এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ^ | ২১ নভেম্বর ২০১৪ ১১:০১267450
  • আপনার কোন অফিস যেখানে মেল চেক করে Toi পড়া যায়? আমি রোজ সকালে কমপক্ষে তিরিশটা মেল পাই, নানা ইসুজ - সেগুলো বন্ধ করতে করতে বিকেল। ক্লায়েন্ট জিনিসটা খুব বাজে জিনিস।
  • de | ২১ নভেম্বর ২০১৪ ১০:৫২267449
  • সে আর রঞ্জনদার টইদুটো এতো ভালো হচ্ছে - আপিসে এসে মেল চেকিয়ে টইদুটো পড়ে তারপর কাজে হাত দিচ্ছি!
  • aranya | ২১ নভেম্বর ২০১৪ ১০:৪৯267448
  • তা ঠিক, অভ্যুদের বাড়িতে গরু ছিল না, কুমীর ছিল :-)
  • d | ২১ নভেম্বর ২০১৪ ১০:৪০267447
  • লাভাসা - একটি ম্যান মেইড হিলস্টেশান। কিন্তু দেখতে ভাল।
  • Arpan | ২১ নভেম্বর ২০১৪ ১০:২৩267445
  • শহরটা আমেরিকানদের বানানো। লেকটাও ম্যান মেড।
  • Arpan | ২১ নভেম্বর ২০১৪ ১০:২১267444
  • কোদাইকানালে ভালো হোম মেড চকোলেট মেলে।
  • Abhyu | ২১ নভেম্বর ২০১৪ ১০:২০267443
  • আচ্ছা তবে আমি এখন আটলান্টায় নই ল্যাদোশদার পাড়ায় (হানুদা আবার কনফিউজড হবে)
  • d | ২১ নভেম্বর ২০১৪ ১০:১৭267442
  • এইরে! কী? কেন? কোথায়? এখন মেইল নাই, পরে তুমি ঘুম থেকে ওঠার আগে দেখে নেবো।
  • Abhyu | ২১ নভেম্বর ২০১৪ ১০:০৯267441
  • দমুদি আমি ভুলে গিয়েছিলাম, শিগ্গির মেল দ্যাখো।
  • Abhyu | ২১ নভেম্বর ২০১৪ ১০:০৮267440
  • অরণ্যদা, আমাদের পরিবারে কোনো গরু নাই, কোনোকালে ছিলও না। :)
  • ^ | ২১ নভেম্বর ২০১৪ ১০:০১267439
  • একক Date:20 Nov 2014 -- 10:41 পম: সে তো হতেই পারে| কিন্তু তাই বলে ভাব বাচ্যে তর্ক করতে হয়?
  • d | ২১ নভেম্বর ২০১৪ ০৯:৫৮267438
  • সেই ছাব্বিশ দিনের অনশন, যাতে একটুসও চ্যায়রা টসকায় নি, সেইসময়ও ইনিই দেখতেন না?
  • Abhyu | ২১ নভেম্বর ২০১৪ ০৯:৫৩267437
  • আজকে আমার বাবা মা কোদাইকানাল যাচ্ছে -
  • j | ২১ নভেম্বর ২০১৪ ০৯:৪৭267435
  • এইসব পড়ে যা বোঝা যাচ্ছে সবাই জানে কোরপানকে পিটিয়ে খুন কারা করেছে, কিন্তু কিছুই হবে না ! আফ্রিকার জুন্টা রিপালবিকগুলো ও লজ্জা পাবে

  • aranya | ২১ নভেম্বর ২০১৪ ০৮:৫৫267434
  • সাবানে স্তেঁহ আছে বটেক, ভরপুর স্তেঁহ
  • Tim | ২১ নভেম্বর ২০১৪ ০৮:৩০267432
  • অরণ্যদা ক্ষি যে বলে, লাক্স সবানে নাকি মায়া নেই। স্তেঁহ, মায়া এসব তো সাবানেই
  • aranya | ২১ নভেম্বর ২০১৪ ০৮:২৬267431
  • আম্মো ভাবছিলাম, কোন টইটায় লিখব। দুটোকেই পাশাপাশি পড়তে দারুণ লাগছে
  • - | ২১ নভেম্বর ২০১৪ ০৮:২৩267430
  • "চাগ্রির গপ্প" আর "বেঁচে আছি" টই দুটো সমান্তরাল ভাবে স্টাডির জন্য খুব ভালো মেটিরিয়াল। একজন পুরুষ মেয়েদের চোখে দেখার চেষ্টা করলে কেমন দেখেন আর সত্যিতে একজন মেয়ে কিভাবে দেখেন ও ভাবেন! যেহেতু দুটোই জীবনসংগ্রামের গপ্প হলেও সত্যি এবং সময়ের দিক থেকেও কাছাকাছি, তাই সূক্ষ্ম রেখাগুলোও স্পষ্ট অনুভব করা যাচ্ছে।
    কোন টইতে লেখা উচিত হবে ভেবে না পেয়ে ভাটেই ছড়িয়ে গেলাম ঃ-)
  • aranya | ২১ নভেম্বর ২০১৪ ০৭:৪৬267429
  • গরু-তে মায়া পড়ে বেশি, শুনেছি গ্রামের দিকে নাকি প্রায় পরিবারের একজন হয়ে যায়, লাক্স সাবানে অত মায়া নাই :-)
  • jhiki | ২১ নভেম্বর ২০১৪ ০৭:৪১267428
  • আমি ৯০ সালের দিকে পদ্মা দিয়ে গরুপাচার দেখেছিলাম। সেই সময় বর্ডার এলাকাতে বাংলাদেশী লাক্স সাবান পাওয়া যেত, ইউনি লিভারের তৈরী। গন্ধ আমাদের দেশের তৎকালীন সাবানগুলোর চেয়ে অনেক ভালো। আমার খুব পছন্দের জিনিস ছিল।

    সেদিক থেকে দেখতে গেলে আমিও এই বেআইনি পাচারের অংশীদার ঃ(
  • jhiki | ২১ নভেম্বর ২০১৪ ০৭:৩৫267427
  • গরু এক্সপোর্ট লীগালইজ করে দিলেই হয়। সরকারের ঘরেও দু পহা আসে।

    কিন্তু এত রোগা রোগা গরু খাওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল?
  • aranya | ২১ নভেম্বর ২০১৪ ০৭:২১267426
  • ৬০ লরি গরু পাচার হচ্ছিল !
  • Tim | ২১ নভেম্বর ২০১৪ ০৭:১৬267425
  • অভ্যু, মেইল দেখেছি। ওখানে কথা বলছি একটু সময় করে।
  • jhiki | ২১ নভেম্বর ২০১৪ ০৬:০৬267422
  • থ্যাংকু আতোজ। প্রবাদটা তো জানি, ছালা মানে জানতাম না! অন্য কোথাও ছালা শব্দটার ব্যবহারও দেখিনি।
  • Atoz | ২১ নভেম্বর ২০১৪ ০৬:০৪267421
  • গ্রামেগঞ্জে একটা প্রবাদ আছে, "আমও গেল, ছালাও গেল।" মানে প্রধান সম্পত্তি তো গেলই, সঙ্গে আনুষঙ্গিক সম্পদও গেল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত