এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ১১ নভেম্বর ২০১৪ ০০:২১265710
  • তোরা আজ কী করলি রে? মাছ ধল্লি? ভেজে খেলি?
    জলে কুমীর ছিল? ঃ-)
    কেষ্টকলি গেল কোথা বল দিকিন! স্যান ই বা কোথায়?
  • Atoz | ১১ নভেম্বর ২০১৪ ০০:১৮265709
  • এই, আয় সবাই তুই-তোকারি করি। ঃ-)
  • Tim | ১১ নভেম্বর ২০১৪ ০০:১০265708
  • তুই যে সাইট থেকে বেরিয়ে গেছিস সেখানে ঃ-)
  • Abhyu | ১০ নভেম্বর ২০১৪ ২৩:৫৪265707
  • ব্যাঙ-ব্যাঙাচির কথোপকথন কোথায় পাওয়া যাবে?
  • Arpan | ১০ নভেম্বর ২০১৪ ২২:৪৭265705
  • জানি না। এখনো বলেনি।
  • সে | ১০ নভেম্বর ২০১৪ ২২:৪২265704
  • কেউ আহত হয়েছে কি?
    খুবই দুশ্চিন্তার খবর।
  • Arpan | ১০ নভেম্বর ২০১৪ ২২:৩৯265703
  • সল্লেকে সিআরপিএফ ক্যাম্পে বিস্ফোরণ হয়েছে। বাসস্ট্যান্ডের একাংশ নাকি উড়ে গেছে।
  • Ishan | ১০ নভেম্বর ২০১৪ ২১:৪০265701
  • অনুসন্ধানটা গুগলের কলকাঠি। দেখি, কী করা যায়।
  • rabaahuta | ১০ নভেম্বর ২০১৪ ২১:৩১265700
  • অনুসন্ধান ব্যাপারটা কেমন ঘেঁটে গেছে, সোজা পথে টই খোঁজা যাচ্ছে না।

    হোক্কলরবের লোকেরা যে এ নিয়ে চিন্তিত নন এ নেহাৎই তাদের দ্বিচারীতা।
  • "বুজিরা চক্রান্ত করেই বামফ্রন্ | ১০ নভেম্বর ২০১৪ ২১:১৫265698
  • এটা একটা কাজের খবর।
  • ... | ১০ নভেম্বর ২০১৪ ২১:১৫265699
  • সৈকতদার লেখাটা কোথায় পাওয়া যাবে?
  • T | ১০ নভেম্বর ২০১৪ ২১:১৩265697
  • সর্বকালের সেরা জঘন্য সায়েন্স ফিকশন মুভি হ'ল ইন্টারস্টেলার। আমার তরফ থেকে দশ এ শূন্য। ছি ছি ছি। যে লোক ইনসেপশন বানায় সে এই সিনেমা কি করে বানাতে পারে। জঘন্য যাচ্ছেতাই অখাদ্য। সায়েন্সের প্রতি কী পরিমাণ অশ্রদ্ধা থাকলে এই জিনিস বানানো যেতে পারে! যান মশাই। যা ইচ্ছে বানাবেন আর লোকে লাফাবে নাকি। ধুর। টোটাল ধুর। ভিস্যুয়াল এফেক্টস কিছু কিছু ভালো এই যা।
  • Arpan | ১০ নভেম্বর ২০১৪ ২১:০৮265696
  • আইটি হল দ্য গ্রেট লেভেলার। আমেন। ঃ)
  • শ্রী সদা | ১০ নভেম্বর ২০১৪ ২০:৫৬265695
  • সৈকতদার লেখাটা সকালে আপিস গিয়ে পড়লাম। তখন লম্বা মিটিং এর জন্যে সময় পাইনি, এখনে বিশেষজ্ঞের মতামত দিয়ে যাই।

    আমি ইলেকট্রনিক্স নিয়ে যৎসামান্য পড়াশোনা করেছি, খুবই অখ্যাত প্রাইভেট কলেজে। কলেজে যখন পড়তাম, আমাদের সারাদিন ধরে শোনানো হত - আইটিতে খবর্দার যাসনা। খুব এক্সপ্লয়েটেশন, জব স্যাটিসফ্যাকশন নেই, সব লেবারের কাজ ইঃ। কোর এ যা, কোর এ। ওখানেই সর্বসুখ।
    বেশ।
    পাশ করার পরে দেখলাম হাতে তিনটি চাগ্রী। দুটো বিদেশী আইটি এমএনসি, একটা দেশী হার্ডওয়ার ম্যানুফ্যাকচারিং কোং। চোখ বুজে তৃতীয় অপশনে টিক। তখন স্বপ্ন দেখছি স্টিভ ওজনিয়াক হবো।

    বছরখানেকের মধ্যে বুঝলাম ব্যপারটা যত সোজা ভেবেছিলাম তত সোজা নয়। সপ্তাহে ছদিন অফিস, বছরে খান ছয়েক পাবলিক হলিডে আর চোদ্দোটা পেড লিভ। লোকজন স্ট্রিক্টলি সকাল নটায় অফিস আসে, ছটায় বেরিয়ে পড়ে, এর এদিক ওদিক হলেই ম্যানেজারের খিস্তি। আমার বেশীরভাগ বন্ধুবান্ধব তখন টিসিএস, কগনি, ইনফিতে। লোকজন অফিসের পয়সায় পার্টি করে, এক গাদা ছুটিছাটা পায়, ফরেন ক্লায়েন্টের সাথে বিজনেস মিটিংএ পাঁচতারা হোটেলে যায়, ওদের আইডি কার্ড দেখালে ওপিয়ামে ডিসকাউন্ট দেয়, আর আমি এক মেড়োচোদা মালিকের চাকরগিরি করি। নিজেকে ইঞ্জিনিয়ার কম লেবার বেশী মনে হয়। এক্সপ্লয়টেশন কি জিনিস সেটা তখন হাড়ে হাড়ে বুঝেছি, যাঁরা আইটি তে এক্সপ্লয়েটেশন দেখেন তাঁরা ছোটো ম্যানুফ্যাকচারিং কোং এ কিছু দিন চাগ্রী করে দেখুন। মারোয়াড়ি মালিক হলে তো আরো ভালো।

    এদিকে কাজ করতে করতে বুঝছি, কাটিং এজ হার্ডওয়ার বিজনেসের জন্যে যে মার্কেট আর ইনফ্রাস্ট্রাকচার দরকার সেটা ভারতে নেই, আমরা বেসীক্যালি সস্তার ক্লায়েন্টের জন্যে আশীর দশকের টেকনোলজি দিয়ে তৈরী মাল বানিয়ে যাচ্ছি। বেশীদিন এই জিনিস চালিয়ে গেলে ভালো এমেন্সি হার্ডওয়ার কোং এ চাগ্রী দেবে না, ওদের এক্সপেক্টেশন যে লোকজন কাটিং এজ জিনিসপত্তর শিখেই ঢুকবে।

    এদিকে এই কোর কোম্পানীদের আবার আর কিছু না থাকুক ফাঁট ষোলোআনা। একটা কোলকাতার একটা ম্যানুফ্যাকচারিং কোং এ একবার ইন্টারভিউ দিয়েছিলাম। বেশ বড় কোং, ইন্ডিয়ান রেল এর ওয়ান অফ দ লার্জেস্ট ভেন্ডরস। ইন্টারভিউ ভালো হয়েছিল, এইচ আর ইন্টারভিউ তে এক্সপেক্টেড সিটিসি শুনে মুখের উপর বলেছিল - আপনি তো প্রাইভেট কলেজের ছাত্র, যাদবপুর বা শিবপুর হলে না হয় ভেবে দেখতাম, অতো টাকা আপনাকে দেওয়া যাবেনা। যা চেয়েছিলাম ঐ এক্সপিরিয়েন্সে টিসিএস ওর সামান্য বেশীই দেয়, প্লাস হাজার রকম সুযোগসুবিধা। শুয়োরের বাচ্চাটার মুখে থুতু দিয়ে আসিনি বলে এখনে লজ্জা হয় নিজের উপর।

    যাগ্গে, আমার কোর এর সাধ বছর দুয়েকের মধ্যেই মিটে যায়, কোলকাতার একটা সফটওয়ার কোং জয়েন করি, এখন ব্যাঙ্গালোরে একটা সফটওয়ার প্রোডাক্ট বেসড এম এন সি তে আছি। যা প্যাকেজ পাই সেটা কোর সেক্টরে পেতে গেলে (কয়েকটা ভি এল এস আই রিলেটেড এম এন সি বাদে ) আরো মিনিমাম সাত-আট বছর চাগ্রী করতে হোত। পার্কস, ওয়ার্ক লাইফ ব্যালেন্স এসব তো ছেড়েই দিলাম।

    আইটি নিয়ে খিল্লি (এককালে আমি ও করেছি) করার আগে এই কনভার্টেড আইটিওয়ালার আত্মকথা একটিবার মনে করবেন, দাদা-দিদিরা।
  • blank | ১০ নভেম্বর ২০১৪ ২০:৫২265694
  • ব্যাঙ্গ দি আর ব্যাঙ্গাচির কথোপকথন দেখো। যাস্ট টু গুড
  • Kaju | ১০ নভেম্বর ২০১৪ ১৯:৫০265692
  • এটা? বাঃ বেশ খেতে মনে হচ্চে, পাঠিয়ে দাও।
  • Abhyu | ১০ নভেম্বর ২০১৪ ১৯:৪৪265691
  • না এখন ভাট করার সময় নেই, স্মুদি খেয়ে স্কুলে যেতে হবে। ওদিকে যে দুধের ১৫ই অক্টোবর মরে যাওয়ার কথা সে এখনো ভালো আছে।
  • Kaju | ১০ নভেম্বর ২০১৪ ১৯:৩৫265690
  • ছি অভ্যুদা ! মিল আছে বলে এরম বলবে?
  • Abhyu | ১০ নভেম্বর ২০১৪ ১৯:৩১265689
  • কুমুদির খবর কি? দেখছি না কদিন - চুমুপন্থীদের দোষ কি না কে জানে!
  • Kaju | ১০ নভেম্বর ২০১৪ ১৭:৪৯265688
  • পরের বার দেখি আইডিয়ার ২৫১/- টাকা ১ জিবিটা ট্রাই করতে হবে। যদি এ তল্লাটে থাকে।
  • d | ১০ নভেম্বর ২০১৪ ১৭:৩৯265687
  • এয়ারটেল ৪জি, ১০টা ডিভাইস কানেক্ট করা যায়, ঐটাও খুবই ভাল স্পীড। কিন্তু ঐ সব পকেটে নেই।
  • Arpan | ১০ নভেম্বর ২০১৪ ১৭:২৯265686
  • টাটা ডকোমো ৫ এম্বিপিয়েস এফইউপি ৮০ জিবির ব্রডব্যান্ড প্ল্যান - হু হা চলে। মোবাইলে ভোদার থ্রিজি খারাপ না, তবে আপিসের ভেতরে অনেক সময়ই নেটওয়ার্ক পাওয়া যায় না।
  • Kaju | ১০ নভেম্বর ২০১৪ ১৭:২২265685
  • জায়গার ওপরও আলাদা আলাদা আছে। একজন কল্যাণীতে এয়ারসেলের একটা বেশ সস্তা আর দারুণ স্পিডের প্ল্যান বলেছিল, সেটা খোঁজ করতে গিয়ে বলে দমদমে চলে না। ভোডা-টাও যে এরম হবে সত্যি ভাবিনি।

    আরো একটা বাড়তি ঝামেলা কী - প্রতিবার নতুন সিম নাও, সেটা জমা দেব আজ, দুদিন পর কখন যে টাওয়ার দেখাবে - দেখালো তো ফোনে লাগাও ভেরিফাই করো, তারপর রিচার্জ করে কখন আসবে ঠিক নেই। এই বারবার ফোনে এই সিম ওই সিম করা টাইম ঠিক করা যে কী বিরক্তির......
  • d | ১০ নভেম্বর ২০১৪ ১৭:১৪265684
  • এখানে আইডিয়া ৩জি বেশ ভাল। আমি ট্যাবে একটা ইউজ করি ১ জিবি আড়াইশো টাকা। ট্যাক্স ইঃ ধরে ২৮০ টাকা ৫৫ পয়সা দিতে হয়।কোনো কমপ্লেইন নেই। পশ্চিমবঙ্গে যাই সময়ও হু হা চলে।
  • Kaju | ১০ নভেম্বর ২০১৪ ১৭:১০265683
  • রিলায়েন্স বহুত জোচ্চোর, এতো খুবই দেখেছি। ফোনে ধরেন ১০০ টাকা ভরিয়েছি, গান শোনানোর কল ধরেছ কি গেল। এই করে করে একদিন ১০০ থেকে দেখো ব্যালেন্স ১০ হয়ে গেছে !! নেটেও ওই কিত্তি।

    ব্রডব্যান্ড চলত খুব ভালো, সেই স্পিড এখনো কোনোটায় পাইনি। চার্জটা বেশি নিত তাই ছাড়তে হল - ১ জিবি + ফোন ল্যান্ডলাইন না ইউজ করেও ২৫০ + মডেম রেন্টাল এক লাফে ২৫ থেকে ৭০ করে দিল সব মিলিয়ে ৬০০ র কাছাকাছি মাসে)। ১ জিবির জন্যে এত পোষালো না বলে ছেড়ে দিলাম। এগুলোতে যা জ্বালাচ্ছে, আবার কেবেলের ব্রডব্যান্ড নেব কিনা ভাবছি। সে তো ইন্সটল করতেই ১৫০০, তারপর মাসে ২৫০ করে। এই ডেটা কার্ড নিলাম এত দাম দিয়ে, আবার শিফট করে গেলে এটা বেকার হয়ে যাবে।
  • quark | ১০ নভেম্বর ২০১৪ ১৭:০৩265682
  • সত্যিকথা বলতে কি বিএসেনেল এর ব্রডব্যান্ড নিয়ে আমার গত চার বছরে তেমন মেজর কমপ্লেইন নেই। মেল ইত্যাদি তো আছেই, গান/টান শোনাতেও খারাপ না। তবে সিনেমা দেখার তেমন চেষ্টা করিনি কখনো। ২.৫ জিবি ৫০০ টাকা, সাথে ল্যান্ডলাইন কম্বো।
  • quark | ১০ নভেম্বর ২০১৪ ১৭:০০265681
  • ৫০ জিবি ???? সব্বোনাশ!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত