এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • jhiki | ১১ নভেম্বর ২০১৪ ১১:১৬265740
  • এত চকচকে 'ওজোন'দার গদা খনন করে পাওয়া গেছে?
  • kc | ১১ নভেম্বর ২০১৪ ১১:১১265739
  • মামীর জন্য রইল একদম আসলি গদা,

  • | ১১ নভেম্বর ২০১৪ ১০:৫২265737
  • কোথাও গদা কিনতে পাওয়া যায়?
  • Abhyu | ১১ নভেম্বর ২০১৪ ১০:৪৮265736
  • রাউল বলতে মনে হল - পিপিমণির খবর কি?
  • Arpan | ১১ নভেম্বর ২০১৪ ১০:৩০265735
  • ওটা অভিজাতদের লক্ষণ। ;)
  • d | ১১ নভেম্বর ২০১৪ ১০:২৬265734
  • কিন্তু রাউল কেবলই ফিকফিক করে হাসে কেন? এ কি কোনো রোগ? সেই বেশ করে হেরে যাবার পরও দেখি সবাই তোম্বা মুখ করে ক্যামেরা এড়ানোর চেষ্টা করছে আর ও ফিকফিকিয়েই যাচ্ছে। ভাবটা এমন যেন 'কেমন বলেছিলাম না গোহারা হারব। দ্যাক্কেমন লাগে!'
    o.O
  • Arpan | ১১ নভেম্বর ২০১৪ ১০:২০265731
  • সে রাউলকে দেখলেও হয়। ঃ))
  • Abhyu | ১১ নভেম্বর ২০১৪ ১০:২০265732
  • রাজীব না, রাহুল
  • Abhyu | ১১ নভেম্বর ২০১৪ ১০:২০265733
  • শুধু ডিডিদা কেন? ঈশানদা একবার বলেছিল না ওর রাজীব গান্ধীকে দেখলেই ভক্তি হয় - কি ফরসা!
  • Du | ১১ নভেম্বর ২০১৪ ১০:১৮265730
  • ওটা ডিডিদা জানেন ঃ)
  • Arpan | ১১ নভেম্বর ২০১৪ ১০:১৭265729
  • যাব্বাবা, ফ্র্সাটাও লোকের গুণ! ঃ))
  • d | ১১ নভেম্বর ২০১৪ ১০:১৫265727
  • ট্যান সম্ভবতঃ মহাদেশ পরিষদের অনুষ্ঠানে উপস্থিত ছিল না। ঐ বাচ্চা কান্নায় সুমনের দুর্ব্যবহারের গল্পটা আমিই ২০০৪ এ বা-লাইভে উল্লেখ করেছিলাম, সেটাই অতিরঞ্জিত হয়ে 'মহিলা কাঁদতে কাঁদতে বাড়ী যান' এ দাঁড়িয়েছে দেখছি। ঘটনা তা তো ঠিক নয়। বাচ্চা কান্নার আওয়াজ পেয়ে সুমন প্রথমে গান থামিয়ে ওদের চুপ করতে বলে। মহিলা উঠে পেছনের দিকে চলে যান। এরপরেও বাচ্চাটা অল্প স্বল্প খ্যানখ্যান করতেই থাকে (খুবই স্বাভাবিক একেবারেই গ্যাদা বাচ্চা ছিল) তারপরেই সুমন একেবারে যাচ্ছেতাই করে বলে। মহিলা সাময়িক বাইরে গিয়ে চুপ করিয়ে নিয়ে এসে পেছনের দিকেই বসেন।

    সুমনের দুর্ব্যবহারকে হাইলাইট করার জন্য মহিলাকে কাঁদানোর দরকার নেই। ও এমনিই স্বয়ংপ্রভ।
  • Du | ১১ নভেম্বর ২০১৪ ১০:১৫265728
  • কবীর সুমনের টইতে ডিডিদার মন্তব্য পড়ে সকাল সকাল হেসে ফেললাম। তবে ডিডিদা, উনি কি ভালো ইংরিজি বলেন আর তেমনই ফর্সাও ঃ)
  • jhiki | ১১ নভেম্বর ২০১৪ ০৬:৫৪265726
  • অশোক মিত্র একটা ভাটের লেখা লিখেছেন আবাপতে...তবে ঐ... গণতান্ত্রিক দেশ, সবার বাক স্বাধীনতা আছে ইত্যাদি.... এসব লেখা নিয়ে সমালোচনা করে লেখাটার টিআরপি না বাড়িয়ে নিজের কাজে মন দেওয়া ভালো ঃ)
  • | ১১ নভেম্বর ২০১৪ ০৬:৩৮265725
  • ৯৭ এর পরে আর সুমন কে সরাসরি শুনিনি। ইচ্ছেও হয়নি। ক্যাসেট,সিডির যুগ পেরিয়ে এখন ইচ্ছে হলেই ল্যাপিতেই শুনে ফেলি। সেই ভালো।
    জ্যান্ত সুমন স্মৃতিতেই ভালো।
  • | ১১ নভেম্বর ২০১৪ ০৬:৩৬265724
  • ৯৪ এর শেষের দিকেই উনি বেশ গেঁজিয়ে গেছেন- একদল অনুগত শ্রোতা(পারিষদ) তৈরি হয়ে গেছে। দুটো গানের মাঝখানে কথার বদলে অজস্র কথার মধ্যে একটা গান গুঁজে দেওয়া। আমি'র চলমান স্রোত। তবে গলাটা তখনও ভালো ছিলোঃ)
  • jhiki | ১১ নভেম্বর ২০১৪ ০৬:১৮265723
  • আমি ৯৫-৯৬ এ বিক্কলেজের আই-হলে সুমনের অনুষ্ঠান দেখেছিলাম। ভালো লেগেছিল, তবে উদ্বেলিত হওয়ার মত কিছু না। আর উনি যখন কথা বলেছিলেন তখন নিজেরা গ্যাঁজাচ্ছিলাম (পেছনে বসেছিলাম, বোধহয় অল্যামনি ডে তে অনুষ্ঠানটা ছিল, সামনে জায়গা পাইনি), কাজেই ভাট শুনে বোর হতে হয়নি ঃ)
  • sch | ১১ নভেম্বর ২০১৪ ০৫:৫১265722
  • ঝাড়লেন কেন? ওপেন অনুষ্ঠানে তো এইরকম হতেই পারে। তাহলে শুধু অডিটোরিয়াম ছাড়া কোথাও তো গাওয়া উচিত না
  • Atoz | ১১ নভেম্বর ২০১৪ ০৫:১৭265721
  • ওরে বাবা, আমাদের অজ পাড়াগাঁয়ে তো গাইতে এলেন, কালচারাল প্রোগ্রামের জন্য যে পরিষদ ছিল, তার স্টেজে এসে উঠলেন, লোকেরা উদ্বেল। প্রিয় উপাস্যকে মর্ত্যে নামতে দেখলে যেমন হয় সেই অবস্থা। কিন্তু একজন অল্পবয়সী যুবতীর কোলের বাচ্চা কেঁদে উঠেছিল ঐ ভীড়ে, ওরে বাবা, সেই মহিলাকে কী প্রচন্ড ঝাড়লেন গায়ক!!!! সবার সামনে মহিলা কাঁদতে কাঁদতে চলে গেলেন বাড়ী।
  • aranya | ১১ নভেম্বর ২০১৪ ০৫:০৮265720
  • শুধু গায়ক নন, নায়কও বটে।
    আমরা তখন ৩০-এর কোঠায় উঁকিঝুঁকি মারছি, আমাদের মত বেশি বয়সের শ্রোতা/দর্শক-দের জন্যেও কি অমোঘ আকর্ষণ
  • | ১১ নভেম্বর ২০১৪ ০৪:৪৫265719
  • না। নয়ের শুরুতে যে সুমন স্টেজে এসে দাঁড়াতেন- তিনি গায়ক। শুধুই গায়ক। নিজের গানের কথা আর গান- এই ছিলেন সুমন। খিস্তিখাস্তা অনেক পরেঃ)
  • Sumaner poxe | ১১ নভেম্বর ২০১৪ ০৪:২৪265718
  • সুমনের জ্বলন্তকালে, নব্বই দশকে, তাকে জ্যান্ত দেখার ভারি শখ ছিল। সবাই বারণ করে। সে নাকি প্রগ্রামে খুব খিস্তি খাস্তা করে, ভীষণ দেমাক ইত্যাদি।

    তার মুখবই কেলেন্কারি থেকে এটুকুই বুঝলাম সে পাল্টায় নি। যেনারা আজ তার ব্যবহারে চমকেছেন, সমস্যা তাদের।

    যারা জিবন্ত সুমন পুরোনোকালে দেখেছেন তারা সত্য মিথ্যা বলতে পারবেন।
  • Atoz | ১১ নভেম্বর ২০১৪ ০২:২২265717
  • কিস্‌ লিয়ে?
    ঃ-)
  • Blank | ১১ নভেম্বর ২০১৪ ০১:৪৮265716
  • আজকাল জগতে আর বিশুদ্ধ ঢ্যামনা মেলেনা। সবাই হয় নেকু টাইপ নয়তো ইনোসেন্ট টাইপ ঢ্যামনা।
  • Atoz | ১১ নভেম্বর ২০১৪ ০১:৪২265715
  • আরে আরে ছিল রে ছিল, চুল ছিল মাথায়। ঃ-)
    থ্যাংকু সে। ঃ-)
  • - | ১১ নভেম্বর ২০১৪ ০১:৩৪265714
  • চুমালোচনা সেশ! আহা-হাহা ... মেঘের কোলে রোদ ইত্যাদি ঃ-)
  • সে | ১১ নভেম্বর ২০১৪ ০০:৫৮265713
  • Abhyu | ১১ নভেম্বর ২০১৪ ০০:৫৪265712
  • আমি তো কোনো সাইট থেকেই বেরোই নি কখনো। সাইট উঠে গেলে (অর্কুট যেমতি) আলাদা কথা।
  • Atoz | ১১ নভেম্বর ২০১৪ ০০:৩২265711
  • আচ্ছা, কবীর সুমনের মাথায় আগে কি চুল ছিল অল্প? নাকি অনেকদিন থেকেই একদম টাক?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত