এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • cm | ২০ নভেম্বর ২০১৪ ১৮:১৬267360
  • সেই সমস্যা, বাউন্ড ভ্যারিয়েবল কে ওরকম ফ্রী করে সাব্স্টিটিউট করা যায় না। এ একদম ভুল যুক্তি। কলরবীদের কোন লজিকাল দায় নেই।
  • + | ২০ নভেম্বর ২০১৪ ১৮:১২267359
  • আমি সকল কলরবীদের চিনিনা, আমার চেনা-শোনা যাদের কদিন আগে প্রোফাইল পিক কালো করে বা ফেসবুকে চিল্লিয়ে বা মোমবাতি মিছিল করতে দেখেছিলাম তাদের মধ্যে খুব কম সংখ্যককেই এখনো অব্দি এই বিষয়ে কিছু বলতে শুনেছি।
  • de | ২০ নভেম্বর ২০১৪ ১৭:৫৮267358
  • এটা কি জানা গেছে যে যাদবপুরের স্টুডেন্টরা কেউই এই ঘটনার কোন নিন্দে করেন নি সোস্যাল মিডিয়ায়?

    গত কয়েকদিন ধরে এই তো চলছে - বেড়ালে হাঁচলেও লোকে বলে এইবার কলরবীরা কি করে দেখি! এইটা ভালো না!
  • + | ২০ নভেম্বর ২০১৪ ১৭:৪৯267357
  • একটা কথা যেটা B বলছেন সেটা অনেকেই পাশ কাটিয়ে যাচ্ছে যে

    যদুপুরে ছাত্র-ছাত্রী পেটালো পুলিশ, সব কলেজ থেকে ছাত্র-ছাত্রী গেল মিছিল করল, অন্তত ফেসবুক ফাটালো চিৎকার করে। (এনারেসের ছাত্রর-ছাত্রীরাও ছিল নিশচয়ই)

    এবার এনারেসে যেটা হল তার জন্য যদুপুরের ছাত্ররা কিছু একটা স্টেটমেন্ট ও কেন দেবেনা? অন্য কলেজের ঘটনা-আমরা কেন বলব বললে হবেনা।

    কেউ বলতেই পারে যে প্রেসি-শিবপুর-জেবিয়ার্স বা রামমিশন কেন কিছু বলছেনা (বলেছে কি ?? জানিনা )

    টাকা তুলছে, ভালো করছে, বিশ্বাস হলে দেব না হলে দেবনা। মিটে গেল
  • মোহর | ২০ নভেম্বর ২০১৪ ১৭:০০267356
  • বাহ, যে মেসেজে কথা বলছে সে যে কলরবীদের কোনো ফেক না, তা প্রমাণ করবে কি করে? তাচ্চেয়ে এটাই ভালো, জাস্ট দেবেন না। দিতে হলে কোরপানদের বাড়িতে পাঠিয়ে দিন। এত সন্দেহের বোঝা সওয়া মুশকিল।
  • B | ২০ নভেম্বর ২০১৪ ১৬:৫৯267355
  • দুনিয়ার যাবতীয় অপোকম্মের প্রতিবাদ করার দায়িত্ব কলরবপন্থীদের নয় তো বটেই। তবে খোদ কলকাতারই বুকে আরেকদল ছাত্র একজনকে পিটিয়ে মারল অথচ যাদবপুরের কলরবিদের টুঁ শব্দটিও শোনা গেলনা, আধ্খানা ছড়াও পাওয়া গেলনা? কোচিনের বানরসেনার প্রতিবাদ করা গেল আর কলকাতাতেই এরকম ঘটনার বিরুদ্ধে একটা বিবৃতিও দেওয়া গেল না? অরুমিতা আর যাদবপুরের অন্য কলরবিরা স্পিকটি নট? অবশ্য হ্যাঁ দুনিয়ার যাবতীয় অপোকম্মের প্রতিবাদ করার দায়িত্ব তো কলরবপন্থীদের নয়। সেই দুনিয়াটা কলকাতা হলেও নয়।
  • trx | ২০ নভেম্বর ২০১৪ ১৬:৪৬267354
  • গর্গের পরিচয় নিয়ে যাঁদের সন্দেহ তাঁরা ফেসবুকে সরাসরি মেসেজ পাঠিয়ে কথা বলে নিতে পারেন।
  • de | ২০ নভেম্বর ২০১৪ ১৬:৪০267353
  • ধুস - শুধু তক্কের জন্য তক্কো করে লাভ আছে?

    জঘন্য একটা ঘটনা ঘটেছে - তার প্রতিবাদও হোক। কিন্তু অসহায় পরিবারটার পাশেও দাঁড়ানো হোক। দুটো তো পরস্পরবিরোধী নয়!

    কারো টাকা দিতে ইচ্ছে করলে দেবে - না করলে দেবে না - মিটে গেলো। এনিয়ে শুধু শুধু পাইকে ব্যাঁকা কথা শুনিয়ে লাভ আছে? দুনিয়ার যাবতীয় অপোকম্মের প্রতিবাদ করার দায়িত্ব তো কলরবপন্থীদের নয়।
  • kumu | ২০ নভেম্বর ২০১৪ ১৬:৩৭267352
  • টাকা দিয়ে পরিবারকে সাহায্য করলে অপরাধ লঘু হবে কেন এটা ঠিক বুঝলাম না।
    গর্গের পরিচয় সম্বন্ধে সন্দেহ থাকলে গুগল সার্চ,isiএর সূত্র ধরে সার্চ এইসব সাধারণ বুদ্ধিগ্রাহ্য উপায় গুলো আছে।অডিট ইত্যাদি বিষয়েও খোঁজ নেয়া কঠিন নয়।
    ফান্ড রেইজিংএর উদ্যোক্তাদের প্রতি সম্পূর্ণ অকারণ কটাক্ষ ভাল লাগল না একেবারেই।তাঁরা কাউকে তো জোর করেন নি।ইচ্ছা না হলে না দিলেই হল।

    মোহর,যারা জেগে ঘুমোনোর ভাণ করেন তাদের জাগানোর চেষ্টা বৃথা বলে মনে হয়।
  • A | ২০ নভেম্বর ২০১৪ ১৬:১৭267351
  • বুঝায় দ্যান গো?
  • মোহর | ২০ নভেম্বর ২০১৪ ১৬:১০267350
  • বুঝছি না ব্যাপারটা :(

    কোরপান কে নিয়ে কলরব হচ্ছে তো, ২৬ তারিখ, কলেজ স্কোয়ার থেকে
  • # | ২০ নভেম্বর ২০১৪ ১৬:০৬267349
  • ঝাঁটের তর্ক হচ্ছে। A বা B অর্থোগোনালিটি বোঝেন?
  • d | ২০ নভেম্বর ২০১৪ ১৬:০৪267348
  • আরে এইত্তো এssএ গেচে!
  • B | ২০ নভেম্বর ২০১৪ ১৬:০০267347
  • ছাত্রদের পুলিশ পেটালে হোককলরব হয়, রিভোলিউশন হয়, শ্রমিকশেনীর সমর্থন হয়। আর ছাত্ররা কাউকে পেটালে চ্যারিটি ফান্ড হয়, কয়েকটা টাকা ভিক্ষে দেওয়া হয় কিন্তু কলরব আর হয়নাকো। বুয়েচি মামা!
  • মোহর | ২০ নভেম্বর ২০১৪ ১৫:৫৮267345
  • আহা, এত হাসির কী হলো !! পাই আরও কিছু রেফারেন্স দাও দিকি। আরও অনেক এরম বেরোবে, unconvinced :(
  • d | ২০ নভেম্বর ২০১৪ ১৫:৫৮267346
  • সে'র লিঙ্কটা পড়লাম।
    উফফফ
  • d | ২০ নভেম্বর ২০১৪ ১৫:৫৫267344
  • হ্যা হ্যা হ্যা হ্যা হ্যা হ্যা হ্যা
  • A | ২০ নভেম্বর ২০১৪ ১৫:৫২267343
  • ছেলেটির বাড়ি গিয়ে টাকা দেওয়া তো আমার উদ্যোগ। চেষ্টা করব। কিন্তু এই ফেইসবুক এ টাকা তোলা তে convinced হই নি।
  • d | ২০ নভেম্বর ২০১৪ ১৫:৪৮267342
  • হ্যা হ্যা হ্যা হ্যা হ্যা হ্যা হ্যা
    বাবাগো হাসতে হাসতে পেট ফেটে যাবে যে!!
  • hu | ২০ নভেম্বর ২০১৪ ১৫:৪৭267341
  • আরে ইচ্ছে থাকলে দেবেন না কেন? কোরপানের বাড়ির নম্বর যোগাড় করে ওর বাড়িতে গিয়ে দিয়ে আসুন।
  • মোহর | ২০ নভেম্বর ২০১৪ ১৫:৪৫267340
  • ও হ্যাঁ, #হোককলরব নিয়ে ফান্ড আছে তো, যদি কেউ দিতে উত্সাহী হন, বা টি-শার্ট / টুপি এসব ও কিনতে পারেন।
  • A | ২০ নভেম্বর ২০১৪ ১৫:৪৪267339
  • সরি convinced হলাম না। তাই টাকা দেবার ইচ্ছা থাকলেও দেব না। কারণ যারা লিখছেন তারা সবাই fake ID তেই লিখছেন।
  • d | ২০ নভেম্বর ২০১৪ ১৫:৪২267338
  • *মুশকিল
    ** অন্যের
  • d | ২০ নভেম্বর ২০১৪ ১৫:৪১267337
  • গর্গ তো বিভিন্ন সংবাদপত্রেও লেখেন।

    মুস্ঘকিল হল মানুষ বেশীরভাগ ক্ষেত্রে নিজের মতই ভাবে অন্যকে নিজের ১০টা ফেক প্রোফাইল/আইডি/নিক নিয়ে লেখার ইচ্ছে বা অভ্যেস থাকলে অন্ব্যের ক্ষেত্রেও সেটাই মনে হবে। স্বাভাবিক।
  • pi | ২০ নভেম্বর ২০১৪ ১৫:৪০267336
  • ঃ)
  • hu | ২০ নভেম্বর ২০১৪ ১৫:৩৯267335
  • ফেকুপিস্তা ঃ-)))
  • pi | ২০ নভেম্বর ২০১৪ ১৫:৩৪267334
  • আমি গর্গকে চিনি জানি এবং এটাও জানি যে এই প্রোফাইলটা ওরই, সেজন্যই পুরো কনফিডেন্স নিয়ে এই উদ্যোগটার কথা জানিয়েছি। এবার আমি কোন ফেক ব্যক্তি কিনা সে প্রশ্ন অবশ্য তুলতেই পারেন। গর্গর নাম করে আমি টাকা তুলে মেরে দিচ্ছি কিনা সেসব প্রশ্ন তুলতেই পারেন।
  • A | ২০ নভেম্বর ২০১৪ ১৫:২৯267332
  • ধুস ফেইসবুক কে তো আমি ১০ তা প্রোফাইল বানাতে পারি? তাতে কি এসে গেল?
  • pi | ২০ নভেম্বর ২০১৪ ১৫:২৮267331
  • গর্গ ডাক্তার। এখন আই এস আই এর ফ্যাকাল্টি। ওর প্রোফাইলে গেলেও এই 'পরিচয়' গুলো অবশ্য পেয়ে যেতেন। আর অডিট এর ব্যাপারে অবশ্য জিগেশ করতে পারেন। এখানে করুন, নিশ্চয় জানিয়ে দেবে।
    https://www.facebook.com/events/374962532681283/
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত