এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Kaju | ১১ নভেম্বর ২০১৪ ১৪:৪২265769
  • এখনো যে নেই তা কে কইল? ভিসির নিজের হয়ত মন চলে যায়, তাই হয়ত নিজের মত ভাবছে ওদের, সে কি ওদের দোষ? ;-)
  • jhiki | ১১ নভেম্বর ২০১৪ ১৪:৩৯265768
  • আলিগড়ের ছেলেপুলে তো একটু পড়ুয়া ধরণের (মানে যে কটাকে দেখেছি) আর আমাদের সময় এম টেক করতে যাওয়া ছেলেপুলেরাও সিনিয়রদের স্যর বলত। এখনও বলে কীনা জানিনা।
  • সিকি | ১১ নভেম্বর ২০১৪ ১৪:২৪265767
  • বাবুল সুপ্রিয় সিকিনীদেরই মিনিস্টার অফ স্টেট হয়েছে। এইমাত্র বেঙ্কাইয়া নাইডু তাদের ডেকে নিয়ে গিয়ে বাবুলের সঙ্গে পরিচয় করিয়ে দিল, চা খাওয়াল, বাবুল নাকি দুটো গানও গেয়ে শুনিয়েছে - দিলবর মেরে কবতক তুঝে, আরেকটা কী যেন, হাম তুম সিনেমা থেকে।
  • lcm | ১১ নভেম্বর ২০১৪ ১৩:৫৭265766
  • ভালো তো! এই ছুতোয় যদি ছেলেগুলো একটু বই পড়ে।
  • সিকি | ১১ নভেম্বর ২০১৪ ১৩:৫৫265765
  • আলিগড় মুসলিম ইউনির ভিসি লাইব্রেরিতে মেয়েদের যাওয়া নিষিদ্ধ করে সার্কুলার জারি করেছেন। লাইব্রেরিতে মেয়েরা গেলে নাকি চারগুণ ছেলে সেখানে ভিড় করবে।
  • quark | ১১ নভেম্বর ২০১৪ ১৩:০৯265764
  • রিপোর্টিং এর কী ছিরি! প্রথম প্যারাগ্রাফে "ঘন্টাখানেক পরেই মৃত্যু হয় ছেলেটির"। পরে জানা গেল শনিবারের ঘটনায় রবিবারে সকালের দিকে মারা যায়।
  • jhiki | ১১ নভেম্বর ২০১৪ ১২:৪২265763
  • চরম লেভেলের ফ্রাস্টু জনতা হলেই ঐরকম মাথা ঠুকে দেওয়ার মত কেস ঘটে, ইংলিশে কথা বলতে না পারা উপলক্ষ্য মাত্র।
  • Du | ১১ নভেম্বর ২০১৪ ১২:৩৬265761
  • আমি দেখেছি রবীন্দ্রসদনে, ইউনিভার্সিটি হলে নব্বইয়ের প্রথমার্ধে। এবার যে কলামন্দিরে দেখলাম, জিনস না, হাঁটা না - কথা ভুলে যাচ্ছেন নড়বড়ে হয়ে যাওয়া এক মানুষ। অনেকেই এসেছে দেখলাম কিশোর ছেলেমেয়েকে নিয়ে - হয়তো নিজেদের সেই ইলেকট্রিক এক্সপিরিয়েন্স চেনাতে। মনে হল - আমাদের দিন শেষ হয়ে এল।
  • aranya | ১১ নভেম্বর ২০১৪ ১২:৩৬265762
  • এই দৈহিক শাস্তির কালচারটা কিছুতেই শেষ হয় না, এত দিন যায়
  • hu | ১১ নভেম্বর ২০১৪ ১২:৩৪265759
  • ছোটদের স্কুলে শিক্ষিকার সংখ্যা শিক্ষকের চেয়ে বেশি। স্টাডির সময় এই কথাটা মাথায় রাখতে হবে।
  • aranya | ১১ নভেম্বর ২০১৪ ১২:৩৪265760
  • আদিবাসী আর গরিব ছাত্ররা আরও ই ভালনারেবল
  • একক | ১১ নভেম্বর ২০১৪ ১২:২৯265757
  • আচ্ছা, এই ইস্কুলের বাচ্চাদের ওপর ফিসিকাল -ভার্বাল এবিউস শিক্ষক রা বেশি করছেন না শিক্ষিকারা এই নিয়ে কোনো অঞ্চলভিত্তিক স্টাডি আছে ? আমি সেক্সুয়াল এসল্ট এর কথা বলছিনা।
  • Du | ১১ নভেম্বর ২০১৪ ১২:২৯265758
  • এত দিদিমনিদের এত রাগ ওঠে ইংরিজি না বলায় - যে এঘটনাও বিরল ন, ঘটে ফি বছরে একবার অন্ততঃ !
  • aranya | ১১ নভেম্বর ২০১৪ ১২:১৯265756
  • এই লেভেলের পানিশমেন্ট এখনও চলছে, ২০১৪ সালেও, জাস্ট ইংলিশ বলতে না পারার জন্যে :-(((
  • d | ১১ নভেম্বর ২০১৪ ১২:০৬265755
  • উফফফ!
  • ন্যাড়া | ১১ নভেম্বর ২০১৪ ১২:০৫265754
  • আমি ৯২ সাল থেকে সুমন দেখেছি - লাইভ। সে এক অভিজ্ঞতা। অসম্ভব স্মার্ট একটা লোক - জিনস, হাতা-গোটানো শার্ট আর ড্রেস শু পরে গটগট করে স্টেজে ঢুকে কীবোর্ডের চাবি টিপে বা গীটার তুলে গান শুরু করছেন। প্রথম তিন চারটে গান শেষ হবার আগে কোন খেজুর নেই। খেজুরও যখন করছেন সেও খুব বুদ্ধিদীপ্ত ও এরিউডাইট। আমি ৯৩-তে দেশ ছাড়ি। সুমনের সব লাইভই দেখেছিলাম ৯২-এর এপ্রিল থেকে ৯৩-এর জুলাই অব্দি - নয় নয় করে আট-দশটা তো হবেই, তার বেশিও হতে পারে।

    একবারই একটা বাচ্চা "আংকল, পাগল শুনব" বলে আব্দার করায় বলেছিলেন, "তুই আর কী করবি, তোর বাপ-মা তো আর বাংলা বলা শেখায়নি, তাই আংকল বলছিস।" কোনদিন খিস্তি করতে শুনিনি।
  • একক | ১১ নভেম্বর ২০১৪ ১২:০৪265753
  • স্টেজ পারফরম্যান্স এর সময় বাচ্চাদের কান্নাকাটি হলে রেগে যাওয়া স্বাভাবিক। এগুলো বেসিক ব্যাপার যে মোবাইল সাইলেন্ট রাখব। বাচ্চা নিয়ে যাবো না। খোলা মাঠে হলেও একেবারে সামনের দিকের সারিতে হট্টগোল হলে অসুবিধে। গৌতমবাবু কেও বলতে শুনেছি .......বৌদির আমার গান ভালো লাগেনি তাই মাঝখানে উঠে যাচ্ছেন একটু নীরবতা পালন হোক :))
  • pi | ১১ নভেম্বর ২০১৪ ১১:৫৬265752
  • এখন শুনে দেখতে পাবোনা, সম্ভবতঃ এটাই সেই তোমাকে চাই।
  • jhiki | ১১ নভেম্বর ২০১৪ ১১:৪৯265751
  • ই-স্ট্যাম্প ক্যানসেলেশন সম্পর্কে কেউ কি কিছু জানেন?
    কয়েকদিন আগেও জিজ্ঞেস করেছিলাম, জাবাব পাইনি :(
  • aranya | ১১ নভেম্বর ২০১৪ ১১:৪৮265749
  • * সেখানে
  • aranya | ১১ নভেম্বর ২০১৪ ১১:৪৮265750
  • অসম্ভব তার অভিঘাত। জানি না, নব্বই-এর দশকের প্রথমে শুনলে হয়ত আরও ভাল লাগত, তবে ৯৭-এও অসাধারণ পারফরম্যান্স
  • aranya | ১১ নভেম্বর ২০১৪ ১১:৪৬265748
  • ৯৭-এ দুবার শুনেছি সুমন লাইভ, নিজেকে ভাগ্যবান মনে হয়।
    তার একবার অবশ্য বঙ্গসম্মেলনে, বাচ্চারা কথা বলছিল, সুমন রেগে যাচ্ছিলেন। কিন্তু দ্বিতীয়বার নিউ ইয়র্কের এক হলে, সুদীপ্ত অ্যারেঞ্জ করেছিল (ন্যাড়াও দেখানে ছিল কি? ), সেটা এক লাইফটাইম অভিজ্ঞতা।
  • quark | ১১ নভেম্বর ২০১৪ ১১:৩৭265747
  • "Need to provide medical expenditure of a boy who is suffering blood cancer (admitted in Calcutta Medical College)'' ...everyday he needs pouches of platelet for his treatment. Kind help to assist his struggle is highly appreciated. Even providing info of any organization who assists such kind of medical expenses will be very helpful. Contact: Haraprasad Singha- +91-9474917477
  • pi | ১১ নভেম্বর ২০১৪ ১১:৩০265746
  • ৯৭ ৯৮ সালেও সুমন লাইভ শুনেছি। খুব ভালো লাগতো। কথা বলাটাও আর্ট হতে পারে, গানের অংশ হতে পারে, অন্য মাত্রা এনে দিতে পারে, লাইভ শোনা যে অন্য এক্ষপেরিয়েন্স তা সুমন শুনে খুবই মনে হত। কলামন্দিরের সেই প্রোগ্রাম দেখতে পাইনি, কিন্তু তার কিছু টুকরোটাকরা পরে ইউটিউবে শুনেছিলাম। মনে হয়েছিল, মিস করেছি। বিশেষ করে, তোমাকে চাই।
  • pi | ১১ নভেম্বর ২০১৪ ১১:২৬265745
  • আসামের যে ছাত্রীটি আর এস এস এর খাকিপ্যাণ্ট আর হটপ্যান্ট নিয়ে পোস্ট দিয়েছিল, তাকে, তার বাড়ির লোককে রীতিমতন হুমকি দেওয়া হচ্ছে। "হাইলাকান্দিতে আরএসএস এবং বিজেপির ৫০-৬০ জন ৬ই নভেম্বর সন্ধ্যায় ওর বাড়ির উদ্দেশ্যে যায়। অপরাজিতার মা এবং দাদাকে রাস্তায় পেয়ে রীতিমত ধমকি দিয়ে বলে, মেয়েকে সামলাও, ফেসবুক থেকে ওই পোস্ট উঠিয়ে নিতে বল। আজ রাত পর্যন্ত সময় দিচ্ছি, না হলে আগামীকাল (৭ই নভেম্বর) পুলিশ দিয়ে গ্রফতার করিয়ে দেব।"

    ওদিকে হায়দ্রাবাদের যে মেয়েটি কিস অব লাভের উদ্যোক্তা ছিল তার ছবি মর্ফ করে নগ্ন ছবি বানিয়ে এবং প্রচুর খিস্তিখাস্তা সহ চারিদিকে ছেড়ে দেওয়া হয়েছে।

    #আচ্ছে দিন।
  • quark | ১১ নভেম্বর ২০১৪ ১১:২৫265744
  • কিন্তু সিআরপি ক্যাম্পের কাছে বাসস্ট্যান্ড কোথায় সেইটেই বুঝলুম না! অবিশ্যি আমি কেবল জানি হার্ট ক্লিনিকের পেছনেই সিআরপি ক্যাম্প আছে। অন্য কোথাও থাকলে জানি না।
  • একক | ১১ নভেম্বর ২০১৪ ১১:২৪265742
  • সুমনের লাইভ প্রোগ্রাম শুনতে যাইনি কখনো। ইচ্ছে করেনি। লোকজন এসে বলত প্রচুর কথা বলেন। তো জিগাই কথা তো বলেন বেশ সেটা কী ব্লুস লাইভ এর মত ? প্যাটার্ন টা এক্সপ্লোর করে করে অভিঘাত গুলো রেখে এমন ? তো শুনি না,এমনি সুর থামিয়ে বকবক। আর যাওয়া হলো না :/ তবে বাংলা গানের ইতিহাস নিয়ে ওনার কিছু ডেমনস্ত্রেষণ ভিডিও দেখেছিলুম। সেগুলো বেশ মনমত।
  • jhiki | ১১ নভেম্বর ২০১৪ ১১:২৪265743
  • হমুমান চাইনীজ গদা ব্যবহার করত?

    ছি, ছি, কোন আভিজাত্য নেই!
  • dd | ১১ নভেম্বর ২০১৪ ১১:১৯265741
  • গদার নীচের দিকে মেড ইন চায়না লেখাও আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত