এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ১৪ নভেম্বর ২০১৪ ২৩:০০266279
  • হু, আমার কাছে বইটা আছে।
  • aka | ১৪ নভেম্বর ২০১৪ ২৩:০০266280
  • হক্কাল থেকে বিবিতে ইমেল আপডেট হচ্ছে না। রিস্টার্ট করলাম, ব্যাটারি খুলে লাগালাম। কিন্তু যেকে সেই। জানি জানি বিবি আউটডেটেড, তাও একটু যদি কেউ হেল্প করতে পারেন খুব সুবিধা হয়।
  • aka | ১৪ নভেম্বর ২০১৪ ২২:৫৬266276
  • স্চ ১০ঃ১৮ তে রামকেষ্ট আর বিদ্যাসাগর বোধহয় উল্টে গিয়েছে।
  • pi | ১৪ নভেম্বর ২০১৪ ২২:৫৬266277
  • যত মত তত পথ, শিবজ্ঞানে জীবসেবা, নরনারায়ণ পুজো, এই তিনটে কনসেপ্ট ছড়ানোর জন্যেই ঐ দুই ভদ্রলোককে গাল দেবোনা। যদিও ওঁদের সব ভক্তরা এগুলো কতটা মানেন জানিনা।
  • - | ১৪ নভেম্বর ২০১৪ ২২:৫৬266278
  • আপাততঃ, মরালত্ব থেকে সরে একটু অমরত্বের সন্ধান দেখি। বাই!
  • - | ১৪ নভেম্বর ২০১৪ ২২:৫৪266275
  • মরাল আইনের প্রয়োগে মরাল হাজতে মরাল পুলিশ যাবে? কে নিয়ে যাবে, হু ১০টা৫১? ঃ-))
  • - | ১৪ নভেম্বর ২০১৪ ২২:৫৩266274
  • আরে, ফোজ্জি ১০টা৩৮, যাবৎ জীবেৎ কি আর সুখে হচ্ছে? রিটায়ার্মেনের পর সুগারে-প্রেশারে জজ্জরিত... তখন আর ক্ষিই বা ভোগ কর্বো? দুদ্দুর, ওটা একটা কাজের মত উপদেসই না! বিবুদাও তো দেখি কি এক গেরুয়া পরেই কাটিয়ে দিলেন। কোনও মানে হয়? যত্ত ব্যাড এফেক্টস!
  • hu | ১৪ নভেম্বর ২০১৪ ২২:৫২266273
  • অর্পণ, লেখাটা থাকলে আমাকেও মেইল কোরো।
  • d | ১৪ নভেম্বর ২০১৪ ২২:৫১266271
  • একজলামখোর!! =)

    যালি হোক জেল সুপার ডাক্তার আর কাকে যেন সাসপেন্ড করেছে।

    বাবাগো আমার তো এক্টা 0.25 খেলেই ৮ ঘেকে ১০ ঘন্টা নিশ্চিন্ত ঘুম হয়।
  • hu | ১৪ নভেম্বর ২০১৪ ২২:৫১266272
  • আইনের যথাযথ প্রয়োগে মরাল পুলিশদের হাজত বাস করালেই তাদের শুভ বুদ্ধির উদয় হবে।
  • 4z | ১৪ নভেম্বর ২০১৪ ২২:৪৯266269
  • অপ্পনদা, তোমাকে উইকেণ্ডে মেল করব।
  • - | ১৪ নভেম্বর ২০১৪ ২২:৪৯266270
  • আর ফোজ্জি ১০টা৪২, সুবিধে পাবার বেপাট্টা ক্যামন ঘুমের বড়ি কুনালের মত শোনাচ্ছে! চ্যানেল না নিউজ মিডিয়া করায় দিদি সুবিধে পেয়েছেন ইত্যাদি প্রভৃতি। জজে মানেনি ঃ-)
  • 4z | ১৪ নভেম্বর ২০১৪ ২২:৪৮266268
  • শুধু ত্যাগ? রিটায়ারমেন্ট প্ল্যানিং নয়? ;-)

    আর উনি তো লং টার্ম ইনভেস্টমেন্টের কথা বলেছিলেন। সেটা যারা বোঝার ঠিকই বুঝেছিল, যেমতি বিবুদা। সেই জন্যই ত্যাগ এর কনসেপ্ট।
  • sch | ১৪ নভেম্বর ২০১৪ ২২:৪৭266267
  • Arpan লেখাটা পড়তে দিচ্ছে না তো - subscribe করতে বলছে। তোমার কাছে আছে? মেইল করবে?
  • - | ১৪ নভেম্বর ২০১৪ ২২:৪৬266266
  • হু, ১০টা৪২, পুলুশের হুজ্জুতি একটা কারন হলেও মরাল পোলিসিং যেটা পাবলিকের "শুভ বুদ্ধি"র সঙ্গে জড়িত, সেটাকে কলা দেখাতে মেইনলি চুমুর পাব্লিক ডিস্প্লে হচ্ছে। এখন। তাই, আইনের ব্যাপার এখানে নাই ঃ-)
  • jhiki | ১৪ নভেম্বর ২০১৪ ২২:৪৫266265
  • আজকের মিছিল নিয়ে কোন উচ্চবাচ্যই নেই। গণতন্ত্র প্রতিষ্ঠার দাবী বোধহয় ভিসির মাথায় উকুন প্রতিষ্ঠার তুলনায় অনেক কম গুরুত্বপূর্ণ!
  • - | ১৪ নভেম্বর ২০১৪ ২২:৪৩266263
  • তো, ভোগ পরের জেন করবে, ফোজ্জি ১০টা৩৯। আমার তো ভাই ত্যাগই ত্যাগ ঃ-)
  • 4z | ১৪ নভেম্বর ২০১৪ ২২:৪৩266264
  • অফিসিয়ালি পার্সোনাল প্রপার্টি না হলেও সেরকম ভাবেই কি ব্যবহার হত না? আর রামকৃষ্ণর জনপ্রিয়তা বাড়লে মন্দিরেরও জনপ্রিয়তা বাড়বে এটা কি রাসমণি বোঝেননি?
  • hu | ১৪ নভেম্বর ২০১৪ ২২:৪২266261
  • আমি তো পাবলিকের শুভবুদ্ধির কবে উদয় হবে তার জন্য অপেক্ষা করে থাকার পক্ষপাতী নই। আমি আইন প্রণয়ন ও তার যথাযথ প্রয়োগের পক্ষে। বিদ্যাসাগরের স্ট্র্যাটেজি। তবে ভাগ্য ভালো, পাবলিক স্পেসে চুমু খাওয়া যাবে না এমন কোন আইন ভারতে নেই। তবুও পুলিশ হুজ্জোতি করে।
  • - | ১৪ নভেম্বর ২০১৪ ২২:৪২266262
  • তাছাড়াও ফোজ্জি ১০টা৩৬, ফেলে সবাই দিতে পারেও না, দ্যায়ও না! এই জন্যিই সম্পূর্নতঃ দেখতে গেলে ওঁর রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট অ্যাডভাইসটা কাজের না। এটাই বলছিলুম ঃ-)
  • Arpan | ১৪ নভেম্বর ২০১৪ ২২:৪০266260
  • টাকা দিয়ে প্রপার্টি কেনো, তারপরে সেটা বেচে টাকা তোলো, করে আবার প্রপার্টি কেনো - ঠিকই তো আছে। ঃ)
  • 4z | ১৪ নভেম্বর ২০১৪ ২২:৩৯266259
  • আরো একটা মানে, তুমি ত্যাগ করে ব্যাংক খালি করে জমিতে পয়সা ঢালো, পরের জেনারেশন লাভ টা ভোগ করবে
  • - | ১৪ নভেম্বর ২০১৪ ২২:৩৮266258
  • রাসমণির কোয়ার্টার শ্রীরামকৃষ্ণের পার্সোনাল প্রপাট্টি ছিল নাকি? ফোজ্জি? সিরিয়াসলি জানতে চাইছি।
  • Arpan | ১৪ নভেম্বর ২০১৪ ২২:৩৭266257
  • দেবোত্তর সম্পত্তির আবার ট্যাক্স কী? ;-)

    (খেয়ে আসছি)
  • - | ১৪ নভেম্বর ২০১৪ ২২:৩৬266254
  • ঝিকি ১০টা৩১ ঃ-) ঠিকই মাটিতেই যাবে। ঐ আর্কি সয়েল, মানে... তাও ঐ ঢেলেই যাও, ফেলেই যাও, ভোগ না দিনের সেশে ত্যাগই!
  • 4z | ১৪ নভেম্বর ২০১৪ ২২:৩৬266255
  • "-" রিটার্ন কি আর সবাই ফেলে দিতে পারে? নইলে গঙ্গার ধারে ওরকম একটা প্রাইম প্রপার্টি... তার ট্যাক্স কিরকম কেউ জানেন? সিরিয়াসলি জানতে চাইছি।
  • Arpan | ১৪ নভেম্বর ২০১৪ ২২:৩৬266256
  • সুমিতবাবুর বক্তব্য এইখানে পাবেন। বই হয়েও বেরিয়েছে। বুড়োদের কথা টইতে প্রোঃ চক্কোত্তির রেকো পেয়ে পড়তে আগ্রহী হই।

    http://www.epw.in/special-articles/kaliyuga-chakri-and-bhakti-ramakrishna-and-his-times.html
  • b | ১৪ নভেম্বর ২০১৪ ২২:৩৪266253
  • বিদ্দেসাগরের প্রোজেক্ট কঠিন। ঈশ্বরের প্রতি অ্যাগনোস্টিক থেকে সব কাজ করা। খুব মানসিক জোর না থাকলে হয় না। বাঙালীর ধাতে নেই।
  • - | ১৪ নভেম্বর ২০১৪ ২২:৩৩266252
  • ঠিকই, হু ১০ট২৫, এই যেমন এখন চুমু খেলেই কি আর যে যে কারনে চুমু খাওয়ার পাবলিক ডিস্প্লে হচ্ছে তাই বদলাবে? সে শিক্ষার প্রসারে যখন হবে, তখন হবে। এখন এই কলরব ব্যক্তিগত লেভেলে খুবই প্রশংসাযোগ্য কাজ ঃ-) তাই নিয়ে ক্যানো অ্যাতো বাইট খরচ? ক্যানোওওও?
  • Arpan | ১৪ নভেম্বর ২০১৪ ২২:৩২266251
  • একক ঠিকই বলেছে। রামকৃষ্ণ গুড পাবলিক স্পিকার। সমাজ সংস্কারক না। বাঙালি হিন্দু তাকে মাথায় করে রেখেছে উনি হিন্দু যুবকদের ব্রাহ্ম আর কেরেস্তান হওয়া আটকে দিতে পেরেছিলেন বলে।

    তবে সুমিত সরকারের বইতে আছে সেই সময় বাঙালি যুবা চরম হতাশগ্রস্ত ছিল। ইংরেজি শিক্ষা পেয়েছে, অথচ যোগ্যতা অনুযায়ী চাকরি নেই, এদিকে সামাজ সংস্কার পুরো হয়নি, ওদিকে ঘড়ির সময় মেপে সায়েবের আপিসে কেরানির চাকরি করতে হয়, নারীশিক্ষা শুরু হয়েছে কিন্তু রুচি ও শিক্ষা অনুযায়ী জীবনসঙ্গিনী পাওয়া যাচ্ছে না - এই সময়েই কলকাতা কেন্দ্রিক বাঙালি যুবাদের রামকৃষ্ণ কিছুটা হলেও একটা "ভিন্ন" স্পেস খুঁজতে সাহায্য করেছিলেন। লক্ষ্যণীয় রামকৃষ্ণ চাইতেন শিক্ষিত কলকাতা কেন্দ্রিক প্রতিষ্ঠিত শিষ্যদের গুরু হতে, সমসাময়িক ব্যামাখ্যাপা ইত্যাদিদের মত নিভৃতে সাধনভজন তাঁর পথ ছিল না। এইটুকুই। রামকৃষ্ণের দেবত্বে আরোহণ রামকৃষ্ণ মিশনের সাফল্যের সাথে সম্পৃক্ত, যেটা রামকৃষ্ণের জীবদ্দশার পরে ধাপে ধাপে হয়েছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত