এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ২৬ নভেম্বর ২০১৪ ০৬:৩৮268110
  • ওঃ, এই হাতি শুনে মনে পড়লো, ফেবুতে অচিন্ত্য এক ছোট্টোমতন বাচ্চা হাতীর ছবি দিয়েছে, সেই হাতী নদীতে স্নান করছে খুব খুশি খুশি মুখ, আর সবাই কমেন্টবক্সে আনন্দে লুটোপুটি করছে। একজন বলেছে ওর জন্য হাতীটাকে বড়ো করে দিতে। সেটা কি সত্যিকার হাতীটাকে না ছবিটাকে বোঝা যাচ্ছে না। ঃ-)
  • byaang | ২৬ নভেম্বর ২০১৪ ০৬:৩৪268109
  • আরেকবার দেখেছিলাম, বাইরের ঘরে একটা মিষ্টিমতন হাতি পুষেছি। কিন্তু সে এত কুঁড়ে হাতি, নড়েও না চড়েও না, আর তাকে ডিঙিয়ে কেউ বাড়ির বাইরে বেরোতেও পারছে না, ঢুকতেও পারছে না। তাই সে যাতে রোগা হয়ে গিয়ে লোকজনকে যাতায়াতের জায়গা করে দেয়, তাই আমি তাকে কাপে করে লেবুরজল আর মধু খাওয়াচ্ছি।
  • byaang | ২৬ নভেম্বর ২০১৪ ০৬:৩০268108
  • অনেক বছর আগে স্বপ্ন দেখেছিলাম, আমার ছোটমামা বিইকলেজ থেকে পাশ করে বেরিয়ে সাঁওতাল পরগণায় চাকরি পেয়ে একটা কুকুর পুষেছে। আর আমি সেখানে বেড়াতে গিয়ে রাতদিন সাঁওতালি ভাষা শিখছি, পড়ছি, মুখস্থ করছি, নয়তো কুকুরটা আমার কথা বুঝতে পারছে না।
  • Abhyu | ২৬ নভেম্বর ২০১৪ ০৬:২৬268107
  • আচ্ছা তুমি আর কি কি স্বপ্ন দেখে থাকো?
  • byaang | ২৬ নভেম্বর ২০১৪ ০৬:১৬268106
  • ঃ)
  • Abhyu | ২৬ নভেম্বর ২০১৪ ০৬:০৮268105
  • না মানে ঘরমোছার ন্যাকড়ার উপর মাথা দিয়ে কেউ শুয়ে থাকে এটা তুমি গুরুতে লিখেছ জানলে উনি মোটেই প্রীত হবেন না।
  • byaang | ২৬ নভেম্বর ২০১৪ ০৫:৫৬268104
  • আমি নাকি বলেছি, "এক্সকিউজ মি মোদিজী, ম্যায় বহোত দের সে দেখ রহি হুঁ, আপ ঝাড়ু লাগানে কে টাইম পে আপকে ঝাড়ুকে স্ট্রোক সে সারে কে সারে কিচড় মেরে প্যায়ের কে উপর প্লেস কর রহে হ্যায়। ঠিক সে ঝাড়ু লাগানা নেহি আতা হ্যায় তো, স্টার্ট হি কিঁউ কিয়া? অগর দোবারা অ্যায়সে কিয়া না, তো ....... " এই "তো"র পরে কী বলেছি জিগালে তার উত্তর দিতে না পেরে, আমাকে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে গাড়িতে গিয়ে ঘুমাতে বলা হচ্ছে।
    আরো মিথ্যে করে বলা হচ্ছে, আমি নাকি কিছুদিন আগেও ঘুমের মধ্যে খুব অবাক হয়ে বলেছিলাম "ঘরমোছার ন্যাকড়াটার উপর মাথা দিয়ে শুয়ে আছ কেন?"
  • byaang | ২৬ নভেম্বর ২০১৪ ০৫:৪৮268103
  • আমি ঘুমের মধ্যে হিন্দিতে ঝগড়া করে থ্রেট দিয়েছিলাম প্রধানমন্ত্রীকে, তাইজন্য নাকি বাড়ির লোকের ঘুমে ব্যাঘাত ঘটেছে। যদিও প্রধানমন্ত্রীকে কী থ্রেট দিয়েছিলাম, জিগালে বলতে পারছে না।
  • Abhyu | ২৬ নভেম্বর ২০১৪ ০৫:৪৩268102
  • রাত সাড়ে তিনটেয় ঘুম থেকে তুললো কেন? অ্যালার্ম দিয়েছিলে না চোর এসেছিল?
  • byaang | ২৬ নভেম্বর ২০১৪ ০৫:৩৮268101
  • আচ্ছা কুমুদি কোথায়? নতুন সিমকার্ডটা দিয়েও কি চচ্চড়ি রেঁধে ফেলল কুমুদি?
  • byaang | ২৬ নভেম্বর ২০১৪ ০৫:২০268098
  • আজকের মত রান্নাবান্নার পর্ব শেষ। লোকজন চেঁচামেচি করে আমাকে ঘুম থেকে তুলে দিল রাত সাড়ে তিনটের সময়। কী আর করি, রেগেমেগে রান্নাই করে ফেললাম।
  • Abhyu | ২৬ নভেম্বর ২০১৪ ০৪:১১268097
  • হানুদা কাল বেরুচ্চো তো? যাত্রা শুভ হোক। শোভনকে আমার সশ্রদ্ধ অভিবাদন জানিও।
  • pi | ২৬ নভেম্বর ২০১৪ ০২:১১268096
  • কে যেন এখানে বলেছিলেন আম্রিগায় এসব হয় না.. গত ক'দিন ধরেই চলছেঃ

    Hundreds of UC Berkeley students, faculty and community members marched through the city and campus Monday as part of a systemwide day of action, protesting the recent vote by the UC Board of Regents to pass a controversial tuition hike policy.

    Beginning with a rally at noon at Sather Gate, student protesters walked out of their classes onto Sproul Plaza, picketing posters and chanting phrases such as “No cuts, no fees, education must be free.” The line of marchers spanned about three blocks, heading to Downtown Berkeley, and included more than 1,000 people at its peak, while UCPD stood by and stopped traffic...

    http://www.dailycal.org/2014/11/24/hundreds-protesters-take-streets-march-tuition-hikes/
  • h | ২৬ নভেম্বর ২০১৪ ০১:১৫268094
  • -ফার্গুসনের বিচরের টা নেওয়া কথিন হোয়ে জছে সত্যি
  • h | ২৬ নভেম্বর ২০১৪ ০১:১৫268095
  • -ফার্গুসনের বিচরের টা নেওয়া কথিন হোয়ে জছে সত্যি
  • সে | ২৫ নভেম্বর ২০১৪ ২২:৫৫268092
  • 10:44 PM ক্ক। লিঙ্গুয়া ফ্রাঙ্কা।
  • sm | ২৫ নভেম্বর ২০১৪ ২২:৪৪268091
  • ইংরাজীর আধিপত্য আর তার জন্য আমাদের ল্যাল্যাপনা আরো আপত্তিকর লাগে।
    ---
    ইংরিজি চাপিয়ে দেওয়া হলো কেমনে? ইংরেজ তো দেশ ছেড়ে চলে গেছে। আমরাই চেপে ধরে আছি। তা, ল্যালাপনা তে আপত্তি কেন? গ্লোবাল ভাষা তো বটে। এমন কি ই ইউ তেও অঘোষিত কম্যুনিকেশন ল্যন্গুএজ হলো ইংরিজি।
  • lcm | ২৫ নভেম্বর ২০১৪ ২২:২৮268090
  • ফার্গুসনে ৬১ জন গ্রেপ্তার হয়েছে - দোকানপাট পোড়ানো, লুটতরাজের অভিযোগে।
  • quark | ২৫ নভেম্বর ২০১৪ ২২:২৭268089
  • ওমা ওর'ম তো আমাদের পাড়াতেই আছে। সোয়ামী-ইস্তিরি আপিস যাওয়ার সময় রাস্তার কুকুরদের বিস্কুট খাইয়ে আদর ক'রে যায়। আর সেই কুকুরেরা আমাদের বাড়ির সামনেই রাস্তায় (হ্যাঁ, রাস্তার মধ্যিখানে) তাল তাল ইয়ে ক'রে রাখে। একদিন বলেছিলাম এতো আদর যখন বাড়িতে নিয়ে গেলেই তো পারেন। তো জানা গেল "ওরা তো রাস্তারই কুকুর"।
  • Abhyu | ২৫ নভেম্বর ২০১৪ ২২:২৬268088
  • ইন্দ্রাণীদিকে মিস করে গেলাম। 04:14 PMএর অশোকতরুর গল্প আর গানগুলি বড় ভালো লাগল।

    কণিকাকে নিয়েও ওরকম একটা গল্প শুনেছিলাম।
  • dd | ২৫ নভেম্বর ২০১৪ ২২:০৯268087
  • নিগ্রোয়েড/ককেশিয়ান নিয়ে কথা হচ্ছে বুঝি।

    তা দেখুন ভারোতবর্ষে তো সেই ঋগবেদ থেকেই সাদা কালো বিভেদ রয়েছে। দেবতারা সবাই ফর্সা। ইন্দ্রের চুল আর দাড়ি একবার লেখা ছিলো সোনালী রঙের মানে ব্লন্ড। আর তাদের সাথে শত্রুতা ছিলো"কৃষ্ণবর্ণের" মানুষদের। এই বর্ণের কথা একাধিক বার লেখা আছে। তারা যে কালো ছাড়াও "সুকেশী" ছিলেন (মানে আমার ধারোনা কার্লি হেয়ার) সেটাও বলা আছে।

    একবার দুগ্গা ঠাকুরকেই দেখুন না ক্যানো? ফর্সা মতন মহিলা দশ হাত বাগিয়ে বধ করছে নেগ্রোয়েড অসুরকে (কালো/পেষল/কার্লি হেয়ার)।

    এর ফলে ধরুন চার পাঁচ হাজার বছোর ধরে আমাদের মধ্যে চামড়ার রং নিয়ে একটা সিরিয়াস ইয়ে থেকে গ্যাছে। দু চার পাতা কিতাব পড়লেই তো আর ধাঁ করে মোছা যাবে না।
  • pi | ২৫ নভেম্বর ২০১৪ ২২:০৭268086
  • হিন্দি, ইংরাজী দুটোই চাপিয়ে দেওয়া। ইংরাজী বরম আরো বেশি। ইংরাজীর আধিপত্য আর তার জন্য আমাদের ল্যাল্যাপনা আরো আপত্তিকর লাগে।
  • sm | ২৫ নভেম্বর ২০১৪ ২২:০৪268085
  • হিন্দি ভাষা হিসেবে খুবই অপ্রয়োজনীয় ভাষা। শাকের উপর আঁটির বোঝার মত কেন্দ্রীয় সকারের জোরজবরদস্তি চাপানো থাকে। দক্ষিন ভারতের লোকেরা মোটেই হিন্দিতে স্বচ্ছন্দ নয়। বরঞ্চ ইংরিজি একটা গ্লোবাল ভাষা। ভালো করে শিখলে, দেশে বিদেশে টু পাইস কমানো যেতে পারে।পৃথিবীর বহু দেশেই নেটিব ভাষা না হলেও ইংরিজি প্রধান কম্যুনিকেশন ল্যন্গুএজ হিসেবে মানা হয়। যেমন সাউথ আফ্রিকা,ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া ইত্যাদি।
  • aka | ২৫ নভেম্বর ২০১৪ ২১:৩৮268084
  • গত পরশু আমাদের বাড়ির ড্রাইভওয়েতে একটা বেড়াল ছিল। গাড়ি থামানোর সাথে সাথে বেড়ালটা পায়ে পায়ে এসে মিউ মিউ করছিল। মায়া হল, বাড়ি এনে দুধ খেতে দিলাম, গলায় ওনারের নাম্বার ছিল তাকে কল করলাম। সে বলল ওটা স্ট্রীট ক্যাট, খুব বদার করলে সে এসে নিয়ে যাবে। বুঝলাম যে সে আমার বাড়ি থেকে নিয়ে গিয়ে অন্য জায়গায় ছেড়ে দেবে। সেটাও প্রাণে সইল না। বহু জায়গায় ফোন করলাম কিন্তু কেউই কিছু করতে পারল না কোথায় বেড়ালটাকে দেওয়া যায় সেফলি। শেষে একজন বলল অ্যানিমাল কন্ট্রোলকে ফোন করতে। তাদের ফোন করলাম তারা এসে নিয়ে গেল। আজ সেই ওনার ফোন করে আমাকে বলল তুমি নরকে যাবে। কেন তুমি অ্যানিমাল কন্ট্রোলে ফোন করলে ইত্যাদি ইত্যাদি। যদি শোনেন গুলি খেয়ে মারা গেছি তাইলে জানবেন সেই ওনারই....
  • potke | ২৫ নভেম্বর ২০১৪ ২১:৩৬268083
  • একক, একটা ঘট্না বলি, আমার এক ব্রিটিশ বন্ধু, খুব ভালোবাসে দেশী খাবার। তা ডালাসে তো ও জিনিষের অভাব নেই, প্রায়ই যায় দেশী দোকানে। একদিন বলে, আচ্ছ আমি অমুক দোকানে গেলেই সবাই আমার দিকে তাকিয়ে থাকে কেন? তা, কালারে আপত্তি? তোমাদের কি কালার?
  • pi | ২৫ নভেম্বর ২০১৪ ২১:১৫268082
  • অ্যাকচুয়ালি আমাদের দেশের মুসলিমদের কথাই লিখবো ভাবছিলাম। তুলনাটা খাটে। কিন্তু একেবারে অন্য দিক দিয়ে। ক'দিন আগেই পড়ছিলাম, আমাদের দেশে জেলের কয়েদীদের মধ্যে অধিকাংশ মুসলিম। এটা ফ্যাক্ট। আম্রিগাতেও কালোরা তাই। সেই তথ্য দিয়ে ঐ তোর পরিচিতর মতই বহু লোকজন কালো বা মুসলিমদের গুষ্টির তুষ্টি করে। কিন্তু এই ফ্যাক্টটাই দেখিয়ে দেয়, এঁদের অবস্থা কত খারাপ। কেন অপরাধের রাস্তা বেছে নিতে হচ্ছে। এদিকে এটা পুরো বিষচক্র। যেহেতু অপরাধীদের মধ্যে এঁদের সংখ্যা বেশি, সেজন্য সাধারণভাবে এঁদের সাথে অপরাধকে অ্যাসোসিয়েট করার প্রবণতাও বেশি। আম্রিগায় সেটাই একটা চরম রূপ নিতে নিতে এইধরণের গুলি চালিয়ে দেওয়ার মত ঘটনা। লোকজনের এইধরণের মনোভাবের জন্য আবার এঁদের মধ্যে ক্রনিক স্ট্রেস। ইঃ ইঃ।
  • pi | ২৫ নভেম্বর ২০১৪ ২১:০৫268081
  • করছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত