এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • - | ২৫ নভেম্বর ২০১৪ ১১:৪৪267989
  • সিকি ঃ-))
  • সিকি | ২৫ নভেম্বর ২০১৪ ১১:২৭267988
  • আমি অ্যাদ্দিন ভাবতাম, আমি কোনওদিন সুমন লাইভ শুনি নি, সেই পাপেই বোধ হয় সারদা হল।
  • sosen | ২৫ নভেম্বর ২০১৪ ১১:২১267987
  • গীতা ঘটকের বুড়ো বয়েসের গান-ও রবীন্দ্র সদনে ২৫শে বৈশাখে রোদে জ্বলতে জ্বলতে শুনিচি। বল্লে হবে? তবুও তো সারদা হোলো।
  • সিকি | ২৫ নভেম্বর ২০১৪ ১১:২০267986
  • বিক্রম সিংয়ের টইটা খুঁজে পাওয়া যাচ্ছে না।
  • Abhyu | ২৫ নভেম্বর ২০১৪ ১১:০৩267985
  • গীতা ঘটক সাউথ পয়েন্টে গান শেখাতেন - হেব্বি আনপপুলার ছিলেন ;)
  • ন্যাড়া | ২৫ নভেম্বর ২০১৪ ১০:৫৭267984
  • গীতা ঘটকের ওভার-ড্রামাটাইজেশন আছে। কিন্তু সুর লাগানোয় একশোয়-একশো। ওনার "গেল যে, ফিরিল না", "দুজনে দেখা হল", "কী ধ্বনী বাজে" - এসব শুনে দেখ। এমনকি "আমার জ্বলেনি আলো"-তে দেবব্রতকে, "চিরসখা হে"-তে রাজেশ্বরীকে টক্কর দিয়েছেন।
  • a x | ২৫ নভেম্বর ২০১৪ ১০:৫৩267982
  • অ ভাইপো, একটা প্রয়োজনে ম্যাল করসি।
  • lcm | ২৫ নভেম্বর ২০১৪ ১০:৫৩267983
  • পুরুষ - দেবব্রত/হেমন্ত/বিক্রম
    মহিলা - কণিকা/গীতা/রেজোয়ানা
  • Abhyu | ২৫ নভেম্বর ২০১৪ ১০:৫২267981
  • ন্যাড়াদা, গীতা ঘটকের উচ্চারণ (নাকি গায়কী) বেশ বাজে। ঐ রকম গলা কিন্তু রেন্ডারিং কি ভালো? এই দুটো পাশাপাশি শুনে দেখো

  • Abhyu | ২৫ নভেম্বর ২০১৪ ১০:৪৯267979
  • বিক্রম সিংহের একটা টই ছিল না?
  • ন্যাড়া | ২৫ নভেম্বর ২০১৪ ১০:৪৯267980
  • সুবিনয়েরে বেস্ট সময় মধ্য সত্তর থেকে সত্তরের শেষ - বহে নিরন্তর, এ কী সুধারস (আহা, সঙ্গে ওয়াই কে মুলকির গীটার আর অ্যাকর্ডিয়ান-বেসড অ্যারেঞ্জমেন্ট, অমনটি কমই হল), বসে আছি হে, মধুর মধুর ধ্বনী বাজে থেকে শ্রাবণের পবনে আকুল সন্ধ্যা, খেলাঘর বাঁধতে লেগেছি ইত্যাদি।

    অশোকতরু সুরের রাজা। কী সুর লাগাতেন মাইরি! সুখহীন নিশিদিন ওনার মতন গাইতে সব বড়-বড় গাইয়ে হেগে-পেদে বড়া ভেজে ফেলল। সঙ্গে আমার যদিই বেলা, আমার সকল নিয়ে বসে আছি, মোর ভাবনা রে কী হাওয়ায় আর নাটকের গান। সবেতে ফার্স্ট।

    সাগর সেন গানে সূক্ষ্ণতা আর উঁচুনীচুতে বিশ্বাস করতেন না। সব ফ্ল্যাট। তাই আয় সবে সহচরী, কতবার ভেবেছিনু, আমরা দুজনা স্বর্গখেলনা টাইপের গান ছাড়া টায়েটুয়ে পাশ।

    গীতা ঘটকের গান কেউ শোনেনা। এই তো পোড়া দেশ - এখানে সারদা হবে না তো কোথায় হবে!
  • trx | ২৫ নভেম্বর ২০১৪ ১০:৪৭267977
  • "যে রাতে মোর" - টা ইউটিউবে পেলাম না, কোথাও পেলে অবশ্যই শুনবেন। দেবব্রতকে যদি ১০০ ধরি, এই রেন্ডারিংটাকে ৯৫ তো দেবোই। আর বাকিরা ৭০ হবে হয়তো।
  • lcm | ২৫ নভেম্বর ২০১৪ ১০:৪৭267978
  • রবীন্দ্রসংগীতের পঞ্চকন্যা - সাহানা দেবী, অমিয়া ঠাকুর, মেনকা ঠাকুর, রাজেশ্বরী দেবী, মালতী ঘোষাল - এনারা সকলেই রবীন্দ্রনাথ ঠাকুরের সান্নিধ্যে গান শিখেছেন এবং গেয়েছেন।

    কিন্তু দিকপাল বলতে যা বোঝায় তা এনারা কেউ নন।
  • trx | ২৫ নভেম্বর ২০১৪ ১০:৪৫267976
  • কিছুদিন আগে অবধিও মনে হত কিছু গান আছে যেগুলো দেবব্রত ছাড়া আর কেউ কখনো গাইতে পারেনি, পারবে না। সেই ধারণা খানিকটা হলেও পাল্টে গেছে। এটা শুনুন, আর এঁরই অন্য গানগুলো শুনুন -

  • Abhyu | ২৫ নভেম্বর ২০১৪ ১০:৪৩267975
  • আহা এগজাজারেশন তো আছেই :)
    নীলিমা, সুচিত্রা, কনিকা (এবার বলতে গেলেই রাজেশ্বরীও বাদ কেন, তারপরে আরো আরো লোকে এসে যাবেন)
  • d | ২৫ নভেম্বর ২০১৪ ১০:৪২267974
  • ^ | ২৫ নভেম্বর ২০১৪ ১০:৩৯267973
  • দাদা - কণিকাও কি চেষ্টা করতেন?
  • Abhyu | ২৫ নভেম্বর ২০১৪ ১০:৩৮267972
  • আর কোনজন? :)
  • aranya | ২৫ নভেম্বর ২০১৪ ১০:৩৪267971
  • অভ্যু, কোনজন - দেবব্রত?
  • Abhyu | ২৫ নভেম্বর ২০১৪ ১০:৩৩267970
  • অরণ্যদা রবীন্দ্রসঙ্গীত একজনই গাইতে পারতেন, বাকিরা গাওয়ার চেষ্টা করেন :)
  • aranya | ২৫ নভেম্বর ২০১৪ ১০:৩২267969
  • আমারও ১থেকে ৭ দেবব্রত
  • lcm | ২৫ নভেম্বর ২০১৪ ১০:২৪267968
  • এই দূর্গে কেউ গেছো। প্রবালগড় ফোর্ট, বা, কলাবতী দূর্গে - বলে নাকি খুব খাড়া সিঁড়ি - মহারাষ্ট্রে মাথেরন-এর কাছে --
  • Abhyu | ২৫ নভেম্বর ২০১৪ ১০:২২267967
  • ধুদ্ধুড়ির স্মৃতিতে
  • | ২৫ নভেম্বর ২০১৪ ০৯:৫৫267966
  • চুপ করে বোসো অভ্যু। ন্যাড়া এসে ধুদ্ধুড়ি নেড়ে দেবেখন।
  • Abhyu | ২৫ নভেম্বর ২০১৪ ০৯:৪৭267965
  • সাগর সেন কিছু গান ভালো লাগে। যদেমি প্রস্ফুরন্নিব আর ঝড়ের মেঘের মতো আমি ধাই, তারপরে ধায় যেন মোর - এই সব - তা'বলে কি আর আকাশ ভরা ভালো লাগে?
  • hu | ২৫ নভেম্বর ২০১৪ ০৯:৪২267964
  • আমাদের আজ নেটের স্পীড কম আছে। পাই কিসব দিল দেখতেই পেলাম না। এই ধনযন্ত্রের কাজ কি? কবচের মধ্যে লক্ষ্মীর ছবি দিয়ে কি হয়?
  • | ২৫ নভেম্বর ২০১৪ ০৯:৩২267963
  • কোলকাতায় থাকাকালীন ব্যাঙ্গালোরের এক বন্ধু অনেকগুলো শানের মসল্লা এনে দিয়েছিলো। তখন কোলকাতায় মিলতো না। এখন কি পাওয়া যায়?
  • potke | ২৫ নভেম্বর ২০১৪ ০৯:২৯267962
  • ডিডি দা, শানের মশলা লরেন বাবু আসার আগেই উশানে পাওয়া যেত ঃ)

    তোমার ওয়ালমার্টের কি খবর?
  • | ২৫ নভেম্বর ২০১৪ ০৯:২৬267961
  • অশোকতরু আমার এক্কেরে ভাল্লাগে না। সাগর সেনও কোনোমতে। ১থেকে ৭ দেবুদাদু- তারপর অন্যরা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত