এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • byaang | ২৬ নভেম্বর ২০১৪ ১২:৩৩268199
  • সিন্মার শুরুতে সবাই একটা বাসে চড়বে।
    আর সিনেমার মধ্যিখানে মিমি গুণে গুণে বারোবার বাল বলবে।
    কিন্তু সিনেমার শেষে সবাই একটা ট্রাকে থাকবে।
  • Abhyu | ২৬ নভেম্বর ২০১৪ ১২:৩৩268200
  • ইস মায়েদের কি করুণ অবস্থা, আর ছোটোদের পড়াশুনোর অবস্থাও। তারাপদ স্যারের "পশুপালন পদ্ধতিতে শিশুপালন" বোধ হয় উঠেই গেল।
  • byaang | ২৬ নভেম্বর ২০১৪ ১২:৩১268198
  • সিন্মার রিভিউ কি আমি লিখতে পারি? ওসব লিখতে লেভেল লাগে। সেই যে যিনি কিনা সুমন মুখুজ্জ্যের আগুন ধরে যাওয়া নাটকের রিভিউ লিখেছেন, অথবা নেতাই, এই ধরণের বিশেষ প্রতিভাধরেরাই পারেন।
  • byaang | ২৬ নভেম্বর ২০১৪ ১২:২৮268197
  • ছেলের ক্লাসমেটদের মা রা নাকি রোজ কোন সেকশনে কী নোট দেওয়া হয়েছে বিভিন্ন সাবজেক্টের, সেই সব ছবি তুলে সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপিয়ে দিচ্ছে। ফলে ইদানিং নাকি আর ক্লাসের বাইরে দাঁড়িয়ে থেকে অন্য সেকশনের স্টুডেন্ট দেখলেই ঝাঁপিয়ে পড়ে তাদের খাতা বার করে ফটো তুলে নিতে হচ্ছে না অন্যান্য মায়েদের।
  • lcm | ২৬ নভেম্বর ২০১৪ ১২:২৬268196
  • হোয়াট্‌স অ্যাপ আমি ইউজ করি নি। ইন ফ্যাক্ট কারোর কাছে শুনিও নি (ফেসবুল কেনার খবরের আগে)। মানে এখানে আপিস, বন্ধু, পাড়ার লোকজন - এদের কথা বলছি।
    ঠিক যেমন, ওরকুট আমি এখানে শুনি নি। কেউ জানতও না। এখনও অনেকে জানে না। মাইস্পেস জানত। ফেসবুক শুরু থেকেই জনপ্রিয়।
  • byaang | ২৬ নভেম্বর ২০১৪ ১২:২৫268195
  • খাদ অ্যাডাল্ট কেন করেছে, কে জানে! যাগ্গে খাদ অ্যাডাল্ট বলে ব্যাঙাচি তৃতীয়বার ইন্টারস্টেলার দেখল আর আমি খাদে গেলাম। দুইজনই একা একা দেখলাম। আমি ইন্টারস্টেলার একবার দেখেই ক্ষান্ত দিয়েছি। কিন্তু ব্যাঙাচির নাকি দারুণ লাগছে। শুক্কুরবারে আবার মাদাগাস্কারের পেঙ্গুইন দেখতে যেতে হবে।
  • Arpan | ২৬ নভেম্বর ২০১৪ ১২:২০268194
  • (ঝিকি বাদে) হলধরবাউরা দেখি হোয়াটস্যাপ কী তাই জানে না! (খিক ঝিক)
  • Arpan | ২৬ নভেম্বর ২০১৪ ১২:১৮268193
  • হোয়াটস্যাপের মজা আর ফেবু মেসেঞ্জারে কোথায় কালিদা!
  • lcm | ২৬ নভেম্বর ২০১৪ ১২:১৬268192
  • ফেসবুক ওদের নিজেদের ফেসবুক মেসেঞ্জার অ্যাপ বানিয়েছে - অ্যাপেল স্টোর (আইফোন) বা গুগল প্লে (অ্যান্ড্রয়েড) থেকে ডাউনলোড করা যায়।

    এদিকে ফেসবুক আবার ১৯ বিলিয়ন ডলারে হোয়াট্‌স অ্যাপ কিনেছে।

    কম্পিটিশন মেরে দেওয়া আর কি। আল্টিমেটলি হোয়াট্‌স অ্যাপ ইউজারদের ফেসবুক মেসেঞ্জারে নিয়ে আসবে হয়ত।
  • de | ২৬ নভেম্বর ২০১৪ ১২:১৫268191
  • খাদ অ্যাডাল্ট বলে দেখতে যেতে পারলাম না - আমি সব মুভিই কন্যা সহ দেখি!
  • jhiki | ২৬ নভেম্বর ২০১৪ ১২:১৩268190
  • হোয়াটস্যাপ-এ তো সব প্রাইভেট গ্রুপ। তুমি নিজেই একটা শুরু করে দাও।

    আর ছেলের ক্লাসমেট-দের মাদের গ্রুপে জয়েন করতে চাইলে যারা তোমাকে পীয়ার প্রেসার দিছিল, তদেরকে বল ঃ)
  • T | ২৬ নভেম্বর ২০১৪ ১২:১২268189
  • আমি সিনেমাটা দেখার ইচ্ছে পোষণ করছি না, কিন্তু তাও শেষটা শুনতে চাই। প্রথমটাও শুনতে চাই। রিভিউ লিখলে তো খুবই ভালো হয়।
  • byaang | ২৬ নভেম্বর ২০১৪ ১২:০৫268188
  • আমার না খুব ঐ হোক আপডেট কোলকাতা থেকে ওটায় মন্তব্য করতে ইচ্ছে করছে। কিন্তু আমি সংযম পালন করছি।
    আর আমি খাদ দেখে ফেলেছি। আর তার শেষ সীনটা বলে দিতে চাই। যারা যারা সিনেমাটা দেখার ইচ্ছে পোষণ করছেন, আমাকে বলবেন, আমি শেষটা বলে দেব।
  • সিকি | ২৬ নভেম্বর ২০১৪ ১২:০৩268186
  • গুচ একটা গ্রুপ বানিয়ে ফেলা হোক তাইলে।
  • byaang | ২৬ নভেম্বর ২০১৪ ১২:০৩268187
  • কোন কোন গ্রুপ আছে তাই না জানলে তার অ্যাডমিনকেই বা খুঁজে পাই কী করে?
  • byaang | ২৬ নভেম্বর ২০১৪ ১২:০২268184
  • এই টেলিগ্রামটা বোধ হয় কোনো অ্যাপ।
  • jhiki | ২৬ নভেম্বর ২০১৪ ১২:০২268185
  • গ্রুপ খুঁজে পাবেনা, যে গ্রুপে যেতে চাও তাদের কোন মেম্বারকে বলো, সে অ্যাডমিন কে তোমার ফোন নং দেবে অ্যাড করার জন্য।
  • সিকি | ২৬ নভেম্বর ২০১৪ ১২:০১268183
  • টেলিগ্রাম আবার লঞ্চ করেছে :) ভালো জিনিস।
  • Abhyu | ২৬ নভেম্বর ২০১৪ ১২:০০268182
  • টেলিগ্রাম উঠে গেছে না? কিছুদিন আগেই তো কাগজে বেরোলো, শেষদিন কতো লোক পোস্টাপিসে গেল টেলিগ্রাম করতে।
  • Abhyu | ২৬ নভেম্বর ২০১৪ ১১:৫৯268180
  • আমারো হোয়াট্সঅ্যাপ নেই, ব্যাঙদি চিন্তা কোরো না।
  • সিকি | ২৬ নভেম্বর ২০১৪ ১১:৫৯268181
  • আমি হোয়াটস্যাপ কমিয়ে দিয়ে আপাতত টেলিগ্রাম ইউজ করছি। হোয়াটস্যাপের থেকে বেটার।
  • byaang | ২৬ নভেম্বর ২০১৪ ১১:৫৮268179
  • আমি নেহাত ছেলের বন্ধুর মাদের উস্কানিতে হোয়াট্সঅ্যাপ খুলেছি। কিন্তু সেখানে কিচ্ছুটি বুঝে উঠতে পারি নি। এমনকি কোনো গ্রুপও খুঁজে পাই নি।
  • jhiki | ২৬ নভেম্বর ২০১৪ ১১:৫৩268178
  • হোয়াটস আর ফেবু ম্যাসেঞ্জারের কিছু তফাত আছে, প্রথমটা অনেক বেশী কাজের।
  • jhiki | ২৬ নভেম্বর ২০১৪ ১১:৫২268177
  • এম্যা, এত টেকস্যাভি কেসিদা হোয়াটস্যাপ জানেনা ঃ))
  • Tim | ২৬ নভেম্বর ২০১৪ ১১:৪৯268175
  • টি'র লেখা আর ব্যাঙদির স্বপ্নগুল্প দারুণ লাগলো।
  • kc | ২৬ নভেম্বর ২০১৪ ১১:৪৯268176
  • আচ্ছা এই হোয়াটস অ্যাপটা কী? ফেবু মেসেঞ্জারএর থেকে কি বেশি কিছু? পিয়ার প্রেশারে কি হোয়াটস অ্যাপও খুলতে হবে?
  • cm | ২৬ নভেম্বর ২০১৪ ১১:৪০268174
  • তিনো এবং বামফ্রন্টের যুদ্ধ কি তবে ঘটি বাঙালের লড়াই!
  • Arpan | ২৬ নভেম্বর ২০১৪ ১১:৩৮268173
  • লজ্জার কী আছে!
  • jhiki | ২৬ নভেম্বর ২০১৪ ১১:৩৭268172
  • এটা একটি লজ্জাজনক সত্যি ঃ(
  • de | ২৬ নভেম্বর ২০১৪ ১১:২৭268171
  • তিনোতে বেশীর ভাগই ঘটি নেতা!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত