এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ২৫ নভেম্বর ২০১৪ ১৭:২৪268050
  • নিজেদের কোন একটা ভাষা কোথায় হল এখানে? সেই অপশনটা দেবার দরকার আছে সেটার প্রয়োজনটা তো আগে বুঝতে হবে।
  • potke | ২৫ নভেম্বর ২০১৪ ১৭:২৩268049
  • অপ্পনের প্লেগিয়ারিসম পোস্ট দেখলাম। দুটো প্রশ্নঃ

    ১) টুকলে জেলে যেতে হবে এরকম কি আইন আছে আপিসি তে?

    ২) আমাদের ভারতরত্ন রাও সাহেবের কি হবে? ওনার নামে তো ছটা অভিযোগ আছে এরকম?
  • Arpa | ২৫ নভেম্বর ২০১৪ ১৭:২১268048
  • অবশ্যই। অপশন দিতে হবে। কাস্টমারকে সার্ভিস যখন দিচ্ছ তখন ডাইভার্সিটিকে সম্মান দিতেই হবে।
  • jhiki | ২৫ নভেম্বর ২০১৪ ১৭:১৮268047
  • সেক্ষেত্রে লুরুর লোকের সাথে কন্নডে আলাপ শুরু করতে হয়, দেশেও লোকে নিজেদের কোন একটা ভাষায় কথা না বলতে পারলে কোথায় পারবে???
  • Arpan | ২৫ নভেম্বর ২০১৪ ১৭:১৩268046
  • পছন্দ অপছন্দের কথা পরে। আসল কথা অডাসিটি। দেশসুদ্ধ লোককে কেন ধরে নেবে যে তারা হিন্দি জানে?
  • সিকি | ২৫ নভেম্বর ২০১৪ ১৭:১২268045
  • সঠিক দাবি। মামুকে সিসি করে দিলাম। নতুন কোড আমার কাছে নাই।

    সঙ্গে এ-ও জানাই, অনুসন্ধান কাজ করছে না। গুগলে গিয়ে টই খুঁজে আনতে হচ্ছে।
  • সিকি | ২৫ নভেম্বর ২০১৪ ১৭:১১268043
  • Arpan | ২৫ নভেম্বর ২০১৪ ১৭:১১268044
  • একডা উপগার করবা? না কইরো না।

    মোবাইলে ব্লগ লোড হতে যা তা সময় নিচ্ছে। তো কিছু একটা কর। কিছু একটা মানে তিনটে জিনিস মাথায় আসছে ঃ

    ১। পাতার ওপরে "নিচে যান" বলে একটা লিং দিয়ে দাও, যাতে অমানুষিক স্ক্রোলিং করতে না হয়।

    ২। লেটেস্ট পোস্ট ওপরে আনার ব্যবস্থা কর।

    ৩। কমেন্ট সেকশনটাকে একাধিক পেজে ভাঙো।
  • সিকি | ২৫ নভেম্বর ২০১৪ ১৭:০৯268042
  • প্পন আমায় ডেকে কোথায় চলে গেল?
  • সিকি | ২৫ নভেম্বর ২০১৪ ১৭:০৮268041
  • চেন্নাইতে দু মাস ডেপুটেশনে থাকাকালীনই আমি প্রথম হিন্দি ভালোবাসতে শুরু করি।
  • de | ২৫ নভেম্বর ২০১৪ ১৭:০৪268040
  • আমি হিন্দী ভালো বলি না - কিন্তু শুনতে আমারো ভালোই লাগে! বিদেশে হলে আরো ভালো লাগে!
  • jhiki | ২৫ নভেম্বর ২০১৪ ১৭:০২268039
  • আমার সাথে কেউ হিন্দিতে কথা বললে হাঁফ ছেড়ে বাঁচি, স্পেশালি 'হানজি ম্যাডাম, ক্যায়সে হো?' দিয়ে শুরু করলে ....পসন্দ আপনা আপনা...:)
  • সিকি | ২৫ নভেম্বর ২০১৪ ১৬:৫৭268037
  • আছি। বলো।
  • Kaju | ২৫ নভেম্বর ২০১৪ ১৬:৫৭268038
  • গীতা ঘটকের 'গেল গো - ফিরিল না চাহিল না পাষাণ সে' শুনেছিলাম, আহা এখনো কানে বাজে।
  • Arpan | ২৫ নভেম্বর ২০১৪ ১৬:৫৬268036
  • বাবা সিকি, থাকলে একটু সাড়া দিও।
  • sosen | ২৫ নভেম্বর ২০১৪ ১৬:৫৫268035
  • ছোটাইদিকে গীতা ঘটকের গানদুটির জন্য অনেক থেন্কু।
  • Kaju | ২৫ নভেম্বর ২০১৪ ১৬:৫২268033
  • তাপসদা, এটা নিয়ে জানি আপনি এক জায়গায় বলেছিলেন, কিন্তু আমি তো সব জায়গায় ' ক'রে '-ই পড়েছি। বইতেও, নেটেও সব জায়গাতেই দেখলাম। ধূসর পান্ডুলিপি পিডিয়েফ খুলেও দেখলাম।
  • de | ২৫ নভেম্বর ২০১৪ ১৬:৫২268034
  • কি সব মণিমুক্তো!!
  • Arpan | ২৫ নভেম্বর ২০১৪ ১৬:৫১268032
  • আইদি ভালো থেকো।

    আবার দেখা হবে, নিশ্চয়।
  • de | ২৫ নভেম্বর ২০১৪ ১৬:৪৯268031
  • ছোটাইদি কোথায় যাচ্ছো?
  • hu | ২৫ নভেম্বর ২০১৪ ১৬:৪৬268029
  • অর্পণ, মানুষ এগুলো বিশ্বাসও করে। "একটু-আধটু" নয়। পুরোপুরি। কত লোকে যে আমিষ ত্রিপাঠীর বই পড়ে পুরাণ শিখল তার হিসেব নিলে আঁতকে উঠতে হবে।
  • i | ২৫ নভেম্বর ২০১৪ ১৬:৪৬268030
  • এই সব ছুঁয়ে ছেনে!- সে এক বিস্ময়
    পৃথিবীতে নাই তাহা- আকাশেও নাই তার স্থল
    চেনে নাই তারে অই সমুদ্রের জল!
    রাতে রাতে হেঁটে হেঁটে নক্ষত্রের সনে
    তারে আমি পাই নাই...

    এলাম।

    আবার কবে দেখা হয়...

    ভালো থাকবেন সবাই।
  • Arpan | ২৫ নভেম্বর ২০১৪ ১৬:৪৩268026
  • চাড্ডিরা এখন এসব মণিমুক্তো হোয়াটস্যাপে ছড়াচ্ছে। আচ্ছে দিন এসে গেছে, এখন এমন একটু আধটু সইতেই হবে।

    Bharat, Hindustan these are the historic name of our Country because of which we were known world wide.

    Do you know how did we got our country name INDIA it was given by Britishers.

    INDIA - INDEPENDENT NATION DECALARED IN AUGUST

    And this is how we got shortform of our country INDIA.

    99% of our people are not aware about this fact Educate every Indian.
  • Arpan | ২৫ নভেম্বর ২০১৪ ১৬:৪৩268027
  • চাড্ডিরা এখন এসব মণিমুক্তো হোয়াটস্যাপে ছড়াচ্ছে। আচ্ছে দিন এসে গেছে, এখন এমন একটু আধটু সইতেই হবে।

    Bharat, Hindustan these are the historic name of our Country because of which we were known world wide.

    Do you know how did we got our country name INDIA it was given by Britishers.

    INDIA - INDEPENDENT NATION DECALARED IN AUGUST

    And this is how we got shortform of our country INDIA.

    99% of our people are not aware about this fact Educate every Indian.
  • তাপস | ২৫ নভেম্বর ২০১৪ ১৬:৪৩268028
  • কাজু, ২ ৩৫,
    লক্ষ্য করে। ক'রে নয়। এই ' চিহ্নের অনুপস্থিতি নিয়ে বিস্তর চর্চা আছে।
  • নিখিল ভুবন হারালেম | ২৫ নভেম্বর ২০১৪ ১৬:২১268025
  • কোনও দিন সুযোগ পেলে অশোকতরুর যুবাবয়সের গান শোনাব। কী স্পষ্ট হেমন্ত মুখোপাধ্যায়ের গায়কির ছাপ! শুনলে কিছুটা অদ্ভুতই লাগবে।
  • d | ২৫ নভেম্বর ২০১৪ ১৬:১৭268024
  • এইর'ম পাবলিক হিন্দী বা মারাঠী বললেই আমি বাংলায় বলি। একদিন একজনকে বলেছিলাম 'হ্যাঁ হ্যাঁ বুঝেছি শিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু' এই অবধি বলতেই ফোন কেটে দিল। 'অশ্বডিম্ব'টা আর বলতে সুযোগ দিল না।
  • i | ২৫ নভেম্বর ২০১৪ ১৬:১৪268023
  • অশোকতরু একদা বাল্মিকীপ্রতিভায় রত্নাকর হয়েছিলেন-রবীন্দ্রসদনে সে অনুষ্ঠানের অসম্ভব প্রশংসা হয়েছিল-বিশেষতঃ ওঁর ভূমিকার।

    আসলে, অশোকতরু সম্বন্ধে আমার মনে অদ্ভূত একটা মায়ার জায়্গা আছে-ওঁর গলা শুনলে একটা ছবি ভাসে চোখে-অখ্যাত রেলস্টেশনের প্ল্যাটফর্ম-একটা কৃষ্ণচূড়া গাছ ফুলে ভরে আছে-টুপটাপ ফুল পড়ছে-পাজামা পাঞ্জাবি উস্কো চুল মানুষটি আপন মনে ভানুসিংহের পদাবলী গেয়ে চলেছেন প্ল্যাটফর্মের বেঞ্চে বসে-
  • Arpan | ২৫ নভেম্বর ২০১৪ ১৬:১২268022
  • সোসেনের ফোনটা আমিও পেয়েছি। পেয়ে আসল কথার জায়গায় কেন হিন্দিতে ফোন করছে, ইংরেজিতে কেন নয় এই নিয়ে চেঁচামেচি করে গেলাম। সে ব্যাটা আপনি হিন্দুস্থানে থাকেন হিন্দি জানেন না এরম কিছু বলার চেষ্টা করছিল। আমি তাকে আবার দাবড়ানি দিয়ে বললাম আমি ইন্ডিয়াতে থাকি, আমার পাসপোর্টে তাই লেখা আছে আর নেক্সট টাইম ইংরেজি শিখে যেন আমাকে ফোন করে। মিনিট দুই পরে বোর হয়ে সে ফোন রেখে দিল। কাটবার আগে তাকে একটা বাজে গালাগাল দিয়ে বলেছিলাম নেক্সট টাইম ফোন রেকর্ড করব আর পুলিশকে খবর দেব (এইটা হিন্দিতে)।
  • d | ২৫ নভেম্বর ২০১৪ ১৬:০৯268021
  • হেহে এরকম ক্যাবলামার্কা ফ্রড!!
    আমি পরে আরো চট্টি অন্যান্য ফ্রডের চেষ্টাও লিখে দেবনে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত