয়। কিন্তু রাজ্যের একটা ইউনি সম্পর্কে এত ভুলভাল খবর রাখেন বা কোনই খবর রাখেন না সেটা নিজেও জানেন না। তা সত্বেও লিখে তক্ক করছেন যাতে কি না "না-জানার আনন্দের" প্রমাণ রয়ে যায়।
  • sm | ৩০ জুন ২০১৬ ১৪:০০711982
  • রাখি তো। বিলক্ষণ রাখি।ইন্টারেস্ট থাকলেই রাখি। যেমন ঠাকুর পরিবার, গান্ধী পরিবার; বাগেরা, বাগেরা। কিন্তুক, 26 নম্বরে নাম কেন সে সম্পর্কে কিছু সুচিন্তিত মতামত।
  • a | ৩০ জুন ২০১৬ ১৪:০৮711993
  • পুরো ইতিহাস এর পাল বংশ, গুপ্ত বংশ এর কথা মনে পরে গেলো। :) এটা হলো যদুবংশ।:)
  • সে | ৩০ জুন ২০১৬ ১৪:৫৩712004
  • না। খুলছে, কিন্তু শহর বা ইউনি দিয়ে সর্ট করলে, প্রথম কলামে ranking আসছে না।
  • | ৩০ জুন ২০১৬ ১৫:৪৯712015
  • বাছা অয়ন, তুমি ও তো যদুপুর হে ঃ))
  • MR | ০২ জুলাই ২০১৬ ০২:৫০712026
  • আবার বাঙ্গলাদেশে পুরোহিত খুন। আর বাঙ্গলাদেশের "বিবেক" সচলায়্তনেও তো কোন প্রতিবাদ দেখলামনা!
  • PT | ০৬ জুলাই ২০১৬ ১১:০৮712038
  • আহা, পন্ডিতদের এতদিন লাগল এই কথাগুলো বলতে?

    "এই রাজ্যে শক্তি সঞ্চয়ে বিজেপি মরিয়া হয়ে উঠেছে। এ ক্ষেত্রে মমতাদেবীই বিজেপি’র ভরসা। কারণ, উভয়ের রণনৈতিক লক্ষ্য অভিন্ন। বিজেপি’র লক্ষ্য বামপন্থীদের নিকেশ করা আর কংগ্রেসকে প্রান্তিক করা। রাজ্যে মমতার লক্ষ্য অভিন্ন। এই লক্ষ্য পূরণের জন্য উভয় দল মিলে এক বিচিত্র কৌশল নিয়েছে।......"
    http://www.anandabazar.com/editorial/the-bottleneck-within-the-party-1.427945#
  • uff | ০৬ জুলাই ২০১৬ ১১:২৭712049
  • উফফ কি অবসেরভেশন, মানুষের চোখ কিনা ? :))
  • | ০৬ জুলাই ২০১৬ ১১:৩৯712060
  • আচ্ছা PT দা কে একটা প্রশ্ন করি। তিন নম্বরের।

    TMC সরকার গত পাঁচ বছরে কী কী ভালো কাজ করেছে? (৩)

    ( শুধু ভালো কাজ গুলো। খারাপ কাজ গুলো লেখার জন্যে পরে একটা ১২ নাম্বারের প্রশ্ন দেবো)
  • কুমড়োপটাশ | ০৬ জুলাই ২০১৬ ১১:৫২712071
  • হা হা হা
  • :)) | ০৬ জুলাই ২০১৬ ১৩:০৫712082
  • ওসব প্রশ্ন ছাগল ছাড়া কেউ দিতে পারবে না। মানুষ কে প্রশ্ন করিয়া লজ্জা দিবেন না। :))
  • PT | ০৬ জুলাই ২০১৬ ১৩:০৬712093
  • "TMC সরকার গত পাঁচ বছরে কী কী ভালো কাজ করেছে?"
    মাস্টার আগে শেখালে তবে না ছাত্র উত্তর জানবে!! তুমি শেখাও-আমি শিখি।
  • | ০৬ জুলাই ২০১৬ ১৩:২২712104
  • তুমি অনেক জানো পিটি দা। তোমাকে শেখানোর স্পর্ধা আমার নেই।

    বিনীত ভাবে ক টা জিনিস লিখছি। তুমি এগ্রি করতে পারো কিনা দেখোঃ-

    ২। "বন্ধ" বন্ধ করা( আমার মতে তেনার প্রথাম সাফল্যে। কারন পশ্চিমবঙ্গে বনধ বন্ধ হতে পারে এই শিল্প মহলে কেউ বিশ্বাস করতো না)
    ৩। কন্যাশ্রী ( এই টাকা কন্যা পণ এ দেওয়া হবে কিনা সেটা এখনো মমতা সুনিশ্চিত করতে পারেন নি। সেই ব্যর্থতা ধরে নিয়ে ই)
    ৪।রাস্তা ঘাট ( কলকাতা এবং তার বাইরে। বিশেষ করে গ্রামের দিকে। ইউ আর ওয়েলকাম টু ভেরিফাই ইট)
    ৫। সাইকেল ( আমরা যার শহর বা শহরতলী তে থাকি তাদের পক্ষে একটা সাইকেল র মাহাত্ম্য বোঝ সম্ভব নাও হতে পারে।আমার বিদ্যামন্দিরের একটি বন্ধু র সাথে সেদিন কথা হচ্ছিল। সে মালদার একটা স্কুলের হেড মাস্টারমশায়। সে বলছিল আমার স্কুলে ৬৭৫ জন সাইকেল পেয়েছে। এদের অনেকেই ১০-১২ কিমি দূর থেকে পড়তে আসে। সাইকেল থাকাটা এদের পক্ষে খুব হেল্প ফুল হয়েছে)

    (বাকি টা পরে। স্নান করতে যাচ্ছি!!)
  • PT | ০৬ জুলাই ২০১৬ ১৪:৫৮712115
  • ব্যাস তুমি তো লিখেই দিলে। তাহলে ৫ বছরে এগুলৈ সব চাইতে ভাল কাজ ধরে নিয়ে ভবিষ্যতে মাপামাপি হবে!!

    তবে "বিজ্ঞাপনে মুখ ঢেকে যায়" একথাটা এখন সত্যি বলেই মনে হচ্ছে!! এসবগুলো প্রকৃত নির্ণায়ক কারণ হলে ভোটের ব্যবধান মাত্র ৩০ লক্ষ হত না।
    (লিং ওপরে দেওয়া আছে।)
  • :) | ০৬ জুলাই ২০১৬ ১৫:০৭712126
  • (ছাগল যতসব)- লিংক পরে না। :((
  • | ০৬ জুলাই ২০১৬ ১৫:১৭712137
  • ঃ))))
  • PT | ১১ জুলাই ২০১৬ ০৮:২৮712149
  • উন্নয়ন! উন্নয়ন!!

    "রাজ্যের দুই শতাধিক বেসরকারি পেশাদার কলেজের নিয়ামক সংস্থা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেমন আছে ? শিক্ষক সংখ্যা একেবারেই অপ্রতুল৷ কোনও বিভাগেই পূর্ণ সময়ের অধ্যাপক (প্রফেসর ) নেই৷ এক -একেকজন শিক্ষক বা শিক্ষিকার উপর ভর করেই চার -পাঁচটা কোর্স চলছে৷ বিশ্ববিদ্যালয়ে সব মিলিয়ে ৫০ -র বেশি শিক্ষক থাকার কথা থাকলেও আছেন মোটে ১৪ জন৷ ফলে বাড়তি চাপে তাঁরা জেরবার৷ দু’-একজন বিভাগীয় প্রধানের উপরও অতিরিক্ত প্রশাসনিক দায়িত্ব৷ ৮ -৯ জন শিক্ষক দিয়ে একইসঙ্গে বি টেক ও এম টেক চলছে৷ যোগ্যতা থাকা সত্ত্বেও শিক্ষকদের পদোন্নতি (কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম /ক্যাস ) সাত -আট বছরের উপর বকেয়া৷ এমনকি, অবসরের পরও এক শিক্ষিকার ক্যাসের মাধ্যমে পদোন্নতি হয়নি৷ কর্তৃপক্ষ এ বিষয়ে উদাসীন৷.........
    বিশ্ববিদ্যালয়ে তথ্যপ্রযুক্তি ও জৈব প্রযুক্তিতে ৮০ শতাংশই অতিথি শিক্ষক৷ সে ক্ষেত্রেও মেধা নিম্নমুখী৷ ........
    কলকাতা ও সংলগ্ন এলাকার কলেজ শিক্ষকদের দিয়েই পরিস্থিতি সামলানোর চেষ্টা হচ্ছে৷ ছাত্রছাত্রীদের দাবি, শিক্ষকের আকালে থিয়োরি ও প্র্যাকটিক্যাল ক্লাসও লাটে ওঠার জোগাড়৷ শিক্ষকের অভাবে ম্যানেজমেন্ট ক্লাসও বন্ধ৷ শিক্ষক -শিক্ষিকার সংখ্যা কম হওয়ায় ন্যাকের জন্য ন্যূনতম শর্তাবলি পূরণ হচ্ছে না৷ কারণ গত বছরের ডিসেম্বরে নির্ধারিত ন্যাক পরিদর্শনের ফর্মপূরণ করে আবেদনের কথা থাকলেও সময়ে রিপোর্টই জমা দিতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷............
    বিশ্ববিদ্যালয় শুরুর সময় যতগুলি সরকারি অনুমোদিত শিক্ষক পদ ছিল, ইউজিসি ১২ বি দেওয়ার সময় প্রতিটি বিভাগেই কয়েকটি করে ১৪ -১৬টি পদ দিয়েছিল৷ কিন্ত্ত গত আট বছরেও তার একটি পদেও নিয়োগ হয়নি৷ "
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=24518&boxid=17234433
  • Bratin | ১১ জুলাই ২০১৬ ০৮:৪০712160
  • টি এন সি, গত পাঁচ বছরে কী কী খারাপ কাজ করেছে? (৫০)

    পিটি দা পয়েন্ট করে লিখে ফ্যালো ঃ))))
  • PT | ১১ জুলাই ২০১৬ ০৮:৪৮712171
  • ওপরের খপরটা পড়ে তোমার কি মনে হচ্ছে?
    এখুনি ফোনে কুচবিহার কলেজের এক মাস্টারমশাই-এর সঙ্গে কথা হচ্ছিল। তিনি ২০১২-তে স্থাপিত Cooch Behar Panchanan Barma University-র নিদারুণ বর্ণনা দিলেন!!
  • Bratin | ১১ জুলাই ২০১৬ ০৯:৫৯712182
  • ও র থেকে অনেক বেশী দুঃখজনক ঘটনা।আমি ২০১১ সালের আগের দিতে পারি। কিন্তু তুমি শুনতে পারবে কি?

    তবে রোজ এই বিভিন্ন কগজ থেকে খুঁজে খুঁজে লিঙ্ক দেবার তোমার এই উদ্যোগ কুর্ণিশযোগ্য।

    কবি একেই বোধহয় বলেছেন " ধন্যি ছেলে র অধ্যাবসায়" ঃ))))
  • PT | ১১ জুলাই ২০১৬ ১০:২৩712193
  • তুমি চাইলে ১৯৭৭-এর আগে কিভাবে পরীক্ষা হত তারও বর্ণনা দিতে পারি। কিন্তু ২০১১-র পরে সব কিছু বদলানোর কথা ছিল না?

    আর আমি খুঁজে খুঁজে কিছু বের করছি না। আমার ছোট ছেলে এবছর কলেজ জীবন শুরু করছে। তাই আমি সামান্য পরিচিতির কারণে সরাসরি ঘোড়াদের মুখ থেকেও খবর পাচ্ছি।
  • | ১১ জুলাই ২০১৬ ১০:৫৬712204
  • সব কিছু কি আর রাতারাতি হয় পিটি দা?

    কবি বলেছ্নে " বড় পাপ হে" !!)))))))

    ক দিন আগে তুমি লিখলে এই সব ঘটনা তো বলে বলে "অনিলায়ন" কে যেন ক গোল দেবে।

    তারমানে তুমি স্বীকার করে নিলে অনিলায়ন হয়েছে। এ টাও তো একটা পরিবর্তন। সিপিএম ও "বাজে" কিছু করতে পারে এই "অটল" বিশ্বাস এ"চিড়" ধরা।

    সে কী কথা বলছো পিটি দ?

    তুমি এক কাজ করো। অন্য টই বাদ দাও। শুধু হীরক রাণী তে মনঃসংযোগ করো। তাহলে লাস্ট ক বছরের ক টা লিঙ্ক দিয়েছো সেটাই নিজেই খুঁজে পাবে।

    ঃ)))
  • PT | ১১ জুলাই ২০১৬ ১১:১৪712215
  • শব্দ নিয়ে খেলা করে লাভ নেই। শিক্ষাব্যব্স্থা খুব খারাপ অবস্থার দিকে যাচ্ছে।
    অন্ধ হলে কি আর প্রলয় বন্ধ থাকে?
  • | ১১ জুলাই ২০১৬ ১১:৩২712226
  • সে কি আজকের কথা পিটি দা? ঃ))

    " শিক্ষাব্যবস্থা র উন্নতি " কি বাম আমলের মতো এরা পারবে? আই ডাব্ট। ঃ)))))))))))))))))))))))
  • PT | ১১ জুলাই ২০১৬ ১৪:০০712237
  • সেটা যে পারবে না সেটা এক্কেবারে নিশ্চিত।
  • Bratin | ১১ জুলাই ২০১৬ ১৪:০৮712248
  • ঃ)))))))))))))))))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন