এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২৪ নভেম্বর ২০১৪ ০৯:১১267811
  • সুবুদা!!:((( তুমি কি দেবুদাদুর একনিষ্ঠ ভক্ত?
  • dd | ২৪ নভেম্বর ২০১৪ ০৯:০৮267809
  • "হাতের ধুলা সয় না" ? ঐ ভিডিওটা নেই তো। ইউ ট্যুব কইলো।

    তবে সুবুদা একটু সিরিয়াস যাকে বলে তন্নিষ্ঠ - ঐ অভ্যু টাইপের গোমড়ামুখোদের ভাল্লাগে। আমার ঠি হজম হয় না।
  • Abhyu | ২৪ নভেম্বর ২০১৪ ০৯:০২267808
  • কমপ্লেন করলেই পুলিশে এসে ধরে নিয়ে যাবে, কারণ তার মানে তোমার ব্ল্যাক মানি আছে।
  • | ২৪ নভেম্বর ২০১৪ ০৯:০০267807
  • এরকম অফার দিয়ে মেল করা বেআইনী নয়??
  • j | ২৪ নভেম্বর ২০১৪ ০৮:৫৭267806
  • এফেমেও অ্যাড দিচ্ছে ব্যাংকবাজার ডট কম, তবে ব্ল্যাক মানি নয় কি করে ই এম আই কমাবেন তা নিয়ে
  • | ২৪ নভেম্বর ২০১৪ ০৮:৫২267805
  • Bankbajar.com নামে একটা সাইট থেকে আমাকে ইয়াহুতে মেল করেছে How toHide Black Money - A Step by Step Guide :-O
    ক্কি আশ্চর্য্য!! এরকম খুল্লামখুল্লা সার্ভিস অফার করছে?!? এদের নামে কোথাও কমপ্লেইন করা যায়?
  • | ২৪ নভেম্বর ২০১৪ ০৮:৪৫267804
  • ভালো গান শুনে খুবই ইসে হয়েছি-তাতেও অবস্থান পাল্টাচ্ছে নাঃ)
  • Abhyu | ২৪ নভেম্বর ২০১৪ ০৮:৩৯267803
  • একটা ভালো গান শুনতে দিলাম (08:30 AM) তার জন্যে কোনো ইয়ে নেই...
  • | ২৪ নভেম্বর ২০১৪ ০৮:৩৮267802
  • অভ্যুর নাম পালটে মিচকেপোড়া রাখবো ভাবছি।

    গম্ভীর ভাব
  • Abhyu | ২৪ নভেম্বর ২০১৪ ০৮:৩৬267801
  • এই সেদিন কে বল্লো না সুবিনয় রায়ের ডাকনাম ছিল মানা? এখন তো ডাকনামেরই যুগ। বলতে মনে পড়ল, ভেবলির কি হল? শপ লিফটিঙের জন্যে জেলে যায়নি?
  • | ২৪ নভেম্বর ২০১৪ ০৮:৩৪267798
  • মানা জেঠু আবার কে?!! ঘোতনের তো দুই দাদু ছিলো। যারা সুবিদাদু আর দেবুদাদু নামে খ্যাত।
  • Abhyu | ২৪ নভেম্বর ২০১৪ ০৮:৩৪267799
  • আরে না না, আমারে তুমি অশেষ করেছ :)
  • pi | ২৪ নভেম্বর ২০১৪ ০৮:৩৪267800
  • কিন্তু আমি এখন অন্য গান মোটে শুনবোনা। তাইলে এই বরগীতের সুরটা মাথা থেকে বেরিয়ে যাবে। কী সুন্দর সুরটা। এরকম একটা ক্লাসিক্যাল সিস্টেম রয়েছে, আলাদা আলাদা সব রাগ, তাল, কে জানতো ! হিন্দুস্থানী আর কর্ণাট্কীর বাইরে তো কিছুই জানাশোনা ছিলনা। রাগের নাম কী সুন্দর, তুরবসন্ত। তালের নামটি সাঙ্ঘাতিক। রক্ত। তবে বোলটি ভারি মিঠে। খোলের বোল মিঠে তো হবেই। তাওঁ ত্রিখি রিণ..দা, খিত ..ধিন খিত ..
    আর কতদিন বাদে আবার গান শিখলাম। সেই শতরঞ্জি পেতে গানের দিদিমণির সামনে বসে শেখা।দিদিমণি এক লাইন, দিদিমণির সাথে এক লাইন, নিজে নিজে এক লাইন, তারপর নিজে বাজিয়ে এক লাইন। খাতায় গান টোকা। সেও তো কবেই ছেড়ে দিয়েছ্লুম। যদিও কাল কনফারেন্স থেকেই হঠাৎ চলে গেলাম বলে সে গান এখন কনফারেন্সের নোটের সাথেই একসাথেই বিরাজ করছে। স্টিফেনসাই, বাইমাই, ম্যাকুলিটাস, কিউলিসিফেলিস, ভরুণা মশাদের পাশাপাশি হে প্রাণকৃষ্ণ কবে আবে।
  • | ২৪ নভেম্বর ২০১৪ ০৮:৩২267796
  • সন্ধ্যেবেলা রেডিও তে দূর থেকে ভেসে আসা..হেমন্ত মুখোপাধ্যায়
  • | ২৪ নভেম্বর ২০১৪ ০৮:৩২267797
  • সুচিত্রা মিত্র আবার 'কোনোদিন বলাকারা অতদূরে যেত কী?" কবে গেয়েছিলেন? :-O
  • Abhyu | ২৪ নভেম্বর ২০১৪ ০৮:৩০267795
  • মিঠুদির জন্যে
  • Abhyu | ২৪ নভেম্বর ২০১৪ ০৮:২৮267794
  • মানাজেঠু?
  • | ২৪ নভেম্বর ২০১৪ ০৮:২৭267792
  • আমার আজকে সুবিদাদুর টা সবচে ভাল্লাগলো।
  • Abhyu | ২৪ নভেম্বর ২০১৪ ০৮:২৭267793
  • হেমন্তর অনেক গান ছিল যেগুলো খুব ভালো লাগত - ডিডিদার কথায় মনে পড়ল



  • Abhyu | ২৪ নভেম্বর ২০১৪ ০৮:২২267791
  • আমার কালকেই হচ্ছিল - দেবব্রতর গাওয়া চাঁদ সূরজ গ্রহ তারা খোলা আশমান - শুনতে শুনতে ঐ "আশমান"টা কোন গানে শুনেছি কিছুতেই মনে করতে পারি না - কি অস্বস্তি - শেষে মনে পড়ল - খোয়া খোয়া চাঁদ খুলা আশমান :)
  • Abhyu | ২৪ নভেম্বর ২০১৪ ০৮:২০267790
  • সুচিত্রা মিত্রর গাওয়াটা তো আমার সবচেয়ে ভালো লাগে - সম্ভবতঃ ছোটোবেলায় শোনা বলে।
  • pi | ২৪ নভেম্বর ২০১৪ ০৮:১৯267789
  • কোনোদিন বলাকারা অতো দূরে যেতো কি? ঐ আকাশ না ডাকলে একসময়ে পছন্দের গান ছিল। কিন্তু মাঝে দেখছি ভুলেই গেছিলাম, আজ ডিডিদার কদ্দিন বাদে মনে পড়লো।
  • | ২৪ নভেম্বর ২০১৪ ০৮:১২267788
  • আমার তাও হয়, আবার এমনও হয়, শুধু একটা শব্দ মনে আসে। কিছুতেই লাইনগুলো মনে পড়েনা। একটা পোকার মত মাথার মধ্যে ঘুরঘুর করে-খুব অস্বস্তি।
  • dd | ২৪ নভেম্বর ২০১৪ ০৮:০৯267787
  • ও।

    আচ্ছা, আপনেদের এরম হয়? মানে ঘুম থেকে উঠলেন আর খ্যাল করলেন একটা গান আপনের মাথার মধ্যে ঘুড় ঘুড় করছে। অ্যাপারেন্ট কোনো কারন নেই - মানে ঐ পাট্টিকুলার গানটার মগজে সেঁধিয়ে যাওয়ার। কিন্তু হয়, রেতের ব্যালায় গান এলো মোর মনে। ঘুমের ঘোরে। ইঃ।

    আমার নিত্তি হয়। রোজ। আজ সকাল থেকে মাথার মধ্যে ঘ্যান ঘ্যন করছে "কোনোদিন বলাকারা অতো দূরে যেতো কি? ঐ আকাশ না ডাকলে?" ইটি প্রাচীন গন। আপনেরা তখন ভালো করে জন্মান ই নি।
  • | ২৪ নভেম্বর ২০১৪ ০৮:০৩267786

  • এইটা তত ভালো নাঃ)
  • | ২৪ নভেম্বর ২০১৪ ০৮:০২267785

  • এইটা সবচে ভালোঃ)
  • | ২৪ নভেম্বর ২০১৪ ০৮:০০267784

  • আমারে তুমি অশেষ করেছো
  • a x | ২৪ নভেম্বর ২০১৪ ০৫:২৪267783
  • অভ্যু মাঝে পাতারা সব হারিয়ে গেসল!
  • T | ২৪ নভেম্বর ২০১৪ ০৫:০৮267782
  • নিজের সম্পর্কের বলতে গিয়েও একাধিবার হোঁচট খেয়েছেন মমতা। যেমন তাঁর প্রিয় হুঁশিয়ারি হল- "আমাদের চমকালে আমরা ধমকাই।" এদিন বলে বসলেন উল্টোটা, "আমাদের ধমকালে আমরা চমকাই!" -- এবেলার রিপোর্ট।

    হু হু হু হু...উফফ এরা পারেও বটে।
  • T | ২৪ নভেম্বর ২০১৪ ০৫:০৩267781
  • হা হা হা হা...কী সার্কাস চলছে...কী খোরাক...
    "যা চলছে, তাতে শিশু, স্ত্রীরোগ ও ফরেন্সিক বিভাগ ছাড়া সব বিভাগকেই ধীরে ধীরে মন্ত্রীর চিকিৎসায় জুড়ে ফেলা হবে মনে হচ্ছে!" -- হাসপাতালের প্রশাসনিক কর্তা বলছেন। প্রসঙ্গ মদন মিত্র।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত