এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একক | ২৫ নভেম্বর ২০১৪ ২১:০২268080
  • কদিন আগে দেশে ফিরে এক পরিচিত বলল ব্ল্যাক রা হচ্ছে আমেরিকার সাহায্যপ্রাপ্ত মুসলমান। কোনো কাজ করেনা কাউন্টারে হওয়াইট এর কাছে যাই ব্ল্যাক এভয়েড করি। ভীষণ ন্যারো থিঙ্কিং। এছাড়া ক্রাইম প্রোন। তারপর আরও ঘন্টাখানেক ব্ল্যাক দের তুষ্টিপুজো।
  • potke | ২৫ নভেম্বর ২০১৪ ২০:৫৭268079
  • একটা মেল করিস।
  • pi | ২৫ নভেম্বর ২০১৪ ২০:৫৬268078
  • বেশ কিছু ডাটা আছে। কোন একটা টইতে বিস্তারির লিখেওছিলাম। রেসিজম আর শিশুমৃত্যু নিয়ে খুব ইন্টারেস্টিং স্টাডি হয়েছে।
  • potke | ২৫ নভেম্বর ২০১৪ ২০:৫৩268077
  • এই "রেসিসম ট্রিগারড স্ট্রেস" রিলেটেড স্টাডি টায় আমি ইন্টারেস্টেড, পাই। কিছু ডেটা থাকলে জানাস।
  • pi | ২৫ নভেম্বর ২০১৪ ২০:৪৮268076
  • আম্রিগায় আমাদের ক্লাস নিতেন এক প্রফ, আফ্রিকান আমেরিকান। বলতেন, ছোটোবেলায় তাঁরা রাস্তার ওপারে কোন মলে গেলেও মা চিন্তায় থাকতেন, ছেলেমেয়ে ঠিকঠাক ঘরে ফিরবে তো ? ক্লাসের একটি মেয়ে বলছিল, অবস্থাটা এখনো তো তাই। তার বয়ফ্রেণ্ড সাদা। বলেছিল, রাস্তায় বেরোলে দুজনে একইরকম ভাবে চলতে পারে না। তার বয়ফ্রেণ্ড যা যা নিশ্চিন্তে করতে পারে, তা সে পারেনা। কারণ তার কোনরকম একটু 'অস্বাভাবিক' আচরণের জন্য সে গুলি খেয়ে যেতে পারে। অন্ততঃ সেই ভয়, একটা স্ট্রেস তার মধ্যে, তাদের মত কালো চামড়ার লোকেদের মধ্যে নাকি সবসময় কাজ করে।
    অনেক হেল্থ স্টাডিজ হচ্ছে এখন, যা দেখাচ্ছে, এই ক্রনিক স্ট্রেস আফ্রিকান আমেরিকানদের খারাপ স্বাস্থ্য সূচকের অন্যতম প্রধান কারণ।
    গুলি খেয়ে তো এক দুজন মারা যান, কিন্তু এই রেসিজমের জন্য তলে তলে কতজন যে কত অসুখে অকালে মারা যেতে পারেন, সেসব কে হিসেবে আনে। এখন কিছু কিছু আনা শুরু হয়েছে।
  • potke | ২৫ নভেম্বর ২০১৪ ২০:০৪268075
  • So for all that won't stop asking, yes, I am 31 and I don't have kids. If I were to have a kid right now, he/she will be black. And if he is a boy, I will have to teach him that he needs to live in fear, cause in this country it is ok to shot people like him. So no. I don't have kids.

    ম-র পোস্ত দেখে ভাবলাম এটা দি, আমার এক বন্ধুর ফেবু থেকে।
  • | ২৫ নভেম্বর ২০১৪ ১৯:১৯268074
  • আমেরিকা শীতে কাঁপছে- অন্যদিকে ফার্গুসনে আগুন জ্বলছে। http://www.usatoday.com/story/news/nation/2014/11/24/ferguson-protests-michael-brown/70067388/

    সারা দেশে বহুজায়গায় বিরাট প্রতিবাদ মিছিল হয়েছে। ফার্গুসনে লোকজন দোকানের কাঁচ ভেঙে জিনিসপত্র লুঠ করছে, গাড়িতে আগুন ধরিয়ে দিচ্ছে- পুলিশ দূরে কর্ডন করে দাঁড়িয়ে আছে, মাঝে মাঝে টিয়ার গ্যাস- কাল রাতে মনে হচ্ছিলো ছবি দেখছি।
  • | ২৫ নভেম্বর ২০১৪ ১৯:০৯268073
  • গীতা ঘটক আমার খুব প্রিয়। সামনে বসে যখন শেষ শুনেছি বোধহয় ২০০১ এ - তখনো ভালো লেগেছিলো। হয়তো কম বয়সের রেকর্ডের মত নয়- তবে খুব খারাপও নয়। ঐ বয়সেও সতেজ,সুরেলা গলা- অল্প দমের সমস্যা ছিলো,মাঝে মাঝে ইনহেলার নিচ্ছিলেন মনে আছে।
    তবে ওকে গাইতে দেখার চেয়ে শোন ভালো।
  • Arpan | ২৫ নভেম্বর ২০১৪ ১৮:৪৮268072
  • অডাসিটিই তো। কাস্টমারকে কেন জবাবদিহি করতে হবে সে কেন হিন্দিতে কথা বলতে চায় না?
  • d | ২৫ নভেম্বর ২০১৪ ১৮:৪১268071
  • আর সিকির 5:50এর পোস্টের প্রথম দুটো লাইনের মানে বা প্রাসঙ্গিকতা বুঝলাম না। মানে পলিশড হিন্দীর প্রয়োজন কী? নিতান্তই হিন্দীতে লিখতে না চাইলে? আর কোন হিন্দীর পালিশের কথা? হিন্দীরও তো কিছু ভাগ আছে।
  • jhiki | ২৫ নভেম্বর ২০১৪ ১৮:৩৮268070
  • অডাসিটি কথাটা লিখলে, তাই এত কথা। নইলে তো বেচা-কেনা এইই সার....
  • Arpan | ২৫ নভেম্বর ২০১৪ ১৮:৩৪268069
  • আমাকে সার্ভিস বেচার সাথে প্রান্তিক মানুষের ইংরেজি না জানার কী সম্পক্কো? আর কাউ বেল্টের বাইরের প্রান্তিক মানুষও হিন্দি জানে না।
  • সে | ২৫ নভেম্বর ২০১৪ ১৮:৩৩268068
  • ও আচ্ছা, বুঝলাম।
  • jhiki | ২৫ নভেম্বর ২০১৪ ১৮:৩২268067
  • যে দেশে পড়বে সেখানকার ভাষা। ওটাতো কম্পালসারি। এখানে বাহাসা, আরবে আরবিক ইত্যাদি...

    আর একটা কথা, ভারতীয় বাবা-মারা সন্তানদের মান্দারিন শেখানোতে ভালো-ই উৎসাহ দেখাচ্ছে!
  • সে | ২৫ নভেম্বর ২০১৪ ১৮:২৭268066
  • ঝিকি, তৃতীয় ভাষা নয় হিন্দি বুঝলাম, কিন্তু প্রথম ও দ্বিতীয় ভাষা দুটো কী কী? একটা নিঃসন্দেহে ইংরিজি। অন্যটা?
  • d | ২৫ নভেম্বর ২০১৪ ১৮:২৬268065
  • আমাকে উপযাচক হয়ে এসে কিছু বেচতে চাইলে আমার পছন্দের ভাষয়ই কথা বলতে হবে। তা না পারলে, যাঃ ফোট, নিজের পছন্দের ভাষার কাস্টমার খুঁজে নিয়ে বেচার চেষ্টা দ্যাখগে যা।
  • সে | ২৫ নভেম্বর ২০১৪ ১৮:২৪268064
  • সিঙ্গাপুরে মান্দারিন না জানলে সমস্যা চাকরিতে নিজের যোগ্যতা প্রমান করতে। শুধু ইংরিজি জানলেই চলে না। এর কারন যা, হিন্দির পেছনেও কারন কাছাকাছি। :-)
    আমার কিছু নন্‌ চাইনীজ সিঙ্গাপুরী বন্ধু আছে কিনা। ;-)
  • jhiki | ২৫ নভেম্বর ২০১৪ ১৮:১৯268063
  • গ্লোবালায়িত দুনিয়ায় চাইনিজরা হুলিয়ে সন্তানদের মান্দারিন শেখাচ্ছে (ইংরেজি অবশ্যই শেখাচ্ছে), যদিও চীনে অনেকগুলো ডায়ালেক্ট/ভাষা আছে। যারা শেখাচ্ছে সেইসব বাবা-মায়ের অনেকেই মান্দারিন/ক্যান্টোনিজ লিখতে-পড়তে পারে না।

    আমার মত মুষ্টিমেয় কিছু ভারতীয় পেরেন্ট সন্তানকে তৃতীয় ভাষা হিসেবে হিন্দি শেখাচ্ছে, মান্দারিন বা ফ্রেঞ্চ না শিখিয়ে।
  • সিকি | ২৫ নভেম্বর ২০১৪ ১৮:১৭268062
  • গ্লোবায়নের কথা গুরুত্বপূর্ণ একমাত্র এলিট সমাজের কাছেই। প্রান্তিকের কাছে নয়।

    যাক, এ নিয়ে তক্কে ফর দা মোশন আর আগেইনস্ট দা মোশন দুদিকেই বলা যায়, দুদিকেই এনাফ যুক্তি :) আমি দুটো কমিউনিকেশন ল্যাঙ্গোয়েজেই স্বচ্ছন্দ।
  • Arpan | ২৫ নভেম্বর ২০১৪ ১৮:০৪268061
  • আর গ্লোবায়িত দুনিয়ায় আগামী দিনে হিন্দির থেকে ইংরেজির পোটেনশিয়াল বেশি একথায় কেউ আপত্তি করবে বলে মনে হয় না। সেদিকে ক্ক।
  • Arpan | ২৫ নভেম্বর ২০১৪ ১৮:০১268059
  • ইংরেজি সবাই শেখে এখন, হিন্দি নাও শিখতে পারে। ইংরেজি বিদেশি ভাষা মোটেও নয়।

    আপত্তির কারণটা অন্য। কেউ যদি বলে ইংরেজিতে বলুন তা নিয়ে পাল্টা আপত্তি আসবে কেন?
  • potke | ২৫ নভেম্বর ২০১৪ ১৮:০১268060
  • আমার মনে হল, টোকার জন্য না, ফাইনান্সিয়াল/আদার মিসএপ্রোপ্রিয়েসনের জন্য জেলে গেছিল।

    প্রথমে প্লেগিচেক, তাতে এলার্মিং কিছু এলে তারপর এক্ষপার্ট কমিটি ইত্যাদি।।
  • সে | ২৫ নভেম্বর ২০১৪ ১৭:৫৯268058
  • সারা ভারতের একটা লিঙ্গুয়া ফ্রাঙ্কা থাকার দরকার আছেই। সেটা ইংরিজি হলেই ভালো। হিন্দি ও ইংরিজির মধ্যে অপশন থাকলে ইংরিজিই বেটার। অনেক সমৃদ্ধ ভাষা। শিখলে অনেক কাজে আসে।
  • সে | ২৫ নভেম্বর ২০১৪ ১৭:৫৩268057
  • নাগাল্যাণ্ড, অরুণাচল প্রদেশ, মেঘালয়, - এদের অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ কিন্তু ইংরিজি। ইংরিজি ঠিক "বিদেশি ভাষা" আর নেই এখন।
  • hu | ২৫ নভেম্বর ২০১৪ ১৭:৫১268056
  • তাহলে হিন্দীকে কারিকুলামেও ঢুকিয়ে দাও। সংযোগরক্ষার মাধ্যম হিসেবে হিন্দীও যদি ইংরিজির মতই জরুরী হয় তাহলে সেটা শিখে বলাই ভালো।
  • সিকি | ২৫ নভেম্বর ২০১৪ ১৭:৫০268055
  • এখন আমি হিন্দি বেল্টে থাকি বলে আমার হিন্দি অনেক বেশি পলিশড, সেটা ভারতের অন্যান্য রাজ্যে লোকেদের পক্ষে করা সম্ভব নয়, সেটাও মানি। পশ্চিমবাংলায় এক সপ্তাহের জন্য গেলেও আমার হিন্দির পালিশ নষ্ট হয়ে যায়, ফিরে এসে এক দেড় দিন সময় লাগে হিন্দির ফ্লুয়েন্সি আনতে। এটা সমস্যা। সারা ভারতকে প্রশাসনিকভাবে বাঁধবার জন্য আমার তো মনে হয় ইংরেজির থেকে হিন্দি বেশি এফেক্টিভ। বাঁধুক, ক্ষতি নেই, কিন্তু অন্য ভাষাকে ছোট না করে হিন্দি শেখানোর ওপর জোর দেওয়া হোক। সেইটা কেন্দ্রীয় সরকারের রাজভাষা কমিটি করে না। তারা রাজ্যে গিয়ে সেখানকার ভাষাকে ছোট করে হিন্দিকে প্রাধান্য দেবার চেষ্টা করে। ক্ল্যাশটা সেখানেই বাঁধে।
  • সিকি | ২৫ নভেম্বর ২০১৪ ১৭:৪৬268054
  • ধরে নেবার কিসু নাই। হিন্দি, অ্যাট পার উইথ ইংরেজি, ভারতের দুটি অফিশিয়াল কমিউনিকেশন ল্যাঙ্গোয়েজ। তো কেউ হিন্দিতে কথা শুরু করতেই পারে। রাজভাষার দাবিটা ভুলভাল মেনে নিয়েও এটা বলতেই হবে ইংরেজিটা এখনও এলিট শ্রেণীর ভাষা, আমজনতার সংযোগরক্ষাকারী ভাষা নয়। চেন্নাই, গোয়া বা কেরালা ছাড়া আর কোথাও বাস কন্ডাক্টর বা অটোওলা ইংরেজিতে কথা বলতে পারে বলে আমার জানা নেই।

    সংযোগরক্ষার জন্য ইংরেজি নামক একটি বিদেশী ভাষা চুজ করার থেকে অনেকেই হিন্দি নামক একটি দেশজ ভাষাকে চুজ করে। এতে অন্যায় কিছু নেই।
  • cb | ২৫ নভেম্বর ২০১৪ ১৭:৩৯268052
  • অর্পণ, ১ নং টা অপেরা দিয়ে খুললে হয়ত সামলাতে পারবেন মোবাইলে
  • de | ২৫ নভেম্বর ২০১৪ ১৭:৩৯268053
  • অবশ্য হিন্দীকে নিজের ভাষা আমিও মনে করি না - নিজের ভাষা বাংলা!

    বহু হিন্দীভাষী কিন্তু হিন্দী না জানাকে আরো অনেক কিছুর সঙ্গে রিলেট করেন - তাদের সাথেও একমত নই!
  • de | ২৫ নভেম্বর ২০১৪ ১৭:৩৭268051
  • টুকেছে কিনা সেটা কোর্ট ঠিক করতে পারে এতো সহজে? ব্লাইন্ড টোকা হলে অবিশ্যি অন্য কথা!

    কোন সায়েন্টিফিক বোর্ডের মতামত না নিয়ে এ'রম রায় দেওয়া যায়?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত