এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ২৬ নভেম্বর ২০১৪ ১১:২০268170
  • ব্যাঙদির স্বপ্নগুলো বেশ - টির লেখাটাও।
  • kc | ২৬ নভেম্বর ২০১৪ ১০:৪৫268169
  • ঠিক বলেছেন। ওই একটা কারনেই মাঝে মাঝে বাঙাল হয়ে যেতে ইচ্ছে করে।
  • | ২৬ নভেম্বর ২০১৪ ১০:৪২268168
  • মমদি ঘটিদের গুল সম্পর্কে শেষ কথা।
  • lcm | ২৬ নভেম্বর ২০১৪ ১০:৩৮268167
  • ধুস, বাঙালরা গুল দেয় না, মারে।
  • kc | ২৬ নভেম্বর ২০১৪ ১০:৩৭268166
  • ল্যদোশদা গুল দিচ্ছে। একদম খাঁটি কোলকাত্তাইয়া ঘটি। ন্যাড়াদা এসে ধুদ্ধুরি নেড়ে দিলেই টের পাওয়া যাবে।
  • lcm | ২৬ নভেম্বর ২০১৪ ১০:৩৬268165
  • ও ফৌকাউল্ট নিয়ে বই
  • lcm | ২৬ নভেম্বর ২০১৪ ১০:৩৪268163
  • কেসি, ঠিক ঠিক, ভুল হয়ে গেছে।
    তবে মোহনবাগান তো - এসি, ডিসি কি আসে যায়।
  • | ২৬ নভেম্বর ২০১৪ ১০:৩৪268164
  • ওঃ তাইলে আবার ফেরত দিলামঃ)
  • kc | ২৬ নভেম্বর ২০১৪ ১০:৩৩268160
  • ঈশেন আছ বাজারে? একটা ভালো বই পড়লাম। "ফরগেট ফুকো"। বেশ ভালো লেগেছে। তবে পড়তে সময় লেগেছে অনেকটা। ইদানিং ফুকো পড়ছি। ইরান বিপ্লবের পরে ফুকোর কিছু কথাবার্তা দিয়ে পশ্চিমবঙ্গের "পরিবর্তন" ও তার পরবর্তী ঘটনাকে বেশ ভালোই বিশ্লেষণ করা যায়। এসব দেখেটেখে মন শান্ত হয়ে গেছে।
  • | ২৬ নভেম্বর ২০১৪ ১০:৩৩268161
  • ঘটি হবার অপরাধেআমার হলধরজনিত সহানুভূতি প্রত্যাহার করলামঃP
  • lcm | ২৬ নভেম্বর ২০১৪ ১০:৩৩268162
  • বোঝো! আমি কাঠবাঙাল।
  • d | ২৬ নভেম্বর ২০১৪ ১০:২৮268159
  • ল্যাদোশ ঘটি বুঝি? ঐজন্যই বাঙালটা অমন বদখত লেখে। তারমানে ব্যাঙ্গ করে লেখে, এইবারে বুঝলাম।
  • jhiki | ২৬ নভেম্বর ২০১৪ ১০:২৬268157
  • এটা আম্মো জানি, মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব।
  • T | ২৬ নভেম্বর ২০১৪ ১০:২৬268158
  • আর এসি...এইবার সিবিয়াই এসি খুলে নেবে...
  • kc | ২৬ নভেম্বর ২০১৪ ১০:২৩268156
  • ল্যাদোশদা ঘটিকূলের কলঙ্ক। মোহনবাগান এফসি নয়, এসি।
  • | ২৬ নভেম্বর ২০১৪ ১০:২২268155
  • পুলিশ চ্যাংদোলা করে একজনকে পাশে নিয়ে মাটিয়ে শুইয়ে হাতকড়া পড়াচ্ছে!
  • lcm | ২৬ নভেম্বর ২০১৪ ১০:১৫268154
  • না তা ক্যানো, জানে তো লোকে, এফ সি হল ফুটবল ক্লাব। এই যেমন, বার্সিলোনা এফ সি, বা, মোহনবাগান এফ সি।
  • সিকি | ২৬ নভেম্বর ২০১৪ ১০:১৩268153
  • ইয়ে এফ সি নেহি জানতা হ্যায় ... এ বাবা ...
  • lcm | ২৬ নভেম্বর ২০১৪ ১০:১২268152
  • অবশ্য সাদা-২ কে ঐ প্রশ্নটি সকালে আমি করেছিলাম।
  • lcm | ২৬ নভেম্বর ২০১৪ ১০:১১268151
  • এখানে ওকল্যান্ডে গতকাল হাইওয়ে ৫৮০ প্রোটেস্টররা বন্ধ করে দেয় - দুবার।
  • T | ২৬ নভেম্বর ২০১৪ ১০:১০268150
  • এইবার গুছিয়ে হিনী পড়বে।
  • T | ২৬ নভেম্বর ২০১৪ ১০:০৯268147
  • ও, আচ্ছা।
  • lcm | ২৬ নভেম্বর ২০১৪ ১০:০৯268148
  • আজ আপিসে দুজন সাদা লোকের মধ্যে ফার্গুসন গ্রান্ড জুরির ফল নিয়ে তক্কো হচ্ছিল।

    সাদা-১ঃ মাইকেল ব্রাউন ক্রিমিনাল, দোকানে লুট করে মাল নিয়ে যাচ্ছিল, অফিসার উইলসন চেজ করলে তাকে মারধোর করে, অফিসারের দিকে তেড়ে এসেছিল ভয়ংকর ভঙ্গিতে ইত্যাদি।

    সাদা-২ঃ ঠিক আছে ধরা যাক এসব সত্যি। কিন্তু, ব্রাউনের কাছে কোনো বন্দুক বা আগ্নেয়াস্ত্র ছিল না, এবং উইলসন এর কাছে ছিল, এবং তাই দিয়ে সে আট আটটা গুলি চালিয়েছে, একটি মাথা ফুঁড়ে। এই একটি ব্যাপার নিয়ে তো কোনো সন্দেহ নেই। উইলসন যদি পুলিশ না হত তাহলে কি গ্রান্ড জুরি অন্য সিদ্ধান্ত নিত না?

    এর কোনো উত্তর সাদা-১ দেয় নি।
  • d | ২৬ নভেম্বর ২০১৪ ১০:০৯268149
  • টি,
    এফ সি মানে 'ফেলে চুমু'। এবারে সিকি ফেলে (কোথায় ফেলে সেনিয়ে সিকি নীরব) শয়ে শয়ে হাজারে হাজারে লাখে লাখে চুমু দিয়ে যাচ্ছে ---- এইটা একটু .....
  • | ২৬ নভেম্বর ২০১৪ ১০:০৭268146
  • এফ সি হলো গিয়ে ফেলে চুমু।
  • pi | ২৬ নভেম্বর ২০১৪ ১০:০৬268145
  • নিউইয়র্কে কিছুক্ষণ আগেও হাজারখানেক লোক রাস্তার রাস্তার ট্র্যাফিক আটকে প্রতিবাদ করছিলেন।
  • T | ২৬ নভেম্বর ২০১৪ ০৯:৫৯268144
  • ইয়ে এফ সি কেয়া হোতা হ্যায়?
  • pi | ২৬ নভেম্বর ২০১৪ ০৯:৫৭268143
  • মামু, জেগে থাকলে বোলো।
  • | ২৬ নভেম্বর ২০১৪ ০৯:৫৪268142
  • ফার্গুসনে অ্যানাউন্সমেন্ট চলছে, সরে না গেলেই গ্রেপ্তার। সাইডওয়াক থেকেও সরে যেতে বলছে।
  • সিকি | ২৬ নভেম্বর ২০১৪ ০৯:৫২268141
  • এইটা ফেসবুক থেকে - পরিচয় পাত্রের লেখা।

    ব্রেকিং নিউজঃ শীতকাল আসিয়াছে। পরশুরাম সেই কবে বলিয়াছেন বাজারে রোগা রোগা ফুলকপির বাচ্চা বিকাইতেছে। পুরাকালে রাজারা এইসময়ে দিগ্বিজয়ে যাইতেন। এখন সকলে তার বদলে মাঠে স্পোর্টস করে ও বাগানে চড়ুইভাতি করে। সুবে বাংলার গর্বিত স্বাধীন সুলতানা ও তৃণমূলের মহিলা আমীর মমতা নিশ্চিন্তে লুডো খেলিতেছিলেন, এমন সময় গোলমাল শুনা গেল এবং তাঁহাকে উঠিতে হইল ঘুঁটি ফেলিয়া। বিলাপরত আমীর ওমরাহগণ বলিলেন, স্পোর্টসে ফুটবল খেলায় তৃণমূলের অবস্থা সঙ্গিন। রেফারি সিবিআই সেন্টার ফরওয়ার্ড টুম্পাইকে লালকার্ড দেখাইয়াছে। ইতিপূর্বে তাহারা পলটুকেও লালকার্ড ধরাইয়াছিল, নিরপেক্ষতা বজায় রাখিতে এইবার তাহাদের শিকার টুম্পাই।

    মমতা চিন্তিত মুখে বলিলেন কি হবে এখন।

    মুকুল গলা খাঁকারি দিয়া বলিলেন, তখনই বলেছিলুন, ওরে জুন মালিয়ার সঙ্গে সিডনির বীচে বেশি ঘুরিসনি। আমরা সব বলে প্রসট্রেট সমস্যায় জেরবার, তোমার ওই চেহারা নিয়ে এত পরিশ্রম কি সইবে? হুঃ।

    পার্থ বলিলেন, সে কি কথা মুকুলবাবু? আসিফ খান যে বলেছে আপনি আলাদা ফ্ল্যাটে আমোদ ফুর্তি করেন? রহস্যটা জানাবেন দয়া করে।

    মমতা হ্রেষাধ্বনি করিয়া বলিলেন, বাজে কথা বাদ দাও। এখন কি করতে হবে সেই বল।

    এমন সময় ভগ্নদূতের মত ঘরে ঢুকিয়া লোকেরা জানাইল যে ক্রিকেট ম্যাচেও অবস্থা খারাপ। বংশীবদন কাকপ্রসন্ন পলাইছে, ভাগ্নে মদন সিবিআইয়ের বিপজ্জনক বাউন্সারে আহত ও অবসৃত হইয়া হাসপাতালে।

    অধিকারী অ্যান্ড সান্স মেদিনীপুরের ভাষায় বলিলেন, দিদি, তখুনি বলেছিনু, ওইসব পাগলুকে এমপি নিওনি। উয়ারা খেলছে ক্রিকেট হুই কবে ‘লে ছক্কা’ যুগে।

    বাস্তবিকই তাই। ভারতের শ্রেষ্ঠ লেগস্পিনার মোদীজির গুগলি বা ঘণ্টায় ১০০ মাইল গতিতে বল করিতে সক্ষম, শোয়েব আখতারের গর্বিত ভারতীয় প্রত্যুত্তর, অরুণ জেটলির বিমারের মোকাবিলা সংসদে গিয়া করা লে ছক্কার ব্যাটসম্যান আবীর বসু ওরফে পাগলুর কর্ম নহে।

    পার্থ বলিলেন, এইসব কাক-টাককে এত তোল্লাই দিয়ে ভুল করেছেন। এদেরকে জুটিয়েছিলেন বুদ্ধবাবু, লাই দিয়ে মাথায় তুলেছিলেন। কোথাও কিছু নেই দাড়ি রেখে পাঞ্জাবি পাজামা পরলেই সব কাকশিল্পী হয়ে উঠছে।

    মমতা বলিলেন, ঠিক বলেছ। দাড়ি আর পাঞ্জাবি পাজামা পরে আলেম হলেই পারত, সাঈদী হুজুরের মত, মাসে মাসে ইমাম ভাতা বরাদ্দ করে দিলেই চলত, তা না, কাক এঁকে কোটি কোটি টাকা করেছে। কোন মানে হয়?

    ভাবিয়া চিন্তিয়া সবাই মিলিয়া ঠিক করিল অন্য কারো ঘাড়ে দোষ চাপানো হইবে। সাংবাদিক সম্মেলন করিয়া মমতা বলিলেন চিটফান্ড কাণ্ডে আসল অপরাধী অনুকূল ঠাকুর। তৃণমূল দাবী জানাচ্ছে অনুকূল ঠাকুরের অ্যাসিসটেনট শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার। এইভাবেই আসল অপরাধী শনাক্ত করা যাবে।

    হিন্দু অনুকূল ঠাকুরকে এইভাবে অসম্মান করায় বিধানসভায় বিজেপি প্রতিনিধি শমীক ভট্টাচার্য তীব্র প্রতিবাদ জানান এবং সরকারের উদ্দেশ্যে ছি ছি এত্তা জঞ্জাল গানটি পরিবেশন করেন।

    সাংবাদিকদের প্রশ্নের জবাবে অকুতোভয় শীর্ষেন্দু জানান এইসব চিটফান্ড জাতীয় পার্থিব বিষয়ে তাঁহার কোন উদবেগ নাই। সিবিআই বা তৃণমূলের ঘুণপোকারা তাঁহার কিছুই করিতে পারিবে না।

    মন্ত্রীদের উদ্দেশ্য করে শীর্ষেন্দু বলেন এমন মানবজমিন রইল পতিত। তবে আবাদ করলে কি ফলত সেটা এই সাহিত্যিক বলেননি বলেই জানা গেছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত