এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | ১৯ নভেম্বর ২০১৪ ০০:৩৯267030
  • পঃবঃ এ ডাক্তার কম, আমার এক বন্ধু রাত দুটো অবধি ডাক্তারি করে। তার ব্যক্তিগত জীবন কম্প্রোমাইজড। সে দেখতে না চাইলেও লোকে বসে থাকে, বাড়িতে ডাকে। না বললে একদিকে সার্ভিস ডিক্লাইন করা হল। আবার দিনের পর দিন এই জিনিষ চললে সার্ভিস কোয়ালিটি খারাপ হল।
  • pi | ১৯ নভেম্বর ২০১৪ ০০:৩৫267029
  • সবার পেশাদারিত্ব দিয়েও সম্ভব নয়। সবাই পেশাদারিত্ব +এক্স্ট্রা কিছু দিলে যা আছে, তার থেকে বেশি কিছু হবে, এটুকুই। বা বলা যায়, এক্স্ট্রাটুকু না দিলে শহর বাদ দিয়ে বাকি পুরো স্বাস্থ্যব্যবস্থাই ভেঙ্গে পড়তে পারে। অনেকে দিচ্ছে না বলে পড়ছেও।
  • Ishan | ১৯ নভেম্বর ২০১৪ ০০:৩১267027
  • ১। বললাম তো, দেশের প্রতিটা লোকের চিকিৎসা সুনিশ্চিত করা জব ডেসক্রিপশনে "একস্ট্রা" ঢুকিয়েও সম্ভব না। অনেক লোকের কাছে "এক্সট্রা" চেয়েও সম্ভব না। আমি জাস্ট একটা উদাহরণ দিয়েছি, সেটা একটা কেস স্টাডি, পথপ্রদর্শনের জন্য না।

    ২। ঠিক কথা। "একস্ট্রা" না দিলে কখনই দুষ্টু লোক বলা যাবেনা। ফলে এক্সট্রা টা কখনই এনশিওরও করা যাবেনা। এইটাই বক্তব্য।
  • pi | ১৯ নভেম্বর ২০১৪ ০০:৩১267028
  • শুধু উন্নতিও না, গ্রামকে শহর হয়ে উঠতে হবে এমনও না, গ্রাম গ্রামের মতই থাকার পরেও সেখানে থাক লোকে প্রেফার করবে এরকম কিছু এনশিওর করা। এতো সিস্টেম বদলের চেয়েও বেশিকিছু।
  • aka | ১৯ নভেম্বর ২০১৪ ০০:২৮267026
  • এনারএসের কেসটায় দোষীদের চিহ্নিত করে যথাযথ শাস্তি হওয়া খুব দরকার। আরও দরকার যাতে এই লোকগুলো কনভিক্টেড মার্ডারার হিসেবে কোনদিনও আর যাতে ডাক্তার না হতে পারে সেটাও দেখা।
  • pi | ১৯ নভেম্বর ২০১৪ ০০:২৬267025
  • বাধ্যতামূলক করা বা এরকম কোন সিস্টেম করা, যাতে রুরাল পোস্টিং নিলে সে অন্য অনেক দিকে সুযোগ সুবিধা বা টাকাপয়সা বেশি পায়। একমাত্র তখনই আর এক্সট্রা দিচ্ছে বলা যাবেনা।
    আরেকটা উপায় আছে, এমন কিছু করা, যাতে গ্রামের থেকে শহর বেশি প্রেফারেন্স না পায়। সার্বিকভাবে গ্রামের উন্নতি ইঃ।
    কিন্তু এসবই তো সিস্টেমের বদলই হল।
  • pi | ১৯ নভেম্বর ২০১৪ ০০:২২267024
  • আর ' আর যদি কোনো দুষ্টু লোক না দেয়, আমি কমপ্লেনই বা করবে কিকরে?' এটা কেমন ফ্যালাসিপূর্ণ কথা হল ! 'এক্স্ট্রা' না দিলে কখনোই 'দুষ্টু' লোক বলা যাবেনা। ততটা ভাল লোক না, বড়জোর এইটা বলা যেতে পারে। ঃ)
  • pi | ১৯ নভেম্বর ২০১৪ ০০:২০267022
  • দেশের প্রতিটা লোকের চিকিৎসা এনশিওরড হবে, জব ডেস্ক্রিপশনে কী ঢোকালে এটা করা সম্ভব, বলো না ঃ)। সব ডাক্তারদের রুরাল পোস্টিং বাধ্যতামূলক করা ছাড়া তো উপায় দেখিনা।

    আর এটা শুধু আমাদের দেশেরই সমস্যা নয়।
  • Tim | ১৯ নভেম্বর ২০১৪ ০০:২০267023
  • হোসেনকে হ্যাবাড্ডি
  • Ishan | ১৯ নভেম্বর ২০১৪ ০০:১২267021
  • একস্ট্রা টা কি? সেটা তো ডিফাইন করতে হবে। নইলে লোকে দেবে কেন? জানবেই বা কিকরে, যে, সেটা প্রত্যাশা করা হচ্ছে? আর যদি কোনো দুষ্টু লোক না দেয়, আমি কমপ্লেনই বা করবে কিকরে? করার উপায় নেই, কারণ ওটা তো একস্ট্রা।

    ফলে খেয়াল খুশি মতো এক্সট্রার উপর নির্ভরশীলতা খুব একটা অনরিলায়েবল সিস্টেম তৈরি করে। ওটাকে জব ডেসক্রিপশানে নিয়ে আসা দরকার।

    কিরকম উদাহরণ দিই। আমার কাজে আমাদের অনকল রোটেশন থাকে। অর্থাৎ আপিস আওয়ারের বাইরে সিস্টেমে কোনো সমস্যা হলে একজনকে ফোন করে জানাবে। সে তখনই সমাধান করার চেষ্টা করবে। খুব খুব ক্রিটিকাল হলে অন্যদের জানাবে, কিন্তু সেরকম সাধারণত হয়না। নিয়ম হল, যে অনকল সে সমাধান না করে উঠবেনা। এটা কিন্তু নটা-পাঁচটার বাইরের কাজ। এগুলো আমরা পালা করে করে থাকি, টিম শুদ্ধু সবাই। এটা আমাদের কাজের অংশ।

    সম্ভবত বিলেতের স্পেশালিস্ট হাসপাতালে ডাক্তারদের ক্ষেত্রেও একই নিয়ম। একজন অনকল থাকেন। জটিল সমস্যা হলে ২৪X৭ তাঁকে দৌড়ে আসতে হবে। এবার তাঁরও ঘর সংসার আছে। ফলে সারাবছর তো এটা করা সম্ভব না, তাই ডাক্তাররা পালা করেই এটা করেন। এটা কাজের অংশ। একস্ট্রা কিছু না।

    এবার কাজ করতে গেলে অ্যাফেকশন তো লাগেই। কাজের প্রতি অ্যাফেকশন। আমার আপিসের লোকেরা লিনাক্স সার্ভার নিয়ে এমন করে কথা বলে যেন নিজের বাচ্চা। ডাক্তাররা যখন নতুন শিশুর জন্ম দেন, কেমন লাগে আন্দাজ করতে পারি। কাজ করতে গেলে এগুলো হয়। রোগির সঙ্গে ভালো করে কথা বলতে হয়। সবই কাজের অংশ।
  • Blank | ১৯ নভেম্বর ২০১৪ ০০:১০267020
  • সোসেন্দি কে হেপ্পি জম্মদিন।
  • Tim | ১৯ নভেম্বর ২০১৪ ০০:০৬267019
  • এইরকম একটা সলিউশন হয়। সফো মডেল। দেশ থেকে একগাদা রোগ নির্মূল করে দেওয়া হলো। রইলো সিলেক্টিভ ফিউ রোগস, এই যেমন জ্বর, আমাশা। এরপর প্রাইভেট মেডিকেল কলেজ খুলে দ্যান। সবাই এম্বিবিএস পড়বে, এবং প্রচুর ডাক্তার। কেউ এমডি করবেনা, আর যে যাতেই ভালো হোকনা কেন, জ্বরটা আমাশা আর সারালেই চলবে। এখন যেমন সবাই যা খুশি ইঞ্জিনিয়ারিং পড়েও শেষে কোড লেখে সেরকম আরকি।

    ডিঃ মঃ
  • pi | ১৯ নভেম্বর ২০১৪ ০০:০৩267018
  • নাঃ, অনেক লোকের এক্স্ট্রা দেবার উপরে ডিপেন্ডেন্ট তো। কোন কোন প্রফেশনে প্রায় সব লোক এক্স্ট্রা দিলে তবে সবাই সবার প্রাপ্য পাবে।
  • Ishan | ১৯ নভেম্বর ২০১৪ ০০:০১267017
  • কিছু লোক এক্সট্রা দিলেও এই সমস্যার সমাধান হবেনা। ধরা যাক টাকিতে একজন এক্সট্রা দেন, আর আমাএ বিপদ হল সন্দেশখালিতে। সেখানেও আমার সমস্যা মিটবেনা।
  • Ekak | ১৮ নভেম্বর ২০১৪ ২৩:৫৮267016
  • কিছু_লোক_কম_নিয়ে_এক্সট্রা_না_দিলে_সিস্টেম_চলেনা__এটা_শোষণ_না_?:)
  • Ishan | ১৮ নভেম্বর ২০১৪ ২৩:৫৬267015
  • সে তো বটেই। গ্রাম শহর কেন। দেশে তেরো কোটি লোক আর তিনটে ডাক্তার থাকলেও এই একই সমস্যা হবে। ডাক্তাররা পেশাদার বা দয়ালু বা নিষ্ঠাবান বা মহৎ যাই হোন না কেন, বহু লোকই চিকিৎসার সুযোগ পাবেনা। এ তো সিস্টেমের সমস্যা। মায়াদয়া বা পেশাদারিত্ব কোনোটা দিয়েই সমাধান হবেনা।

    আমি যেকোনো পরিষেবার ক্ষেত্রে যেটা চাই সেটা হল পেশাদারিত্ব, দয়াদাক্ষিণ্য না। এইটুকুই বলেছি। এটা ব্যক্তিগত চাওয়া। তার বেশি কিছু না। সমাধানের একমাত্র শর্টকাট রাস্তা তো না ই।
  • pi | ১৮ নভেম্বর ২০১৪ ২৩:৪৯267013
  • হ্যাঁ, সবাই পেশাদারিত্বটুকুনি দেখালেও এখন যা আছে, তার থেকে অনেক ভাল হত, এনিয়ে কোন সন্দেহ নাই। কিন্তু সেটাও যথেষ্ট হবেনা, এটাই বলার। সবার 'প্র্রাপ্য' মেটানোর জন্য।
  • r2h | ১৮ নভেম্বর ২০১৪ ২৩:৪৯267014
  • 'এই সিস্টেমে'
    হ্যাঁ, এই সিস্টেমে হওয়ার নয়।
  • pi | ১৮ নভেম্বর ২০১৪ ২৩:৪৮267011
  • হুতো, সেটাই। এবং সবার প্রাপ্য ঠিকঠাক মেটাতে হলে কিছু লোকজনকে এই এক্সট্রাটা দিয়ে যেতে হবে।
  • r2h | ১৮ নভেম্বর ২০১৪ ২৩:৪৮267012
  • মোমের আলোয় অপারেশনটা যেমন শুধু পেশাদারীত্ব দিয়ে হবে না। পেশাদারীত্ব দিয়ে কাজ হবার জন্যে পরিকাঠামো ইত্যাদি চাই।

    কিন্তু, অন্তত পেশাদারীত্ব থাকলে, সেই যে কে যেন সাপেড় কামড় সচেতনতা নিয়ে কাজ করতেন, বিনা চিকিৎসায় মারা গেলেন সুন্দরবনে? তেমনটা হতো না।
  • pi | ১৮ নভেম্বর ২০১৪ ২৩:৪৬267010
  • সবার যেটুকু প্রাপ্য সেটুকু সবার পাওয়ার জন্যে, সবার কাছ থেকে শুধুই পেশাদারিত্বে চাইলে হবেনা, এই সিস্টেমে, এটুকুই বলার।
  • r2h | ১৮ নভেম্বর ২০১৪ ২৩:৪৪267008
  • একজন ডাক্তার একজন রিক্সাচালকের ছেলের কয়েকঘন্টার অস্ত্রোপচার করে দিলেন, কলকাতা শহরে বসে, বিনে পয়সায়, বাজারে যার পারিশ্রমিক কিছু না হলেও হাজার তিরিশেক টাকা। কারন পেশেন্টের পয়সা নাই।

    এদিকে এক কর্পোরেট জনতা কোড রিলিজের দিন রাত জেগে দিলেন কারন, ধরে নিলাম তার সহকর্মী ছুটিতে। তো সহকর্মী আপ্লুত হবে ঠিকই, কিন্তু বড়স্কেলে ডাক্তারই বেশী শ্রদ্ধার যোগ্য। ইনফ্যাক্ট এই শ্রদ্ধা পাওয়ার স্পেসটাই সেই কর্পো লোকের নেই তার পেশার গন্ডীর ভেতরে।

    বা এত কিছুও নয়, রোগী খাবি খাচ্ছেন দেখে ডাক্তার নাওয়া খাওয়া ভুলে চব্বিশ ঘন্টা উপস্থিত থেকে প্রচুর মাথা ঘামিয়ে মরণাপন্ন রোগীকে বাঁচিয়ে তুললেন, পয়সা কড়ি নিয়েও। তবুও ব্যাপারটা ইম্প্যাক্ট বেশী বলেই মনে হয়। এই যে মাঝে মাঝে গ্রাম গঞ্জের ডাক্তররা মোমের আলোয় সফল আপারেশন করেন বা বুকে বেঁধা রড বের করে দেন, এগুলো তাঁদের কাজের মধ্য হলেও, বড় ব্যাপার।

    তো এগুলো এক্সট্রা আরকি। আশাতীত।
  • pi | ১৮ নভেম্বর ২০১৪ ২৩:৪৪267009
  • তাতে এই হল যে গ্রামের লোকজন তাঁদের প্রাপ্য পেলেন না। সব ডাক্তাররা পেশাদার হওয়া সত্ত্বেও।
  • Ishan | ১৮ নভেম্বর ২০১৪ ২৩:৪৩267007
  • ওহো ডাক্তাররা "শুধু" শহরে আছে, গ্রামে নেই? তাহলে গ্রামে চিকিৎসা হবেনা, নার্সিং হোম যত পেশাদারই হোক না কেন। তাতে কি হল?
  • pi | ১৮ নভেম্বর ২০১৪ ২৩:৪১267006
  • সেটাই তো বলছি। প্রশ্নটা রো আমাদের সিস্টেম দিয়ে করলাম। বা পৃথিবীর অন্য যেকোন জায়গার সিস্টেম দিয়েও বলা যেতে পারে।
    আর শহরে কত লোক, কটা নার্সিং হোম, তাতে খরচা কেমন, সেটা মানুষের আয়ত্ত্বের বাইরে কিনা তাই দিয়ে শহরের লোকের প্রাপ্য চিকিৎসার হিসেব নিকেশ করা যাবে, শহরের বাইরে থাকা একটা বিশাল সংখ্যাক লোকজনের ?
  • Ishan | ১৮ নভেম্বর ২০১৪ ২৩:৩৭267005
  • সে তো সিস্টেমটা কেমন তার উপর নির্ভর করছে। শহরে কত লোক, কটা নার্সিং হোম, তাতে খরচা কেমন, সেটা মানুষের আয়ত্ত্বের বাইরে কিনা, ইত্যাদি প্রভৃতি।
  • pi | ১৮ নভেম্বর ২০১৪ ২৩:৩৩267004
  • ধরা যাক, সব ডাক্তারই খুব পেশাদার। এবার সবাই শহরে নানা নার্সিং হোমের সাথে যুক্ত। সবাই সেই কাজটা একদম ঠিকঠাক ভাবে সম্পন্ন করছেন, একদম পেশাদারিত্বের সাথে। এতে করে সবাই তার প্রাপ্য পাবে ?
  • Ishan | ১৮ নভেম্বর ২০১৪ ২৩:৩২267003
  • দশটা পাঁচটার বাইরে আমরাও অনেক কিছু করি। কর্পোরেট ডিউটি হিসেবে করি। আমাদের কাস্টমাররা সে কারণে আমাদের শ্রদ্ধা করেনা তো। :-)
  • pi | ১৮ নভেম্বর ২০১৪ ২৩:২৭267002
  • আমি ব্যক্তিগতভাবে কিছু কিছু ক্ষেত্রে এই প্রাপ্যটাকে খুব ওয়েল ডিফাইন্ড বলে ভাবতে পারিনা। এধরণের কিছু কিছু প্রফেশনে যা নির্দিষ্ট তার বাইরেও করতে হয়, করেন। শুধু দশট পাঁচটার ( কি রাতের) ডিউটির সময়ে যা করার কথা, তার বাইরেও অনেকসময়ই করতে হয়। তার পুরোটাই প্রফেশনালিজমের আওতায় পড়ে বলে মনে হয়না।
    বা সবার প্রাপ্য শুধু পেশাদারিত্ব দিয়ে মেটানো সম্ভব বলেও মনে করিনা। বল্লাম তো দেশের সুদূরতম প্রান্তে থাকা একটা মানুষেরও ডাক্তার নার্স প্রাপ্য। ডাক্তার নার্সদের জন্য কি সেখানে গিয়ে কাজ করা বাধ্যতামূলক ? নয়। সরকারি চাকরি না করলেই নয়। সবাই বাধ্য হয়ে সরকারি চাকরি করেন, তাও নয়। যাঁরা করেন না, তাঁরা শুধুই পেশাদারিত্ব দেখাচ্ছেন, এমন ভাবিনা।
    এমন কোন ফুল প্রুফ সিস্টেম কি তৈরি করা গেছে, যেখানে সবাই পেশাদারিত্ব দেখালেই সবার প্রাপ্য মিটে যাবে ? গেলে হয়তো ভাল হতো।
  • Tim | ১৮ নভেম্বর ২০১৪ ২৩:০৯267001
  • আমরা পেশাদারিত্ব চাইতেই পারি (শুধু), কিন্তু সেটা দিয়ে শুধু হবেনা, আমাদের মত দেশে। তাই দরকার পড়ে মহান ডাক্তারদের। আবার সেই ক্লিশে কথাটা মনে পড়লো, দূর্ভাগা সেই দেশ যেখানে হিরোদের দরকার হয়।
    তবে প্রায়োরিটির প্রশ্নে ক। নাই মামার চেয়ে কানা মামা আরকি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত