এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | ২১ নভেম্বর ২০১৪ ২২:০৮267540
  • রঞ্জনদা, তারজন্য তো আইফোনকে আনলক করতে হবে, তাই তো?
  • Atoz | ২১ নভেম্বর ২০১৪ ২২:০২267539
  • অক্ষদা, ক্ষোভ তো নয়! পর্যবেক্ষণ। আন্দোলন বিফল হলে তো আম ছালা সবই গেল, কিন্তু সফল আন্দোলনের ক্ষীর খেয়ে যায় একদল বিশেষ "চালাক" আর বাকীদের হাতে থাকে পেন্সিল, অথবা তারা বলি হয় কো ল্যাটেরাল ড্যামেজে, সব সময় এটাই হয় কেন? শিং এ পা দিয়ে শেয়াল ঠিক লাফ দিয়ে কুয়ো থেকে ভাগে, গাধাটাকে আর তোলার চেষ্টা করে না। এইসব অবজার্ভেশন আরকি।
  • ranjan roy | ২১ নভেম্বর ২০১৪ ২১:৫৭267538
  • অক্ষ,
    ডংগল= ডেটা কার্ড ( এয়ার টেল, টাটা ফোটন, রিলায়েন্স)।
  • a x | ২১ নভেম্বর ২০১৪ ২১:৫০267537
  • আচ্ছা এখানের আইফোন দেশে ডংগল দিয়ে ব্যবহার করা যায় বলে একটা ব্যাপার শুনলাম। ব্যপার মানে কিছুই বুঝলাম না। হাতে সময়ওয়ালা কেউ একটু বুঝায়ে দেবেন? এই ডংগল জিনিসটে কী এবং কোলকাতায় কোথায় পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ জানি গুগল করলেই সব পাব, কিন্তু একটু মাতৃভাষায় যদি কেউ বোঝান।
  • lcm | ২১ নভেম্বর ২০১৪ ২১:১৪267535
  • সত্যি ! কিছু লোক থাকে, যারা --- পাই কি এটা কল্লোলদাকে উদ্দেশ্য করে বলল।
  • pi | ২১ নভেম্বর ২০১৪ ২১:১৪267536
  • *কোরপানের
  • pi | ২১ নভেম্বর ২০১৪ ২১:১০267534
  • কালকের মিছিলে শফিউলের বাড়ির লোকও আসছেন।
  • তাপস | ২১ নভেম্বর ২০১৪ ২১:০৯267533
  • এতদ্বারা নতুন ছাগল পাওয়া গেল, বা ছাগলের নয়া ডেফিনিশন
  • তাপস | ২১ নভেম্বর ২০১৪ ২১:০৮267532
  • বচ্ছরে চল্লিশ/ পঞ্চাশ লাখের খরচে যাদের বাবা-মা বাইরে পাঠাতে পারেন না, তারা যদি আন্দোলন করে, তাহলে তারা ছাগলের তৃতীয় সন্তান ! ওকে।
  • a x | ২১ নভেম্বর ২০১৪ ২০:৫৬267529
  • এত রাগ কেন? ফ্যাশান, হুজুগ, ছাগলের তিন নম্বর ইত্যাদি। ক্ষোভের বহিঃপ্রকাশ অন্যরকম ভাবে কেন হয়না? সব প্রতিবাদকেই এরকম মনে হলে, কারো সাথে না থেকেও নিজের মত করে যদি কোনো কিছু প্রতিবাদযোগ্য মনে হয়, ক্ষোভের প্রকাশ সেখানে কনস্ট্রাকটিভলি প্রকাশ করলে হয় না?
  • Atoz | ২১ নভেম্বর ২০১৪ ২০:৫২267528
  • ছাগলের তিন নম্বর বাচ্চাগুলোকে হুজুগে নাচিয়ে বড়লোক বাপ মা নিজেদের ছেপিলেদের ঠিক সময়সমতন বিদেশে সরিয়ে নেন, বচ্ছরে চল্লিশ/ পঞ্চাশ লাখের খরচে। ঃ-)
  • a x | ২১ নভেম্বর ২০১৪ ২০:৫০267527
  • আরও একটা কথা, এই যারা ফ্যাশান হুজুগ ইত্যাদি মনে করেন, তারাই কলেজে, ইউনিতে কেন ছাত্ররা রাজনীতি করবে বলে শোরগোল তোলেন। অথচ ঐতিহাসিক ভাবে এটাই দেখা যায় যে রাজনৈতিক সচেতনতা আর প্রতিবাদ একেবারে সমানুপাতিক। যাদবপুর, প্রেসিতে, স্কটিশে হয়, জেভিয়ার্সে, ব্রেবোর্ণে কেন হয়না সেটাও এখান থেকে বোঝা উচিৎ।
  • Atoz | ২১ নভেম্বর ২০১৪ ২০:৪৯267526
  • এদিকে আওয়াজে তো মনে হচ্ছিল এই বুঝি মহাবিপ্লবের বন্যায় ভেসে গেল গোটা দেশ জাতি ইত্যাদি প্রভৃতি। ঃ-)
  • lcm | ২১ নভেম্বর ২০১৪ ২০:৪৭267525
  • ও, যাদবপুর আন্দোলন নিয়ে আমার সঙ্গে তুমুল তক্কো হয়েছে পাই/শমিক-দের সঙ্গে। আমার পয়েন্টটা ছিল যে আন্দোলনটা যাদবপুরের বাইরে বেরোচ্ছে না কেন। তো কল্লোলদা যখন একটা জোরালো পোস্ট করে ক্লিয়ার করে দিলেন যে ওটা ১০০% যাদবপুরের আভ্যন্তরীন ব্যাপার, সেখানেই তক্কের ইতি হয়।
  • a x | ২১ নভেম্বর ২০১৪ ২০:৪৪267524
  • যতক্ষণ না যেখানে ও যাদের মধ্যে ঘটনা, তারা প্রতিবাদ করে, ততক্ষণ কিছু হয়না। সেটা আউট অফ ফ্যাশান মনে হলেও। সলিডারিটি ক্যান ওনলি গেট দ্যাট ফার অ্যান্ড নো মোর।
  • তাপস | ২১ নভেম্বর ২০১৪ ২০:৪৩267522
  • সমস্যাটা কী নিয়ে ছিল? যাদবপুর আন্দোলনের প্রকৃতি নিয়ে, নাকি কারণ নিয়ে? 'ফ্যাশন', 'হুজুগ' - এসব শব্দপ্রয়োগ দেখে জানতে ইচ্ছে করে। নাকি স্রেফ কলরবের স্লোগান নিয়েই? কে জানে?
  • lcm | ২১ নভেম্বর ২০১৪ ২০:৪৩267523
  • এন`আরএস হস্টেলের ঘটনা হোমিসাইড - পুলিশ ইনভেস্টিগেশন ...।

    ডাকনামের যুগ চলছে। কয়েকদিন আগে জানলাম ভেবলি হল স্বস্তিকা মুখার্জি। আজ জানলাম, টুম্পাই হল সৃঞ্জয় বোস। কিন্তু সৃঞ্জয় বোস-টা আবার কে সেটা ঠিক মনে করতে পারছিলাম না।
    তবে ডাকনাম যাই হোক, টুম্পাই ওর বাবা টুটুর মতন নামডাক করতে পারে নি, এবার হবে।
  • Atoz | ২১ নভেম্বর ২০১৪ ২০:৩২267521
  • ফ্যাশন-আন্দোলন তো না, এইটা সিরিয়াস কেস। সেইজন্যেই মনে হয় সেভাবে আর এগোচ্ছে না হুজুগ পার্টি।
  • aka | ২১ নভেম্বর ২০১৪ ২০:২৭267520
  • মোটামুটি সিওর হচ্ছি যে সমাজের মরালিটি তলানিতে। ছাত্র সমাজও খুব ঘেরাটোপের মধ্যে যতক্ষণ না তার নিজের আঁচ লাগছে কিছু বলবে না। যাদবপুর, প্রেসি ইত্যাদি যেসব প্রতিষ্ঠান সোচ্চার ভয়েস তারাও আঁচ বাঁচিয়ে রয়েছে। হয়ত হচ্ছে কিছু কিছু কলরব কিন্তু তা শোনা যাচ্ছে না। যাদবপুরের ভিসির থেকে এনরাসের প্রধানের ভূমিকা অনেক বেশি ভয়ংকর। উনি অন পারপাস একটা নৃশংস, জঘন্য ঘটনা চাপা দেবার চেষ্টা করছেন। শেম অন হার।
  • সিকি | ২১ নভেম্বর ২০১৪ ১৯:৫৫267519
  • হে হে হে :)
  • Rit | ২১ নভেম্বর ২০১৪ ১৯:৫১267517
  • সিকি দা,
    ম্যাচ টা শুরু হবে খেলামন্ত্রী এলেই। বাকি ইস্ট-মোহন, সাংবাদিক, পুলিশ সবাই হাজির।
  • hu | ২১ নভেম্বর ২০১৪ ১৯:৫১267518
  • এই যে সবাই বারবার লোকে বলছে যে ডাক্তারী কিছু মহান পেশা নয়, আর পাঁচটা লোক যা করতে পারে ডাক্তাররাও তা করবে সুযোগ পেলে। কথাটা পেশার মাহাত্ম্য নিয়ে নয়। পেশার প্রকৃতি নিয়ে। পেশাগত কারনেই এই ছেলেগুলো জানে মানুষ কিভাবে মরে। তাও এমন ভাবে মেরেছে যাতে লোকটা মরে যায়। এইটা সাঙ্ঘাতিক।
  • byaang | ২১ নভেম্বর ২০১৪ ১৯:৪৫267516
  • আকা, টিভিতে দেখিয়েছে পুলিশ ধাক্কা মারতে মারতে ক্যান্টিনে কাজ করা ছেলেগুলিকে পুলিশ ভ্যানে তুলছে।
  • | ২১ নভেম্বর ২০১৪ ১৯:৪৩267514
  • 'এই সময়' আর 'এবেলা' দেখো আকা। ৮-১০ জনকে পালের গোদা হিসেবে আইডেন্টিফাই করেছে, কিন্তু কেউ প্রত্যক্ষদর্শী হিসেবে এগোচ্ছে না বলে নাকি ধরতে পারছে না। আর হোস্টেল সুপার ঐ ম-ব্যা'র ব্যক্তিগত চিকিৎসকের তত্ত্বাবধানে যত পারছে বড় বড় ধামা এনে চাপা দেবার চেষ্টা করছে।

    কিন্তু হোস্টেলের একজনেরও ন্যুনতম বিবেক বলে কোনও বস্তু নেই। স্রেফ ভবিষ্যতে হালুয়ারুটির ভাগে (নার্সিংহোম ইত্যাদির সাথে জুড়বার) সমস্যা হতে পারে বলে সব চুপ করে আছে!! কি ঘৃন্য জীব এইগুলো।
  • byaang | ২১ নভেম্বর ২০১৪ ১৯:৪৩267515
  • হ্যাঁ আকা। উপুর্যুপুরি ব্লেড চালিয়ে রক্ত বেরিয়ে যেতে দেওয়া হয়েছিল
  • aka | ২১ নভেম্বর ২০১৪ ১৯:৩৪267513
  • কোরপান শাহের নাকি ব্লেড দিয়ে যৌনাঙ্গ ছিঁড়ে নেওয়া হয়েছিল। এই একটু আগে জানলাম। কি নৃশংস কি নৃশংস। কামদুনি বা দিল্লীর ঘটনার মতনই নৃশংস ঘটনা। এখনও ধরতে পারল না কে করেছে। শুনলাম কয়েকটি তৃতীয় শ্রেণীর কর্মীকে ধরে রেখেছে। কেসটা খুবই ফ্যাসিনেটিং। এলিট শ্রেণী ডিনায়াল মোডে আছে যে তাদের পাশের বাড়ির ছেলেরা এরকম কাজ করতে পারে।
  • | ২১ নভেম্বর ২০১৪ ১৯:২০267511
  • হ্যাঁ
  • | ২১ নভেম্বর ২০১৪ ১৯:২০267512
  • হ্যন অক্ষ উত্তরালাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত