এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সে | ২৩ নভেম্বর ২০১৪ ১৯:৩২267690
  • জিতে গ্যালো! সুইটজারল্যান্ড জিতে গ্যালো ডেভিস কাপ! এই প্রথম!
    জ্জিও!
  • সে | ২৩ নভেম্বর ২০১৪ ১৮:৫৭267689
  • ফেডারার দুসেটে এগিয়ে আছে, দ্যাখা যাক কী হয়।
  • . | ২৩ নভেম্বর ২০১৪ ১৮:৫৫267688
  • বাংলা খারাপ ভাবে হেরে গেল, শেষ ওভারে ৯ রান করতে পারল না।
  • h | ২৩ নভেম্বর ২০১৪ ১৮:৪৯267687
  • -অক্ষ তোর ইমেলে নাম্বার দেওয়া আছে দীশের বা দোমুর কাছেŕ নিয়ে নিশ
  • সে | ২৩ নভেম্বর ২০১৪ ১৭:৪২267686
  • ডেভিস কাপ চলছে। ফেডারার ফর্মে নেই এক্কেবারে। সব সাপোর্টার ফ্রান্সের :-(

    এটা হেরে গেলে ভাভ্রিন্কাকে জিততেই হবে। নইলে আশা নেই।
  • Arpan | ২৩ নভেম্বর ২০১৪ ১৬:৫০267685
  • এই বাইশে বসুদের সাথে তো প্রফুলবাউর দহরম মহরম ছিল। যার ফলে মোবা আই লিগের ম্যাচ হারার ভয়ে পালিয়ে গিয়েও পরে বেকসুর খালাস হয়ে যায়।
  • | ২৩ নভেম্বর ২০১৪ ১৬:১৪267684
  • ইদিকে মদনার পোলাকে আইকোরের জন্য জালে ফেলতে চলেছে।
  • quark | ২৩ নভেম্বর ২০১৪ ১৪:২৫267682
  • খেয়েচে! ওর নামের এমন বীভৎস অবস্থা দেখে নিজেই ভয় পাবে।
  • kiki | ২৩ নভেম্বর ২০১৪ ১৪:১০267681
  • এদিকে আমাদের আবার মুলীয় শীতের রক্তদান মোচ্ছব শুরু হয়ে গেছে। প্রত্যেকবার ডিসেতে শুরু হয়, এবার নভেম্বরে শুরু। এখন কে যেন খুব আবেগ দিয়ে কাজল ব্যাথার মেঘ ইত্যাদি গাইতে গাইতে প্রায় কেঁদে ফেলছে। জানুয়ারী এবং চাইলে ফেব পর্যন্ত চলবে, প্রতি পাড়ার প্রতো মোরের একটা করে।

    তো কথাটা হলো, কে একজন ম্যাডাম রক্তহীম করা বক্তিতা দিচ্ছেলেন, তিনি কি একটা বললেন যে মানুষ বায়ো গ্যাস বানাতে পেরেছে, বায়ো ক্যারাসিন বানাতে পেরেছে, বায়ো রক্ত কি বানাতে পেরেছে, সেই থেকে আমার কি প্রচন্ড কামড়ানো পাচ্ছে।ঃ(
  • cb | ২৩ নভেম্বর ২০১৪ ১৪:০৮267680
  • এই শ্রীভৎস গোস্বামী আর অরিন্দম দাসের মাথা দুটো ধরে ঠুকে দেওয়া হোক। পরপর দুটো ম্যাচে রান আউট হল ফ্লুয়েন্ট খেলতে খেলতে
  • মোহর | ২৩ নভেম্বর ২০১৪ ১৩:০৫267679
  • সাদা কাক ঘটনাটা কি? ক্রি স্রান্ঘ্রাতিক!!
  • - | ২৩ নভেম্বর ২০১৪ ১২:৩০267678
  • তাই বলুন! কমেন্টা পড়ে একটু ঘাবড়ে গেসলুম! ঃ-)
  • সিংগল k | ২৩ নভেম্বর ২০১৪ ১২:১৮267677
  • ঐ k আমই না।
  • k | ২৩ নভেম্বর ২০১৪ ১২:১০267676
  • গরীবের রক্ত খাওয়া একটা শ্রেণীশত্রু মরেছে।
  • | ২৩ নভেম্বর ২০১৪ ১১:৪১267675
  • সেই কলকাতাসেন্ট্রিক

  • | ২৩ নভেম্বর ২০১৪ ১০:৫৯267673
  • *স্বাভাবিক
  • jhiki | ২৩ নভেম্বর ২০১৪ ১০:৫২267672
  • নাকি সেই পুরোনো ক্লিশে কথা, সব হত্যাই হত্যা নয়!
  • jhiki | ২৩ নভেম্বর ২০১৪ ১০:৪৯267671
  • গণপিটুনিতে নিহত চা-বাগানের মালিকের জন্য এর চেয়ে বেশী লোক হবে বলছেন????
  • kumu | ২৩ নভেম্বর ২০১৪ ১০:০৮267670
  • কেউ একটু ভাট -ভার্চ্যুয়াল থেকে রিয়্যাল টই তুলে দেবেন?ধন্যবাদ।
  • cb | ২৩ নভেম্বর ২০১৪ ০৯:৩৯267669
  • নিহত যুবক যদি সংখ্যালঘু গরিব ঘরের না হতেন, যদি আমাদের মতো আর্থিক স্বচ্ছন্দ বৃত্তের কেউ হতেন, এত নিস্পৃহ থাকতাম কি আমরা? ভাগ্যিস রিজওয়ানুর মোটামুটি মধ্যবিত্ত পরিবারের শিক্ষিত যুবক ছিলেন!

    অশোক দাশগুপ্ত, নেপথ্য ভাষণ
  • Atoz | ২৩ নভেম্বর ২০১৪ ০৭:৫৮267668
  • নব কান্তেশ্বর আর আলোকচন্দ্রহার।
    হি হি হি ঃ-)
    নেবুকাডনেজার আর আলেকজান্ডার এই কথা শুনলে দুইজনে মিলে একপাক নেচে নিতেন। ঃ-)
  • - | ২৩ নভেম্বর ২০১৪ ০৬:০৭267667
  • আজকের আবাপের "সাদাকাক" সেকশন থেকে ঃ-)

    "তিনি সাংবাদিক, ভাষাবিদ, কবি এবং ইতিহাসবিদ। তাজমহল যে একদা শিবমন্দির ছিল, সেটা প্রমাণ করে দেবেন বলেছিলেন। ভারতীয় সভ্যতা মগধ থেকে রোম পর্যন্ত বিস্তৃত ছিল বিশ্বাস করতেন। এ নিয়ে বইও লিখবেন বলেছিলেন। এর সপক্ষে দু-একটি প্রমাণও চা খেতে খেতে বলেছিলেন, যেমন ইস্তানবুল (উনি বলছিলেন ‘ইস্তাম্বুল’) নামটা এসেছে তাম্বূল থেকে। ভারত থেকে সমুদ্রপথে ওখানে প্রচুর পান যেত। পান’কে সংস্কৃতে বলা হয় তাম্বূল। আর, ভারতীয় প্রভাবে এই পানের খিলি দিয়েই তুর্কিস্তানেও ভালবাসা প্রকাশ করা হত। বাড়িতে অতিথি এলে প্রথমেই এক খিলি পান ধরিয়ে দেওয়া হয়। এই পানপাত্রই হল ‘লাভ সাইন’। এটা হার্ট থেকে আসেনি। লাভ সাইন বলে যেটা দুনিয়া মানে, হার্টের সঙ্গে তার কোনও মিল নেই, পানের সঙ্গেই আছে। ‘ইস্তাম্বুল সে হি লাভ সাইন পুরা ইয়োরোপ মে চর্চিত হুয়া।’
    ওঁর নাম গিরিরাজ মোরাদাবাদি। পদবি ব্যবহার করতেন না, বরং স্থান-নামটাই ব্যবহার করতেন। উত্তর ভারতের অনেক কবিদের এটাই দস্তুর। গিরিরাজবাবু মোরাদাবাদকে বহন করে চললেও, ওঁর সঙ্গে আলাপ রাঁচিতে, একটি পত্রিকায় নিয়মিত কলাম লেখেন এবং বেতারের সংবাদদাতা। ওঁর সঙ্গে মাঝেমধ্যে গল্প হত।
    এক বার বেশ কিছু ক্ষণ তাঁর সান্নিধ্য লাভের সুযোগ ঘটে। সুবর্ণরেখা নদীর বালি থেকে দেশীয় প্রথায় সোনার কুচি খুঁজে বের করার কাজ করেন কিছু জনজাতি। এটা নিয়ে একটা ডকুমেন্টারি করার কাজে ওঁর সাহায্য চেয়েছিলাম এবং গাড়িতে আমি তাঁর কাছ থেকে প্রাচীন ভারতের স্বর্ণযুগ সম্পর্কিত প্রভূত জ্ঞান অর্জন করতে পেরেছিলাম।
    সুবর্ণরেখা নামটা থেকেই স্বর্ণের দিকে যাওয়া শুরু। বললেন, হূন-রা সোনার ব্যবসা করত, সোনার লোভেই ভারতে আসত। হিন্দুকুশ পাহাড়ের ও-পার থেকেই ‘স’-এর উচ্চারণ ‘হ’ হয়ে যায়। সিন্ধু যেমন হিন্দু। স্বর্ণকে বলত হন্ন। হন্ন থেকেই হূন। জার্মানির শহর বন, সেই শব্দের রুট হল সুবর্ণ। জার্মানির এয়ারওয়েজ লুফ্থানসা শব্দের উৎপত্তি ‘লুপ্ত হংস’। ভারত থেকে এক দল সভ্য সৈন্য তৎকালীন অসভ্য জার্মানির বারোটি দরজা ধ্বংস, মানে লীন করে সেই এলাকায় সভ্যতা দান করে। বারোটি দরজা লীন করা হয় বলেই শহরটির নাম বার্লিন। ক্রমশ জ্ঞান বাড়তে লাগল আমার। জানলাম, যিশু খ্রিস্ট ভারত থেকেই ও-দেশে গিয়েছিলেন। ওঁর জন্ম বিহারের বেতলাইসাম-এ। ‘স’-ধ্বনি ‘হ’ হয়ে গিয়ে বেতলাইহাম হয়ে গেছে। ‘অপভ্রংস্ মে উও হো গিয়া বেথলেহেম।’ বেতলাইসাম গ্রামের এক কুঁড়েঘরে ঈশান কোণে জন্ম হয় বলে ওঁর নাম রাখা হয় ঈশা। আর ঈশার মায়ের নাম ছিল মেরি নয়, মীরা। মীরা ছিলেন ঊষা-কন্যা, কৃষ্ণপন্থী, ইয়োরোপে ‘ক’-এর উচ্চারণ খ। গরুকে আমরা বলি কাউ, ওরা বলে খাও। কৃষ্ণকে ওরা বলত খৃষ্ণ, সেই থেকেই খ্রিস্টান। ওঁর কাছেই জানলাম প্রাচীন প্যালেস্তাইনের মানুষ ছিল শৈব। ওই অঞ্চলের ভাষা ছিল শিবের ভাষা শিবরু। ‘শ’ ধ্বনি ‘হ’ হয়ে যায় বলে শিবরু হয়ে গেল হিব্রু। মিশরের প্রাচীন সভ্যতাও ছিল শিবসভ্যতা! ওদের নদীর নাম নীল। শিবের অপর নামও নীল। আরও জানলাম পুরো সেমেটিক সভ্যতাটাই ভারতের দান। নেবুকার্দনেজারের আসল নাম ছিল নব কান্তেশ্বর, আর আলেকজান্ডার আসলে আলোচন্দ্রহার। আব্রাহাম ছিলেন উজ্জ্বল শ্যামবর্ণের মানুষ। অভ্রশ্যাম। শ=হ, সুতরাং অভ্রহ্যাম। আবার ভ=ব, সুতরাং আব্রাহাম।
    চার-পাঁচ ঘণ্টা তো কম নয়। এর মধ্যে ইতিহাস ও ভাষাবিজ্ঞানের তত্ত্ব ছাড়াও, নিজের কথাও বলেছিলেন। সম্পূর্ণ ভাবে আয়ুর্বেদে বিশ্বাসী। যেহেতু কবি, তাই একটু সুরা পান করেন— আয়ুর্বেদিক সুরা। নিরামিষ আহার করেন, রোজ সাতটি থানকুনি পাতা সেবন করেন। তুলসীপত্র খুবই ভাল, কিন্তু চিবিয়ে খেতে নৈতিকতায় বাধে, তাই ঘ্রাণ নেন, আর রোজই খালি পেটে চার চামচ গোমৃত পান করেন। গোমৃত ব্যাপারটা জানতাম না, বললেন গো+অমৃত=গোমৃত। আসলে গোমূত্র।
    বলছিলেন, অনেক দোকানেই সিল করা বোতলে গোমৃত, গোসুধা, বৈতরণী ইত্যাদি লেবেলে পাওয়া যায়। কিন্তু খাঁটি কি না সন্দেহ হয়। রাঁচিতে এখন খাটাল পাওয়া মুশকিল। আর খাটালের গরুগুলিকে বেশি দুধের জন্য নানা রকম ‘বদ দাওয়াই’ খাওয়ানো হয়, সুঁই দেয়া হয়, ফলে গোমৃতে তার প্রভাব পড়ে।।। বলতে বলতেই দেখা গেল বাইরে এক পাল গরু। ড্রাইভারকে থামাতে বললেন, জল খাওয়ার প্লাস্টিকের জারটা নিয়ে গাড়ি থেকে নামলেন, মিনিট দশেক অপেক্ষা, সোর্স থেকে সংগ্রহ করা টাটকা ফেনায়িত গোমৃত নিয়ে ফিরলেন। বললেন, বাড়ি নিয়ে যাবেন। ‘সির্ফ ঘাস খায়া হুয়া আসলি চিজ।’
    জানালেন, গোমৃতের কারসাজিতেই ভাল হজম হয়, ঘুম হয়, যৌবনও তাজা রয়েছে, পরিশ্রম করতে পারেন। সম্প্রতি ছেলের বিয়ে দিলেন। বিয়েতে দশ জন লওন্ডা আনিয়েছিলেন। লওন্ডাদের সঙ্গে নিজেও নেচেছিলেন। লওন্ডা! আমি একটু কপাল কুঁচকে ওঁর দিকে তাকালে বলেছিলেন— প্রাচীন যুগেও ভারত থেকে পাশ্চাত্য দেশে লওন্ডা যেত। ওরা কদর বুঝত। আরে, লন্ডন সিটি কা নাম ক্যায়সে বনা? লওন্ডা সে না?"
  • aranya | ২৩ নভেম্বর ২০১৪ ০৫:১৯267666
  • 'মিছিলে যোগ দেওয়া কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর খেদোক্তি, “আমরা যতই প্রতিবাদী হই না কেন, নিচুতলার মানুষের প্রতি এটাই আমাদের দৃষ্টভঙ্গি।”'
    - এই কমেন্ট-টার পরিপ্রেক্ষিতে
  • aranya | ২৩ নভেম্বর ২০১৪ ০৫:১৮267665
  • আমিও হতাশ হলাম। কামদুনি নিয়ে মিছিলে কিন্তু অনেক মানুষ সামিল ছিলেন। আর সেই মেয়েটি তো খুব উঁচুতলার কেউ ছিল না, বাবা রাজমিস্ত্রি। অবশ্য কলেজছাত্রী, সেকারণে হয়্ত ছাত্ররা বেশি ইনভলভড ছিল
  • cb | ২৩ নভেম্বর ২০১৪ ০৫:১০267664
  • আনন্দের কি আছে? হতাশ হলাম একটু
  • h | ২৩ নভেম্বর ২০১৪ ০৫:০৯267663
  • ডাক্তার ছাত্রদের এই অপরাধ ক্ষমার অজোগ্য আশাকরি প্রসিকিউট করা হবে
  • h | ২৩ নভেম্বর ২০১৪ ০৫:০৭267662
  • -পাচ টা আন্দোলন ডাকা হলো চারটে ফেল করতেই পাতে তো সেটা তো আনন্দের কথা কিসু না সেলিব্রেট করা বা হর্ষ প্রকাশ্যোগ্য কিসু না এব্যাপারে আগেই কইসি র আনন্দ কইরা লাভ কি
  • h | ২৩ নভেম্বর ২০১৪ ০৪:৫৮267661
  • -এরা মাইরি রোল কে র‌্যাপ, বান কে ইন্গ্লিশ মাফিন বা ডেলি প্রয়োগে রোল বলে এদ্দিনে বুঝ্লাম
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত