এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bhagidaar | ২০ নভেম্বর ২০১৪ ২১:৫০267390
  • কিন্তু b যেটা বললেন, ক্রিমিনাল লযার দিয়ে কি হবে?
  • সিদ্ধার্থ | ২০ নভেম্বর ২০১৪ ২১:৪৮267389
  • ক্রিমিনাল ল-ইয়ারের সাথেও কথাবার্তা চলছে যেটুকু জানি। কিন্তু এটাকে ভিক্ষা বলে দেখা হচ্ছে কেন? দীর্ঘস্থায়ী লড়াই, যদি সত্যি-ই দীর্ঘস্থায়ী চালানো যায়, তার প্রস্তুতির একটা প্রথম ধাপ হিসেবে কেন দেখা হচ্ছে না?
  • সিদ্ধার্থ | ২০ নভেম্বর ২০১৪ ২১:৪৬267387
  • ভিক্ষা?????
  • সে | ২০ নভেম্বর ২০১৪ ২১:৪৬267388
  • ধন্যবাদ। আর এ নিয়ে কিছু বলছি না।
  • pi | ২০ নভেম্বর ২০১৪ ২১:৪৫267386
  • আজ এপিডিআর এন আর এসে প্রতিবাদ সভা করেছিল। আবারো করছে। অনেক কর্মসূচী নেওয়া হয়েছে।
  • pi | ২০ নভেম্বর ২০১৪ ২১:৪১267385
  • আমাকে জিগেশ করা হল কি ? নিকটাত্মীয়ের এরকম কিছু ঘটলে, তাঁর পরিস্থিতি এরকম হলে, তাঁকেও 'সাহায্য' করার চেষ্টা করতাম। আপনি সেটাকে 'ভিক্ষা' বলে চালাতেই পারেন।

    আর হ্যাঁ, এই কথাগুলো শুনতে বেশ খারাপ লাগছে। এই ভিক্ষা নিয়ে আর আলোচনা চালাতে ইচ্ছুক নই।
  • 4z | ২০ নভেম্বর ২০১৪ ২১:৪০267384
  • কেউ ভিক্ষা দিচ্ছে এটা অন্তত মনে হত না। ভাল লাগত এটা জেনে যে আরও কেউ পাশে আছে।
  • b | ২০ নভেম্বর ২০১৪ ২১:৩৯267383
  • একম স্যদ্বিপ্রাঃ বহুধা বদন্তি। এই আর কি।
  • pi | ২০ নভেম্বর ২০১৪ ২১:৩৬267382
  • যাঁরা সাহায্য করছেন বা এই উদ্যোগ নিয়েছেন, তাঁরা কোন তাগিদের জায়গা থেকেই করছেন, ইন্জাস্টিস হয়েছে মনে হয়েছে বলে করছেন। তাঁরা ভিক্ষা দিচ্ছেন, এটা বলে তাঁদের উপর নিজের ভাবনা বসিয়ে দেওয়া হচ্ছেনা ? সেটা করা হচ্ছে কেন ? যাঁর মনে হবে ভিক্ষা দেওয়া হচ্ছে তাঁকে তো কেউ কিছু দেবার জন্য জোর করছে না, অন্যে দিলে তার উপর এরকম জোর করে তকমা লাগানো কেন ?

    আর এই উদ্যোগের পেজের লিং ও দিয়ে দিয়েছি। কোন বক্তব্য থাকলে সেখানে গিয়েই জানিয়ে আসা যেতে পারে।
  • সে | ২০ নভেম্বর ২০১৪ ২১:৩৩267381
  • হ্যাঁ বলেছি তো।
    তার মানে ধরে নিয়েছি ওমুক তোমুক.. বাংলায় লিখেছি তো। বুঝতে অসুবিধে হবার কথা নয় তো।
    ভিক্ষেটা ভিক্ষেই।

    আমার আপনার কারো নিকটাত্মীয়ের এরকম ঘটনা ঘটলে কেউ "সাহায্য" করতে এলে কেমন লাগতো?
  • b | ২০ নভেম্বর ২০১৪ ২১:৩২267380
  • ক্রিমিনাল মামলায় তো পাবলিক প্রসিক্যুটর লড়বেন স্টেট এর হয়ে। ডিফেন্স ল ইয়ার থাকবে হবু ডাক্তারদের, যদি তারা গ্রেপ্তার হয়।। সেখানে কোরপানের বিধবা কি করে ল ইয়ার দেবেন?
    জানি না অবশ্য, আইনের কূট কচালি।
  • cm | ২০ নভেম্বর ২০১৪ ২১:৩১267379
  • সব কাজেরই অনেক রকম ইন্টারপ্রিটেশন হয়। সাহায্য বা ক্ষতিপূরণ ছাড়া পাশে দাঁড়ানো ও হতে পারে। জাস্ট একজন মানুষ আরেকজন মানুষের পাশে দাঁড়ালেন।
  • pi | ২০ নভেম্বর ২০১৪ ২১:৩০267378
  • 'ভিক্ষা যদি দিতেই হয় ভালো ক্রিমিনাল লইয়ার দিন না কেন?'
  • সে | ২০ নভেম্বর ২০১৪ ২১:২৯267377
  • সাহায্যটা এক্ষেত্রে হয় ভিক্ষা নয় ক্ষতিপূরণ।
    দুই "ক্রিমিনাল লইয়ার খোঁজা হচ্ছে না, তার জন্য সাহায্য করা হচ্ছে না, এগুলো সবই ধরে নেওয়া হল। ঃ) না জানলে জিগেশ ও তো করা যেতে পারতো।" এর প্রেক্ষিতে বলছি, ধরে তো নিই নি। ক্রিমিনার লইয়ার দেওয়া যেতে পারে সেতা বলেছি। দেওয়া হচ্ছে না সেটা ধরে নিলাম কোথায় লেখা আছে? মুখে কথা বসানো হচ্ছে কেন?
    হ্যাঁ, ভিক্ষাটা সোজাসুজি বললাম। "সাহায্য" বলা হোক বা যাই বলা হোক।
  • pi | ২০ নভেম্বর ২০১৪ ২১:২৮267376
  • কাল মেডিক্যাল সার্ভিস সেন্টারের সাথে যুক্ত লোকজন সি আইটি রোডে চিত্তর লেডিস পার্কে টিউবারকিলোসিস হলে সাড়ে তিনটেতে একটা প্রতিবাদ সভার আয়োজন করেছেন।

    ২৪ তারিখ ৪ টের সময় নাগরিক সমন্বয় মঞ্চের প্রতিবাদ সভা, এ আর এসের গেটের সামনে।
  • 4z | ২০ নভেম্বর ২০১৪ ২১:২৪267375
  • সাহায্য কে কি সাহায্য হিসেবে দেখতে খুব অসুবিধে আছে?
  • সে | ২০ নভেম্বর ২০১৪ ২১:২২267374
  • ভিক্ষা ছাড়া আর কী? পুরষ্কার? ক্ষতিপূরণ?
  • pi | ২০ নভেম্বর ২০১৪ ২১:১৯267373
  • আরো স্পেসিফিকালি 'যাদবপুরের কলরবী'দের।
  • quark | ২০ নভেম্বর ২০১৪ ২১:১৬267371
  • এই কথাটা আমিও ক'দিন আগে একটু অন্যভাবে বলেছিলাম ….. যাদবপুরের পর সবকিছুতে প্রতিবাদের দায়িত্ব কলরবীদের - এইটে অদ্ভুত!
  • pi | ২০ নভেম্বর ২০১৪ ২১:১৬267372
  • ক্রিমিনাল লইয়ার খোঁজা হচ্ছে না, তার জন্য সাহায্য করা হচ্ছে না, এগুলো সবই ধরে নেওয়া হল। ঃ) না জানলে জিগেশ ও তো করা যেতে পারতো।
    আর এটাও লিখে যাই, এই ল ইয়ার ইঃ দিয়ে যেটুকু যা সাহায্য করার চেষ্টা করা হচ্ছে, সেটা কেউ 'ভিক্ষা' দেওয়া হিসেবে করছে না।

    ব্যাঙদি, করছি।
  • 4z | ২০ নভেম্বর ২০১৪ ২১:১০267370
  • ব্যাংদির প্রশ্নটা আমারও
  • byaang | ২০ নভেম্বর ২০১৪ ২১:০০267369
  • "ভিক্ষা যদি দিতেই হয়"

    ভিক্ষা বলে ট্যাগানোর কারণটা জানা যেতে পারে কি?
  • সে | ২০ নভেম্বর ২০১৪ ২০:৪৮267368
  • পোস্টগুলো পড়লাম। কটা কথা বলে যাই তার মূল্য থাক বা না থাক।
    এটা কিন্তু খুনের মামলা। একজন মানুষের (হতে পারেন তিনি হত দরিদ্র) মৃত্যু হয়েছে। অপরাধীদের ধর পাকড় হয়েছে বলে খবর পাই নি। মৃতের পরিবার পরিজন দরিদ্র, তাই অর্থ সাহায্য করা হচ্ছে। আবার "হয়ত" যারা এই খুনের সঙ্গে জড়িত - তারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। ক্রমশঃ সময়ের সঙ্গে প্রমাণগুলো লোপ পেতে থাকবে। মৃতের পরিবার বরাবরই অর্থকষ্টে ভুগেছে; নতুন করে খুব বেশি অর্থকষ্ট তৈরী হয়েছে বলে মনে হয় না। অন্ততঃ যেটুকু খবর পেয়েছি, যিনি খুন হয়েছেন তাঁর কোনো বাঁধা রোজগার ছিলো না।
    এই সময়ে দরকার একজন বা একাধিক ভালো ক্রিমিনাল লইয়ার খুঁজে বের করা। সেই লইয়ারের ফিজ। তাকে রাজি করানো এই কেস হাতে নিতে। সুবিচার পাবার জন্যে শুধু কেস কোর্টে তুললেই হয় না। বিশেষ করে খুনীরা যখন ক্ষমতাবান সামাজিক ও আর্থিক পরিপ্রেক্ষিতে।
    এসব ক্ষেত্রে খুনী(রা) দোষী সাব্যস্ত হলেও জামিনে ছাড়া পেয়ে যায়। সেগুলো দেখা দরকার। আইন তো নিজের পথেই চলবে। কিন্তু ক্ষমতাবানেরা সাজা পায় না। কান্নাকাটি করে ছাড়া পেয়ে যায়। বড়জোর ম্যাজিস্ট্রেট ফয়সালা করে দেন আর্থিক ক্ষতিপূরণের। গরীব যখন ক্ষতিপূরণ তো তারা নেবেই। ভিক্ষা দিলেও নেবে। সবাই চাঁদা করে ভিক্ষা দিলেও নেবে। গরীবদের খুব বেশি অপশন থাকে না। ভিক্ষার দান ফিরিয়ে দেবার মনোবল সাহস কোনোটাই থাকে না।
    ভিক্ষা যদি দিতেই হয় ভালো ক্রিমিনাল লইয়ার দিন না কেন? হয়ত মৃতের বিধবা রাজি হয়েও যেতে পারেন। এতই যখন করছেন, এতটুকু দয়া করে যথাস্থানে জানিয়ে দেবেন কি?
  • sosen | ২০ নভেম্বর ২০১৪ ২০:৪১267366
  • কেউ কি জানে ফ্লিপ্কার্ট ই-বুকের ফাইল টাইপ ঠিক কি?
  • - | ২০ নভেম্বর ২০১৪ ২০:৩৫267365
  • রাম্পালের চেয়ে রাম্পান শুনতে বেটার। শুক্কুর সন্ধে এসেই গেছে যখন! ঃ-)
  • byaang | ২০ নভেম্বর ২০১৪ ১৯:৪১267364
  • পাই সম্ভব হলে একবার ফোন করিস আমাকে।
  • মোহর | ২০ নভেম্বর ২০১৪ ১৯:৩৮267363
  • যারা যাচ্ছে না, ফেসবুক এ কালো ছবি দিচ্ছে বা ইভেন্ট শেয়ার করছে, তারাও অনেকেই, বা সব্বাই, কলরবী। কলরব-এর কোনো সীমাচিহ্ন নেই।
  • pi | ২০ নভেম্বর ২০১৪ ১৮:৫৪267362
  • শনিবারের মিছিলটায় যারা যাচ্ছে, তাদের অনেকেই 'কলরবী'।
  • pi | ২০ নভেম্বর ২০১৪ ১৮:৫১267361
  • A, B, C, D...Z, সবাইকেই জানিয়ে রাখলাম, কোরপানের পরিবারের নং আছে। যদি চান, দিয়ে দেব।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত