এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dd | ২৫ নভেম্বর ২০১৪ ০৯:২৩267959
  • সাগোর সেন টেনে টুনে পাস। কোনো স্বকীয়তা নেই।

    ব্যাস। আজকের মতোন গানের কোর্ট খতম।
  • | ২৫ নভেম্বর ২০১৪ ০৯:২৩267960
  • একি লাবণ্যে ঋতুগুহ তুলনাহীন। সুবিদাদু তারপরেঃ)
  • Abhyu | ২৫ নভেম্বর ২০১৪ ০৯:২১267958
  • অশোকতরু আমারো ততো ভালো লাগে না, অল্প কটা গান ছাড়া।
  • Abhyu | ২৫ নভেম্বর ২০১৪ ০৯:২০267957
  • সুবিনয়ের আরেকটা ভালো গান - এ মোহ আবরণ (ন্যাড়াদা বলার আগেই বলি, রাজেশ্বরী আনপ্যারালাল, বিশেষ করে সুন্দর মুখ তব, দেখি, দেখি নয়নভরি'র জায়গাটা)
  • dd | ২৫ নভেম্বর ২০১৪ ০৯:১৯267956
  • এমন কি অশোকতরুও বিচ্ছিরি লাগে।

    কি কোরবো বোলুন ?
  • dd | ২৫ নভেম্বর ২০১৪ ০৯:১৩267955
  • ঈ ক্ষী লাবন্যো বেস্ট গেয়েছেন ঋতু গুহো। ক্ষী প্যাশনেট।

    বাকীদের গুলো লবন ছাড়া মামলেট।
  • Abhyu | ২৫ নভেম্বর ২০১৪ ০৯:০৬267953
  • বহে নিরন্তর বা একি লাবণ্যে নিয়ে কোনো কথা হবে?
  • Abhyu | ২৫ নভেম্বর ২০১৪ ০৯:০৬267954
  • মোটেই সুবিদাদুর নিন্দে করিনি। ইন ফ্যাক্ট মাঝে অনেকগুলো ভালো গানও দিয়েছিলাম (সেই যে যখন ন্যাড়াদা বলেছিল রাজসিংহাসনে ধপাস করে বসে পড়লেন)। তা ওনার উচ্ছরণ নিয়ে একটু প্রবলেম আছে সে আমি কি করব? ব্রহ্মসঙ্গীতে তো অবিসংবাদী সেরা গায়ক। এটা শুনেছ?
  • pi | ২৫ নভেম্বর ২০১৪ ০৯:০৪267952
  • A grand jury declined to indict Ferguson, Mo. Police Officer Darren Wilson for fatally shooting Michael Brown, an unarmed African-American teenager, after an encounter in the St. Louis suburb on Aug. 9. The decision, announced Monday evening, means Wilson will not face criminal charges in a case that set off sustained unrest and ignited a national debate about race, privilege and policing in America.
  • | ২৫ নভেম্বর ২০১৪ ০৮:৫৫267951
  • সুবিদাদুর নিন্দা করার জন্য অভ্যুর প্রশ্নের উত্তরে নীরব থাকলাম।
  • pi | ২৫ নভেম্বর ২০১৪ ০৮:৫৪267950
  • হু,






    ও আমি তো একদিন বিপ্লব চক্কোত্তিকেও এসবের অ্যাড দিতে দেখেছিলুম !
  • | ২৫ নভেম্বর ২০১৪ ০৮:৫৩267949
  • একটা যন্ত্র, যা একটা ছোট কবচ টাইপও হতে পারে- ভেতরে হনুমান, শিব, লক্ষ্মী জাতীয় কারুর একটা ছবি খোদাই করা থাকেঃ)
  • Abhyu | ২৫ নভেম্বর ২০১৪ ০৮:৫০267948
  • কিতকিত জালোটা একজনের নাম? কিতকিত হল ফার্স্ট নেম? ভারতীয় না চাইনীজ?
  • hu | ২৫ নভেম্বর ২০১৪ ০৮:৪৯267947
  • মা লক্ষ্মী ধনযন্ত্র কি?
  • Ishan | ২৫ নভেম্বর ২০১৪ ০৮:৪০267946
  • জ্যোতিষের এত বাড়বাড়নের কারণ তাহলে সারদা। আমি নিশ্চিত, এবার ফেসবুকের উত্থানের পিছনেও সারদা পাওয়া যাবে। জ্জয়গ্গুরু। :-)
  • pi | ২৫ নভেম্বর ২০১৪ ০৮:৩৪267945
  • মামু,নানা চ্যানেলে তো এদের অ্যাড দেখিয়ে চলে।
  • Pi | ২৫ নভেম্বর ২০১৪ ০৮:৩২267944
  • বিশ্বভারতীতে আবার ঝামেলা।
  • Ishan | ২৫ নভেম্বর ২০১৪ ০৮:২৫267942
  • এ বাবা মা লক্ষ্মী ধনযন্ত্রের অ্যাড আমি দেখেছি তো। কোথায় যেন দেখলাম?
  • | ২৫ নভেম্বর ২০১৪ ০৮:২৫267943
  • এছাড়া কুবের ধনযন্ত্রনা না কি একটা আছে। তাতে মনোজকুমার, অনুরাধা, কিতকিত জালোটা আরো কারা কারা আছে।
  • quark | ২৫ নভেম্বর ২০১৪ ০৮:২২267941
  • ঐ এনার্জি-ব্রেসলেট/মা-লক্ষ্মী ধনযন্ত্র আরো কি কি সব জিনিসের ফিরিওয়ালার লিস্টে তো জুন মালিয়া ছাড়াও আরো অনেকে যেমন অভিষেক ব্যানার্জী (ভাইপো না), চান্দ্রেয়ী ইত্যাদি প্রভৃতি আছে।
  • Atoz | ২৫ নভেম্বর ২০১৪ ০৬:০৬267940
  • স্কুল ছিল সকালে আর আপিস ছিল সেই প্রোভার্বিয়াল দশটা-পাঁচটা।
  • jhiki | ২৫ নভেম্বর ২০১৪ ০৫:৫৩267939
  • স্কুল কটায় ছিল আর অফিসই বা কটায়?
  • Atoz | ২৫ নভেম্বর ২০১৪ ০২:২৯267938
  • পরবর্তী পর্বে অফিসগামী মেয়েরা ও জামাতারা খেতে বসতো। তাদের শেষ হলে দুগ্গা দুগ্গা করে টিফিন ইত্যাদি গুছিয়ে দিয়ে ঠেলে বার করে দিয়ে বলতেন "পর্ব দুই শেষ হলো।"
    তারপরে শুরু হতো তাঁর বিশাল পরিচারক পরিচারিকাবাহিনী নিয়ে ঘরদোর পরিষ্কার কাচাকুচি আর মূল রান্নাবান্নার তৃতীয় পর্ব।
    ঃ-)
  • Atoz | ২৫ নভেম্বর ২০১৪ ০২:২৫267937
  • আমাদের এক সর্বকর্মা পাড়াতুতো দিদিমা সকালে নাইয়ে খাইয়ে নিজের একদল নাতিনাতনিকে(এনার বাড়ীতে দুইটি দৌহিত্রী আর একটি দৌহিত্র থাকতো আর অগণন অন্য আত্মীয়তুতো নাতিনাতনি ) স্কুলের দিকে রওনা করে দিয়ে বলতেন, "এক পর্ব শেষ হলো।"
    ঃ-)
  • S | ২৫ নভেম্বর ২০১৪ ০২:২০267936
  • শেষ কি আর হয় ? ফেরার সময় বাচ্চাদের তুলে ফিরতে হয়। তারপর শুরু হয় হোমফ্রন্ট।
  • Atoz | ২৫ নভেম্বর ২০১৪ ০২:১৭267935
  • একদিকে ভালো, আগে আগে শুরু আগে আগে শেষ। ঃ-)
  • S | ২৫ নভেম্বর ২০১৪ ০২:১৬267934
  • না, ডিউটি সরাদিনের। আগে গেলে আগে বেরিয়ে আসা যায়। তিনটে বাজলেই ট্র্যাফিক শুরু হয়ে যায়।
  • Atoz | ২৫ নভেম্বর ২০১৪ ০২:১৪267933
  • ভোরের ডিউটি?
  • S | ২৫ নভেম্বর ২০১৪ ০২:১১267932
  • অফিস যেতে গিয়ে আটটায় অ্যালার্ম ? আমার ঐ রকম ডেইলি রুটিন চাই। রোজ রোজ পাঁচটায় আর উঠতে ভাল লাগে না।
  • kd | ২৫ নভেম্বর ২০১৪ ০২:১০267931
  • আমাদের একটা সুন্দর দেওয়াল ঘড়ি ছিলো, সিকো কোম্পানির। প্রতি ঘন্টায় ওয়েস্টমিন্স্টার চাইম আর ৩,৬,৯ তে ছোটো করে। এটা এমন কিছু বড় ব্যাপার নয়, তবুও বলছি কারণ ঘড়িটি খুবই ভদ্র - রোজ রাত দশটা থেকে সকাল ন'টা অব্দি সাইলেন্ট।

    আর ফয়্যারে একটা কুকু ক্লক ছিলো, জেনেভা থেকে কেনা। বছর চারেক ভালোই চলেছিলো, তারপর একদিন রাস্টিকে (ককার) কাঁধে তুলে আদর করছিলুম - ঠিক তখনই জানলা খুলে পাখি দু'টো আওয়াজ করে উঠতেই রাস্টি ঘাবড়ে গিয়ে ক্যাঁক - ব্যাস!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত