এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • habul | ১৮ নভেম্বর ২০১৪ ২২:০৬266970
  • Yes, and let the Jadavpur students come out and disclose the names of the students who molested the girl.
  • pi | ১৮ নভেম্বর ২০১৪ ২২:০৫266968
  • মামুর পোস্টটা পড়ে প্রশ্ন জাগলো, এই মববাজী করা লোকজন ইন্ডিভিজ্যুয়ালি অন্য কোন মববাজীকে কেমন ভাবে দেখে ? ইন্ডিভিজ্যুয়ালি নিন্দাও করতে পারে ?
  • Tim | ১৮ নভেম্বর ২০১৪ ২২:০৫266969
  • ইস্যুটা বোধহয় সেনসিটিভ হওয়া নিয়ে। এই দিনকাল, যখন লোকে ডাক্তার শুনেও জিগ্যেস করছে মাসে কত হয় কুড়িয়ে বাড়িয়ে?, তখন আর ভ্যালুগুলো অটুট রাখা, সেনসিটিভ থাকা বোধহয় অ্যাফোর্ড করা যাচ্ছেনা। সুতরাং তারা হয়ে উঠছে স্রেফ ট্রেইন্ড প্রফেশনাল। এতে করে মুশকিল হচ্ছে আমাদের যারা এই প্রফেশনটকে নোবল ভেবে এসেছি। শিক্ষকদের নিয়েও একই কথা বলা যায়।
  • Ishan | ১৮ নভেম্বর ২০১৪ ২২:০১266966
  • হস্টেলে বা কলেজে গণপিটুনি মোটেই আনকমন না। গণবিচারও না। মেরে ফেলেনা তাই নজরে আসেনা। নইলে কত হয়।
  • Ishan | ১৮ নভেম্বর ২০১৪ ২২:০১266967
  • এর মধ্যে ডাক্তার বা অ-ডাক্তার কিসু নাই। মব হল মব। এরাই ইনডিভিজুয়ালি অন্যত্র জান দিয়ে দিয়ে পারে। আবার জান নিয়েও নিতে পারে। মবের কোনো ডাক্তার উকিল ইঞ্জিনিয়ার হয়না।
  • Tim | ১৮ নভেম্বর ২০১৪ ২২:০০266964
  • হ্যাঁ সেটা হলে ভালো হতো পাই। কিন্তু হচ্ছেনা তো ঃ-(
  • aranya | ১৮ নভেম্বর ২০১৪ ২২:০০266965
  • কলেজ বা হস্টেলের ভিতরে গণপিটুনি-র ঘটনা কি এই প্রথম?
  • pi | ১৮ নভেম্বর ২০১৪ ২১:৫৯266963
  • তো, তারা এখন তো অন্তত মুখ খুলুক। বলুক, কারা কারা করেছে !
  • sosen | ১৮ নভেম্বর ২০১৪ ২১:৫৮266960
  • এই প্রসঙ্গে একটা ঘটনা মনে পড়লো। মেট্রোতে যাচ্ছিলাম। শোভাবাজার থেকে উঠেছি, যাবো এসপ্লানেড। সিট নেই, দাঁড়িয়ে আছি। পাশে একদিকে এক বয়স্ক মহিলা, বোঝাই যাচ্ছে দাঁড়াতে খুব কষ্ট হচ্ছে। আর একদিকে দুটি বাচ্চা মেয়ে, পড়াশুনোর গল্প করছে। খানিক শুনে বুঝলাম ডাক্তারির ছাত্রী। এর মধ্যে আমার সামনের জায়গাটা খালি হলো। মহিলাকে বসতে দেবো বলে সরে গেছি, ঝাঁপ দিয়ে একটা মেয়ে বসে পড়লো। তাকে বললাম ঐ মহিলাকে বসতে দেবো বলে আমি বসলাম না। সে কিন্তু উঠলো না।
    জানি ডাক্তারিতে খুব খাটুনি, কিন্তু.....
    এরাই তো বড় হয়ে ডাক্তার হবে?
  • aranya | ১৮ নভেম্বর ২০১৪ ২১:৫৮266961
  • এই টাকা চুষে নিয়ে মেরে ফেলাটা প্রাইভেট হসপিটাল, নার্সিং হোমে হয় শুনেছি। সরকারী হাসপাতালে ডাক্তার-রা লিমিটেড রিসোর্স + অনেক কনস্ট্রেইন্ট-এর মধ্যে যথেষ্ট ভাল কাজ করেন।
  • Tim | ১৮ নভেম্বর ২০১৪ ২১:৫৮266962
  • বাধা দিতে গেলে তাকেই ধরে কেলিয়ে দিতো। ঐ মুহুর্তে তো মব যা বলবে তাই হবে। সুতরাং অন্যরকম কেউ ছিলোনা, বলা যায়না।
  • a x | ১৮ নভেম্বর ২০১৪ ২১:৫৭266959
  • মানুষকে কেমন ভয় করে। মাঝে মাঝেই মনে হয়, এই পাশাপাশি হাঁটছি, হঠাৎ দুম করে ঘুরে আমাকে মেরে, খাবলে কামড়ে, মেরেই ফেলল, এমন হতেই পারে। বন্য প্রাণী যেমন প্রেডিক্টেবল হয়না সবসময়, সেরকমই।
  • T | ১৮ নভেম্বর ২০১৪ ২১:৫৬266958
  • ভদ্রলোকের মস্তিষ্কে সমস্যা ছিল। অ্যামনেশিয়া বা এইরকম কিছু? হয়ত কোথায় ঢুকছেন বুঝতেই পারেননি। বীরপুঙ্গবরা ধরে নিয়েছে চোর। থামে বেঁধে মেরে ফেলে দিল। এরা ডাক্তার ? ছি ছি ছি। দেখলাম বাবুরা পরীক্ষা দেবেন বলে পুলিশ নাকি ধরছে না। আর কর্তৃপক্ষ কোনোমতে বাঁচাবার চেষ্টা করছে।
  • Ishan | ১৮ নভেম্বর ২০১৪ ২১:৫৫266956
  • পাবলি ক্যালাকে এরকমই হয়। অনেকেই হাত লাগায়। কেউ কেউ দু ঘা দিয়ে ডিনার করতে বসে। কেউ কেউ পড়ে, কেউ টিভি দেখে। একটা লোক মরে যায়, কিন্তু কে মারল আর জানা যায়না।
  • aranya | ১৮ নভেম্বর ২০১৪ ২১:৫৫266957
  • একবার সিএমসি মেন হস্টেলে ঢুকছি, তার কিছুক্ষণ আগে কলেজ ইলেকশন রেজাল্ট বেরিয়েছে, দেখলাম ছেলে-মেয়েরা একসাথে দাঁড়িয়ে গণসঙ্গীত গাইছে, জমানা কুছ অলগ থা
  • pi | ১৮ নভেম্বর ২০১৪ ২১:৫৩266955
  • কিন্তু অন্যরকম ডাক্তারও তো আছেন, এদের মধ্যে সেরকম কেউ ছিল না ! আটকানোর চেষ্টা অব্দি কেউ করলোনা, ভাবতে শুধু অবাক না, চিলিং ই লাগছে। তবে করেছিল কিনা জানিনা, কিন্তু সেরকম তো কিছু শুনিনি।
  • aranya | ১৮ নভেম্বর ২০১৪ ২১:৫১266954
  • হ্যাঁ, খুবই শকিং। ক্যালকাটা মেডিকাল-এর হস্টেলে যাতায়াত ছিল বহু বছর আগে, ছাত্রদের সাথে আড্ডা দিতাম। কিছুই মেলাতে পারি না..
  • | ১৮ নভেম্বর ২০১৪ ২১:৪৮266952
  • এরপরেও সাংবাদিকরা যাবার পরে তাদের ভাগিয়ে মুচকি হেসেছে কেউ, কেউ কেউ শুনিয়ে বলেছে যে আর নাকি চুরি হবে না।
    পরেও তো নির্বিকার মুখে রোগী ও তার আত্মীয়দের থেকে যতটা পারে টাকা চুষে নিয়ে মেরেই ফেলবে .... সেটারই নমুনা দেখিয়েছে।
  • pi | ১৮ নভেম্বর ২০১৪ ২১:৪৮266953
  • অবাক লাগে, এনারেসে কেউ বাধা অব্দি দিলো না !
  • aka | ১৮ নভেম্বর ২০১৪ ২১:৪৬266951
  • এনারএসের ঘটনাটা যাস্ট চিলিং। অল্প বয়সী ব্রাইট ছেলে সব। তাদের হোস্টেলে থামের সাথে বেঁধে একটি লোককে অন্যরা পেটাচ্ছে আর বাকিরা পড়া করছে। কেউ তো ফোন করে পুলিশকেও খবর দিতে পারত। জঙ্গল পুরো। এরা পরে ডাক্তার হবে।
  • Tim | ১৮ নভেম্বর ২০১৪ ২১:৩৭266948
  • আহা কি আনন্দ.. সিবিআই কি ক্রিসমাস গিফ্ট দিতে চায়?
  • aranya | ১৮ নভেম্বর ২০১৪ ২১:৩৭266949
  • আরও দুই ম-কে ডাকা বাকি
  • aranya | ১৮ নভেম্বর ২০১৪ ২১:৩৬266947
  • ডেকেছে বটে, সেশ অব্দি শাস্তি হবে কিনা ভগা জানে, সেদিন কোথায় পড়ছিলাম সিবিআই অফিসার-রা দুঃখ করেছেন, পুলিশ বেশির ভাগ নথি নষ্ট করে দিয়েছে। অকাট্য প্রমাণ ছাড়া শাস্তি-র চান্স নাই
  • সিকি | ১৮ নভেম্বর ২০১৪ ২১:৩৪266946
  • মদন মিত্তির তো শুনেই অসুস্থ হয়ে পড়েছে। ডাক্তারের অ্যাডভাইস ছাড়া নাকি কোনও কথা বলবে না।
  • Ishan | ১৮ নভেম্বর ২০১৪ ২১:৩০266944
  • সত্যিই যদি আউট অফ দা কোর্ট সেটলমেন্ট না হয়, তবে ভারতীয় আইনে লোকটির ছাড়া পাওয়া চাপ আছে। ভারতীয় আইনে যৌন সংসর্গে কোনো মহিলার "অনিচ্ছা" ছিল এটা জাস্ট বললেই যথেষ্ট। তাছাড়া সরকারি পদ/প্রভাব এর অপব্যবহার ইত্যাদিও আছে। নতুন আইনটা পড়লেই বোঝা যাবে।

    তবে এইগুলো আমার অপব্যবহার মনে হয়। যেখানে ফিজিকাল জোর নেই, সেখানে ধর্ষণ আইনের প্রয়োগ করার কোনো মানে নেই। প্রতারণা ইত্যাদি হতেই পারে। সরকারি ক্ষমতার অপব্যবহারও হতে পারে। এবং সেগুলোর বিচার হওয়া উচিতও। কিন্তু ধর্ষণ না।

    নইলে এ কিরকম "আমাকে রসগোল্লা খাওয়াবে বলেছিল, তাই শুয়েছিলাম, রসগোল্লা দিলনা তাই রেপ করেছে বলছি" র মতো শোনাচ্ছে। ব্যাপারগুলো এতো খেলো নাকি?
  • pi | ১৮ নভেম্বর ২০১৪ ২১:৩০266945
  • ডিফেন্স কাউন্সেল কী করবে আমার জানা নেই তবে লোকটির কোন কসুর নেই এরকম কোন লজিক আমি অন্তত দিই নি।
  • | ১৮ নভেম্বর ২০১৪ ২১:২৭266943
  • ডেকেছে ডেকেছে .... মদনা আর সৃঞ্জয়কে শুক্রবার ডেকেছে সিবিআই।
  • kd | ১৮ নভেম্বর ২০১৪ ২১:২৩266942
  • আমার আগের পোস্টে বলতে চেয়েছি যে ডিফেন্স কাউন্সেল পাইদিদির লেখা সিমিলার লজিক ব্যবহার করে লোকটাকে বেকসুর খালাস করিয়ে নেবে ৷
    বাকি অংশ আমি যা মনে করি, তাই ৷
  • Abhyu | ১৮ নভেম্বর ২০১৪ ২১:২০266941
  • হ্যাঁ ব্যাঙের আস্তানায় তো সারা বছরই বসন্ত। বললে প্পন রাগ করে। উদিকে কুমুদি মিসিং।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত