এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ১৫ নভেম্বর ২০১৪ ০৯:১৬266400
  • ইশানদাকে ক্কক্কক্কক্কক্ক
    গুরুতে আমাদের মতো রেসিডেন্ট অঙ্কের লোকদের চেয়ে ঈশানদার যুক্তি বুদ্ধি অনেক বেশি। এক লাইনে এইটুকু বলে যাবো আমি চলে। অ্যাপেটাইজার মেনডিশ ডেসার্ট - বড্ড বেশি খাওয়া হয়ে গেছে।
  • Ishan | ১৫ নভেম্বর ২০১৪ ০৮:৫৭266399
  • ওই স্বর্ণেন্দুর প্রশ্নটা আমিই করতে যাচ্ছিলাম। পিওর লজিক বা লজিক বস্তুটা কি? সেটা একটা গাণিতিক বর্গ হলে কিছু বলার নেই। কিন্তু দৈনন্দিন লজিক হলে তার কি আন-অ্যাম্বিগুয়াস সংজ্ঞা বেরিয়ে গেছে?

    অ্যাকচুয়ালি আমার কাছে এটা গাণিতিক সমস্যা একেবারেই নয়। তেমন হলে মোটেও নাক গলাতাম না। সমস্যাটা দার্শনিক। সেটা একটু ছোটো করে লিখি।

    লজিক বস্তুটাকে আমরা প্রথমে একটা টুল হিসেবে দেখি, বোঝার সুবিধের জন্য। যে টুলটা একটা স্টেটমেন্ট থেকে আরো চাট্টি স্টেটমেন্ট তৈরি করে। মজা হচ্ছে, স্টেটমেন্ট বানানোর আরও অনেক উপায় আছে। সেগুলোকে এই টুল পাশ করে না। টুলটার নাম, ধরা যাক ছাঁকনি।

    দুনিয়ায় নানা ধরণের স্টেটমেন্ট আছে। ধরুন এবার আমি একটা স্টেটমেন্টের সিস্টেম বানালাম, যেখানে শুধু ছাঁকনি দিয়ে পাশ করা স্টেটমেন্টরাই থাকবে। এটা দুভাবে করতে পারি। হয় দুনিয়ার সব স্টেটমেন্টগুলোকে ছাঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে জমা করলাম। অথবা এমন একটা নিয়ম বানালাম, যাতে করে কেবলমাত্র যাবতীয় ছাঁকা বাক্যই তৈরি হয়। অর্থাৎ ছাঁকনি পদ্ধতি এবং জেনারেটর পদ্ধতি। এবার যে পদ্ধতিই অবলম্বন করুন, এই সিস্টেমের একটা পূর্বশর্ত থেকেই যাচ্ছে। সেটা হল ওই ছাঁকনির অস্তিত্ব। এই ছাঁকনি বাকি সবাইকে পাশ করতে পারে, কিন্তু নিজে নিজেকে পাশ করাতে পারেনা। অতএব একটি ছাঁকা সিস্টেম বানালেও তার পূর্বশর্তটি নিজে ছাঁকনি পাশ নয়। পূর্বশর্তবিনা যেহেতু সিস্টেম হয়না, অতএব, সিস্টেমটিও ফুলপ্রুফ ছাঁকনি পাশ নয়।

    এবার এটা সমাধান করতে গেলে আমি সিস্টেমের ভিতরেই একটা ছা`কনির ব্যবস্থা করতে পারি। সেখানেও একই সমস্যা। সিস্টেমের ভিতরের ছা`কনি আর বাইরের ছাঁকনি এক কিনা দেখতে হলে আবার পূর্বশর্ত হিসেবে পূর্বের ছাঁকনিটি গ্রহণ করতে হবে।

    এবার গণিতশাস্ত্র দিয়ে এই সমস্যার কোনো গ্ড়ণযোগ্য সমাধান করে দিতে পারলে খুবই ভালো।
  • jhiki | ১৫ নভেম্বর ২০১৪ ০৮:৩৪266397
  • অরণ্যদার 4:04 am কে বড় একটা 'ক'।
  • Atoz | ১৫ নভেম্বর ২০১৪ ০৫:২৩266396
  • বড়বেলায় এনার চুলগুলো কেমন খাড়াখাড়া হয়ে গেছিলো, অথচ ছোটোবেলার ছবিতে দিব্যি পাট করা কোমল চুল! উইকিয়ালা খুজে খুজে খাড়াচুল ছবি দিয়েছে। " মস্তকে সূচীর ন্যায় তীক্ষ্ণ উদ্যত কেশ" ঃ-)
  • Atoz | ১৫ নভেম্বর ২০১৪ ০৫:১৭266395
  • এই যে লিংক।
    http://en.wikipedia.org/wiki/Hans_Bethe
    ভদ্রলোক দীর্ঘজীবী ছিলেন, আটানব্বুই বছর সোজা কথা না। আর দুটো বছর টেনে দিতে পারলেই -
    ঃ-)
  • Atoz | ১৫ নভেম্বর ২০১৪ ০৫:১৪266394
  • হ্যাঁ, ঐ প্রোজেক্টে ছিলেন তো হান্স!
  • bhabun | ১৫ নভেম্বর ২০১৪ ০৫:১৩266393
  • আচ্ছা, বিশ্বাসঘাতক বইতে হান্স বেথে নিয়ে বলেছিল না - মানে উনি বোম বানিয়েছেন?
  • Atoz | ১৫ নভেম্বর ২০১৪ ০৫:০৫266392
  • কিংবা ধরুন কোনো কন্টেস্ট হচ্ছে, প্রথম লাইনটা বলে দিচ্ছে, এবারে পরের লইন ছন্দ মিলিয়ে বলতে হবে।
    ধরুন প্রথম লাইন এরকম-
    "লক্ষ্মীমাজির পক্ষীরাজির ফক্কিবাজির ঝোঁক কি দারুণ! "

    এর পরের লাইন, সার্থক লাইন কী হবে? বহু পুরানো এক লেখক বন্ধু, আগে তিনি এখানে লিখতেন, তিনি কইলেন-
    "অন্ত শান্ত পান্তাজলে অনন্ত এ ঝক্কি সারুন।"

    সবাই হাঁ হাঁ করে উঠলো, এটা কী হলো? উনি তখন একগাল হেসে কইলেন এত কয়েকয়াক্ক আর ক্ষ কে নিউট্রালাইজ করার জন্য পান্ত শান্ত এসব এনেছেন। ঃ-)
  • Atoz | ১৫ নভেম্বর ২০১৪ ০৫:০০266391
  • ভাবুন দেবাশিস,
    যদি কেউ লিখতো

    মা গড়গড়ার তোর্লো কইটা গড়গড়া
    খেয়েছে টানে গরু পিঁপড়ে হালের মই বাঘে

    বোঝা যেত কোনো ইয়ে? ঃ-)
    তবেই বুঝুন। ঃ-)
  • sswarnendu | ১৫ নভেম্বর ২০১৪ ০৪:৫৮266390
  • pure logic মানে কি?
  • দেবাশিস মাজি | ১৫ নভেম্বর ২০১৪ ০৪:৪৯266388
  • গড়গড়ার মা লো তোর গড়গড়াটা কই/ হালের গরু বাঘে খেয়েছে পিঁপড়ে টানে মই। - লজিক খুজে বার করে লিখে দিন।
  • Atoz | ১৫ নভেম্বর ২০১৪ ০৪:৪৮266387
  • অরণ্যদা,
    কোথায় জানি এরোম দুটো লাইন ছিল-
    "দিন চলে যায় আমি আনমনে
    চেয়ে থাকি যেন কীসের কারণে-
    "
    ঃ-)
  • aranya | ১৫ নভেম্বর ২০১৪ ০৪:৪৫266385
  • আমার জীবন ভর শুধু পিপিটি, হায়, দিন চলে যায়
  • Atoz | ১৫ নভেম্বর ২০১৪ ০৪:৪৫266386
  • বলেন কী দেবাশিস? বাংলায় লজিক নেই? যেকোনো ভাষাতেই গ্রামার ব্যাপারটাই তো লজিক! ঃ-)
    ইতিহাসে অবশ্য লজিক ব্যাপারটা বোঝা মুশ্কিল, এর ওর তার বহু লোকের লজিক ঘেঁটেঘুঁটে একেবারে ককটেল হয়ে আছে। ঃ-)
  • aka | ১৫ নভেম্বর ২০১৪ ০৪:৪২266384
  • আমার আবার উল্টোদিকে প্রতিভা, সমাধান থাকলেও সমস্যা তৈরি করতে ওস্তাদ। শুধু বর্তমান সমাজ তাকে স্বীকৃতি দেয় না, সে নিতান্তই সানি। একদিন।
  • js | ১৫ নভেম্বর ২০১৪ ০৪:৪১266383
  • তার জন্য ও কোন ভাষা চাই না চাই আলফাবেট। একদিন সময় করে নাম্বার থিওরির্টা লিখে দেব, তবে তা পড়ে বোঝা সহজ নাও হতে পারে।
  • দেবাশিস মাজি | ১৫ নভেম্বর ২০১৪ ০৪:৩৮266382
  • আবার উল্টোটাও হয়েছে। ফিজিক্সে বি এ পাশ করে এক জন ইতিহাস পড়াচ্ছে, ও কাঁপিয়ে দিচ্ছে। ইতিহাস বাংলা ইত্যাদি অবশ্য ইম্পিওর লজিক। লজিক নেই বল্লেই চলে। খালি ম্যাজিক আছে।
  • Ishan | ১৫ নভেম্বর ২০১৪ ০৪:৩৬266381
  • ঠিক। এটা বোঝার পূর্বশর্ত হল থিয়োরি, রুল। তাহলে "থিয়োরি" এবং "রুল" এই কনসেপ্টগুলো তাহলে আপনি কোন ল্যাঙ্গুয়েজে লিখবেন। এই হল কোশ্ন। এবং আজকের শেষ কোশ্নো। এখন বাইবাই।
  • js | ১৫ নভেম্বর ২০১৪ ০৪:৩৫266380
  • আশ্চর্য্য
  • js | ১৫ নভেম্বর ২০১৪ ০৪:৩৪266379
  • না না আশ্চত্র্য জিনিস মোটামুটিতো বলাই হয়ে গেলো খালি উদাহরণ দিলামনা।
  • js | ১৫ নভেম্বর ২০১৪ ০৪:৩৩266377
  • না না এরকম নয়, আমরা ঐ রকম স্ট্রিং কে ইন্টারপ্রেট করতে পারি কোন এক থিওরির কনটেক্স্টে। শুরুতেই থিওরির রুল গুলো বলা হয়। তার পরে আমরা সেই থিওরির ফর্মুলা লিখতে পারি।
  • Ishan | ১৫ নভেম্বর ২০১৪ ০৪:৩৩266378
  • উফ আগের পোস্ট না পড়েই বারবার লিখছি। ছেড়ে দিন। বাড়ি যাই। পরে হবে।
  • Ishan | ১৫ নভেম্বর ২০১৪ ০৪:৩১266376
  • বেশ তো।

    ধরুন এইটাঃ g&*kk8us00-

    এটা লজিকাল না ইললজিকাল বলুন। অনেকগুলো অ্যালফাবেট আছে।
  • js | ১৫ নভেম্বর ২০১৪ ০৪:৩০266375
  • অবশ্যই। নইলে মেশিনকে দিয়ে থিওরেম প্রুভ করাবো কি করে?
  • js | ১৫ নভেম্বর ২০১৪ ০৪:২৯266373
  • অমানবিক ভাষা আবার কি? লজিকে শুধু গোটাকতক আলফাবেট পেলেই চলবে।
  • Ishan | ১৫ নভেম্বর ২০১৪ ০৪:২৯266374
  • সরি আগের পোস্টটা না পড়েই লিখেছি। প্রশ্ন হল এই "ডেফিনিশন" এবং অ্যাসাম্পশন গুলো কি নন-হিউম্যান ল্যাঙ্গুয়েজ ছাড়া বোঝা সম্ভব?
  • দেবাশিস মাজি | ১৫ নভেম্বর ২০১৪ ০৪:২৭266372
  • সেই। চারের বর্গমূলে যে মাইনাস দুইটা আসে তাকে তো বেশির্ভাগ সময়েই কোনো মানে হয় না বলে বাদ দিয়ে দেওয়া হয়। ও তো লজিক দিয়েই পাওয়া যায়।
  • Ishan | ১৫ নভেম্বর ২০১৪ ০৪:২৬266371
  • আরেকটু পরিষ্কার করে লিখি। 2+2=4 --- এইটা আপনি সিপলিকালি লিখতেই পারেন। কিন্তু এইটুকুর পিছনে গাদা গাদা অ্যাসাম্পশন আছে, যেগুলো এখানে গিভন বা "সবাই জানে" বলে ধরে নেওয়া হল। তার পুরোটা লিখতে গেলে মানবিক ভাষার সাহায্য নিতেই হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত